Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

नंदीग्राम में शुभेंदु अधिकारी ने शिक्षा पुस्तिका जारी कर तृणमूल-बीजेपी पर हमला किया

KMKIRAN MANNA
Feb 25, 2026 15:32:32
Dihierench, West Bengal
নন্দীগ্রাম এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের আড়াই সালের কার্যক্রম নিয়ে একটি পাঠ্য বইয়ের উদ্বোধন হয়। পাঠ্যপের উদ্বোধন করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি জানান এই উদ্যোগ অত্যন্ত ভালো, রাজ্যের কোন পঞ্চায়েত সমিতিতে এরকম উদ্যোগ নেয়া হয়নি। আরো যে সমস্ত দপ্তর রয়েছে তাদেরও উচিত এ ধরনের কার্যক্রম নিয়ে বই প্রকাশ করা। বিরোধী যে সমস্ত পঞ্চায়েত সমিতি আছে তাতে যে বিরোধীদের সঠিকভাবে কাজ করতে দেয়া হয় না তাও তিনি বলেন। এদিন প্রশ্ন উত্তরে তিনি তৃণমূলের চার্জসিটে শুভেন্দু অধিকারীর প্রথমে নাম, এ প্রসঙ্গে বললেন-- কোন টোটকা খাবে না। লোক পরিবর্তন চাইছে। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। একুশে নন্দীগ্রাম যা ভেবেছে ২৬ এ বাংলা তাই ভাববে। স্যালুট নন্দীগ্রাম। (24 সেকেন্ডের বাইকের মধ্যে) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একাধিক মুখ বদলের সম্ভাবনা--এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন-- এতে কোন লাভ হবে না একদম লাভ হবে না। হিন্দু ভোট তো আগে গেছেই। মুসলমানদের পড়াতেও ভোট যাবে। ISF সিপিএম যদি প্রার্থী দেয় ব্যাপক হারতে হবে। রুহুল সাহেব যদি প্রার্থী দেয় তৃণমূলের চেয়েও বেশি ভোট পাবে। (৩৭ সেকেন্ডের বাইটের মধ্যে আছে।) হাওড়া খুনে নাম জোড়ালো তৃণমূল বিধায়কের এ প্রসঙ্গে বললেন ---- বেলডাঙা থেকে পিলখানা, সাংবাদিকরা নিজেরা সেভ নয়, আপনারা আর কার হয়ে ছবি তুলছেন? যারা মুখ্যমন্ত্রীর হয়ে ছবি তোলেন তারা ও তো বেধড়ক মার খাচ্ছেন। (১:০৭ সেকেন্ডের বাইটের মধ্যে) রাজ্যের অনুরোধে সফর পিছিয়ে দিল কমিশন--এ প্রসঙ্গে বলেন-- সেটা হতে পারে, ডেট আবার করবে। প্রশাসনিক কাল নোট। এই দিনে দুটি খেলা আছে। কিন্তু নির্দিষ্ট টাইমে ভোট করতে গেলে তালিকা প্রকাশ করতে হবে আঠাশ তারিখের তালিকায় নাম যাদের থাকবে না তার জন্য দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন দায়ী থাকবে না, দায়ী থাকবেনা ভারত সরকার, দায়ী থাকবে না বিজেপি। এক কোটি কুড়ি লক্ষ ভোটারের নাম বাদ যাবে--- সিএম--এই প্রসঙ্গে বললেন----- উনি সুপ্রিম কোর্টে গেছেন কি করে, সুপ্রিম কোর্টে গিয়ে ভিক্ট্রি দেখালেন। উনার পার্টি পক্ষ থেকে ডেইলি বলা হলো জয় হল তৃণমূলের। গণতন্ত্রের জয়। মানুষ জিতল এবং জয়ের আনন্দে নারায়ণ গোস্বামী বিধায়ক তিনি লক্ষী ভান্ডারের প্রোগ্রাম করে মহিলাকে ফ্লাইং কিস করছেন। আমি আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। এই জেলার একজন পঞ্চায়েত সমিতির সভাপতিবিকাশ বেজ, কাঁথির, তিনি তৃণমূল মহিলা প্রধানকে বিডিও অফিসের চেম্বারে ডেকে চুমু খাচ্ছেন এই রাজ্যে কোন মহিলাই সুরক্ষিত নয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Feb 25, 2026 17:03:42
Kolkata, West Bengal:모हन바ondheim? Mohanbagan ক্লাবের পিছনের ড্রেন থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার, তুঙ্গে চাঞ্চল্য ভর সন্ধ্যায় খাস কলকাতার ময়দান চত্বরে রহস্যময় মৃত্যু। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পিছনের দিকের একটি ড্রেন থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকা‌র তীব্র উত্তেজনা ছড়ায়。 স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সন্ধ্যার দিকে ক্লাবের পিছনের ড্রেনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে তৎকালৎ ময়দান থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। তবে তাঁর নাম বা পরিচয় এখনও জানা যায়নি。 পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। ময়দান থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ দুর্ঘটনা নাকি অন্য কিছু স্পষ্ট হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 25, 2026 17:03:08
Howrah, West Bengal:উত্তর হাওড়ার পিলখানা এলাকায় শ্যুটআউট।পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন খুন।সৌফিক খান নামে এক যুবককে খুন করে হারুন শেখ ও তার দলবল।কথা বলতে বলতে গুলি চালায়।সি সি টি ভি তে ধরা পড়ে সেই হাড়হিম করা ঘটনার ছবি।নিহতের পরিবারের দাবী সৌফিক প্রমোটিং করতো।তোলাবাজির টাকা না পেয়ে হারুন ও তার দলবল।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।মহিলারা জানান তারা ইনসাফ চান।দোষীদের গ্রেফতার না করলে তারা ভোট বয়কট করবেন।প্রাক্তন পুরপিতা মহ রুস্তম জানান সামনে বিধানসভা নির্বাচন।এর আগে দুস্কৃতিরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে।পুলিশকে আরো সক্রিয় হতে হবে।পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া জানান প্রাথমিকভাবে জানা গেছে দুজনেই জিন্সের প্যান্টের ব্যবসা করতো।টাকা নিয়ে বিবাদ ছিলো।অভিযুক্তদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে。
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 25, 2026 15:32:02
Dinajpur, Rangpur Division:ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে উঠেছে হেমতাবাদে। বুধবার বিজেপির এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ বিজেপি নেতাদের টেনে হিচড়ে সরিয়ে পথ অবরোধ তুলে দেয় এবং দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয়। বিজেপি হেমতাবাদ মন্ডলের সভাপতি বিপ্লব সরকারে অভিযোগ, পরিবর্তন সংকল্প যাত্রাকে সামনে রেখে তিলগা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে এসে বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে। বিজেপির দাবি, খবর পেয়ে দলের শক্তি কেন্দ্রের প্রমুখ ছুটে গেলে তাকেও হেনস্থা করা হয়। এমনকি পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আহত বিজেপির বুথ সভাপতি ও শক্তি কেন্দ্র প্রমুখকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার ছয় ঘণ্টা পরও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। তাদের অভিযোগ, বিধানসভার আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই হামলা। যদিও তৃণমূলের দাবি, তিলগা এলাকায় তাদের এক কর্মীর বাড়ির সামনে বিজেপির পতকা লাগানো নিয়ে বচসা হয়েছিল, কিন্তু মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পাল্টা বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগও তুলেছে তারা। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তর দিনাজপুর জেলার এই এলাকায় যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে ভোটের সময় পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 25, 2026 14:31:14
Katwa, West Bengal:শাশুড়ির ভিক্ষাবৃত্তির প্রতিবাদ করায় জামাইকে অস্ত্র দিয়ে কোপ শ্বশুরের। গুরুতর জখম জামাই সুবল কুণ্ডু কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি।এদিকে অভিযুক্ত শ্বশুর ভগীরথ পাল এলাকা ছাড়া।বুধবার ঘটনা ঘটেছে কাটোয়া থানার পানুহাট পালপাড়ায়।পেশায় টোটো চালক জামাই সুবল কুণ্ডুর অভিযোগ আমার শ্বশুর কোন কাজকর্ম করে না।বাড়িতে বসে বসে খায়。 অথচ আমার শাশুড়ি রাস্তায় ভিক্ষা করে একথা আমি জানতাম না।শাশুড়ি ভিক্ষা করে জানতে পেরে শ্বশুর- শাশুড়িকে আমাদের কাছে রাখার প্রস্তাব দিই। এছাড়াও আমার স্ত্রী শ্বশুরকে কাজ করার কথাও বলে। এই নিয়ে কয়েকদিন ধরে অশান্তি চলছিল। বুধবার সকালের দিকে জামাই সুবল কুণ্ডু শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির ভিক্ষাবৃত্তির বন্ধ করার কথা বলার সময় পিছন থেকে শ্বশুর অস্ত্র দিয়ে আঘাত করে। শ্বশুরের অস্ত্র থেকে বাঁচতে ডান হাত দিয়ে আটকাতে গেলে কব্জির নিচ থেকে অনেকটা কেটে যায়। জখম জামাইয়ের স্ত্রী রিম্পা কুণ্ডু বাবার শাস্তির দাবি করলেও এখনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Feb 25, 2026 13:19:42
Kalna, West Bengal:বাবার সাথে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু ভাইয়ের, আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটাল থেকে কলকাতায় পাঠানো হলো দিদিকে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। জানা গিয়েছে নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় গৌরাঙ্গপাড়া এলাকায় ঘটনাটি ঘটে এদিন বুধবার সকালে। মৃত ওই ছাত্রের নাম রেহান দত্ত (৬)। বাড়ি নশরতপুর পঞ্চায়েতের পারুলডাঙ্গা এলাকায়। আর গুরুতর জখম অবস্থায় দিদি রুহি দত্তকে কলকাতায় স্থানান্তর করা হয় বুধবার দুপুরে। জানা গিয়েছে বাবা রাজু দত্ত মোটরবাইক করে ছেলে মেয়েকে নিয়ে শ্রীচৈতন্য হলি চাইল্ড স্কুলে যাচ্ছিল। এমন সময় একটি ডাম্পার পিছন দিক থেকে তাকে ধাক্কা মেরে দিলে, ছেলে রেহান দত্ত ও মেয়ে রুহি দত্ত গুরুতর জখম হয়। তাদেরকে নিয়ে আসা হয় কালনা মহকুমা হসপিটাল। কালনা হসপিটালেই মৃত্যু হয় রেহানের। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর করা হয় রুহিকে। এদিন বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহ কালনা মহকুমা হসপিটালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনায় এলাকায় জুড়ে নেমেছে শোকের ছায়া।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 25, 2026 13:08:51
Kolkata, West Bengal:শহরের বুকে আধুনিক হোটেল দ্য পার্ক উনিজেন তৈরী হতে চলেছে। অম্বুজা নেওটিয়া গ্রূপ ও সুরিন্দর এপিজে গ্রূপ যৌথ উদ্যোগে বাইপাস এলাকায় এই আধুনিক বিলাসবহুল এই হোটেলের ঘোষণা করলেন। অম্বুজা নেওটিয়া গ্রূপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, এপিজে সুরিন্দর পার্ক হোটেলের চেয়ারপার্সন প্রিয়া পাল সহ অন্যানরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে এদিন হর্ষবর্ধন নেওটিয়া জানান, বিলাসবহুল এই হোটেলে ২১৮ টি রুম রয়েছে। কলকাতায় প্রথম এমন হোটেল যেখানে রুফ টপে এয়ার ট্যাক্সি ব্যবস্থা রয়েছে। এই বিলাসবহুল হোটেল নির্মাণ করেছে সংস্থা জেন্সলার। আৰ্কিটেক্ট ববি মুখার্জির এই বিলাস বহুল হোটেলটি নির্মাণ করেছেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 25, 2026 13:07:55
Chinsurah, West Bengal:এসআইআরের কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা。 হুগলির জেলা জজ কোর্ট চুঁচুড়া আদালতেও একই ছবি। জেলা জজ সহ অতিরিক্ত জেলা বিচারকরা এসআইআর এর কাজে নিযুক্ত হওয়ায় চুঁচুড়া আদালতের সব কক্ষে কাজ বন্ধ।সিজেএম আর থার্ড কোর্টে বিচারক রয়েছেন।বাকি কোর্টে কাজ না হওয়ায় ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। বিজেপি আইনজীবী স্বপন পাল দাবী করেন,সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা একদম সঠিক।আরো আগে দিলে ভালো হত।ভোটার তালিকায় বেনোজল,ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা রাজ্য সরকার করেছিল তা বন্ধ হবে。 তৃনমূল আইনজীবী নির্মাল্য চক্রবর্তী বলেন,কোর্টের স্বাভাবিক কাজ কর্ম ব্যহত হচ্ছে।কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে প্রায় সব বিচারক এসআইএর কাজ করছেন。 বিচার ব্যবস্থা নিরপেক্ষ।তাই এটা ভালো হয়েছে।স্বচ্ছতার দাবী মুখ্যমন্ত্রীও করেছিলেন。 আইনজীবী শুভদীপ দাস বলেন,এমনিতেই বিচারক কম।তার উপর এসআইআর এর কাজে বিচারকরা চলে যাওয়ায় আদালতে আসা বিচার প্রার্থীরা হয়রান হচ্ছেন。 আদালতে আসা বিচার প্রার্থীরা জানান,কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে।ভোগান্তির একশেষ।
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 25, 2026 13:07:38
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ার জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুরুলিয়া বনবিভাগ আধিকারিকরা চান না পুরুলিয়ার জনজাতি মানুষদের উন্নয়ন । বুধবার পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে জেলা পুলিশ - প্রশাসন, বন বিভাগ এবং তপশিলি উপজাতির প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করে পুরুলিয়ার জনজাতির বর্তমান করুন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে একথা বললেন জাতীয় উপজাতি কমিশনের প্রতিনিধিদল । তপশিলি উপজাতি এবং জনজাতির বিবিধ বিষয়ে উন্নয়নের জন্য পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে বৈঠক সারেন জাতীয় তপশিলি উপজাতির কমিশনের প্রতিনিধি দল। কিন্তু এই বৈঠকে অনুপস্থিত থাকেন পুরুলিয়ার জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুরুলিয়া বনবিভাগ আধিকারিকরা। পুরুলিয়ার তপশিলি উপজাতি এবং জনজাতির করুন পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনজাতিদের জমি দখল, শিক্ষার বেহাল দশা, জনজাতি বসতিপূর্ণ এলাকায় পানীয় জল এবং রাস্তার সমস্যা, আবাসের বাড়ি থেকে বঞ্চিত থাকার কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য আশা লাখড়া । গুরুত্বপুর্ন এই বৈঠকে আলোচনা করে আগামী পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন তিনি । বাইট : আশা লাখড়া (জাতীয় উপজাতি কমিশনের প্রতিনিধি)
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 25, 2026 13:07:12
Katwa, West Bengal:ড্রোনে নজরদারি,কাটোয়ায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া অভিযান বোরো চাষের মরশুমে গ্রামীণ এলাকায় হুকিং করে সাবমার্সিবল চালানোর প্রবণতা রুখতে অভিনব পদক্ষেপ নিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। কাটোয়ায় ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়ে বিদ্যুৎ চুরির প্রমাণ মিলেছে। ড্রোনে ধরা পড়ে হুকিং করার দৃশ্য,এমনকি ড্রোন দেখেই সংযোগ খুলে ফেলার চেষ্টাও। অভিযানে নেমে একদিনে তিনটি এফআইআর দায়ের করেছে কাটোয়া ডিভিশন。 ডিভিশনাল ইঞ্জিনিয়ার রাহুল আগরওয়ালা জানান, আগে অভিযানের খবর ফাঁস হয়ে যেত, ফলে অভিযুক্তরা সংযোগ খুলে ফেলত। এখন ড্রোনের মাধ্যমে আগাম নজরদারি চালিয়ে ভিডিও-সহ প্রমাণ সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কাটোয়ায়-২ ব্লকের নতুনগ্রাম, পলসোনা, কুয়ারা, শ্রীবাটি ও আউরিয়া এলাকায় প্রথম দফায় অভিযান চালানো হয়। কুয়ারা গ্রামে এক সাবমার্সিবল মালিকের বিরুদ্ধে এফআইআর হয়েছে。 কাটোয়া মহকুমায় প্রায় ৭ হাজার সাবমার্সিবলে বিদ্যুৎ সংযোগ রয়েছে, যেখান থেকে বছরে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব আসে। গত বছর বিদ্যুৎ চুরির ঘটনায় ১৫০টি এফআইআর ও আড়াই কোটি টাকা জরিমানা আদায় হয়েছিল। এবার ড্রোন নজরদারিতে আরও কড়াকড়ি করা হচ্ছে। দু’মাসের জন্য তিন লক্ষ টাকায় ড্রোন ভাড়া নেওয়া হয়েছে। রাজ্য জুড়েই এই ধরনের অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে。
0
comment0
Report
NRNarayan Roy
Feb 25, 2026 13:06:45
Siliguri, West Bengal:*ভোট বয়কটের ডাক , বকেয়া টাকা না মেলায় দফায় দফায় বিক্ষোভ করেও মিলল না সমাধান সূত্র , কাজেই এবার ভোট বয়কটের ডাক দিল জল জীবন মিশনের ঠিকাদাররা* *জল জীবন মিশনের আওতাধীন প্রায় ১০০ জন ঠিকাদার বকেয়া না পেয়ে ভোট বয়কটের ডাক দিল৷ দীর্ঘ প্রায় ১৯ মাস ধরে টাকা না_paȳে_barংবার_bikshOb_osthAne_samil_hesen_taRa৷ কিন্তু_tatE-o_mElEnI_koR kono_sOthre_sOtha_ni।* বকেয়া ১০০ কোটি টাকা মেটানোর দাবিতে শিলিগুড়িতে জনস্বাস্থ্য কারিগরির অফিসে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। তাদের দাবি ২০২২ সালে জল জীবন মিশন প্রকল্প চালু করে কেন্দ্র সরকার৷ প্রতিটি গ্রামে গ্রামে পানীয় জল পরিষেবা পৌঁছানোই এই প্রকল্পের লক্ষ্য৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নির্দেশে সেই প্রকল্পের মেয়াদ করা হয়েছিল ২০২৮ সাল পর্যন্ত। শিলিগুড়িতে প্রায় ১০০ জন ঠিকাদার রয়েছে৷ যারা শেষ কাজের টাকা পেয়েছিলেন ২০২৪ সালের অগাস্ট মাসে। তারপর থেকে কাজের কোন টাকা দেওয়া হয়নি ঠিকাদারদের। সব মিলিয়ে এই মুহুর্তে প্রায় ১০০ কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের কাছে৷ বকেয়ার দাবি, এর আগেও তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন৷ শিলিগুড়িতে জনস্বাস্থ্য কারিগরির অফিসেও তালা ঝুলিয়ে দিয়েছিলেন ঠিকাদাররা। কিন্তু_meloniko_r_kono_samosyan_sutra_mيلেনි।_যদিওবা_taRa_boকেয়া_taka_kendrí_karoner_karon_eästeko_korenhoN;_kendra_rajjo_r_দোষারোপের_dolaacheলা_আটকে_শতাধিক_ ঠিকাদারের_bokeা। পিএইচই কন্ট্রাকটার ওয়েল্ফেয়ার অ্যাশোসিয়েশনের সভাপতি অনুপ বসু জানান , "সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আমাদের জানিয়েছিল কাজ করুন টাকা পাবেন৷ কিন্তু প্রায় দু বছর হতে চলল আমরা আমাদের বকেয়া পাই নি। আন্দোলন অবস্থা বিক্ষোভ করেও কোন লাভ হয়নি। এরপর সংগঠনের পক্ষ থেকে কলকাতার রাজপথে বসে আন্দোলন করব। সরকার যা আইনানুগ ব্যাবস্থা নেওয়ার নিক৷ সমাধান_sutro_nakile_আসন্ন_বিধানসভা_নির্বাচনে_ভোট_boykot_করব."
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 25, 2026 13:06:30
Dinajpur, Rangpur Division:উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সুজালী অঞ্চলের বুধুগছ গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কামিজ উদ্দিন ও আনারুলের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। গত দুই-তিন দিন ধরে উত্তেজনা বাড়তে থাকে এবং প্রকাশ্য রাস্তায় বচসা ও মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরিবার의 দাবি, বুধবার সংঘর্ষ চরম আকার নেয়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কামিজ উদ্দিন의 মাথায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন। মৃতের নাম কামিজুউদ্দিন (৪৫) বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ আউটপোস্টের পুলিশ ও ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি লতিফুর রহমান জানান, “বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। আজ একজনের মৃত্যু হয়েছে। পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, সেই দাবি জানাচ্ছি।” ঘটনা কেন্দ্র করে বুধুগছ গ্রামে থমথমে পরিবেশ রয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
0
comment0
Report
Advertisement
Back to top