Back
भड़क उठे ध्रुव সংঘर्ष: हेमताबाद में बीजेपी-तृणमूल के समर्थकों के बीच हमला, अभी गिरफ्तारी नहीं
BSBhabananda Singha
Feb 25, 2026 15:32:02
Dinajpur, Rangpur Division
ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে উঠেছে হেমতাবাদে। বুধবার বিজেপির এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ বিজেপি নেতাদের টেনে হিচড়ে সরিয়ে পথ অবরোধ তুলে দেয় এবং দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয়। বিজেপি হেমতাবাদ মন্ডলের সভাপতি বিপ্লব সরকারে অভিযোগ, পরিবর্তন সংকল্প যাত্রাকে সামনে রেখে তিলগা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে এসে বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে। বিজেপির দাবি, খবর পেয়ে দলের শক্তি কেন্দ্রের প্রমুখ ছুটে গেলে তাকেও হেনস্থা করা হয়। এমনকি পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আহত বিজেপির বুথ সভাপতি ও শক্তি কেন্দ্র প্রমুখকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার ছয় ঘণ্টা পরও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। তাদের অভিযোগ, বিধানসভার আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই হামলা। যদিও তৃণমূলের দাবি, তিলগা এলাকায় তাদের এক কর্মীর বাড়ির সামনে বিজেপির পতকা লাগানো নিয়ে বচসা হয়েছিল, কিন্তু মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পাল্টা বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগও তুলেছে তারা। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তর দিনাজপুর জেলার এই এলাকায় যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে ভোটের সময় পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KAKAYESH ANSARI
FollowFeb 25, 2026 17:03:590
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 25, 2026 17:03:420
Report
DGDebabrata Ghosh
FollowFeb 25, 2026 17:03:24Howrah, West Bengal:পিলখানা কান্ড। জিটি রোডে বাইকে আগুন ধরিয়ে দিলো উত্তেজিত জনতা। বাধা দিলে পুলিশের সাথে বচসা। দমকল এলে পিছু হটতে বাধ্য হয়। এলাকায় পুলিশের রুট মার্চ。
0
Report
DGDebabrata Ghosh
FollowFeb 25, 2026 17:03:080
Report
KMKIRAN MANNA
FollowFeb 25, 2026 15:32:320
Report
SCSandip Chowdhury
FollowFeb 25, 2026 14:31:140
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 25, 2026 13:19:420
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 25, 2026 13:08:510
Report
BSBidhan Sarkar
FollowFeb 25, 2026 13:08:090
Report
BSBidhan Sarkar
FollowFeb 25, 2026 13:07:550
Report
MMManoranjan Mishra
FollowFeb 25, 2026 13:07:380
Report
SCSandip Chowdhury
FollowFeb 25, 2026 13:07:120
Report
NRNarayan Roy
FollowFeb 25, 2026 13:06:450
Report
BSBhabananda Singha
FollowFeb 25, 2026 13:06:300
Report