Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

नंदीग्राम में भूमि दाताओं के रोजगार के वादे पर रेल विस्तार ठप

KMKIRAN MANNA
Nov 11, 2025 12:05:00
Dihierench, West Bengal
*নন্দীগ্রামে রেলের চাকরির দাবিতে জমিদাতাদের পোস্টার হাতে বিক্ষোভ,বন্ধ করে দেওয়া হল রেলপথ সম্প্রসারণের কাজ* নন্দীগ্রাম: রেলের প্রতিশ্রুত চাকরি না পেয়ে পথ অবরোধ ও বিক্ষোভে ফুটে উঠলেন জমিদাতারা। চলতে থাকা রেলপথ সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ বাজকুল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। এই প্রকল্পের জন্য নন্দীগ্রামের প্রায় ১২০০ পরিবার জমি দান করেছিলেন। ২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের যোগাযোগ রক্ষা উন্নয়নের কথা ভেবে এই রেলপথ ঘোষণা করেছিলেন। তারপর থেকে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর ২০২৩ সালে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তত্ত্বাবধানে, বিশেষত এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৎপরতায় রেলমন্ত্রী অশ्वিনী বৈষ্ণবের উদ্যোগে, প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় ২২০ কোটি টাকার এই প্রকল্পে দ্রুত কাজ এগোচ্ছিল। জমিদাতাদের অভিযোগ—রেলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জমি দেওয়া প্রতিটি পরিবারের একজন করে চাকরি পাবেন। কিন্তু বহু পরিবার এখনো সেই চাকরি পাননি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অধিকাংশ পরিবার ইতিমধ্যেই চাকরি পেয়েছেন, বাকিদের নথি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যা সমাধান হলে তারাও চাকরি পাবেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ—স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না। এলাকার মানুষজন প্রতারণার শিকার হচ্ছেন। কেন্দ্রে বিজেপি শাসিত সরকার থাকা সত্ত্বেও মানুষ বঞ্চিত হচ্ছেন। ফলে ২০২৬ সালের ভোটের আগে রেলপথ সম্প্রসারণ ঘিরে নন্দীগ্রামে ফের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আজ জমিদাতারা ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেললাইন সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন। বাইট ১) রবিন জানা। নন্দীগ্রাম দুই ব্লক তৃণমূল যুব সভাপতি। ২) প্রলয় পাল। শুভেন্দু ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা। ৩) সুজিত নস্কর। রেলের ইঞ্জিনিয়ার। ৪) মিতালী মাল।বিক্ষোভকারী মহিলা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 12, 2026 03:04:34
Jalpaiguri, West Bengal:বাণিজ্যিক গ্যাস মিলছে না। জলপাইগুড়িতে বন্ধ হতে শুরু করল খাবারের হোটেল, মিষ্টির দোকান। ইতিমধ্যেই শহরে একাধিক হোটেল ও মিষ্টির দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। বাকিদের গ্যাস সিলিন্ডারের স্টক তলানিতে। দু-এক দিনের মধ্যে তারাও হোটেল বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। কোনো-কোনো হোটেলে আবার কয়লার উনুন তৈরি শুরু হয়েছে। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের এক হোটেল ব্যবসায়ী সঞ্জয় সরকারের দাবি, মঙ্গলবারও গ্যাস সিলিন্ডার মেলেনি। ডিস্ট্রিবিউটর জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যা অবস্থা তাতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দেওয়া সম্ভব নয়। আমার হোটেলে যা গ্যাস আছে, তাতে হয়তো বুধবার পর্যন্ত রান্না হবে। কিন্তু তারপর কীভাবে হোটেল চালাব বুঝে উঠতে পারছি না। আমার হোটেলে আটজন কর্মী। তাঁদের বেতন দেব কীভাবে তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা এলাকায় বিরিয়ানির দোকান বিজয় চন্দর। তিনি বলেন, আমাকে যেসব ভেন্ডার গ্যাস সিলিন্ডার দিতেন, তাঁরা সবাই হাত তুলে নিয়েছেন। কয়েক গুণ বেশি দাম চাওয়া হচ্ছে গ্যাসের। ওই দাম দিয়ে গ্যাস কিনলে বিরিয়ানির দাম বাড়াতে হবে। গ্যাস না মেলায় আমার পাশের একটি খাবারের হোটেল বন্ধ হয়ে গিয়েছে। আমাকেও কাল থেকে বিরিয়ানির দোকান বন্ধ করে দিতে হবে।
0
comment0
Report
EGE GOPI
Mar 12, 2026 03:04:16
Kharagpur, West Bengal:“সাংবাদিকরা আমাদের খবর দেখায় না” সবং-এ সভা থেকে সংবাদমাধ্যমের একাংশকে তোপ মানস ভুঁইয়ার নিজস্ব প্রতিবেদক, সবং: সবংয়ের মাটি থেকে ফের বিস্ফোরক ভাষায় সরব হলেন রাজ্যের মন্ত্রী ডা. মানস রঞ্জন ভূঁইয়া। SIR-এর নামে বাংলার মানুষকে হয়রানির অভিযোগ এবং বিজেপির “সাম্প্রদায়িক রাজনীতি”-র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা কার্যত রাজনৈতিক মঞ্চের পাশাপাশি বিতর্কের কেন্দ্রবিন্দুতেও পরিণত হল। বুধবার সবং ব্লকের তেমাথানি বাজারে আয়োজিত ওই সভা থেকে বিজেপিকে আক্রমণের পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশকেও কড়া ভাষায় নিশানা করলেন তিনি。 মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়ে মানস ভূঁইয়া বলেন, “এখনকার অনেক সাংবাদিক কিছুই জানে না। বাচ্চা বাচ্চা ছেলে একটা খবর ছেড়ে দেয়। গল্পের মতো লিখে দেয়, যেন মানুষ সব বোকা।” তাঁর অভিযোগ, সবংয়ের ইতিবাচক কাজকর্ম তুলে ধরার বদলে অনেক সংবাদমাধ্যম শুধুই নেতিবাচক খবরকে বড় করে দেখায়। “সবংয়ে কোথাও একটু আগুন লাগলে ছবি তুলে দেখানো হয়। কিন্তু দশগ্রাম স্কুলে ৮০০ মেয়ে ফুলের মতো পবিত্র অনুষ্ঠানে অংশ নিচ্ছে। সেই ছবি কেউ দেখায় না,” মন্তব্য মন্ত্রীর。 তবে একই সঙ্গে দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তাও দেন তিনি। হাতজোড় করে কর্মীদের উদ্দেশ্যে বলেন, “সবংকে শান্ত রাখুন। আমি সুখ দিতে পেরেছি কি না জানি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি শান্তি চাই।” নিজে্র বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার প্রসঙ্গ টেনে এনে ‘সুখ’ ও ‘শান্তি’র দর্শনের কথাও তুলে ধরেন তিনি。 সবংয়ের উন্নয়নের হিসাবও তুলে ধরেন মন্ত্রী। তাঁর দাবি, গত পাঁচ বছরে এলাকায় ১১২৮টি রাস্তা নির্মাণ হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে খোলা আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আসুন, আমি গাড়ির ব্যবস্থা করে দেব, টিফিনেরও ব্যবস্থা করব। সবংয়ের ১৩টি অঞ্চল ঘুরে দেখুন, তারপর লিখুন।” এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ করেন মানস ভূঁইয়া। তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও নির্বাচন কমিশন চক্রান্ত করছে। “মেয়েরা, আদিবাসীরা, যুবক-যুবতী আর মুসলিম ভাই-বোনেরা এদের নাম কেটে দেওয়াই ওদের টার্গেট,” দাবি মন্ত্রীর। পাশাপাশি বিজেপির এক নেতার মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন。 নিজের রাজনৈতিক লড়াইয়ের অতীতও স্মরণ করেন তিনি। দাবি করেন, সবংয়ে একসময় সিপিএমের হাতে ২৯ জন মানুষ খুন হয়েছিল এবং সেই স্মৃতি এখনও এলাকাবাসীর মনে দগদগে। একই সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি বিষ খেয়ে মরব, গলায় ছুরি কেটে মরব তবু সাম্প্রদায়িক রাজনীতির দল বিজেপির দিকে হাত বাড়াব না।” তবে সভামঞ্চ থেকে সংবাদমাধ্যমকে ঘিরে মন্ত্রীর এই কড়া মন্তব্য ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 12, 2026 02:17:37
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 12, 2026 02:16:34
0
comment0
Report
PDPradyut Das
Mar 12, 2026 01:46:26
Jalpaiguri, West Bengal:খবরের জের। জী ২৪ ঘণ্টাকে ধন্যবাদ জ্ঞাপন। গ্রাহকদের কাছ থেকে সিলিন্ডারের দাম বেশি নেওয়া যাবে না। জানিয়ে দিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ কনজিউমার লিমিটেডের সম্পাদক। এই সমবায়ের অধীনে রান্নার গ্যাস의 ২২ হাজার গ্রাহক রয়েছেন। তাঁদের কাছ থেকে গত কয়েকদিন ধরে সিলিন্ডারের দাম ৯৭০ টাকা করে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। খুচরোর কারণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল বলেও অভিযোগ উঠেছিল। এনিয়ে জি ২৪ ঘণ্টায় খবর সম্প্রচার হতেই এই ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে নোটিস টাঙিয়ে দেওয়া হয়। তাতে লিখে দেওয়া হয়েছে, গ্যাসের বাড়তি কোন দাম নেওয়া যাবে না। যে কর্মীর বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁকে শোকজ করা হয়েছে। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 11, 2026 18:50:29
Chinsurah, West Bengal:জাতীয় সড়কের গার্ড ওয়াল ধসে বিপত্তি, অনির্দিষ্ট কালের জন্য টোল ফ্রি করে দেওয়া হল ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজা সূত্রে জানা গেছে বর্ধমান गামী যে কোনও গাড়ি এখন টোল না দিয়েই যেতে পারবে।তাদের জন্য টোল ফ্রি করা হয়েছে।তবে বর্ধমান থেকে কলকাতা गামী গাড়ির জন্য নির্ধারিত টোল দিতে হবে। শুধু মাত্র এক দিকের লেন অর্থাৎ বর্ধমান गामी গাড়ির জন্য টোল Free করে দেওয়া হয়েছে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আজ পূর্ব বর্ধমানের মেমারীতে ১৯ নম্বর জাতীয় সড়কে বর্ধমান মুখি রাস্তার গার্ডওয়াল ধসে পরে।এক বছরও হয়নি জাতীয় সড়ক ৬ লেন হয়েছে।কিছু জায়গায় এখনো কাজ চলছে।এর মধ্যে গার্ডওয়াল ধসে যাওয়ার পর এক দিকের রাস্তার টোল মকুব করে দেওয়া নিয়ে তৃনমূল বিজেপি তরজা শুরু হয়েছে।
0
comment0
Report
RTRonay Tewari
Mar 11, 2026 18:50:13
Kolkata, West Bengal:ঢাকুরিয়ার বাবু বাগানে জল প্রকল্পের উদ্বোধনে এসে জাভেদের খোঁচা প্রাক্তন বাম মন্ত্রীকে, জলকর নিয়ে খোঁচা ফিরহাদেরও, পাল্টা ৩৪ বছরের ভিত্তির কথা শুনিয়ে দিলেন বাম কাউন্সিলার, সরকারি অনুষ্ঠান রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠল না সিপিআই কাউন্সিলরের ৯২ ওয়ার্ড। বাবুবাগানে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন। ভোটের মুখে বিরোধীদলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেও খোঁচা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারল না তৃণমূল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত তখন এলাকার সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব, প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ, বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। আছেন কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম, এলাকার বিধায়কতা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়। জাবেদ আহমেদ খান নিজের বক্তব্যে এলাকার কাউন্সিলর মধুছন্দা দেবের কাজের প্রশংসা করলেও খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন বাম মন্ত্রীকে। তাঁকে বললেন, আপনাদের আমলের কাজ এবং আমাদের আমলের কাজের তফাৎটা বুঝতে পারছেন তো! উন্নয়ন কিভাবে করতে হয় দেখতে পারছেন তো! আমরাই একমাত্র যারা উন্নয়ন সঠিকভাবে করে থাকি। মঞ্চে কোনরকম রাজনৈতিক সংকীর্ণতা চাননি বাম প্রাক্তন মন্ত্রী বা বাম কাউন্সিলাররা। জাভেদ আহমেদ খানের বক্তব্য হাসি সহকারে উড়িয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবার এক ধাপ এগিয়ে বলেন, রাজ্যে তখন বাম সরকার। কলকাতা পুরসভার ক্ষমতায় তৃণমূল। প্রস্তাব এসেছিল, পানীয় জলের উপরে কর চাপানোর। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর চাপাতে দেননি। জলকর এখনো নেওয়া হয় নাকচ, কারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য তৃণমূল সর্বদা সক্রিয়। উত্তর দিতে ছাড়েননি, প্রাক্তন বাম মন্ত্রী শ্রীকুমারের মুখোপাধ্যায়। তিনি বলেন, পার্থক্যটা তো ফিরহাদ হাকিমই বুঝিয়ে দিলেন। কারণ জলকর বসানোর প্রস্তাব খোদ তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায় দিয়েছিলেন। বামেরা নয়। উনি কিছু না জেনেই অনেক কিছু বলে দিলেন। নিজের ওয়ার্ডের অনুষ্ঠানে এভাবে রাজনৈতিক সংকীর্ণতা থাকা নিয়ে ক্ষুব্ধ সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব। বললেন, খোঁচা থাকবেই আমি জানতাম।। কিন্তু আমরা ৩৪ বছরে যে ভিত্তি স্থাপন করে দিয়ে এসেছিলাম, তৃণমূল এখন তাতে ফসল ফলাচ্ছে। এত উন্নয়ন করতে পারছে কারণ ৩৪ বছরে বামেরা সেই জায়গা তৈরি করে দিয়ে এসেছিল।। স্বাভাবিকভাবেই, কলকাতা পুরসভার জলপ্রকল্পের কাজের উদ্বোধনী মঞ্চ যে এভাবে রাজনৈতিক খোঁচার কেন্দ্রবিন্দুতে পৌঁছবে, তা আঁচ করতে পারেননি এলাকার মানুষজনও。
0
comment0
Report
RTRonay Tewari
Mar 11, 2026 18:49:57
Kolkata, West Bengal:ঢাকুরিয়ার বাবু বাগানে জল প্রকল্পের উদ্বোধনে এসে জাভেদের খোঁচা প্রাক্তন বাম মন্ত্রীকে, জলকর নিয়ে খোঁচা ফিরহাদেরও, পাল্টা ৩৪ বছরের ভিত্তির কথা শুনিয়ে দিলেন বাম কাউন্সিলার, সরকারি অনুষ্ঠান রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠল না সিপিআই কাউন্সিলরের ৯২ ওয়ার্ড। বাবুবাগানে বুস্টার পাম্পিং স্টেশন의 উদ্বোধন। ভোটের মুখে বিরোধীদলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেও খোঁচা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারল না তৃণমূল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত তখন এলাকার সিপিআই কাউন্সিলর মধূচন্দা দেব, প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ, বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। আছেন কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম, এলাকার বিধায়কতা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়। জাবেদ আহমেদ খান 자신의 বক্তব্যে এলাকার কাউন্সিলর মধূচন্দা দেবের কাজের প্রশংসা করলেও খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন বাম মন্ত্রীকে। তাঁকে বললেন, আপনাদের আমলের কাজ এবং আমাদের আমলের কাজের তফাৎটা বুঝতে পারছেন তো! উন্নয়ন কিভাবে করতে হয় দেখতে পারছেন তো! আমরাই একমাত্র যারা উন্নয়ন সঠিকভাবে করে থাকি। মঞ্চে কোনরকম রাজনৈতিক সংকীর্ণতা চাননি বাম প্রাক্তন মন্ত্রী বা বাম কাউন্সিলাররা। জাভেদ আহমেদ খানের বক্তব্য হাসি সহকারে উড়িয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবার এক ধাপ এগিয়ে বলেন, রাজ্যে তখন বাম সরকার। কলকাতা পুরসভার ক্ষমতায় তৃণমূল। প্রস্তাব এসেছিল, পানীয় জলের উপরে কর চাপানোর। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর চাপাতে দেননি। জলকর এখনো নেওয়া হয় না।। কারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য তৃণমূল সর্বদা সক্রিয়। উত্তর দিতে ছাড়েননি, প্রাক্তন বাম মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। তিনি বলেন, পার্থক্যটা তো ফিরহাদ হাকিমই বুঝিয়ে দিলেন। কারণ জলকর বসানোর প্রস্তাব খোদ তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায় দিয়েছিলেন। বামেরা নয়। উনি কিছু না জেনেই অনেক কিছু বলে দিলেন। নিজের ওয়ার্ডের অনুষ্ঠানে এভাবে রাজনৈতিক সংকীর্ণতা থাকা নিয়ে ক্ষুব্ধ সিপিআই কাউন্সিলর মধূচন্দা দেব। বললেন, খোঁচা থাকবেই আমি জানতাম।। কিন্তু আমরা ৩৪ বছরে যে ভিত্তি স্থাপন করে দিয়ে এসেছিলাম, তৃণমূল এখন তাতে ফসল ফলাচ্ছে। এত উন্নয়ন করতে পারছে কারণ ৩৪ বছরে বামেরা সেই জায়গা তৈরি করে দিয়ে এসেছিল।। স্বাভাবিকভাবেই, কলকাতা পুরসভার জলপ্রকল্পের কাজের উদ্বোধনী মঞ্চ যে এভাবে রাজনৈতিক খোঁচার কেন্দ্রবিন্দুতে পৌঁছবে, তা আঁচ করতে পারেননি এলাকার মানুষজনও।
0
comment0
Report
RDRaktima das
Mar 11, 2026 17:05:11
0
comment0
Report
PDPradyut Das
Mar 11, 2026 15:34:05
Jalpaiguri, West Bengal:সিপিএমের যুব নেত্রী দীপ্সিতা ধরের সভাস্থলে বিজেপির পতাকা খোলার অভিযোগ ঘিরে ঝামেলার ঘটনায় দু'পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করল। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে সিপিএমের দাবি, বিজেপির লোকজন এসে তাদের মহিলা পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করে। আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এনিয়ে ওই পঞ্চায়েত সদস্যার স্বামী প্রতিবাদ করেন। এরপরই বিজেপির লোকজন অনেককে জুটিয়ে এনে সভায় ঝামেলা পাকানোর চেষ্টা করে। অন্যদিকে, বিজেপির দাবি, সিপিএমের সভায় উপস্থিত কর্মীরা তাদের লোকজনকে মারধর করেছে। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 11, 2026 15:33:32
Siliguri, West Bengal:ভোটের দামামা বাজার আগে এবার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক ছাদের তলায় বৈঠকে ভোট প্রস্তুতি শুরু তৃণমূলের! দলের পক্ষ থেকে এখনো প্রার্থী পদ ঘোষনা না হলেও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের যিনি‌ প্রার্থী হবেন দল একযোগে তার হয়ে লড়াই করবে এই অঙ্গীকার নিয়ে এদিন শিলিগুড়ির অদূরে বাগডোগরায় সভা করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন জেলা চেয়ারম্যান সঞ্জয় টেবিলেওয়াল সহ মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার কোর্ডিনেটর অরুণ ঘোষ ও নির্বাচিত প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন। ২০২১ নিরিখে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় ৭০ হাজার ভোটে পিছনে ছিল তৃণমূল প্রার্থী। যদিও চেয়ারম্যানের দাবি গতবারের তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন। মহকুমা পরিষদ একযোগে কাজ করছে। ৯ মাস আগে থেকেই বুথে বুথে নেমে মানুষের কাছে পৌঁছানো হয়েছে। তাই এবার এই কেন্দ্রে জোড়াফুল ফুটবে আত্মবিশ্বাস তিনি। অন্যদিকে বিজেপি গতবার জিতলেন পরিস্থিতি বদলেছে যা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে মত কোর কমিটির সদস্য শঙ্কর মালাকারের। আগামী দিনে সংগঠন কিভাবে চলবে তা ঠিক করতেই এই সভা। নির্বাচনে জয়ী হতেই এই সভা মত মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার কোর্ডিনেটর অরুণ ঘোষের।
0
comment0
Report
Advertisement
Back to top