Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

नंदीग्राम में तीन मुस्लिम कार्यकर्ता भाजपा से लौटकर टीएमसी में शामिल

KMKIRAN MANNA
Mar 22, 2026 17:18:39
Dihierench, West Bengal
*নন্দीগ্রামে যোগদান ঘিরে নাটক: সকালে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান। রাতেই ফের তৃণমূলে প্রত্যাবর্তন তিন সংখ্যালঘুর* নন্দীঘামে যোগদান ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনজন সংখ্যালঘু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেও, রাতেই ফের তৃণমূলে ফিরে আসেন তারা। তৃণমূল প্রার্থী পবিত্র কর ও দলের নেতৃত্বের হাত ধরে পুনরায় যোগদান করেন শেখ জানে আলম, শেখ শাহজাহান ও শেখ শহিদুল। যোগদানকারীদের দাবি, ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে তাদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে ফের তৃণমূলে ফেরেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 22, 2026 19:01:12
Kolkata, West Bengal:রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন মুছে ফেলার জন্য জোরদার অভিযান চালানো হয়েছে। সরকারি ও বেসরকারি সম্পত্তি থেকে মোট ৩ লক্ষ ৫৮ হাজারেরও বেশি ডিফেসমেন্ট সরানো হয়েছে বলে প্রশাসনের দাবি। এদিকে নির্বাচনকে ঘিরে বেআইনি প্রভাব রুখতে বিপুল পরিমাণ নগদ টাকা, মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু ও বিভিন্ন ‘ফ্রি-বি’ বাজেয়াপ্ত করা হয়েছে। মোট উদ্ধার হওয়া সামগ্রীর আর্থিক মূল্য প্রায় ১৮১ কোটি টাকার কাছাকাছি। নজরদারির জন্য রাজ্যজুড়ে ১৮৭৯টি ফ্লাইং স্কোয়াড টিম এবং ২২৩৫টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা বজায় রাখতে কলকাতা ও অন্যান্য জেলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ভূমিকা নিচ্ছে। কলকাতার বরানগরে রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অন্যদিকে, কালীঘাট এলাকায় হুমকির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদের কান্দিতেও ভোটারদের ভয় দেখানোর অভিযোগে অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে।
582
comment0
Report
CDChampak Dutta
Mar 22, 2026 17:18:07
Kaji Chak, West Bengal:ঘাটাল, দাসপুর থানার নাকা চেকিং পয়েন্ট খতিয়ে দেখে ভোটের ভয় কাটাতে সাধারণ মানুষের সাথে কথা বললেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে জারি হয়েছে নির্বাচনী আচরণবিধি। রয়েছে পুলিশি নজরদারি, ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার খুকুড়দহ ও নিমতলা এলাকায় নাকা চেকিং পয়েন্ট, বিভিন্ন গাড়িতে তল্লাসি চালাচ্ছে পুলিশ। সন্ধ্যায় ওই সব নাকা চেকিং পয়েন্ট খতিয়ে দেখছেন এবং পাশাপাশি ভোট দানের বিষয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছে কিনা সে বিষয়ে মানুষের সাথে কথা বলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সন্দীপ সেন, ঘাটাল মহকুমা পুলিশ অধিকারিক সহ পুলিশ আধিকারিকরা।
1042
comment0
Report
ASAyan Sharma
Mar 22, 2026 16:02:56
Kolkata, West Bengal:মানিকতলার 14 নম্বর ওয়ার্ডের মুরারিপুকুর এলাকায় রোড শো এর মধ্য দিয়ে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পান্ডে। সঙ্গে ছিলেন মা সুপ্তি পাণ্ডে। এক খণ্ড বাংলার কৃষ্টি সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছিল এই রোড শোতে। ছিল পুরুলিয়ার ছাও নাচ, আদিবাসী নৃত্য, রনপা। তিনি জানান, ২৪ ঘন্টা আমি মানিকতলা বিধানসভার মানুষের পাশে থাকি। এই এলাকায় একাধিক উন্নয়ন হয়েছে। আরো উন্নয়নের চেষ্টা করব। এ দিনের রোড শোতে প্রার্থী শ্রেয়া পাণ্ডের সঙ্গে উপস্থিত ছিলেন, মা সুপ্তি পান্ডে। তিনি জানান যেখানে মায়ের স্নেহ রয়েছে। সেখানেই জয় নিশ্চিত। এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি জানান, অনেক ভালো ভোটের মার্জিন ছিল অন্য জায়গাতে, এখানে তাপস রায় কে দাঁড় করানো হয়েছে, তার দলের তরফ থেকে।
982
comment0
Report
CDChittaranjan Das
Mar 22, 2026 14:03:56
Durgapur, West Bengal:সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, যোগদান করাল মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ও দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়াডাঙ্গা এলাকায় রবিবার مختلف রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করে। এদিন বিরোধী দল সিপিএম ও বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের হাত ধরে ওই এলাকার নেতা উজ্জ্বল বাউরী সহ একাধিক ব্যক্তি তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেয় । যোগদানকারী নেতার বক্তব্য , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই তারা বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলের দুই প্রার্থী প্রদীপ মজুমদার ও কবি দত্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে ধরনের উন্নয়ন করেছে তাতে মানুষ সারা দিয়েছে।
1065
comment0
Report
KAKAYESH ANSARI
Mar 22, 2026 13:18:28
1080
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 22, 2026 13:17:30
Howrah, West Bengal:লিলুয়া পটুয়াপাড়ায় রাস্তায় জমে রয়েছে নোংরা দুর্গন্ধময় জল।সেই জলে পায়ে হেঁটে প্রচার করলেন বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং।কথা বললেন মানুষের সাথে।নিকাশীর বেআব্রु দশা তুলে ধরলেন মানুষের কাছে।বোঝালেন আগের তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্যায় কোনো উন্নয়ন করেননি।সঞ্জয় সিং বলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকেও মানুষের কথা ভাবেনি।বালির মানুষের কাছে তিনি আবেদন করেন পরিবর্তন আনতে।বিজেপিকে ভোট দিয়ে পদ্ম ফোটাতে।তিনি প্রতিশ্রুতি দেন জিতে এসে বালির মানুষকে দেখিয়ে দেবেন উন্নয়ন কাকে বলে।এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র বলেন মানুষের কাছে ভোট চাইতে যাবার আগে বালির নিকাশী ও রাস্তার আবর্জনার সমস্যার সমাধানে পথে নেমেছেন তিনি।আর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ মানুষের নেই,ক্ষোভ আছে বিজেপির বিরূদ্ধে।যেকারনে বিজেপি প্রার্থীকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ হয়েছে।ওদের দলের কর্মীরা ক্ষুব্ধ।কৈলाश বলেন উন্নয়নকে হাতিয়ার করে বালি কেন্দ্রে ঘাসফুল ফুটবে আবার।
1099
comment0
Report
KMKIRAN MANNA
Mar 22, 2026 13:07:50
Dihierench, West Bengal:বিরুলিয়ায় শুভেন্দু অধিকারীর র‍্যালি ঘিরে উত্তেজনা, মূর্তি ভাঙচুরের প্রতিবাদে কড়া হুঁশিয়ারি আজ পূর্ব মেদিনীপুরের বিরুলিয়ায় দিনভর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শুরুতেই তিনি বাসন্তী মন্দিরে পুজো দেন এবং খোল বাজিয়ে সংকীর্তনে অংশগ্রহণ করেন। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ র‍্যালি করেন। র‍্যালি চলাকালীন তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের একাংশ ‘চোর চোর’ সহ বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুভেন্দু অধিকারী ও অন্যান্য নেতৃত্ব হস্তক্ষেপ করে কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে একটি পথসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, তৃণমূল প্রার্থীর নাম নিয়ে কোনো স্লোগান না দেওয়ার জন্য। তিনি বলেন, “এসব করলে উনিই প্রচারে বাড়তি সুবিধা পাবেন। ওনাকে ওনার পরিবারের লোক ছাড়া কেউ চেনে না।” এরপর তিনি এক কর্মীর বাড়িতে গিয়ে বৈঠক করেন এবং সেখান থেকে সোনাচুরা শহীদ মিনারে পৌঁছে শহীদদের শ্রদ্ধা জানান। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিকে, সকালে শ্রীরামের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে প্রতিবাদে শামিল হন শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ঘটনার পুজো হবে, এর বদলাও নেওয়া।”
1070
comment0
Report
MMManoj Mondal
Mar 22, 2026 13:07:11
Kolkata, West Bengal:এস আই আরের চূড়ান্ত তালিকায় পরিবারের সকল সদস্যদের নাম বিচারাধীন রয়েছে আর তা দেখার পর থেকেই দুশ্চিন্তায় মানসিক অবসরে ভুগছিলেন মহিলা । দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অবস্থা জটিল। পরিবারের দাবি পরিবারের নাম বিবেচনা ধীন থাকায় তিনি চিন্তা গ্রস্ত হয়ে পরে ফলে তার ব্রেনস্টক হয়। জানা গিয়েছে অসুস্থ মহিলার নাম বয়স ৪৫ এর সাবী দাস। বাড়ি পেট্রাপোল থানার খলিত পুর। পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই অসুস্থ মহিলার তিন মেয়ে এক ছেলে। সম্প্রতি এস আই আরের যে চূড়ান্ত তালিকা বেরikedেছে هنا এক মেয়েের নাম বাদ বাকি তিনজনের নাম বিচারাধীন এই নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। পরিবারের বক্তব্য অসুস্থ মহিলার মায়ের নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায় । সেই নিয়ে প্রশাসনকে জানানোর পরেও তাদের নাম কেন বিচারাধীন তারা নিজেরাই বুঝতে পারছে না। মায়ের অসুস্থতার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন মেয়েরা। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুকান্ত মাহাতো বলেন বিজেপি এভাবে অবিচার করে সাধারণ মানুষের নাম কাটার চক্রান্ত করছে。
964
comment0
Report
MDMritunjay Das
Mar 22, 2026 13:06:56
1008
comment0
Report
STSrikanta Thakur
Mar 22, 2026 13:06:41
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে ‘চকলেট দাদু’—অবসরেও প্রান্তিক মানুষের পাশে তাপস চক্রবর্তী বালুরঘাট: অবসর নিয়েছেন প্রায় কুড়ি বছর আগে। কিন্তু সমাজসেবার নশে আজও অটুট। বালুরঘাটের রথতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাপস কুমার চক্রবর্তী এখন এলাকার মানুষের কাছে পরিচিত ‘চকলেট দাদু’ নামে। ১৯৯০-এর দশক থেকেই প্রান্তিক মানুষ, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ইচ্ছা জাগে 그의। কর্মজীবনে শিক্ষকতা করার পাশাপাশি আদিবাসী উন্নয়ন বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সময়ই প্রত্যন্ত এলাকার মানুষের নানাবিধ সমস্যার চিত্র সামনে আসে তাঁর। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা অনেক ক্ষেত্রেও তাঁদের কাছে পৌঁছায় না—এই বাস্তবতা তাঁকে নাড়িয়ে দেয়। প্রথমে ব্যক্তিগত উদ্যোগেই সামান্য সাহায্য দিয়ে কাজ শুরু করেন তাপসবাবু। ধীরে ধীরে সেই উদ্যোগ আজ বড় আকার নিয়েছে। বর্তমানে মাসের ১০ থেকে ১৫ দিন তিনি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান, সঙ্গে নিয়ে যান বই-খাতা, ওষুধ, খাবার সামগ্রী ও পোশাক。 গ্রামে ঢুকলেই শিশুদের হাতে আগে চকলেট তুলে দেন তিনি। সেই থেকেই ‘চকলেট দাদু’ নামের উৎপত্তি। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা জড়ো হন, আর তিনি তাঁদের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী。 এই সমাজসেবামূলક কাজে বছরে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা ব্যয় হয়। স্ত্রীর পেনশনের টাকায় সংসার চলে, আর নিজের সঞ্চয়ের সুদের অর্থ দিয়ে চালিয়ে যাচ্ছেন এই উদ্যোগ। মাঝে মাঝে ছেলে, বন্ধু বা শুভানুধ্যায়ীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অবসরের পর যখন অনেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন তাপস কুমার চক্রবর্তীর এই উদ্যোগ এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। তাঁর কথায়, “যতদিন বাঁচব, ততদিন এই কাজ চালিয়ে যাব।”
1087
comment0
Report
Advertisement
Back to top