Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

मतगणना से पहले तृणमूल ने मतिगाड़ा-নকशालबाड़ी सीट के लिए एकजुट होकर तैयारी शुरू की

NRNarayan Roy
Mar 11, 2026 15:33:32
Siliguri, West Bengal
ভোটের দামামা বাজার আগে এবার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক ছাদের তলায় বৈঠকে ভোট প্রস্তুতি শুরু তৃণমূলের! দলের পক্ষ থেকে এখনো প্রার্থী পদ ঘোষনা না হলেও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের যিনি‌ প্রার্থী হবেন দল একযোগে তার হয়ে লড়াই করবে এই অঙ্গীকার নিয়ে এদিন শিলিগুড়ির অদূরে বাগডোগরায় সভা করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। এদিন জেলা চেয়ারম্যান সঞ্জয় টেবিলেওয়াল সহ মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার কোর্ডিনেটর অরুণ ঘোষ ও নির্বাচিত প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন। ২০২১ নিরিখে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় ৭০ হাজার ভোটে পিছনে ছিল তৃণমূল প্রার্থী। যদিও চেয়ারম্যানের দাবি গতবারের তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন। মহকুমা পরিষদ একযোগে কাজ করছে। ৯ মাস আগে থেকেই বুথে বুথে নেমে মানুষের কাছে পৌঁছানো হয়েছে। তাই এবার এই কেন্দ্রে জোড়াফুল ফুটবে আত্মবিশ্বাস তিনি। অন্যদিকে বিজেপি গতবার জিতলেন পরিস্থিতি বদলেছে যা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে মত কোর কমিটির সদস্য শঙ্কর মালাকারের। আগামী দিনে সংগঠন কিভাবে চলবে তা ঠিক করতেই এই সভা। নির্বাচনে জয়ী হতেই এই সভা মত মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার কোর্ডিনেটর অরুণ ঘোষের।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Mar 11, 2026 17:05:11
0
comment0
Report
PDPradyut Das
Mar 11, 2026 15:34:05
Jalpaiguri, West Bengal:সিপিএমের যুব নেত্রী দীপ্সিতা ধরের সভাস্থলে বিজেপির পতাকা খোলার অভিযোগ ঘিরে ঝামেলার ঘটনায় দু'পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করল। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে সিপিএমের দাবি, বিজেপির লোকজন এসে তাদের মহিলা পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করে। আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এনিয়ে ওই পঞ্চায়েত সদস্যার স্বামী প্রতিবাদ করেন। এরপরই বিজেপির লোকজন অনেককে জুটিয়ে এনে সভায় ঝামেলা পাকানোর চেষ্টা করে। অন্যদিকে, বিজেপির দাবি, সিপিএমের সভায় উপস্থিত কর্মীরা তাদের লোকজনকে মারধর করেছে। দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 11, 2026 15:32:35
Dihierench, West Bengal:মহিষাদল: বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বিজেপিতে বড় ভাঙন দেখা দিল। বুধবার বিকেলে মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে তৃণমূলের বর্ধিত কর্মীসভা থেকে বিজেপি ও সিপিএম ছেড়ে একঝাঁক নেতা-নেত্রী তৃণমূলে যোগ দেন। এদিন লক্ষ্যা–১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অনন্ত বেরা, বিজেপির প্রাক্তন যুব মোড়া নেতা সুব্রত চৌধুরী, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা ছন্দা বর্মন ধাড়া সহ একাধিক নেতা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, বিধায়ক তিলক চক্রবর্তী, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় সহ অন্যান্য নেতারা। অনন্ত বেরা তৃণমূলে যোগ দেওয়ায় লক্ষ্যা–১ গ্রাম পঞ্চায়েতেতে সমীকরণ বদলে গেছে। মোট ১৬টি আসনের মধ্যে তৃণমূলের আসন বেড়ে ৯ এবং বিজেপির কমে ৭ হয়েছে। ফলে খুব শীঘ্রই অনাস্থা এনে পঞ্চায়েত বোর্ড তৃণমূলের দখলে আসতে পারে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 11, 2026 15:32:02
Kolkata, West Bengal:কলকাতা এলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। বুধবার সন্ধ্যায় তিনি দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছান। নতুন রাজ্যপাল কে কলকাতা বিমানবন্দরের স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের চিফ সেক্রেটারি। বুধবার শহরে পা রাখলেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। এদিন দুপুরেই শহর ছাড়েন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর গ্রহণের পরে আর এন রবি ২০১৯ সালের আগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 11, 2026 15:31:39
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লী পৌঁছতেই তৎপরতা শুরু হয়ে গেল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। বুধবার শিপিং কর্পোরেশনে রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে ডেপুটি পুলিশ সুপার সহ কলকাতা পুলিশের এসিপি এবং ডিসিপি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে হয়ে গেল বিশেষ জরুরি বৈঠক। মূলত এদিনের বৈঠকে প্রশিক্ষণ দেওয়া হলো আসন্ন বিধানসভা নির্বাচনে কিভাবে কাজ করতে হবে। গাড়ির মাথায় ক্যামেরা এবং তার ওয়েবকাস্টিং থেকে শুরু করে এলাকায় টহলদারি, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাকে শূন্যতে আনা, গন্ডগোল যারা করে তাঁদেরকে চিহ্নিত করে আগে থেকে তাদেরকে এলাকা থেকে সরিয়ে দেওয়া, স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বু থ চিহ্নিতকরণ করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর এদিনের প্রশিক্ষণ হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানান নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে ঠিক সেই নির্দেশ মোতাবেক এদিনের প্রশিক্ষণ হয় এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিভাবে সমন্বয়ে রেখে কাজ করতে হবে সে বিষয়ে নজর দিতে নির্দেশ দেওয়া হয়。
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 11, 2026 13:21:53
Kolkata, West Bengal:مند্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরানের সাম্প্রতিক দ্বৈরথে যেভাবে এলপিজি সিলিন্ডার এর দাম পকেটের সাধ্যের বাইরে যাচ্ছে, তাতে চিন্তিত কলকাতা ময়দানের ক্যান্টিনগুলো। সিএবির ক্যান্টিনে 15 দিনের গ্যাসের রসদ রয়েছে। তারপর কি হবে জানা নয় সিএবি ক্যান্টিনের শক্তি বাবুর। কলকাতা ময়দানে জেলা শহরতলী থেকে প্রতিদিন হাজার হাজার ছেলে ক্রিকেট ফুটবল অ্যাথলেটিক্স এর জন্য আসেন। কোচ, খেলোয়াড় জুনিয়র খেলোয়াড় ছাড়াও খুদে খেলোয়াড়দের অভিভাবক, সাংবাদিক, ক্লাব কর্তাদের রসনা তৃপ্তির দায়িত্ব নেয় এই ক্যান্টিনগুলো। কিন্তু সেই ক্যান্টিন গুলো এবার পড়েছে বেকায়দায়। ময়দানের অন্যতম জনপ্রিয় ক্যান্টিন সেন্ট্রাল এক্সাইজের ক্যান্টিন। সেখানেও ঘুরে দেখা গেল একই ছবি। কলকাতা শতাব্দী প্রাচীন দুই ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তারাও জানেন না এই পরিস্থিতি চললে দাম না বাড়িয়ে কতদিন ক্যান্টিন খোলা রাখতে পারবেন। একই ছবি ময়দানের জর্জ টেলিগ্রাফ ক্যান্টিনেরও। সকল ক্যান্টিন পরিচালকদের গলাতেই আশংকার সুর।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 11, 2026 13:21:38
Dinajpur, Rangpur Division:ভোটের আগে দলবদলের রাজনীতি দক্ষিণ দিনাজপুরে। বুধবার বিকেলে বিজেপির তরফ থেকে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় তপন ও বালুরঘাট বিধানসভার এলাকা থেকে প্রচুর মহিলা বিজেপি পার্টি অফিসে এসে তারা সক্রিয় কর্ম ী হিসেবে যোগদান করে এবং আগামী বিধানসভা ভোটে এই মহিলা শক্তি বুথগুলিকে আরো শক্তিশালী করবে । বিজেপি নেতৃত্ব দাবি ভাতা নয় নিরাপত্তা স্থায়ী আর্থিক সুবিধা চাইছেন। তাদের নিরাপত্তা ও সুরক্ষা তৃণমূল কংগ্রেস দিতে পারবে না সেই কারণেই বিজেপি দান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারা। বুধবার বিকেলে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সমস্ত মহিলাদের বিজেপির পতাকা তুলে দেন বিজেপি মহিলা নেতৃত্ব। সভাপতি সরূপ চৌধুরী জানিয়েছেন ভোটের আগে এই ধরনের যোগদান বিশেষত মহিলাদের যোগদান অন্য মহিলाओंও উৎসাহিত করবে। তৃণমূল নেতারা যতই ভাতা বন্ধ করে দেওয়ার ভয় দেখাক গোটা রাজ্যের মহিলা বুঝে গেছে তাদের নিরাপত্তা ও আর্থিকভাবে শক্তিশালী করতে পারে একমাত্র বিজেপি। অবশ্য বিজেপির এই দাবিকে সম্পূর্ণ নস্মাত করেছে তৃণমূলের জেলা নেতা সুভাষ চাকি। তিনি দাবি করেছেন এই ধরনের কোন যোগদানের ঘটনা তার জানা নেই এই যোগদানের ফলে রাজনীতিতে কোন প্রভাব পড়ে না। যারা যোগদান করেছে তারা আগে থেকেই এর সঙ্গে যুক্ত ছিল এবং তারা জেলা নেতাদের পরিচিত এদের আগেও বিভিন্ন মিটিং মিছিলে দেখা গেছে তবে দুই একটা নতুন মুখ রয়েছে এই জয়েনিং কোন প্রভাব ফেলবে না।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 11, 2026 13:21:19
Chinsurah, West Bengal: gas पाया जाएगा नहीं, रसोइ कर के खाना होगा! आतंकी इन्डक्शन ओवन खरीदने की धूम। बैंडेल्स के दुकान में इलेक्ट्रिक ओवन का दंगल चल रहा है। मध्य पूर्व में युद्ध छिड़ गया है। अमेरिका इजराइल के साथ ईरान के खिलाफ। पलटाव के रूप में ईरान। इस स्थिति में रसोई गैस एलपीजी पर दबाव बढ़ गया है। कमर्शियल गैस उपलब्ध न होने के कारण होटल रेस्टोरां में समस्या आ गई है। डोमेस्टिक सिलिंडर सप्लाई अनियमित हो गई है। 25 दिनों पहले बुकिंग नहीं हो रही है। बुकिंग करने के बाद भी समय पर गैस प्राप्त नहीं हो पाती। गैस की कमी के कारण कई जगह बढ़ी कीमतें लागू होने की शिकायत है। उत्तरोपाड़ा के गैस कार्यालय के सामने ग्राहकों की नाराजगी दिखी। वहीं बांदेल के दुकानों पर इंडक्शन की बिक्री में भारी उछाल है। आने वाले दिनों में गैस मिलना मुश्किल रहने की आशंका के चलते लोग इलेक्ट्रिक ओवन ले रहे हैं। व्यवसायी पॉलस दास ने बताया कि उनके दुकान में प्रतिदिन तीन-चार ओवन बिकते थे, अब पिछले दो-तीन दिनों में लगभग सत्तर-अस्सी तक बिक चुके हैं। स्टॉक खत्म हो गया है और नया लाने के लिए उठापटक हो रही है। खबर में साफ हो रहा है कि गैस की समस्या अभी दूर नहीं 될गी और इलेक्ट्रिक ओवन के इस्तेमाल से लागत में बचत होगी।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 11, 2026 13:20:59
Chinsurah, West Bengal:ভোটের আগে সৌজন্য! হাসপাতালে ভর্তি বিজেপি নেতাকে দেখতে হঠাৎ হাজির হলেন তৃণমূল বিধায়ক,বললেন এটা মানবিক কাজ。 বিজেপির অভিযোগ উনি রাজনীতি করছেন。 চুঁচুড়া মগড়া ব্লকের কোদালিয়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তথা পঞ্চায়েতে বিরোধী দলনেতা বাচ্চু বিশ্বাস।বেশ কিছুদিন ধরেই অসুস্থ।তাকে গত পরশু চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে সি সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি নেতা。 আজ সেই খবর পেয়ে হঠাৎই চুঁচুরার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে।তার পরিবারের সঙ্গে কথা বলেন。 হাসপাতাল থেকে বেরোনোর সময় বিধায়ক বলেন,আমার বিধানসভা area's বাসিন্দা বিজেপির ওই পঞ্চায়েত সদস্য।সে অসুস্থ শুনে আমি হাসপাতালে এসে তাকে দেখলাম।তার শারীরিক অবস্থা খুবই খারাপ।ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে কিডনিতেও সমস্যা রয়েছে।তার যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের বলেছি।পরিবারের সঙ্গেও কথা হয়েছে。 বছর দুয়েক আগে চুঁচুড়ার খাদিনার মোরে বিজেপি কর্মীদের লাঠি নিয়ে তেড়ে গিয়ে মারতে দেখা গিয়েছিল বিধায়ক কে।বিজেপির সেই মিছিলে বাচ্চু বিশ্বাসও ছিলেন。 সেই প্রসঙ্গে বিধায়ক বলেন,বিনা কারণে আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল।তাই সেদিন আমি তেড়ে গিয়েছিলাম。 বিজেপি সদস্যকে দেখতে আসায় কোন রাজনীতি নেই গোটাটাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলে দাবি করেন বিধায়ক。 যদিও বিজেপির হুগলী সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় অভিযোগ করেন,বিধায়ক রাজনীতি করতে গিয়েছিলেন。 বিজেপি নেতার স্ত্রী দাবি করেন তার স্বামীর অসুস্থতার পর বিজেপির কোন নেতা খোঁজ নেননি পাশে এসে দাঁড়ান নি。 বিজেপি জেলা সভাপতিঙ্কা যদি ও দাবি করেন,দলের পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হয়েছে।কল্যাণী এমস এ চিকিৎসার জন্য বলা হয়েছিল কিন্তু তার পরিবার থেকে বলা হয় ভেলোরে নিয়ে যাওয়া হবে।আমরা বিজেপি কর্মীদের পাশে আছি。 নির্বাচনের আগে আবেগে সুড়সুড়ি দিতে বিধায়ক হাসপাতালে গিয়েছিলেন。。。
0
comment0
Report
Advertisement
Back to top