Back
ഡ്രോണ से निगरानी, कटवा में विद्युत चोरी के खिलाफ कड़ी कार्रवाई
SCSandip Chowdhury
Feb 25, 2026 13:07:12
Katwa, West Bengal
ড্রোনে নজরদারি,কাটোয়ায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কড়া অভিযান
বোরো চাষের মরশুমে গ্রামীণ এলাকায় হুকিং করে সাবমার্সিবল চালানোর প্রবণতা রুখতে অভিনব পদক্ষেপ নিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। কাটোয়ায় ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়ে বিদ্যুৎ চুরির প্রমাণ মিলেছে। ড্রোনে ধরা পড়ে হুকিং করার দৃশ্য,এমনকি ড্রোন দেখেই সংযোগ খুলে ফেলার চেষ্টাও। অভিযানে নেমে একদিনে তিনটি এফআইআর দায়ের করেছে কাটোয়া ডিভিশন。
ডিভিশনাল ইঞ্জিনিয়ার রাহুল আগরওয়ালা জানান, আগে অভিযানের খবর ফাঁস হয়ে যেত, ফলে অভিযুক্তরা সংযোগ খুলে ফেলত। এখন ড্রোনের মাধ্যমে আগাম নজরদারি চালিয়ে ভিডিও-সহ প্রমাণ সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কাটোয়ায়-২ ব্লকের নতুনগ্রাম, পলসোনা, কুয়ারা, শ্রীবাটি ও আউরিয়া এলাকায় প্রথম দফায় অভিযান চালানো হয়। কুয়ারা গ্রামে এক সাবমার্সিবল মালিকের বিরুদ্ধে এফআইআর হয়েছে。
কাটোয়া মহকুমায় প্রায় ৭ হাজার সাবমার্সিবলে বিদ্যুৎ সংযোগ রয়েছে, যেখান থেকে বছরে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব আসে। গত বছর বিদ্যুৎ চুরির ঘটনায় ১৫০টি এফআইআর ও আড়াই কোটি টাকা জরিমানা আদায় হয়েছিল। এবার ড্রোন নজরদারিতে আরও কড়াকড়ি করা হচ্ছে। দু’মাসের জন্য তিন লক্ষ টাকায় ড্রোন ভাড়া নেওয়া হয়েছে। রাজ্য জুড়েই এই ধরনের অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSandip Chowdhury
FollowFeb 25, 2026 14:31:140
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 25, 2026 13:19:420
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 25, 2026 13:08:510
Report
BSBidhan Sarkar
FollowFeb 25, 2026 13:08:090
Report
BSBidhan Sarkar
FollowFeb 25, 2026 13:07:550
Report
MMManoranjan Mishra
FollowFeb 25, 2026 13:07:380
Report
NRNarayan Roy
FollowFeb 25, 2026 13:06:450
Report
BSBhabananda Singha
FollowFeb 25, 2026 13:06:300
Report
ABArup Basak
FollowFeb 25, 2026 13:06:140
Report
NRNarayan Roy
FollowFeb 25, 2026 13:05:430
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 13:05:120
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 13:04:590
Report
STSrikanta Thakur
FollowFeb 25, 2026 12:05:100
Report
MMManoj Mondal
FollowFeb 25, 2026 12:02:030
Report