Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

पिलखाना कांड: जीटी रोड पर बाइक में आग, उग्र भीड़ ने पुलिस से भिड़ंत

DGDebabrata Ghosh
Feb 25, 2026 17:03:24
Howrah, West Bengal
পিলখানা কান্ড। জিটি রোডে বাইকে আগুন ধরিয়ে দিলো উত্তেজিত জনতা। বাধা দিলে পুলিশের সাথে বচসা। দমকল এলে পিছু হটতে বাধ্য হয়। এলাকায় পুলিশের রুট মার্চ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Feb 25, 2026 18:31:30
Salt Lake City, Utah:E block in Shapoorji housing is again affected by water problems. Residents protest against maintenance officers and police. It is alleged that the authorities have not been able to solve the water problem since the 8th of this month. *আবারো জলের সমস্যায় উত্তাল শাপুর্জি আবাসনে ই ব্লক। মেইনটেনেন্স আধিকারিক ও পুলিশকে ঘিরে বিক্ষোভ আবাসিকদের। চলতি মাসের ৮তারিখ থেকে জলের সমস্যা দেখা দিলেও এখনো তার কোনো সুরাহা করতে পারেননি কর্তৃপক্ষ বলে অভিযোগ* বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল নিউটাউনের শাপুর্জি আবাসনের ই ব্লকে। দূষিত জলের কারণে বাসিন্দাদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ আবাসিকরা।মেইনটেনেন্স আধিকারিকরা গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় আবাসিকরা। ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। শাপুর্জি আবাসনের ই ব্লকে জলের সমস্যা দীর্ঘদিনের। আবাসিকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই জল ব্যবহার করে নানা বিধ উপসর্গে আক্রান্ত হচ্ছিলেন অনেকে। জলের নমুনা পরীক্ষায় কলিফর্ম সহ একাধিক ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছিল। সেই সময় আবাসনের মেইনটেনেন্স কর্তৃপক্ষ জানিয়েছিল যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জল পরিশুদ্ধ করা হয়েছে এবং জল এখন নিরাপদ। আবাসিকদের অভিযোগ, 'পরিশুদ্ধ' বলে দাবি করা জল ব্যবহার করার পর আবারও বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। এরপর মেইনটেন্যান্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্বীকার করে নেয় যে, জলে এখনও ব্যাকটেরিয়া রয়েছে। এরপরই তড়িঘড়ি জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের এই গাফিলতি ও মিথ্যা আশ্বাসে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে আবাসনে। ক্ষুব্ধ বাসিন্দারা মেইনটেনেন্স আফকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আবাসিকদের দাবি, অবিলম্বে জলের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Feb 25, 2026 18:31:14
Howrah, West Bengal:লক্ষ্মীর ভাণ্ডার,যুব সাথী সহ বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী বাজেটের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া শহরে পদযাত্রা অনুষ্ঠিত হল। এদিন বিকেলে উলुबেড়িয়া ষ্টেশন থেকে এই পদযাত্রা শুরু হয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। এদিনের এই পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এদিনের এই পদযাত্রায় কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিনের এই পদযাত্রায় মহিলারা হাতে লক্ষ্মীর ভান্ডারের কাট আউট নিয়ে পদযাত্রায় পা মেলান। এদিন এই পদযাত্রার কারনে বিকেলে উলুবেড়িয়া শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 25, 2026 17:16:02
Howrah, West Bengal:পিলখানা কান্ড...রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বিজেপির অভিযোগ অস্বীকার করেন। এদিন তিনি বলেন অভিযুক্ত হারুন খান ওই এলাকার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নয়। কেন বিধায়কের সঙ্গে একই বাইকে ছবি দেখা গেছে তা তিনি জানেন না। হতে পারে তখন তিনি সে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। পরে অপরাধ করতে পারে। দল এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এদিন তিনি আরো বলেন বিধায়ক অথবা সাংসদের সঙ্গে অনেকেই ছবি তোলেন। তারা সবাই তার পরিচিত নাও হতে পারেন। তবে এদিন নির্বাচনের আগে হাওড়ার আইনশৃঙ্খলার অবনতি তিনি মানতে চাননি। তিনি বলেন আগে বেশি অপরাধ হলেও বর্তমানে কমিশনারেট গঠনের পর অপরাধ অনেক কমে গেছে। আজকে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে তিনি হাওড়া সিটি পুলিশের কমিশনারকে নির্দেশ দেবেন যাতে অপরাধীদের কোন রেয়াত না করা হয়। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাইট..১..অরূপ রায়(মন্ত্রী)
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 25, 2026 17:03:42
Kolkata, West Bengal:모हन바ondheim? Mohanbagan ক্লাবের পিছনের ড্রেন থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার, তুঙ্গে চাঞ্চল্য ভর সন্ধ্যায় খাস কলকাতার ময়দান চত্বরে রহস্যময় মৃত্যু। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পিছনের দিকের একটি ড্রেন থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকা‌র তীব্র উত্তেজনা ছড়ায়。 স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সন্ধ্যার দিকে ক্লাবের পিছনের ড্রেনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষের তরফে তৎকালৎ ময়দান থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। তবে তাঁর নাম বা পরিচয় এখনও জানা যায়নি。 পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। ময়দান থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ দুর্ঘটনা নাকি অন্য কিছু স্পষ্ট হবে বলে জানাচ্ছে পুলিশ প্রশাসন।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 25, 2026 17:03:08
Howrah, West Bengal:উত্তর হাওড়ার পিলখানা এলাকায় শ্যুটআউট।পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন খুন।সৌফিক খান নামে এক যুবককে খুন করে হারুন শেখ ও তার দলবল।কথা বলতে বলতে গুলি চালায়।সি সি টি ভি তে ধরা পড়ে সেই হাড়হিম করা ঘটনার ছবি।নিহতের পরিবারের দাবী সৌফিক প্রমোটিং করতো।তোলাবাজির টাকা না পেয়ে হারুন ও তার দলবল।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।মহিলারা জানান তারা ইনসাফ চান।দোষীদের গ্রেফতার না করলে তারা ভোট বয়কট করবেন।প্রাক্তন পুরপিতা মহ রুস্তম জানান সামনে বিধানসভা নির্বাচন।এর আগে দুস্কৃতিরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে।পুলিশকে আরো সক্রিয় হতে হবে।পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া জানান প্রাথমিকভাবে জানা গেছে দুজনেই জিন্সের প্যান্টের ব্যবসা করতো।টাকা নিয়ে বিবাদ ছিলো।অভিযুক্তদের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে。
0
comment0
Report
KMKIRAN MANNA
Feb 25, 2026 15:32:32
Dihierench, West Bengal:নন্দীগ্রাম এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া দপ্তরের আড়াই সালের কার্যক্রম নিয়ে একটি পাঠ্য বইয়ের উদ্বোধন হয়। পাঠ্যপের উদ্বোধন করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি জানান এই উদ্যোগ অত্যন্ত ভালো, রাজ্যের কোন পঞ্চায়েত সমিতিতে এরকম উদ্যোগ নেয়া হয়নি। আরো যে সমস্ত দপ্তর রয়েছে তাদেরও উচিত এ ধরনের কার্যক্রম নিয়ে বই প্রকাশ করা। বিরোধী যে সমস্ত পঞ্চায়েত সমিতি আছে তাতে যে বিরোধীদের সঠিকভাবে কাজ করতে দেয়া হয় না তাও তিনি বলেন। এদিন প্রশ্ন উত্তরে তিনি তৃণমূলের চার্জসিটে শুভেন্দু অধিকারীর প্রথমে নাম, এ প্রসঙ্গে বললেন-- কোন টোটকা খাবে না। লোক পরিবর্তন চাইছে। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। একুশে নন্দীগ্রাম যা ভেবেছে ২৬ এ বাংলা তাই ভাববে। স্যালুট নন্দীগ্রাম। (24 সেকেন্ডের বাইকের মধ্যে) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একাধিক মুখ বদলের সম্ভাবনা--এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন-- এতে কোন লাভ হবে না একদম লাভ হবে না। হিন্দু ভোট তো আগে গেছেই। মুসলমানদের পড়াতেও ভোট যাবে। ISF সিপিএম যদি প্রার্থী দেয় ব্যাপক হারতে হবে। রুহুল সাহেব যদি প্রার্থী দেয় তৃণমূলের চেয়েও বেশি ভোট পাবে। (৩৭ সেকেন্ডের বাইটের মধ্যে আছে।) হাওড়া খুনে নাম জোড়ালো তৃণমূল বিধায়কের এ প্রসঙ্গে বললেন ---- বেলডাঙা থেকে পিলখানা, সাংবাদিকরা নিজেরা সেভ নয়, আপনারা আর কার হয়ে ছবি তুলছেন? যারা মুখ্যমন্ত্রীর হয়ে ছবি তোলেন তারা ও তো বেধড়ক মার খাচ্ছেন। (১:০৭ সেকেন্ডের বাইটের মধ্যে) রাজ্যের অনুরোধে সফর পিছিয়ে দিল কমিশন--এ প্রসঙ্গে বলেন-- সেটা হতে পারে, ডেট আবার করবে। প্রশাসনিক কাল নোট। এই দিনে দুটি খেলা আছে। কিন্তু নির্দিষ্ট টাইমে ভোট করতে গেলে তালিকা প্রকাশ করতে হবে আঠাশ তারিখের তালিকায় নাম যাদের থাকবে না তার জন্য দায়ী থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন দায়ী থাকবে না, দায়ী থাকবেনা ভারত সরকার, দায়ী থাকবে না বিজেপি। এক কোটি কুড়ি লক্ষ ভোটারের নাম বাদ যাবে--- সিএম--এই প্রসঙ্গে বললেন----- উনি সুপ্রিম কোর্টে গেছেন কি করে, সুপ্রিম কোর্টে গিয়ে ভিক্ট্রি দেখালেন। উনার পার্টি পক্ষ থেকে ডেইলি বলা হলো জয় হল তৃণমূলের। গণতন্ত্রের জয়। মানুষ জিতল এবং জয়ের আনন্দে নারায়ণ গোস্বামী বিধায়ক তিনি লক্ষী ভান্ডারের প্রোগ্রাম করে মহিলাকে ফ্লাইং কিস করছেন। আমি আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। এই জেলার একজন পঞ্চায়েত সমিতির সভাপতিবিকাশ বেজ, কাঁথির, তিনি তৃণমূল মহিলা প্রধানকে বিডিও অফিসের চেম্বারে ডেকে চুমু খাচ্ছেন এই রাজ্যে কোন মহিলাই সুরক্ষিত নয়।
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 25, 2026 15:32:02
Dinajpur, Rangpur Division:ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে উঠেছে হেমতাবাদে। বুধবার বিজেপির এক বুথ সভাপতিকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ বিজেপি নেতাদের টেনে হিচড়ে সরিয়ে পথ অবরোধ তুলে দেয় এবং দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয়। বিজেপি হেমতাবাদ মন্ডলের সভাপতি বিপ্লব সরকারে অভিযোগ, পরিবর্তন সংকল্প যাত্রাকে সামনে রেখে তিলগা এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে এসে বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে। বিজেপির দাবি, খবর পেয়ে দলের শক্তি কেন্দ্রের প্রমুখ ছুটে গেলে তাকেও হেনস্থা করা হয়। এমনকি পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। আহত বিজেপির বুথ সভাপতি ও শক্তি কেন্দ্র প্রমুখকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার ছয় ঘণ্টা পরও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। তাদের অভিযোগ, বিধানসভার আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই হামলা। যদিও তৃণমূলের দাবি, তিলগা এলাকায় তাদের এক কর্মীর বাড়ির সামনে বিজেপির পতকা লাগানো নিয়ে বচসা হয়েছিল, কিন্তু মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পাল্টা বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগও তুলেছে তারা। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তর দিনাজপুর জেলার এই এলাকায় যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে ভোটের সময় পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 25, 2026 14:31:14
Katwa, West Bengal:শাশুড়ির ভিক্ষাবৃত্তির প্রতিবাদ করায় জামাইকে অস্ত্র দিয়ে কোপ শ্বশুরের। গুরুতর জখম জামাই সুবল কুণ্ডু কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি।এদিকে অভিযুক্ত শ্বশুর ভগীরথ পাল এলাকা ছাড়া।বুধবার ঘটনা ঘটেছে কাটোয়া থানার পানুহাট পালপাড়ায়।পেশায় টোটো চালক জামাই সুবল কুণ্ডুর অভিযোগ আমার শ্বশুর কোন কাজকর্ম করে না।বাড়িতে বসে বসে খায়。 অথচ আমার শাশুড়ি রাস্তায় ভিক্ষা করে একথা আমি জানতাম না।শাশুড়ি ভিক্ষা করে জানতে পেরে শ্বশুর- শাশুড়িকে আমাদের কাছে রাখার প্রস্তাব দিই। এছাড়াও আমার স্ত্রী শ্বশুরকে কাজ করার কথাও বলে। এই নিয়ে কয়েকদিন ধরে অশান্তি চলছিল। বুধবার সকালের দিকে জামাই সুবল কুণ্ডু শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির ভিক্ষাবৃত্তির বন্ধ করার কথা বলার সময় পিছন থেকে শ্বশুর অস্ত্র দিয়ে আঘাত করে। শ্বশুরের অস্ত্র থেকে বাঁচতে ডান হাত দিয়ে আটকাতে গেলে কব্জির নিচ থেকে অনেকটা কেটে যায়। জখম জামাইয়ের স্ত্রী রিম্পা কুণ্ডু বাবার শাস্তির দাবি করলেও এখনও পুলিশে অভিযোগ দায়ের হয়নি।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Feb 25, 2026 13:19:42
Kalna, West Bengal:বাবার সাথে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু ভাইয়ের, আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটাল থেকে কলকাতায় পাঠানো হলো দিদিকে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। জানা গিয়েছে নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় গৌরাঙ্গপাড়া এলাকায় ঘটনাটি ঘটে এদিন বুধবার সকালে। মৃত ওই ছাত্রের নাম রেহান দত্ত (৬)। বাড়ি নশরতপুর পঞ্চায়েতের পারুলডাঙ্গা এলাকায়। আর গুরুতর জখম অবস্থায় দিদি রুহি দত্তকে কলকাতায় স্থানান্তর করা হয় বুধবার দুপুরে। জানা গিয়েছে বাবা রাজু দত্ত মোটরবাইক করে ছেলে মেয়েকে নিয়ে শ্রীচৈতন্য হলি চাইল্ড স্কুলে যাচ্ছিল। এমন সময় একটি ডাম্পার পিছন দিক থেকে তাকে ধাক্কা মেরে দিলে, ছেলে রেহান দত্ত ও মেয়ে রুহি দত্ত গুরুতর জখম হয়। তাদেরকে নিয়ে আসা হয় কালনা মহকুমা হসপিটাল। কালনা হসপিটালেই মৃত্যু হয় রেহানের। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর করা হয় রুহিকে। এদিন বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ মৃতদেহ কালনা মহকুমা হসপিটালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনায় এলাকায় জুড়ে নেমেছে শোকের ছায়া।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 25, 2026 13:08:51
Kolkata, West Bengal:শহরের বুকে আধুনিক হোটেল দ্য পার্ক উনিজেন তৈরী হতে চলেছে। অম্বুজা নেওটিয়া গ্রূপ ও সুরিন্দর এপিজে গ্রূপ যৌথ উদ্যোগে বাইপাস এলাকায় এই আধুনিক বিলাসবহুল এই হোটেলের ঘোষণা করলেন। অম্বুজা নেওটিয়া গ্রূপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, এপিজে সুরিন্দর পার্ক হোটেলের চেয়ারপার্সন প্রিয়া পাল সহ অন্যানরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে এদিন হর্ষবর্ধন নেওটিয়া জানান, বিলাসবহুল এই হোটেলে ২১৮ টি রুম রয়েছে। কলকাতায় প্রথম এমন হোটেল যেখানে রুফ টপে এয়ার ট্যাক্সি ব্যবস্থা রয়েছে। এই বিলাসবহুল হোটেল নির্মাণ করেছে সংস্থা জেন্সলার। আৰ্কিটেক্ট ববি মুখার্জির এই বিলাস বহুল হোটেলটি নির্মাণ করেছেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 25, 2026 13:07:55
Chinsurah, West Bengal:এসআইআরের কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা。 হুগলির জেলা জজ কোর্ট চুঁচুড়া আদালতেও একই ছবি। জেলা জজ সহ অতিরিক্ত জেলা বিচারকরা এসআইআর এর কাজে নিযুক্ত হওয়ায় চুঁচুড়া আদালতের সব কক্ষে কাজ বন্ধ।সিজেএম আর থার্ড কোর্টে বিচারক রয়েছেন।বাকি কোর্টে কাজ না হওয়ায় ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। বিজেপি আইনজীবী স্বপন পাল দাবী করেন,সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা একদম সঠিক।আরো আগে দিলে ভালো হত।ভোটার তালিকায় বেনোজল,ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা রাজ্য সরকার করেছিল তা বন্ধ হবে。 তৃনমূল আইনজীবী নির্মাল্য চক্রবর্তী বলেন,কোর্টের স্বাভাবিক কাজ কর্ম ব্যহত হচ্ছে।কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে প্রায় সব বিচারক এসআইএর কাজ করছেন。 বিচার ব্যবস্থা নিরপেক্ষ।তাই এটা ভালো হয়েছে।স্বচ্ছতার দাবী মুখ্যমন্ত্রীও করেছিলেন。 আইনজীবী শুভদীপ দাস বলেন,এমনিতেই বিচারক কম।তার উপর এসআইআর এর কাজে বিচারকরা চলে যাওয়ায় আদালতে আসা বিচার প্রার্থীরা হয়রান হচ্ছেন。 আদালতে আসা বিচার প্রার্থীরা জানান,কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে।ভোগান্তির একশেষ।
0
comment0
Report
Advertisement
Back to top