Back
प्रतिभा माईति का जोरदार प्रचार, नारायणगढ़ में जीत की तैयारी तेज
EGE GOPI
Mar 24, 2026 04:03:04
Kharagpur, West Bengal
মিছিল-সভায় জমল নারায়ণগড়, জয়ের ডাক তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতির
নারায়ণগড়: সোমবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন নারায়ণগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতির। সোমবার বাখরাবাদ এলাকায় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করেন তিনি।
দিনের শুরুতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার খোঁজ নেন প্রতিভা মাইতি। এরপর বেলদা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা এবং ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকেলে যমুনা এলাকায় অনুষ্ঠিত হয় একটি বড় প্রচার মিছিল। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই আসন্ন নির্বাচনে Trinamool Congress-কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান প্রার্থী। দিনের শেষে চাতুরীভাড়া বাজার এলাকায় ফের জনসংযোগে নামেন প্রতিভা মাইতি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। প্রচারের শেষে প্রতিভা মাইতি বলেন, “প্রার্থী মানেই দায়িত্ব। সেই দায়িত্ব নিয়েই সবার আশীর্বাদ নিয়ে জয়ের লক্ষ্যে এগোচ্ছি। জিততে পারলে ‘দিদি’’র পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পাব।” তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের মানুষের বহু সমস্যা সমাধান করেছেন। নারায়ণগড় বিধানসভায় জয়ের ব্যাপারেও তিনি ১০০ শতাংশ আশা বলেও জানান তিনি।
বাইট:
১: প্রতিভা মাইতি (তৃণমূল প্রার্থী)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PMPiyali Mitra
FollowMar 24, 2026 05:16:200
Report
ABArup Basak
FollowMar 24, 2026 05:04:50787
Report
PMPiyali Mitra
FollowMar 24, 2026 05:04:35767
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 24, 2026 05:04:28805
Report
SCSaurav Chaudhuri
FollowMar 24, 2026 05:04:20884
Report
ABArup Basak
FollowMar 24, 2026 05:04:05939
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 05:03:54Jalpaiguri, West Bengal:সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়লেও সূর্য দেখা নেই। উত্তর থেকে বৃষ্টি। বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে।
866
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 05:03:40899
Report
BBBimal Basu
FollowMar 24, 2026 05:03:11791
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 05:02:47812
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 04:03:471081
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 04:03:27986
Report
AGAyan Ghosal
FollowMar 24, 2026 04:02:291058
Report
PSPrasenjit Sardar
FollowMar 24, 2026 04:02:051025
Report