Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

दक्षिण कांठी में प्रदीप गायेन की घोषणा पर घमासान, कौन बनेंगे प्रत्याशी?

KMKIRAN MANNA
Mar 23, 2026 01:16:17
Dihierench, West Bengal
শুভেন্দুর খাস তালুক দক্ষিণ কাঁথিতে হুমায়ুন কবিরের দলের প্রার্থী ঘোষণা।—‘আম জনতা’য় নাম উঠতেই পিছু হটলেন তৃণমূলের বাহুবলী নেতা প্রদীপ গায়েন। পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। শুভেন্দু অধিকারীর তালুকে হুমায়ুন কবিরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র তরফে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো তৃণমূল কংগ্রেসের বাহুবলী নেতা প্রদীপ গায়েনের নাম। একসময় কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল পদাধিকারী এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন প্রদীপ গায়েন। তবে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলে, তার বিরুদ্ধে সরব হয়ে ওঠেন প্রদীপ। সেই সময়ে একাধিক মামলাতেও জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে দলীয় কাঠামোয় তেমন কোনও পদ না থাকলেও, ক্ষোভ ও অভিমানের আবহে তিনি ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে নাম লেখান বলে জানা যায়। দক্ষিণ কাঁঠির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরই পরিস্থিতির নাটকীয় মোড় নেয়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হয় বলে সূত্রের খবর। একই সঙ্গে এলাকার আরেক প্রভাবশালী নেতা আব্দুস সাত্তারও তাকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের সামনে প্রদীপ গায়েন জানালেন, তার অজান্তেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। হুমায়ুন কবিরের লোকজনের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা হলেও, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তার সঙ্গে হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে আব্দুস সাত্তার জানান, দলের কিছু নেতার প্রতি ক্ষোভ থেকেই প্রদীপ গায়েন বিকল্প রাজনৈতিক পথে হাঁটার কথা ভেবেছিলেন। তবে বর্তমানে তিনি ‘আম জনতা উন্নয়ন পার্টি’র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট করেছেন। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন—দক্ষিণ কাঁথির এই ‘বাহুবলী’ নেতা শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন? তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Mar 23, 2026 02:51:26
Asansol, West Bengal:বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল -- পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে নীল বাতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বর্তমানে বিতর্কে জড়িয়ে পড়েছেন। বিষয়টি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে, যেখানে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগের সম্মুখীন হয়েছেন। সিনহা তৃণমূল প্রার্থী হরণের সমর্থনে এক কর্মী সভায় গিয়েছিলেন। অভিযোগ উঠেছে যে, প্রচারের সময় তিনি যে গাড়িটি ব্যবহার করেছিলেন তাতে একটি নীল বাতি ছিল। এবং গাড়ির সামনে অসোক স্তম্ভ লাগানো। সংবাদ মাধ্যম তা দেখে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা ছোট ঘটনা তারপর তা তিনি খুলে দেন তার সেক্রেটারি কে বলে। এই নিয়ে বিজেপি প্রাথী বিজন মুখোপাধ্যায় প্রশ্ন তুলতে শুরু করে যে, একজন ক্ষমতাসীন সাংসদ কীভাবে নির্বাচনের সময় নীল বাতিযুক্ত গাড়িতে প্রচার চালাতে পারেন। এই ঘটনাটি পুরো শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে।
1063
comment0
Report
AGAyan Ghosal
Mar 23, 2026 02:48:08
Kolkata, West Bengal:লिफট-বিতর্কের পর এবার আরজি করে শৌচালয়-বিতর্ক! নিমতার বাসিন্দা ৬০ বছরের বিশ্বজিত্‍ সামন্তের মৃত্যু। ট্রমা কেয়ার ইউনিটের পাঁচতলায় শৌচালয়। পরিবারের অভিযোগ, হাসপাতালের গেটের কাছে শৌচালয়ে যেতে পরামর্শ দেন চিকিত্‍সক। প্রায় দেড়শো মিটার দূরে শৌচালয়ের দোতলা পর্যন্ত হেঁটে যেতে হয় বৃদ্ধ রোগীকে। ট্রমা কেয়ার ইউনিটে ফিরিয়ে আনার পরেই হৃদরোগে মৃত্যু। কেন হাসপাতালের গেটের কাছে শৌচালয়ের দোতলা পর্যন্ত হেঁটে যেতে বাধ্য হলেন ষাটোর্ধ্ব মুমূর্ষু রোগী? কেন হাসপাতালের পাঁচতলার শৌচালয়ে নিয়ে যেতে বললেন না চিকিত্‍সক? প্রশ্ন পরিবারের। দুদিন আগেই হাসপাতালের লিফটে অপমৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ছেলেকে পাঁচতলার শৌচালয়ে নিয়ে যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন তিনি।
851
comment0
Report
ASAyan Sharma
Mar 23, 2026 02:46:39
Kolkata, West Bengal:আর জি কর মেডিকेल কলেজ হাসপাতালে হৃদरোগ জনিত কারণে (respiratory) আজ সোমবার মধ্যরাত্রে আসলে। ইমার্জেন্সি ট্রমা বিল্ডিং এ নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, জরুরী বিভাগে ছিল চিকিৎসাধীন ওই ব্যক্তি নিমতার বাসিন্দা বিশ্বজিৎ মন্ডল বয়স 60। ঠিক সেই সময় তার বাথরুম পেলে হাসপাতালে জরুরি বিভাগে নিচু তলায় অপরিষ্কার বাথরুমের কারণে এবং লিফট খারাপ থাকার কারণে জরুরি বিভাগের বাইরের অংশের বাথরুমে নিয়ে যাওয়া হলে সেখানেই পড়ে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়। এমনটাই হাসপাতাল সূত্রে খবর। রোগী বিশ্বজিৎ সামন্ত উত্তর ২৪ পরগনা নিমতার বাসিন্দা। অস্বাভাবিক মৃত্যুর কারণে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে কিভাবে বিশ্বজিৎ মন্ডলের মৃত্যু ঘটেছে। টালা থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলেই হাসপাতাল সূত্রে খবর। ঘটনায় তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে।
1071
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 23, 2026 02:46:27
Baruipur, West Bengal:ভাঙ্গড়ে দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ আহত একাধিক তদন্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাংগড় ১ নম্বর ব্লকের বড়ালী মাঝেরপাড়া এলাকায়। অভিযোগ আইএসএফের কর্মী সমর্থকরা চুন দিয়ে দেওয়াল দখল করেছে। রাতে সেই আনন্দে এলাকায় খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করছিল আইএসএফ কর্মী সমর্থকরা। আর ঠিক সেই সময় মিছিল করে আইএসএফ কর্মوبকদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয় এবং একজনের অবস্থা গুরুতর তাকে নলমুড়ি ব্লক হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়েছে। বাকি আহতদের নলমুড়ি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন চলছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আছে ভাঙ্গড় থানার পুলিশ। যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে তৃণমূল।
937
comment0
Report
CDChittaranjan Das
Mar 23, 2026 02:16:30
Durgapur, West Bengal:পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে জনজোয়ার রাস্তায়। নির্বাচনী রণদামামা বেজে গিয়েছে রাজ্যে । পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে গতকাল রবিবার বিকেলে এক বিশাল 'হাইভোল্টেজ' মিছিল। এই বিশাল মিছিল পাণ্ডবেশ্বরের ডিভিসি পেট্রোল পাম্প থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত লম্বা মিছিল । পাণ্ডবেশ্বর বিধানসভার ভূমিপুত্র, তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী সমর্থনে আজ ঘর ছেড়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। মিছিলের অগ্রভাগে থেকে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেন পাণ্ডবেশ্বরের ঘরের ছেলে তথা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাতে ঘাসফুলের ঝান্ডা, আর মুখে 'উন্নয়ন' ও 'মমতা বন্দ্যোপাধ্যায়ের' জয়ধ্বনি। ডিভিসি পেট্রোল পাম্প থেকে যখন এই মিছিল শুরু হয়, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি বলে দিচ্ছে, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী আবার ফিরে আসছে! তিনি বার্তা দিলেন—"পাণ্ডবেশ্বর মানেই উন্নয়ন, পাণ্ডবেশ্বর মানেই তৃণমূল। ডিভিসি মোড় থেকে স্টেশন পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই মানুষের মাথা। দলের দাবি, আজকের এই জমায়েত বিরোধীদের রাতের ঘুম কেড়ে নেবে। তবে এখন দেখার, মানুষের এই ভিড় ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়।
1042
comment0
Report
AGAyan Ghosal
Mar 23, 2026 02:15:50
Kolkata, West Bengal:টানটান ক্লাইম্যাক্স শনিবার শেষ রাতের আহিরীটোলায়। মহানায়ক উত্তম কুমারের মামার বাড়ির ঠিক উল্টোদিকে। রাত পৌনে ৩ টেয় সেই বাড়ির বাসিন্দা এক বৃদ্ধ একাকী দম্পতি আহিরিটোলা যুবক বৃন্দ ক্লাবের সম্পাদককে ফোনে কাতর কণ্ঠে জানান, বাড়িতে চোর ঢুকেছে। তারা লক্ষ্য করেছেন। কিন্তু বয়স এবং শারীরিক অসুবিধার কারণে চোরকে বাধা দেওয়ার ক্ষমতা তাদের নেই। ফোন পাওয়ার পর সম্পাদক নিজের বাড়ির অদূরে ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখতে পান চোরের গতিবিধি। পাড়ায় ক্লাবের তরফে ২০ টি সিসিটিভি ক্যামেরা বসেছে কয়েক বছর আগেই। ক্লাব সম্পাদক অমিত সেন ফোন করে ডেকে নেন ক্লাবের আরেক সদস্য অতনু শীল কে। দুজনে লাঠি হাতে বাইরে বেরিয়ে আসেন। চোর কে ট্র্যাক করতেই চোর বিপদ বুঝে দৌড়াতে শুরু করে। পিছনে ধাওয়া করেন অমিত এবং অতনু। বি কে পাল অ্যাভিনিউতে তাকে ধরেও ফেলা হয়। তবে কোনওক্রমে হাত ছাড়িয়ে পালিয়ে যায় চোর। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে গতকাল। তদন্তে নেমেছে পুলিশ。
971
comment0
Report
KMKIRAN MANNA
Mar 23, 2026 01:15:57
Dihierench, West Bengal:*নন্দীগ্রামের আমদাবাদে তৃণমূল, সিপিআইএম থেকে বিজেপিতে অভিনব যোগদান।* এ যেন ঘরে নতুন অতিথির আগমন。 গ্রাম্য প্রথা মেনে প্রদীপ ধান দুর্বা দিয়ে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম থেকে ৯ জন নেতা নেত্রী বিজেপিতে যোগদান করলেন। বেকারদের চাকরি, শিক্ষায় উন্নতি, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপিতে যোগদান বলে জানালেন যোগদানকারীরা। আমদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয়। যত ভোট এগিয়ে আসছে দুই জুজুধান দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস,যোগদানের দিকে ব্যাপক রেষারেষি চলছে。 বাইট ১)মঞ্জু দাস। তৃণমূল কংগ্রেস থেকে。 ২)তাপস বের। সিপিআইএম থেকে।
1091
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 22, 2026 19:01:12
Kolkata, West Bengal:রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন মুছে ফেলার জন্য জোরদার অভিযান চালানো হয়েছে। সরকারি ও বেসরকারি সম্পত্তি থেকে মোট ৩ লক্ষ ৫৮ হাজারেরও বেশি ডিফেসমেন্ট সরানো হয়েছে বলে প্রশাসনের দাবি। এদিকে নির্বাচনকে ঘিরে বেআইনি প্রভাব রুখতে বিপুল পরিমাণ নগদ টাকা, মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু ও বিভিন্ন ‘ফ্রি-বি’ বাজেয়াপ্ত করা হয়েছে। মোট উদ্ধার হওয়া সামগ্রীর আর্থিক মূল্য প্রায় ১৮১ কোটি টাকার কাছাকাছি। নজরদারির জন্য রাজ্যজুড়ে ১৮৭৯টি ফ্লাইং স্কোয়াড টিম এবং ২২৩৫টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখতে কলকাতা ও অন্যান্য জেলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকা নিচ্ছে। কলকাতার বরানগরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে, কালীঘাট এলাকায় হুমকির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের কান্দিতেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগে অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে।
1047
comment0
Report
KMKIRAN MANNA
Mar 22, 2026 17:18:39
Dihierench, West Bengal:*নন্দीগ্রামে যোগদান ঘিরে নাটক: সকালে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান। রাতেই ফের তৃণমূলে প্রত্যাবর্তন তিন সংখ্যালঘুর* নন্দীঘামে যোগদান ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনজন সংখ্যালঘু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেও, রাতেই ফের তৃণমূলে ফিরে আসেন তারা। তৃণমূল প্রার্থী পবিত্র কর ও দলের নেতৃত্বের হাত ধরে পুনরায় যোগদান করেন শেখ জানে আলম, শেখ শাহজাহান ও শেখ শহিদুল। যোগদানকারীদের দাবি, ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে তাদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে ফের তৃণমূলে ফেরেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
1042
comment0
Report
CDChampak Dutta
Mar 22, 2026 17:18:07
Kaji Chak, West Bengal:ঘাটাল, দাসপুর থানার নাকা চেকিং পয়েন্ট খতিয়ে দেখে ভোটের ভয় কাটাতে সাধারণ মানুষের সাথে কথা বললেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। রয়েছে পুলিশি নজরদারি, ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার খুকুড়দহ ও নিমতলা এলাকায় নাকা চেকিং পয়েন্ট, বিভিন্ন গাড়িতে তল্লাসি চালাচ্ছে পুলিশ। সন্ধ্যায় ওই সব নাকা চেকিং পয়েন্ট খতিয়ে দেখছেন এবং পাশাপাশি ভোট দানের বিষয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছে কিনা সে বিষয়ে মানুষের সাথে কথা বলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ সেন, ঘাটাল মহকুমা পুলিশ অধিকারিক সহ পুলিশ আধিকারিকরা।
1042
comment0
Report
ASAyan Sharma
Mar 22, 2026 16:02:56
Kolkata, West Bengal:মানিকতলার 14 নম্বর ওয়ার্ডের মুরারিপুকুর এলাকায় রোড শো এর মধ্য দিয়ে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পান্ডে। সঙ্গে ছিলেন মা সুপ্তি পাণ্ডে। এক খণ্ড বাংলার কৃষ্টি সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছিল এই রোড শোতে। ছিল পুরুলিয়ার ছাও নাচ, আদিবাসী নৃত্য, রনপা। তিনি জানান, ২৪ ঘন্টা আমি মানিকতলা বিধানসভার মানুষের পাশে থাকি। এই এলাকায় একাধিক উন্নয়ন হয়েছে। আরো উন্নয়নের চেষ্টা করব। এ দিনের রোড শোতে প্রার্থী শ্রেয়া পাণ্ডের সঙ্গে উপস্থিত ছিলেন, মা সুপ্তি পান্ডে। তিনি জানান যেখানে মায়ের স্নেহ রয়েছে। সেখানেই জয় নিশ্চিত। এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি জানান, অনেক ভালো ভোটের মার্জিন ছিল অন্য জায়গাতে, এখানে তাপস রায় কে দাঁড় করানো হয়েছে, তার দলের তরফ থেকে।
982
comment0
Report
Advertisement
Back to top