Back
जलपाईगुड़ी गैस संकट से रेस्टोरेंट और मिठाई दुकानें बंद
PDPradyut Das
Mar 12, 2026 03:04:34
Jalpaiguri, West Bengal
বাণিজ্যিক গ্যাস মিলছে না। জলপাইগুড়িতে বন্ধ হতে শুরু করল খাবারের হোটেল, মিষ্টির দোকান। ইতিমধ্যেই শহরে একাধিক হোটেল ও মিষ্টির দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। বাকিদের গ্যাস সিলিন্ডারের স্টক তলানিতে। দু-এক দিনের মধ্যে তারাও হোটেল বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। কোনো-কোনো হোটেলে আবার কয়লার উনুন তৈরি শুরু হয়েছে। জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের এক হোটেল ব্যবসায়ী সঞ্জয় সরকারের দাবি, মঙ্গলবারও গ্যাস সিলিন্ডার মেলেনি। ডিস্ট্রিবিউটর জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যা অবস্থা তাতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার দেওয়া সম্ভব নয়। আমার হোটেলে যা গ্যাস আছে, তাতে হয়তো বুধবার পর্যন্ত রান্না হবে। কিন্তু তারপর কীভাবে হোটেল চালাব বুঝে উঠতে পারছি না। আমার হোটেলে আটজন কর্মী। তাঁদের বেতন দেব কীভাবে তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা এলাকায় বিরিয়ানির দোকান বিজয় চন্দর। তিনি বলেন, আমাকে যেসব ভেন্ডার গ্যাস সিলিন্ডার দিতেন, তাঁরা সবাই হাত তুলে নিয়েছেন। কয়েক গুণ বেশি দাম চাওয়া হচ্ছে গ্যাসের। ওই দাম দিয়ে গ্যাস কিনলে বিরিয়ানির দাম বাড়াতে হবে। গ্যাস না মেলায় আমার পাশের একটি খাবারের হোটেল বন্ধ হয়ে গিয়েছে। আমাকেও কাল থেকে বিরিয়ানির দোকান বন্ধ করে দিতে হবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowMar 12, 2026 05:03:490
Report
PMPiyali Mitra
FollowMar 12, 2026 05:02:380
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 04:33:450
Report
PSPrasenjit Sardar
FollowMar 12, 2026 04:18:430
Report
KAKAYESH ANSARI
FollowMar 12, 2026 04:18:010
Report
ABArup Basak
FollowMar 12, 2026 04:17:450
Report
EGE GOPI
FollowMar 12, 2026 03:04:160
Report
VDVikram Das
FollowMar 12, 2026 03:03:200
Report
BMBiswajit Mitra
FollowMar 12, 2026 02:17:370
Report
BSBarun Sengupta
FollowMar 12, 2026 02:16:340
Report
PDPradyut Das
FollowMar 12, 2026 01:46:260
Report
BSBidhan Sarkar
FollowMar 11, 2026 18:50:290
Report
RTRonay Tewari
FollowMar 11, 2026 18:50:130
Report
RTRonay Tewari
FollowMar 11, 2026 18:49:570
Report