Back
हिजलना में टीएमसी गुटों के बीच कार्यालय खोलने को लेकर भारी तनातनी
ALArup Laha
Feb 26, 2026 01:01:05
Belna, West Bengal
বন্ধ দলীয় কার্যালয় খুলতে সরব দলের একাংশ।
দোরগোড়ায় বিধানসভা vote।তবুও রায়না আছে রায়নাতেই।তাই শাসকের গলার কাঁটা পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা অঞ্চল।এক বছর ধরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে রায়নায় হিজলনা অঞ্চলে দলীয় কার্যালয় বন্ধ। দলীয় সুপ্রিমোর কড়া হুঁশিয়ারী তবুও শাসকের দলীয় কোন্দলে লাগাম পড়ছে না। এলাকার দলীয় কার্যালয় কার দখলে থাকবে তা নিয়ে যুযুধান বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোষ্ঠীর দ্বন্দ্ব সর্বজনবিদিত।
বাম আমলে ২০০৯ সাল থেকে অশান্তি, মারপিট, গুলি চলা বোমাবাজি ছিল রায়নার হিজলনা অঞ্চলে নিত্যদিনের সঙ্গী। রাজ্যে ২০১১ সালে পালা বদলের পরে হিজলনা অঞ্চলে শাসকের গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দেয়। তারপর অবশ্য খানিকদিন গোষ্ঠী কোন্দলে রাশ টানে শাসকদলের জেলা নেতৃত্ব। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচন থেকেই ফের প্রকাশ্যে আসে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল।রায়নার বিধায়ক শম্পা ধাড়ার গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠী। পঞ্চায়েত নির্বাচনের কিছু দিন পর থেকেই হিজলনার তৃণমূলে দলীয় কার্যালয় বন্ধ।
কিন্তু এবার পাশা উল্টে গেছে। যারা এক সময়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের সঙ্গে ছিলেন তারাই এখন বাম বিরোধী। শুধু বাম বিরোধী নয়।তারাই এখন বেলসরে হিজলনার দলীয় কার্যালয় খুলতে তৎপর। কিন্তু বাধা সেই বাম।বামদেব মণ্ডলের নির্দেশে যারা একদিন দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন। তারাই এখন বাম নির্দেশ অমান্য করে কার্যালয় খোলার জন্য দরবার করছেন জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বের কাছে।তবুও বিধি বাম-
গত এক মাস ধরে লাগাতার পার্টি অফিস খোলার জন্য দাবী করা হচ্ছে। বুধবারও বাম বিরোধী গোষ্ঠীর লোকজন ফের বেলসরে জমায়েত হন একই দাবীতে।
রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি লালবাবু মল্লিক বলেন, আমরা পুরনো কর্মী।কিন্তু আমরা দলে সম্মান পাচ্ছি না।তাই আমরা ঠিক করেছি ব্লক সভাপতির কোন কর্মসূচিতে যাবো না।অনেকবার ধরে ব্লক সভাপতিকে বলেছি পার্টি অফিস খোলার জন্য।তিনি শোনেন নি।এই ঘটনায় সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধীরা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, আসলে তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মীরাও এখন তৃণমূলের বিপক্ষে চলে গেছে।ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের আসল ছবি আরো সামনে আসবে। এই বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি বামদেব মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন।
জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, পার্টি অফিস খোলা নিয়ে ইতিমধ্যেই জেলা সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। হিজলনা অঞ্চলের নেতৃত্বকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।খুব তাড়াতাড়ি সব ঝামেলা মিটে যাবে।
বাইট ১।গোলাম মোস্তফা মল্লিক (জয়েন্ট কনভেনার হিজলনা অঞ্চল তৃণমূল),
২।সেখ লালবাবু মল্লিক (সহসভাপতি, রায়না ১ ব্লক)
৩।সেখ মানিক(তৃণমূল কর্মী),
৪।বাগবুল ইসলাম (সাধারণ সম্পাদক, জেলা তৃণমূল),
৫।মৃত্যুঞ্জয় চন্দ্র বিজেপি( নেতা).
ক্যামেরায় জয়ন্ত অধিকারীর সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
STSrikanta Thakur
FollowFeb 26, 2026 01:46:560
Report
BSBarun Sengupta
FollowFeb 26, 2026 01:45:26Barrackpur Cantonment, West Bengal:টিটাগড়ে এম্পেরিয়ার জুট মিলের পাশে টিটাগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বস্তিতে আগুন। হঠাৎই আগুন লেগে দুটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। দমকল সূত্রে খবর শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। দমকলের দুইটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। টিটাগর পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন আমরা পরিবারের পাশে আছি।
0
Report
ALArup Laha
FollowFeb 26, 2026 01:00:400
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 18:31:300
Report
SMSubhasis Mandal
FollowFeb 25, 2026 18:31:140
Report
DGDebabrata Ghosh
FollowFeb 25, 2026 17:31:330
Report
DGDebabrata Ghosh
FollowFeb 25, 2026 17:16:020
Report
KAKAYESH ANSARI
FollowFeb 25, 2026 17:03:590
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 25, 2026 17:03:420
Report
DGDebabrata Ghosh
FollowFeb 25, 2026 17:03:24Howrah, West Bengal:পিলখানা কান্ড। জিটি রোডে বাইকে আগুন ধরিয়ে দিলো উত্তেজিত জনতা। বাধা দিলে পুলিশের সাথে বচসা। দমকল এলে পিছু হটতে বাধ্য হয়। এলাকায় পুলিশের রুট মার্চ。
0
Report
DGDebabrata Ghosh
FollowFeb 25, 2026 17:03:080
Report
KMKIRAN MANNA
FollowFeb 25, 2026 15:32:320
Report
BSBhabananda Singha
FollowFeb 25, 2026 15:32:020
Report
SCSandip Chowdhury
FollowFeb 25, 2026 14:31:140
Report