Back
बर्धमान में सरकारी भवनों पर तृणमूल उम्मीदवार के प्रचार पर बीजेपी का आरोप
ALArup Laha
Mar 21, 2026 13:47:20
Bardhaman, West Bengal
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি, সরকারি ভবনে শাসকদলের প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক এবার বর্ধমানে। নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি থাকলেও সরকারি সম্পত্তি ব্যবহার করে প্রচারের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের প্রচার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সরকারি বিল্ডিংয়ের উপর জায়েন্ট স্ক্রিনে তৃণমূল প্রার্থীর প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কার্জনগেটের উল্টো দিকে পৌরসভার টয়লেট বিল্ডিংয়ের ছাদে থাকা স্ক্রিনে খোকন দাসের প্রচার দেখানো হচ্ছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেন, “নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর থাকার পরেও প্রকাশ্যে এই ধরনের প্রচার সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটছে, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, শুধু কার্জনগেট এলাকা নয়, শহরের বীরহাটা মোড় এবং বড়নীলপুর মোড়েও একইভাবে জায়েন্ট স্ক্রিনে প্রচার চলছে। পাশাপাশি বিএসএনএল ভবনের দেওয়ালে রাজ্য সরকারের প্রচারের ডিসপ্লে বোর্ডও আচরণবিধি লঙ্ঘন করছে বলে দাবি বিজেপির। এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী। এ বিষয়ে জেলাশাসক শ্বেতা আগরওয়াল বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি আইন লঙ্ঘনের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ভোটের মুখে এই ঘটনার কেন্দ্র করে বর্ধমান দক্ষিণে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 21, 2026 14:33:36951
Report
ASAyan Sharma
FollowMar 21, 2026 14:33:17847
Report
NRNarayan Roy
FollowMar 21, 2026 13:47:301095
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 13:32:42954
Report
BCBasudeb Chatterjee
FollowMar 21, 2026 13:32:23984
Report
MMManoranjan Mishra
FollowMar 21, 2026 13:16:561064
Report
MMManoranjan Mishra
FollowMar 21, 2026 13:03:471043
Report
NRNarayan Roy
FollowMar 21, 2026 13:03:191067
Report
NRNarayan Roy
FollowMar 21, 2026 12:49:421040
Report
PMPiyali Mitra
FollowMar 21, 2026 12:32:17969
Report
KMKIRAN MANNA
FollowMar 21, 2026 12:32:041079
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 12:31:50985
Report
SCSandip Chowdhury
FollowMar 21, 2026 11:33:301044
Report
PSPrasenjit Sardar
FollowMar 21, 2026 11:31:341031
Report