Back
60 लाख नामों में 29 लाख तक पहुँची चयन प्रक्रिया, सुप्रीम कोर्ट की निगरानी में सूची जारी
AGAyan Ghosal
Mar 24, 2026 04:02:29
Kolkata, West Bengal
SUPPLI LIST
*একনজরে সাপ্লিমেন্টারি বিষয়বস্তু*
১) ২৮ ফেব्रুয়ারির প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন ছিল। বিবেচনার মূল কারণ ছিল লজিক্যাল ডিস্ক্রিপেন্সি। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্বাবধানে বিচারকরা নথি ধরে ধরে যাচাই করে তথ্য ভেরিফিকেশন করেছেন।
২) শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, কাজ যেরকম যেরকম এগোবে সেরকম ভাবে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে করতে যেতে হবে। গতকাল সোমবার পর্যন্ত এই ৬০ লক্ষের মধ্যে ২৯ লক্ষের যোগ্যতা বিচারের নিষ্পত্তি হয়েছে। তবে সোমবার গভীর রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় কমবেশি মাত্র সাড়ে ৭ লক্ষ নিষ্পত্তি হওয়া বা না হওয়া নামের তালিকা প্রকাশ হয়েছে। কমিশন সূত্রে খবর, ধাপে ধাপে ২৯ লক্ষ নামের ভাগ্য জানা যাবে।
৩) এই ২৯ লক্ষের মধ্যে কমবেশি ৪০ শতাংশ নাম বাদ পড়ার আশঙ্কা আছে।
৪) দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। একটি নাম থাকার তালিকা। একটি নাম বাদ হওয়ার তালিকা।
৫) যাদের নাম বাদ গেল তারা ট্রাইব্যুনালে যেতে পারবেন। ২৩ টি জেলার জন্য ১৯ টি ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। প্রতি ট্রাইব্যুনালের মাথায় রয়েছেন ১ জন করে অবসর প্রাপ্ত বিচারপতি।
৬) ট্রাইব্যুনাল অফিসের অ্যারেঞ্জমেন্ট করেছে রাজ্য সরকার। অফিস ব্যবস্থাপনার ডিটার হাইকোর্টে জমা পড়বে। হাইকোর্ট থেকে পর্যবেক্ষক গিয়ে ট্রাইব্যুনাল অফিস পরিদর্শন করবে। সন্তুষ্ট হলে সম্মতি দেবে। সম্মতি পেলে ট্রাইব্যুনাল চালু হবে। তারপর সেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন নাম বাদ পড়া ভোটাররা। এই প্রক্রিয়ায় ঠিক কতটা সময় লাগবে তা অনিশ্চিত।
৭) সমস্ত আবেদনের নিষ্পত্তি (হ্যাঁ বা না যাই হোক) হওয়ার পর হাইকোর্টের পরবর্তী নির্দেশে ট্রাইব্যুনাল প্রত্যাহার করে নেওয়া হবে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PMPiyali Mitra
FollowMar 24, 2026 05:16:201008
Report
ABArup Basak
FollowMar 24, 2026 05:04:50951
Report
PMPiyali Mitra
FollowMar 24, 2026 05:04:35932
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 24, 2026 05:04:28931
Report
SCSaurav Chaudhuri
FollowMar 24, 2026 05:04:201067
Report
ABArup Basak
FollowMar 24, 2026 05:04:051047
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 05:03:54Jalpaiguri, West Bengal:সকাল থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়লেও সূর্য দেখা নেই। উত্তর থেকে বৃষ্টি। বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে।
1046
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 05:03:401082
Report
BBBimal Basu
FollowMar 24, 2026 05:03:11996
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 05:02:47936
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 04:03:471099
Report
PDPradyut Das
FollowMar 24, 2026 04:03:27986
Report
EGE GOPI
FollowMar 24, 2026 04:03:041012
Report
PSPrasenjit Sardar
FollowMar 24, 2026 04:02:051039
Report