Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
चुनाव सुरक्षा लिए पुलिस ने रूट मार्च कर लोगों को भयमुक्त मतदान संदेश दिया
ASAyan Sharma
Mar 21, 2026 14:33:17
Kolkata, West Bengal
একদিকে নির্বাচনের সন্ত্রাস রুখতে হবে, অন্যদিকে মানুষ যাতে আতঙ্কিত না হয়। সেজন্য পদক্ষেপ নিতে হবে পুলিশ কে। এই দুই কথাকে মাথায় রেখে, বাগুইআটি থানার অন্তর্গত কסטעপুর ঘোষপাড়া এলাকায়, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করলেন, ডিসি এয়ারপোর্ট জোন ঐশ্বর্য সাগর। তার সঙ্গে ছিলেন বাগুইআটি থানার পুলিশ আধিকারিকরা। তিনি বাগুইআটি ঘোষপাড়ার বিভিন্ন জায়গায়, যারা বিভিন্ন মামলার সঙ্গে জড়িত অশান্তি করতে পারেন। এইচারণ ঠিকান আসামিদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সতর্ক করে দেন। এর পাশাপাশি যারা আতঙ্কিত, তারা যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারে। তার জন্য মানুষকে গিয়ে বোঝান। এছাড়াও বাগুইআটি থানার তরফ থেকে একটি চিঠি তুলে দেওয়া হয় এলাকার বাসিন্দাদের হাতে। যেখানে বাগুইআটি থানার তরফ থেকে নির্ভয়ে ভোট দান করার কথা বলা হয়েছে এবং সমস্ত দায়িত্ব পুলিশের। এ কথাই পরিষ্কার করে লেখা রয়েছে। এছাড়াও থানার বিভিন্ন আধিকারিকদের নাম্বারও দিয়ে দেওয়া হয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Mar 21, 2026 15:47:36
Howrah, West Bengal: কয়েক ঘন্টা আগে বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র।আর সন্ধ্যায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের সাথে দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন।সৌজন্যের এই রাজনীতি দেখা গেলো বালি বিধানসভা কেন্দ্রে। ভোটের দামামা বেজে গিয়েছে।হাওড়ার বালিতে শাসক বিরোধী প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গিয়েছে।জোর কদমে শুরু হয়েছে প্রচার।বালি কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।আজ দুপুরে বালি কেন্দ্রের অনেক বিক্ষুব্ধ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রর তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।তীব্র সমালোচনা করেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের।এর কয়েক ঘন্টা পরে সন্ধ্যায় প্রচারে গিয়ে দুজনেই মুখোমুখি হন বালি হনুমান মন্দিরে।সঞ্জয় সিংকে দেখেই মাথা নুয়ে নমস্কার করেন কৈলাশ।আশীর্বাদ চান।তার এই সৌজন্য দেখে জড়িয়ে ধরেন বিজেপি প্রার্থী।দুজনেই জানান রাজনীতির ময়দানে লড়াই চলবে।তবে সৌজন্য বজায় থাকবে।
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 21, 2026 15:47:18
Barrackpur Cantonment, West Bengal:সজল ঘোষ এর অভিযোগ বিজেপি এর লাগানো ফ্লেক্স ছিড়ে দিয়েছে তৃণমূল তার জায়গায় তৃণমূলের নিজেদের ফ্লেক্স প্রতিস্থাপন করেছে তারা। বিজেপির অভিযোগ স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, এ কাজ করেছেন পাল্টা তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন - এক প্রতিবন্ধী ছেলেকে বহিরাগতদের এলাকায় প্রবেশ করিয়ে সজল ঘোষের বাহিনী বেধড়ক মারধর করে, তারই প্রতিবাদে জড়ো হয়েছিল তৃণমূল। সজল যে কথা বলছে সে কথা সম্পূর্ণ মিথ্যে মহিলাদের উপর অত্যাচার করা হয় তাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় ।, গোটা ঘটনার বিষয় তৃণমূল সুপ্রিমকে জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও নালিশ জানাবেন বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 21, 2026 14:33:36
1052
comment0
Report
NRNarayan Roy
Mar 21, 2026 13:47:30
Siliguri, West Bengal:সারাবছর কোনো কাজই করেননি আপনি, বিজেপি প্রার্থী প্রচারে নামলে তাকে দেখে এক বক্তির প্রশ্ন, পাল্টা বোঝানোর চেষ্টায় বিজেপি প্রার্থী আনন্দময়ের বর্মন প্রচারে নামলে তাকে ঘিরে ব্যাপক ক্ষোভ নকশালবাড়িতে! নকশালবাড়ির বাজার পাড়ায় এদিন হাট ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে গীতা সহ প্রধানমন্ত্রীর প্রকল্পের লিফলেট বিলি করেন মাটিগাড়া- নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন সহ বিজেপি নেতা কর্মীরা! বৃষ্টি উপেক্ষা করেই চলে প্রচার। বাজার পাড়ার হাসপাতাল মোড় এলাকায় নালার সমস্যা থাকায় সেখানে প্রার্থী প্রচারে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় প্রার্থীকে। বিক্ষোভ কারি স্থানীয় এক ব্যক্তির কথায়, কোনো উন্নয়ন করেনি বিধায়ক, যা উন্নয়ন দিয়েছেন সবটাই শিলিগুড়ি মহকুমা পরিষদ করেছে বলে প্রার্থীকে ক্ষোভ দেখান। তবে প্রার্থী আনন্দময় বর্মনের বক্তব্য, যারা কালো চশমা পরে থাকে তারা এলাকার বিধায়ককে দেখতে পায়না। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রত্যেকেই তৃনমূলের কর্মী বা নেতা হতে পারেন। কারণ, তিনি যে ভাবে সভাধিপতির প্রশংসা করছিলেন তাতেই সব স্পষ্ট। উনারা সারাবছর ঘরে কাটিয়ে দেয়। কাজেই এলাকার উন্নয়ন দেখবেন কি করে। এরা সকলেই তৃণমূল কর্মী বা সমর্থক বলেই এধরনের মন্তব্য করেছেন।另一方面 বিজেপি কোনো উন্নয়ন করেনি। তাই সাধারণ মানুষ ক্ষোভ দেখিয়েছে। মানুষ এবার জবাব দেবে বলেই বক্তব্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা দার্জিলিং জেলার কোর কমিটির সদস্য অরুণ ঘোষ।
1095
comment0
Report
ALArup Laha
Mar 21, 2026 13:47:20
Bardhaman, West Bengal:আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরব বিজেপি, সরকারি ভবনে শাসকদলের প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক এবার বর্ধমানে। নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি থাকলেও সরকারি সম্পত্তি ব্যবহার করে প্রচারের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের প্রচার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সরকারি বিল্ডিংয়ের উপর জায়েন্ট স্ক্রিনে তৃণমূল প্রার্থীর প্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কার্জনগেটের উল্টো দিকে পৌরসভার টয়লেট বিল্ডিংয়ের ছাদে থাকা স্ক্রিনে খোকন দাসের প্রচার দেখানো হচ্ছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র দাবি করেন, “নির্বাচন কমিশনের আচরণবিধি কার্যকর থাকার পরেও প্রকাশ্যে এই ধরনের প্রচার সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটছে, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, শুধু কার্জনগেট এলাকা নয়, শহরের বীরহাটা মোড় এবং বড়নীলপুর মোড়েও একইভাবে জায়েন্ট স্ক্রিনে প্রচার চলছে। পাশাপাশি বিএসএনএল ভবনের দেওয়ালে রাজ্য সরকারের প্রচারের ডিসপ্লে বোর্ডও আচরণবিধি লঙ্ঘন করছে বলে দাবি বিজেপির। এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী। এ বিষয়ে জেলাশাসক শ্বেতা আগরওয়াল বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি আইন লঙ্ঘনের প্রমাণ মেলে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ভোটের মুখে এই ঘটনার কেন্দ্র করে বর্ধমান দক্ষিণে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।
1070
comment0
Report
PDPradyut Das
Mar 21, 2026 13:32:42
Jalpaiguri, West Bengal:পার্টি অফিস বন্ধ। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা ময়নাগুড়িতে গোপন মিটিং করছেন। বিজেপি প্রার্থী কৌশিক রায় বললেন, আমি শিবভক্ত। সোমবার সকালে শিবের পুজো দিয়ে যা বলার বলব। প্রার্থী নিয়ে বিজেপি মধ্যে কোন কোন্দল, বিজেপি অফিসে তালা ঝুলানোর ঘটনায় তীব্র কটাক্ষ তৃণমূলের। এদিকে আজও প্রার্থী বদলের দাবিতে জমায়েত বিজেপি নেতা কর্মী গোপন বৈঠক ময়গুড়িতে। গোপন বৈঠক করে প্রার্থী পরিবর্তনের জন্য আর ২৪ ঘণ্টা সময় দিলেন ময়নাগুড়ির বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। ময়নাগুড়ির সহ কনভেনর বিকাশ রায় বলেন, আমাদের বক্তব্য আমরা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। আগামী কাল শিলিগুড়িতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব আসছে। সেখানে আমাদের বক্তব্য তুলে ধরা হবে। কী সিদ্ধান্ত হয়, সেটা দেখেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। আমাদের দাবি পরিষ্কার, কৌশিক রায়কে বদল করতে হবে। পরিবর্তন করে প্রয়োজনে কোনো বুথের কর্মীকে প্রার্থী করা হোক। আমাদের কোনো আপত্তি নেই।
954
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 21, 2026 13:32:23
Asansol, West Bengal:রাজ্য সীমান্তে কড়া নজরদারি: ২৪ ঘণ্টার নাকা চেকিংয়ে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলছে তল্লাশি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্য সীমানায় নিরাপত্তা জোরদার করতে কড়া নাকা চেকিং চালানো হচ্ছে। সেই ব্যবস্থার কার্যকারিতা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য বর্ডারের একাধিক চেকপোস্ট পরিদর্শন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার。 পরিদর্শনের পর তিনি জানান, বর্তমানে মোট ২৩টি নাকা চেকিং পয়েন্ট চালু রয়েছে। প্রতিটি পয়েন্টেই নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে মেনে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিটি জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে এই নাকা চেকিং চলছে。 পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত নগদ টাকা, আগ্নেয়াস্ত্র এবং এমন যেকোনো সামগ্রী যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, সেগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে。 নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে এই নাকা চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।
984
comment0
Report
MMManoranjan Mishra
Mar 21, 2026 13:16:56
Purulia, West Bengal:পুরুলিয়া: বিধানসভা নির্বাচনের আগে দল বদলের খেলা অব্যাহত রয়েছে পুরুলিয়ায়। জেলার বলরামপুর বিধানসভা তেঁতলো অঞ্চলের বিজেপি থেকে নির্বাচিত সদস্য রাজু রুহীদাস সহ প্রায় শতাধিক পরিবার বিজেপি দল ত্যাগ করে যোগদান করল তৃণমূলে। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো । নির্বাচনের আগে এই যোগদানে এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি হলো বলে দাবি তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর । উন্নয়নের কাজে শরিক হতে তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারীরা । বাইট: ১) শান্তিরাম মাহাতো (তৃণমূল প্রার্থী) ২) রাজু রুহীদাস (যোগদানকারী)
1064
comment0
Report
MMManoranjan Mishra
Mar 21, 2026 13:03:47
Purulia, West Bengal:পুরুলিয়া : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে একের পর এক নেতাকর্মী তৃণমূল দল ত্যাগ করার হিড়িক পড়ে গিয়েছে পুরুলিয়াায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একের পর ধাক্কা বড় ধাক্কা খাচ্ছে তৃণমূলে । পুরুলিয়া জেলা সিনিয়র সহ সভাপতি দিব্যজ্যোতি প্রসাদ সিংদেওর তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদানের পর এবার জয়পুর ব্লকের তৃণমূল যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী হিসেবে খ্যাত দিব্যজ্যোতি সিংদেও অভিমানে দল ত্যাগ করে যোগদান করলেন ঝাড়খন্ড লোকতন্ত্র ক্রান্তিকারী মোর্চা (জে এল কে এম) দলে । আজ শনিবার পুরুলিয়ার জয়পুরে আসেন ঝাড়খণ্ডের ডুমুরির বিধায়ক তথা জে এল কে এম প্রতিষ্ঠাতা জয়রাম মাহাতো । তার হাত ধরেই তিনি জে এল কে এম দলে যোগ দিয়ে আগামী নিবার্চনের লড়াইয়ের ময়দানে থাকার আশা প্রকাশ করেন। জে এল কে এম জেলা নেতৃত্ব আগেই ঘোষণা করেছে পুরুলিয়া জেলায় ৯ আসনে প্রার্থী দেওয়ার । প্রার্থী ঘোষণার ঠিক আগে পুরুলিয়ায় এসে সংগঠন সাজানোর কাজে নেমে পড়েন ডুমুরির বিধায়ক জয়রাম মাহাতো । তবে দিব্যজ্যোতি সিংদেও এবার জয়পুর থেকে জে এল কে এম দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না তা স্পষ্ট না হলেও তৃণমূল বিজেপি দুই যুযুধান রাজনৈতিক দলকে টেক্কা দিতে লড়াইয়ের ময়দানে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি । উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে জয়পুর বিধানসভায় তৃণমূলের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় । অন্যদিকে এই আসনেই নির্দলে মনোনয়ন জমা করেন দিব্যজ্যোতি সিংদেও। তৃণমূল দল থেকে সমর্থন করা হয় দিব্যজ্যোতি সিংদেওকে । তবুও এই আসনে জয়লাভ করে বিজেপি । পরে দিব্যজ্যোতি সিংদেও তৃণমূলে যোগ দেন । তৃণমূল ব্লক সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি । বর্তমান যুব তৃনমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত তিনি । এবার এই আসনে তৃণমূলের প্রার্থী তালিকায় যুব নেতা তথা জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতোকে প্রার্থী করেছে দল । এই প্রার্থী তালিকায় ক্ষোভ প্রকাশ করে এবার তৃণমূল দল ত্যাগ করে জে এল কে এম দল যোগ দিলেন দিব্যজ্যোতি সিংদেও। ১) জয়রাম মাহাতো (জেএলকেএম বিধায়ক) ২) দিব্যজ্যোতি সিংদেও (জেএলকেএম দলে যোগদানকারী)
1043
comment0
Report
NRNarayan Roy
Mar 21, 2026 12:49:42
Siliguri, West Bengal:তুষারঝড়ের পূর্বাভাস ডিফেন্স জিয়োইনফরমেটিক রিসার্চ এসটাবলিসমেন্টের , তৎপর সিকিম প্রশাসন ডিফেন্স জিয়োইনফরমেটিক রিসার্চ ইস্টেবলিসমেন্ট নির্দেশিকা অনুযায়ী ফের আগামী ২৪ ঘন্টার মধ্যে ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়তে চলেছে সিকিম। যাতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছাংগু ও নাথুলা সংলগ্ন এলাকাগুলো। ইতিমধ্যেই সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে সিকিম প্রশাসনের কাছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ যদিওবা বিগত কয়েকদিন ধরেই এক নাগারে তুষারপাত চলছে উত্তর থেকে পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায়। দফায়া দাফায় তুষারপাতে বরফের চাদরে মুড়ছে সিকিম। সামরিক বাহিনী সেই চাদর সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই এই তুষারঝDiff্র্ের বিজ্ঞপ্তি যেন আরও কয়েকধাপ আতঙ্কের সঞ্চার করছে৷ ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি তৎপর রয়েছে বিভিন্ন দফতর , অন্যদিকে তৎপর ভারতীয় সেনা৷ তবে বিপুল পরিমান পর্যটকদেরা রয়েছে এই সমস্ত এলাকায়। তাদের ক্ষেত্রে , সিকিম সরকারের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে , যে যেখানে রয়েছেন তাদের সেখানেই থাকার নির্দেশ দিয়েছেন প্রশাসন。
1040
comment0
Report
PMPiyali Mitra
Mar 21, 2026 12:32:17
Kolkata, West Bengal:জম্মুর দুই যুবককে অপহরণ করে কলকাতা হোটেল হাত পা বেঁধে রেখে ৩০ লক্ষ মুক্তিপণ আদায়ের চেষ্টা। কলকাতা থেকে হরিয়ানার বাসিন্দা ৫ যুবককে গ্রেপ্তার। প্রগতি ময়দান এলাকার হোটেল থেকে উদ্বার অপহৃত দুই যুবক। এক দালাল দুই যুবক বলে সিডনি যাওয়ার ভিসা করিয়ে দেবে। কিন্তু সিডনি না নিয়ে গিয়ে কলকাতায় নিয়ে আসা হয়। প্রথমে নিউটাউনে ।পরে প্রগতি ময়দান হোটেলে ১০ তারিখ থেকে আটকে রাখা হয় হাত পা বেঁধে। পরিবারকে কল করে ৩০ লক্ষ মুক্তিপণ চাওয়া হয়। সেই ফোন পেয়ে জম্মুর পুলিশের অভিযোগ করে। তদন্ত কলকাতা এসে অভিযুক্তদেরgrেপ্তার করে। দুজনকে উদ্বার করে। শনিবার আলিপুর আদালতে পেশ করলে ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় কোর্ট।
969
comment0
Report
KMKIRAN MANNA
Mar 21, 2026 12:32:04
Dihierench, West Bengal:ঈদের শুভেচ্ছা বিনিময় বিজেপি প্রার্থীর। একে অপরকে মিষ্টি খাওয়ানোর পাশাপাশি কোলাকুলির আলিঙ্গন। করলেন ভোট প্রচার。 পবিত্র ঈদের দিনে আচমকাই ঈদের শুভেচ্ছা দিতে বিজেপির কার্যকর্তা সাদ্দাম হোসেনের বাড়িতে হাজির পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুব্রত মাইতি। একে অপরকে আলিঙ্গন করে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন, তাকে কাছে পেয়ে ঈদের শুভেচ্ছা জানান এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনরা। বিজেপি সংখ্যালঘু কর্মী সমর্থকরা ফুলের মালা পরিয়ে লাচ্ছা ও মিষ্টির প্যাকেট দিয়ে ঈদের শুভেচ্ছা জানায় বিজেপি প্রার্থীকে। পাশাপাশি ভোট প্রচার সারেন বিজেপি প্রার্থী।
1079
comment0
Report
Advertisement
Back to top