Back
जलकर मामले पर टकराव: 34 साल की बुनियाद पर तृणमूल-वाम के बीच जुबानी जंग
RTRonay Tewari
Mar 11, 2026 18:49:57
Kolkata, West Bengal
ঢাকুরিয়ার বাবু বাগানে জল প্রকল্পের উদ্বোধনে এসে জাভেদের খোঁচা প্রাক্তন বাম মন্ত্রীকে, জলকর নিয়ে খোঁচা ফিরহাদেরও, পাল্টা ৩৪ বছরের ভিত্তির কথা শুনিয়ে দিলেন বাম কাউন্সিলার, সরকারি অনুষ্ঠান রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠল না
সিপিআই কাউন্সিলরের ৯২ ওয়ার্ড। বাবুবাগানে বুস্টার পাম্পিং স্টেশন의 উদ্বোধন।
ভোটের মুখে বিরোধীদলের ওয়ার্ডে উদ্বোধনী অনুষ্ঠানে এসেও খোঁচা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারল না তৃণমূল।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত তখন এলাকার সিপিআই কাউন্সিলর মধূচন্দা দেব, প্রাক্তন সিপিআই কাউন্সিলর মৌসুমী ঘোষ, বাম আমলের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়।
আছেন কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম, এলাকার বিধায়কতা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য বৈশ্বনর চট্টোপাধ্যায়।
জাবেদ আহমেদ খান 자신의 বক্তব্যে এলাকার কাউন্সিলর মধূচন্দা দেবের কাজের প্রশংসা করলেও খোঁচা দিতে ছাড়লেন না প্রাক্তন বাম মন্ত্রীকে।
তাঁকে বললেন, আপনাদের আমলের কাজ এবং আমাদের আমলের কাজের তফাৎটা বুঝতে পারছেন তো! উন্নয়ন কিভাবে করতে হয় দেখতে পারছেন তো! আমরাই একমাত্র যারা উন্নয়ন সঠিকভাবে করে থাকি।
মঞ্চে কোনরকম রাজনৈতিক সংকীর্ণতা চাননি বাম প্রাক্তন মন্ত্রী বা বাম কাউন্সিলাররা।
জাভেদ আহমেদ খানের বক্তব্য হাসি সহকারে উড়িয়ে দেন।
কিন্তু এখানেই শেষ নয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আবার এক ধাপ এগিয়ে বলেন, রাজ্যে তখন বাম সরকার। কলকাতা পুরসভার ক্ষমতায় তৃণমূল।
প্রস্তাব এসেছিল, পানীয় জলের উপরে কর চাপানোর।
কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর চাপাতে দেননি।
জলকর এখনো নেওয়া হয় না।। কারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার জন্য তৃণমূল সর্বদা সক্রিয়।
উত্তর দিতে ছাড়েননি, প্রাক্তন বাম মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। তিনি বলেন, পার্থক্যটা তো ফিরহাদ হাকিমই বুঝিয়ে দিলেন। কারণ জলকর বসানোর প্রস্তাব খোদ তৎকালীন মেয়র সুব্রত মুখোপাধ্যায় দিয়েছিলেন। বামেরা নয়। উনি কিছু না জেনেই অনেক কিছু বলে দিলেন।
নিজের ওয়ার্ডের অনুষ্ঠানে এভাবে রাজনৈতিক সংকীর্ণতা থাকা নিয়ে ক্ষুব্ধ সিপিআই কাউন্সিলর মধূচন্দা দেব।
বললেন, খোঁচা থাকবেই আমি জানতাম।। কিন্তু আমরা ৩৪ বছরে যে ভিত্তি স্থাপন করে দিয়ে এসেছিলাম, তৃণমূল এখন তাতে ফসল ফলাচ্ছে। এত উন্নয়ন করতে পারছে কারণ ৩৪ বছরে বামেরা সেই জায়গা তৈরি করে দিয়ে এসেছিল।।
স্বাভাবিকভাবেই, কলকাতা পুরসভার জলপ্রকল্পের কাজের উদ্বোধনী মঞ্চ যে এভাবে রাজনৈতিক খোঁচার কেন্দ্রবিন্দুতে পৌঁছবে, তা আঁচ করতে পারেননি এলাকার মানুষজনও।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 11, 2026 18:50:290
Report
RTRonay Tewari
FollowMar 11, 2026 18:50:130
Report
RDRaktima das
FollowMar 11, 2026 17:05:110
Report
KAKAYESH ANSARI
FollowMar 11, 2026 17:05:000
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 11, 2026 15:34:240
Report
PDPradyut Das
FollowMar 11, 2026 15:34:050
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 11, 2026 15:33:440
Report
NRNarayan Roy
FollowMar 11, 2026 15:33:320
Report
ANArnabangshu Neogi
FollowMar 11, 2026 15:33:040
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 11, 2026 15:32:520
Report
KMKIRAN MANNA
FollowMar 11, 2026 15:32:350
Report
SBSoumen Bhattachrya
FollowMar 11, 2026 15:32:020
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 11, 2026 15:31:390
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 11, 2026 13:21:530
Report