Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

आज जलपाईগुड़ी में ममता बनर्जी की जनसभा, प्रचार की तैयारी तेज

PDPradyut Das
Mar 24, 2026 05:02:47
Jalpaiguri, West Bengal
আজ উত্তরে মমতা। সকাল থেকেই মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি। জਲপাইগুড়ি চালসায় একটি বেসরকারি হোটেলে আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে দলীয় সূত্র জানা যায়। আগামীকাল বুধবার ময়নাগুড়ি এবং ডাবগ্রাম -ফুলবাড়ী এলাকায় প্রার্থী সমর্থনে সভা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ইন্দিরা মোর সংলগ্ন ময়নাগুড়ি টাউন ক্লাব ফুটবল ময়দান হাইরোডের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা। আর তারই আগ মুহূর্তে হেলিপ্যাডে ট্রায়াল শুরু হয়েছে। অপরদিকে যে কোন আপত্তিকর ঘটনা রাতে ডুয়ার্সের চালসা গরুমারা, লাটাগুড়ি, ময়নাগুড়ি জঙ্গল এলাকায় বনদপ্তরের টহলদারি জারি রয়েছে বলে ডি এফ ও গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশন দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Mar 24, 2026 07:21:04
Mal Bazar, West Bengal:মঙ্গলবার ডুয়ার্স সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও দলীয় স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সফরসূচি নিয়ে বিস্তারিত জানিয়েছেন নাগরাকাটা বিধানসভা আসনের প্রার্থী সঞ্জয় কুজুর। সঞ্জয় কুজুর জানান, বিকেলের দিকে মুখ্যমন্ত্রী চালসার টিয়াবন সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি মেটেলির একটি বেসরকারি হোটেলে যাবেন। পরে বিকেল প্রায় ৪টা নাগাদ তিনি বাতাবাড়ির জ্যোতি আশ্রম ক্যাথলিক চার্জ-এ পৌঁছে ফাদার ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী বরাবরই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে থাকেন এবং বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে নিয়মিতভাবে মতবিনিময় করেন। সেই কারণেই উনার এই আশ্রম পরিদর্শন বিশেষ গুরুত্ব বহন করছে。
847
comment0
Report
STSrikanta Thakur
Mar 24, 2026 07:01:51
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর জেলার কোন প্রশাসনিক ভবনে বা কোন বুথে এখনো পর্যন্ত বেচারাধীন থাকা ভোটারদের নামের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়নি। ২৩ তারিখ বিকেলে ঘোষণা করার কথা ছিলেও গভীর রাতে সেই তালিকা প্রকাশিত হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিন্তু জেলা প্রশাসনের কাছে সেভাবে কোন list বা তালিকা পাঠানো হয়নি। কোন বুথেও যে কারণে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা ২৪ তারিখ সকাল পর্যন্ত দেখা যায়নি। শহরের একাধিক বুথে একই ছবি ফাঁকা বুথ কোন আধিকারিক বা বি এল ওদের দেখা নেই। যাদের নাম ডিলিট হয়েছে বা বিচারাধীন রয়েছে তারা চরম চিন্তার মধ্যে রয়েছেন। জেলার মোট ভোটার সংখ্যা এস আই আর শুরু হওয়ার আগে ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ৫৪৮ এই ভোট। কিন্তু এস আই আর এর ফরম ফিরে এসেছে ১২ লক্ষ ৫০ হাজার ৫৬৪ টি। জেলায় মৃত ভোটারের সংখ্যা বেরিয়েছে ৪৩ হাজার ৩৫৮ জন। ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন এরকম মানুষের সংখ্যা ৩৬ হাজার ৩০৩ জন। এরকমভাবে একাধিক জায়গায় ভোটের তালিকায় নাম নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা ১৩২৩ জন। মোট বাদ পড়েছেন ৮০ হাজার ৯৮৪ জন। এস আই আর এর প্রথম তালিকা প্রকাশ হওয়ার পর জেলার ছটি বিধানসভার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩২ হাজার ৬৫ জন। ডিলিট করা হয়েছে ২১৮০৩ যুক্ত হয়েছে ৩৩০৪ মোট বিচারাধীন রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ২৫৮ ।সব থেকে বেশি বিচারাধীন রয়েছে হরিরামপুরে ৩১৮০১。
905
comment0
Report
NRNarayan Roy
Mar 24, 2026 07:01:39
938
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 24, 2026 07:01:13
Asansol, West Bengal:পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার পরাশিয়া গ্রামে চরম উত্তেজনার সৃষ্টি হল বিজেপির নির্বাচনী প্রচারকে ঘিরে। স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে বিজেপির প্রচারে বাধা দেন এবং স্পষ্ট জানিয়ে দেন—তাদের গ্রামে কোনও রাজনৈতিক দলকেই প্রচার করতে দেওয়া হবে না। গ্রামের居民দের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন তারা। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। পাশাপাশি, গরিব মানুষের জন্য সরকারি আবাসন প্রকল্পের ঘর সঠিকভাবে বন্টন করা হয়নি, রাস্তায় নেই লাইট বলেও অভিযোগ তোলেন তারা। স্থানীয়দের কথায়, “ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোটের পর আর কেউ খোঁজ নেয় না। তাই এবার কোনও রাজনৈতিক দলের প্রচারই গ্রামে ঢুকতে দেব না।” ভোটের মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে রাজনৈতিক মহলে।
950
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 24, 2026 07:00:53
Kolkata, West Bengal:হাওড়ায় আগামী ২৬ মার্চ অঞ্জনি পুত্র সেনাকে রামনবমীর শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।বিচারপতি সৌগত ভট্টাচার্য শর্ত সাপেক্ষ এই অনুমতি দিয়েছেন। শর্ত :-- * সকাল ৮.৩০ থেকে বেলা ১ টার মধ্যে করতে হবে * ৫০০ জনকে নিয়ে এই শোভাযাত্রা করা যাবে * কোন রকম ধাতব অস্ত্রশস্ত্র বা দ্রব্য নেওয়া যাবে না। * কেবলমাত্র প্রতীকী পিভিসি নিয়ে করা যাবে এই যাত্রা * উস্কানিমূলক মন্তব্য করা চলবেনা। * লাউডস্পিকার ব্যাবহার করা যাবেনা। * আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে বজায় থাকে তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। প্রসঙ্গত :-- পুলিশ অনুমতি না দেওয়ায় সংগঠনের পক্ষে গতকাল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবীরা। এর আগে বিশ্বহিন্দু পরিষদকে ও একই অনুমতি দিয়েছিলেন বিচারপতি।
1066
comment0
Report
BSBarun Sengupta
Mar 24, 2026 07:00:37
Barrackpur Cantonment, West Bengal:তার বিরুদ্ধে যে ধরনের কথা বলেছে বিজেপি প্রার্থী অর্জুন সিং তা প্রমাণ করতে পারলে তিনি নমিনেশন জমাই দেবেন না। বিকাশ বসু মুর্তিতে মালা দিয়ে নোয়াপাড়ায় প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার নোয়াপাড়া কেন্দ্রের তিনবারের বিধায়িকা বিকাশ বসু স্ত্রী মঞ্জু বসুকে টিকিট দেয়নি দল। সে নিয়ে বিস্তর খোব জানিয়েছিলেন তিনি। আজ সেই বিকাশ বসুর গলায় মালা দিয়ে প্রথম প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী তূনাঙ্কুর ভট্টাচার্য। তার দাবি তিনি গিয়েছিলেন মঞ্জু বসুর কাছে তাকে আশীর্বাদও করেছেন। 2019 উনির্বাচনেও মঞ্জু বসু কে টিকিট না তূনমুল প্রার্থী করে ছিল সুনীল সিং কে। মঞ্জু বসু দাবি করেছিলেন চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে তাকে টিকিট দিয়ে ছিল দল। তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি উনি খোব,দুখঃ থেকে এই কথা বলছেন । যদিও সিপিআইএমের প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের দাবি প্রমাণ করার কিছু নেই, রাজ্য সরকার তাঁর নামে মামলা করেছিল। ওকে টিকেট দিতে বাধ্য হয়েছে তৃণমূল। কারণ ও ধরা পড়লে আরও বড় বড় মাতারা ধরা পড়ে যাবে। আর ওগুলো কথার কথা。 বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি তার কাছে সব তথ্য রয়েছে আর এটা রাজ্য সরকার সিআইডি দপ্তর করেছেন।। সবটাই মিথ্যা কথা বলছেন উনি।
1088
comment0
Report
CDChittaranjan Das
Mar 24, 2026 06:32:05
Durgapur, West Bengal:দুর্গাপুরে১৯ নম্বর ওয়ার্ডের ১১৭ নম্বর বুথে দুর্গাপুর চেম্বার অব কমার্স সংলগ্ন এলাকায় তৃণমূলের ব্যানার ছেড়া কে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে দুর্গাপুর থানা পুলিশ এই এলাকার তৃণমূলের বি এল এ কাজল নায়েক জানান, আমি যখন সকালবেলা ভোর পাঁচটা নাগাদ খবর পাই এসে দেখলাম আমাদের প্রার্থী কবি দত্ত ব্যানার বিজেপির দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে। আমরা পুলিশকে জানাই ঘটনাস্থলে পুলিশ আসে। আমরা এলাকাবিজেপির প্রার্থী লক্ষণ ঘোড়ুই কে জানাই, বাইরে থেকে দুষ্কৃত্রী নিয়ে এসে ভোট জেতা যায় না দম থাকলে দিনের বেলায় তার জবাব আমরা দেব। অন্যদিকে বিজেপি মুখপাত্র সুমন্ত মন্ডলের বক্তব্য, এই রাজ্য ছাড়া অন্য কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে না। নিজেরাই এইসব করছে।
1059
comment0
Report
NRNarayan Roy
Mar 24, 2026 06:30:48
Siliguri, West Bengal:নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল শহর শিলিগুড়িতে। ভাংচুর করা হলো অভিযুক্তের বাড়ি। সন্দে নগর চলল শহরের রাজপথে অবরোধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শিলিগুড়ি ৩ নম্বর ওয়ার্ডের দুর্গানগর ও গুরুং বস্তি এলাকার, আমির আলী নামক এক বিবাহিত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত যুবক পেশায় একজন শিক্ষক, জানাজায় তিনি ওই নাবালিকাকে পড়াতেন।এছাড়াও ওই যুবকের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে বলে জানাজায়。 সম্প্রতি ওই নাবালিকা যুবককে বিয়ের জন্য প্রস্তাব দিলে তাঁদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় বলে জানা যায়। গতকাল (সোমবার) সকালে ওই কিশোরীর ঝুলন্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন。 এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবকের বাড়িতে চড়াও হন এবং ভাঙচুর চালান। বাড়ি ভাঙচুরের পেছনে মূল হাত রয়েছে তারা হিন্দু জাগরণ মঞ্চ বলেই জানাগেছে
999
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 24, 2026 06:15:41
1037
comment0
Report
AGAyan Ghosal
Mar 24, 2026 06:06:14
Kolkata, West Bengal:ফিরহাদ হাকিম। ভবানীপুর বিধানসভা কেন্দ্র্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করছেন ফিরহাদ হাকিম। চেতলা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার।firmasi ফিরহাদ হাকিম। বক্তব্য। ১) রিটার্নিং অফিসার বদল ভবানীপুরে। ৭৩ জনকে একসঙ্গে বদলি। ইলেশন কমিশন তুঘলকি। ভাবছি চিপ সেক্রেটারি সহ সকলকে চেঞ্জ করে বিজেপিকে জেতাবে। এখন ক্ষমতা আছে রিটার্নিং অফিসার বদল করছে। মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। প্রায় ২০০ মানুষকে হত্যা করেছে। মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে; বিলও মারা গেছে। অত্যাচার চলছে আদালত নীরব। ২)সাপ্লিমেন্টারি লিস্ট। যেটা তালিকাটা বেরিয়েছে তাতে কিছু নেই বিভ্রান্তিকর তালিকা। কার নাম আছে, আর কার নাম নেই কিছু স্পষ্ট নয়। কে পিটিশন করবে এখনো কেউ জানে না। টিল ফাইভ নো এডজুডিসন—এর মানেটা কি? এরকম আমার পার্টি আমি দেখেছি। অর্থাৎ আবার সেই গোল গোল। মানুষকে হ্যারাস আর মানুষকে আতঙ্কে রাখা। ভারতীয়কে ভারতবর্ষের ভোট থেকে বঞ্চিত করা। এটা ভারত বিরোধী; এটা ভারতের সংবিধান বিরোধী। ৩)এই তালিকাতেই তো নির্বাচন হবে! ভোট হলে হবে। ভোটলেও মানুষ আমাদেরই ভোট দেবে। বিজেপিকে ভোট দেবে না। যারা মানুষকে হত্যা করেছে, ইলেকশন কমিশন মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এত হ্যারাস করেছে মানুষ কি সব ভুলে যাবে। ৪)আপনারা ভবানীপুর সামলাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচারে যাচ্ছেন। ৫)রায়দিঘিতে বিজেপি কর্মী খুন অভিযোগ তৃণমূলের দিকে। দেখা এই বিষয়টা এখান থেকে আমার বলা ঠিক হবে না আমি তো কিছু জানি না, তবে বিচার ব্যবস্থা আছে; আইন আইনের পথে চলবে। ৬)বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কি বলছেন? মানুষ পজেটিভ। কেউ বলছেন, ‘আবার এসেছেন!’ কেউ বলছেন, ‘আমাদের বলতে হবে?’ মানুষ খুব পজিটিভ ২৫ বছর আমি কাউন্সিলর আছি সারা বছর মানুষের সঙ্গে থাকি। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধায় কে একটা বিপুল মার্জিনে আমরা ভবানীপুর থেকে যেতাব।
1087
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 24, 2026 06:05:58
1090
comment0
Report
PMPiyali Mitra
Mar 24, 2026 05:16:20
Kolkata, West Bengal:বাংলাদেশের ওসমান হাদি খুনে ধৃত দুই বাংলাদেশিকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে গেল NIA ধৃত ফয়জল করিম মাসু ও আলমগির হোসেনকে গতকাল নিয়ে যাওয়া হয়েছে দিল্লি দুজনকে জেলে গিয়ে জেরার জন্য রবিবার বিধাননগর কোর্টে গিয়ে আবেদন জানায় NIA সূত্রের খবর, সম্প্রতি দিল্লিতে UAPA ধারাতে একটি মামলা রুজু করে এনআইএ। যে কেসে এফআইআর-এ নাম ছিল এই দুজনের তাদের বিরুদ্ধে বাংলাদেশে হিংসার পাশাপাশি এদেশেও হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগ ছিল সোমবার সংশোধনাগারের গিয়ে জিজ্ঞাসাবাদে পরই গোয়েন্দারা নিশ্চিত হন যে তাঁদের এফআইআর-এ নাম থাকা দুজন এই ফয়জল করিম মাসুদ ও আলমগির হোসেন। তারপরই তাঁদের দিল্লি নিয়ে যান এনআইয়ের গোয়েন্দারা
1017
comment0
Report
PMPiyali Mitra
Mar 24, 2026 05:04:35
1086
comment0
Report
Advertisement
Back to top