Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी के 31वें राष्ट्रीय राजमार्ग पर भयानक दुर्घटना: माँ और बेटे घायल

PDPradyut Das
Mar 24, 2026 04:03:27
Jalpaiguri, West Bengal
जলপাইগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা পার হওয়ার সময় প্রচণ্ড গতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে মা ও ছেলেকে। গতকাল রাতে পাহাড়পুরের কাছে বালাপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম দুই পথচারীকে জলপাইগুড়ি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বালাপাড়া এলাকায়েই তাঁদের বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, বাইকে তিনজন ছিল। দুর্ঘটনার জেরে বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়। বাইক আরোহী একজন পালায়। দু'জনকে আটক করেন এলাকায় লোকজন পুলিশের হাতে তুলে দেয়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMPiyali Mitra
Mar 24, 2026 05:16:20
Kolkata, West Bengal:বাংলাদেশের ওসমান হাদি খুনে ধৃত দুই বাংলাদেশিকে বিশেষ বিমানে দিল্লি নিয়ে গেল NIA ধৃত ফয়জল করিম মাসু ও আলমগির হোসেনকে গতকাল নিয়ে যাওয়া হয়েছে দিল্লি দুজনকে জেলে গিয়ে জেরার জন্য রবিবার বিধাননগর কোর্টে গিয়ে আবেদন জানায় NIA সূত্রের খবর, সম্প্রতি দিল্লিতে UAPA ধারাতে একটি মামলা রুজু করে এনআইএ। যে কেসে এফআইআর-এ নাম ছিল এই দুজনের তাদের বিরুদ্ধে বাংলাদেশে হিংসার পাশাপাশি এদেশেও হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগ ছিল সোমবার সংশোধনাগারের গিয়ে জিজ্ঞাসাবাদে পরই গোয়েন্দারা নিশ্চিত হন যে তাঁদের এফআইআর-এ নাম থাকা দুজন এই ফয়জল করিম মাসুদ ও আলমগির হোসেন। তারপরই তাঁদের দিল্লি নিয়ে যান এনআইয়ের গোয়েন্দারা
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 24, 2026 05:04:35
800
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 24, 2026 05:04:20
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম শহরে গ্যাস নিয়ে ফের রাস্তা অবরোধ।পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ খুদিরাম এন্টারপ্রাইজ নামক এজেন্সি যার নামে সঠিকভাবে গ্যাস সরবরাহ করছে না। এমনকি অফিসের শাটার বন্ধ রেখে দিয়েছে। গতকাল এই গ্যাস নিয়ে রাস্তার অবরোধ করলে টোকন দেওয়া হয় গ্যাস দেওয়া হবে বলে কিন্তু আজো গ্যাস পায়নী কেউ। অনলাইনে বুকিং করা গ্যাস সাবসিটি ব্যাংক অ্যাকাউন্ট অথচ গ্যাস কই। মানুষ বাড়িতে গ্যাস না পেয়ে অফিসে গেলে দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কবে গ্যাস পাবেন সেই সদাউত্তর পাচ্ছেন না তারা। ভোর রাত থেকে লম্বা লাইন পরছে গ্যাস অফিসে।অনেকর অভিযোগ অন্য গ্যাস এজেন্সি গ্যাস দিলেও এই কুসুম এন্টারপ্রাইজ গ্যাস দিতে পারছে না কেন তাহলে কি কালোবাজারি হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে রাস্তার পাশে যে ফুটপাতে যে দোকানগুলি রয়েছে সেখানেই আপনার গ্যাস ব্যবহার করে দিয়ে দেওয়ার চলছে দোকানদারি। কিছুদিন আগেই জেলা প্রশাসন থেকে গ্যাস নিয়ে আতঙ্ক না হওয়ার কথা জানানো হয়েছিল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গ্যাসের অকাল ঝাড়গ্রামে। কুসুম এন্টারপ্রাইজে প্রায় ১২ হাজার গ্রাহক রয়েছে এই বারো হাজার গ্রাহক এখন চিন্তায় ঘুম উড়েছে তাদের কবে গ্যাস পাবেন তারা তা সুনিশ্চিত করতে পারছেন না।।
895
comment0
Report
ABArup Basak
Mar 24, 2026 05:04:05
Mal Bazar, West Bengal:ভুটান থেকে তেল পাচারকালে ধরা পড়ল গাড়ি, চালক আটক... গতকাল রাতে লুকসান মোড় এলাকায় তেল পাচারের অভিযোগে একটি ছোট চার চাকার গাড়ি আটক করল সশস্ত্র सीमা বল -এর জওয়ানরা। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ডিজেল ও পেট্রোল ভর্তি জার্কিন। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালককে। জানা গিয়েছে, গাড়িটি ভুটান থেকে তেল নিয়ে ডুয়ার্স এলাকায় প্রবেশ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি জওয়ানরা অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। তবে গাড়ির খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে এসএসবি জওয়ানরা উদ্ধার হওয়া তেল, গাড়ি এবং আটক চালককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি ও চালক চামুর্চি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ভুটানে জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ার কারণেই দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী এইভাবে তেল এনে ডুয়ার্স এলাকায় বিক্রি করে আসছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ。
948
comment0
Report
PDPradyut Das
Mar 24, 2026 05:03:40
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে নির্দল লড়াইয়ে ‘সনাতন হিন্দু মঞ্চ’ ৭ কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা। রাজ্য জুড়ে ৩২ টি আসনে লড়াই করবে তারা। এটা হাস্যরসের বিষয়। সনাতনী যে ধারণা সেটা অনেক বৃহত্তর বলে পাল্টা কটাক্ষ বিজেপি জেলা সভাপতি শ্যামল রায়। অম্বালিকা রায়। আইনজীবী। জলপাইগুড়ি আসনে সনাতন হিন্দু মঞ্চের প্রার্থী। ডাবগ্রামে সনাতন হিন্দু মঞ্চের প্রার্থী হলেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক অলক সেন。 বিজেপির টিকিট না পেয়ে কয়েকদিন আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। সনাতন হিন্দু মঞ্চ শিলিগুড়িতে প্রার্থী করল তরুণ তলাপাত্রকে। ভারতীয় সনातন হিন্দু মঞ্চের রাজ্যের সংগঠন সম্পাদক তথা বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সহ-সভাপতি অলক চক্রবর্তী জানিয়েছেন, জলপাইগুড়ি জেলায় সাতটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবেন তারা বলে দাবি অলক চক্রবর্তী। হনুমান মন্দিরে পুজো দিয়ে আজ বিকেলে জলপাইগুড়িতে প্রচার শুরু করবেন সনাতন হিন্দু মঞ্চের প্রার্থী।
936
comment0
Report
BBBimal Basu
Mar 24, 2026 05:03:11
818
comment0
Report
PDPradyut Das
Mar 24, 2026 05:02:47
Jalpaiguri, West Bengal:আজ উত্তরে মমতা। সকাল থেকেই মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টি। জਲপাইগুড়ি চালসায় একটি বেসরকারি হোটেলে আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে দলীয় সূত্র জানা যায়। আগামীকাল বুধবার ময়নাগুড়ি এবং ডাবগ্রাম -ফুলবাড়ী এলাকায় প্রার্থী সমর্থনে সভা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ইন্দিরা মোর সংলগ্ন ময়নাগুড়ি টাউন ক্লাব ফুটবল ময়দান হাইরোডের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা। আর তারই আগ মুহূর্তে হেলিপ্যাডে ট্রায়াল শুরু হয়েছে। অপরদিকে যে কোন আপত্তিকর ঘটনা রাতে ডুয়ার্সের চালসা গরুমারা, লাটাগুড়ি, ময়নাগুড়ি জঙ্গল এলাকায় বনদপ্তরের টহলদারি জারি রয়েছে বলে ডি এফ ও গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশন দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন।
839
comment0
Report
PDPradyut Das
Mar 24, 2026 04:03:47
Jalpaiguri, West Bengal:आज से लगभग 6 वर्ष আগে একটি বনবস্তিতে যাওয়ার কথা মনে পড়ে। জঙ্গল ঘোরার নেশায় উপস্থিত হন বনবস্তিতে থাকা মনোজ সাহা, যাকে গ্রামবাসীরা বুগুরাম বনবস্তিতে নতুন শিক্ষা অভিযানের সূচনা হিসেবে দেখেন। বনদপ্তরের বাঘুরুাম জঙ্গলপথে নেমে সাগরাম্বর গ্রামের শিশুদের পড়াশোনা বাড়ানোর জন্য মনোজ শুধু ‘দত্তক’ নেন না, গ্রামের জন্য মুক্ত বিদ্যালয় খোলেন। পাশের গ্রাম থেকে বি এ পাশ এক তরুণীকে এনে দেন নাম লেখানো না জানা শিশুদের পড়ানোর দায়িত্ব। প্রথমে পড়তে বললে ছুটেও যায় শিশুরা, কিন্তু ধীরে ধীরে বইকে ভালোবাসতে শেখে তারা। গোরুমারা জঙ্গলে থাকা বুধুরাম বনবস্তি থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় সুমিলা ওরাও, স্থানীয় ভবানী হাইস্কুল의 ছাত্রী, যাকে দেখে গ্রামে অশিক্ষার আলো দাঁড়াতে শুরু করেছে। হয়তো কয়েক বছর আগে গ্রামে প্রাথমিক পড়ুয়া মিলত না, আজ বহু শিশু হাইস্কুলে পড়ছে। মনোজের উদ্যোগে বুধুরাম বনবস্তিতে মুক্ত বিদ্যালয়ের তিনবেলার খাবারের ব্যবস্থা রয়েছে। জল্লারাম, আদিবাসী অধ্যুষিত রামসাইয়ের ভেলুয়ারডাবরি গ্রামেও অবৈতনিক স্কুল গড়ে শিক্ষার আলো জ্বালানোর কাজ চালিয়ে যান মনোজ সাহা, যিনি জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপক। বুধুরাম বনবস্তি এখন পর্যটকদের আরও আলোচ্যDestination, যেখানে জলভ্রমণকারীরা গ্রামের সবুজে হারিয়ে যায়। ছবির মতো সুন্দর এই গ্রামের সামনে থেমে থাকেন পর্যটকরা, এবং মনোজের মুক্ত বিদ্যালয়ের কাজ দেখলে সবাই মুগ্ধ হন। যে শিশুরা আগে অক্ষর চেনতো না, আজ তারা নামত পাঠছে এবং ইংরেজিতে নিজের নাম লিখছে। পর্যটকরা বনবস্তির বাসিন্দাদের কাকাতুয়ার পাখির সুর ও বাঁশির সুরে মুগ্ধ হয়ে গ্রামের শিক্ষা ও সংস্কৃতিকে ভালোবেসে ফেলেন। তবে সবই সম্ভব হয়েছে একজন মানুষের কারণে, যার কাজের জন্য গ্রামের মানুষ কুর্নিশ জানাচ্ছেন। বনদপ্তর অফিসাররাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
1081
comment0
Report
EGE GOPI
Mar 24, 2026 04:03:04
Kharagpur, West Bengal:মিছিল-সভায় জমল নারায়ণগড়, জয়ের ডাক তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতির নারায়ণগড়: সোমবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন নারায়ণগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মাইতির। সোমবার বাখরাবাদ এলাকায় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করেন তিনি। দিনের শুরুতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার খোঁজ নেন প্রতিভা মাইতি। এরপর বেলদা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন। বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা এবং ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকেলে যমুনা এলাকায় অনুষ্ঠিত হয় একটি বড় প্রচার মিছিল। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই আসন্ন নির্বাচনে Trinamool Congress-কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান প্রার্থী। দিনের শেষে চাতুরীভাড়া বাজার এলাকায় ফের জনসংযোগে নামেন প্রতিভা মাইতি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি। প্রচারের শেষে প্রতিভা মাইতি বলেন, “প্রার্থী মানেই দায়িত্ব। সেই দায়িত্ব নিয়েই সবার আশীর্বাদ নিয়ে জয়ের লক্ষ্যে এগোচ্ছি। জিততে পারলে ‘দিদি’’র পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পাব।” তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের মানুষের বহু সমস্যা সমাধান করেছেন। নারায়ণগড় বিধানসভায় জয়ের ব্যাপারেও তিনি ১০০ শতাংশ আশা বলেও জানান তিনি। বাইট: ১: প্রতিভা মাইতি (তৃণমূল প্রার্থী)
961
comment0
Report
AGAyan Ghosal
Mar 24, 2026 04:02:29
Kolkata, West Bengal:SUPPLI LIST *একনজরে সাপ্লিমেন্টারি বিষয়বস্তু* ১) ২৮ ফেব्रুয়ারির প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন ছিল। বিবেচনার মূল কারণ ছিল লজিক্যাল ডিস্ক্রিপেন্সি। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের তত্বাবধানে বিচারকরা নথি ধরে ধরে যাচাই করে তথ্য ভেরিফিকেশন করেছেন। ২) শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, কাজ যেরকম যেরকম এগোবে সেরকম ভাবে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে করতে যেতে হবে। গতকাল সোমবার পর্যন্ত এই ৬০ লক্ষের মধ্যে ২৯ লক্ষের যোগ্যতা বিচারের নিষ্পত্তি হয়েছে। তবে সোমবার গভীর রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় কমবেশি মাত্র সাড়ে ৭ লক্ষ নিষ্পত্তি হওয়া বা না হওয়া নামের তালিকা প্রকাশ হয়েছে। কমিশন সূত্রে খবর, ধাপে ধাপে ২৯ লক্ষ নামের ভাগ্য জানা যাবে। ৩) এই ২৯ লক্ষের মধ্যে কমবেশি ৪০ শতাংশ নাম বাদ পড়ার আশঙ্কা আছে। ৪) দুটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। একটি নাম থাকার তালিকা। একটি নাম বাদ হওয়ার তালিকা। ৫) যাদের নাম বাদ গেল তারা ট্রাইব্যুনালে যেতে পারবেন। ২৩ টি জেলার জন্য ১৯ টি ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। প্রতি ট্রাইব্যুনালের মাথায় রয়েছেন ১ জন করে অবসর প্রাপ্ত বিচারপতি। ৬) ট্রাইব্যুনাল অফিসের অ্যারেঞ্জমেন্ট করেছে রাজ্য সরকার। অফিস ব্যবস্থাপনার ডিটার হাইকোর্টে জমা পড়বে। হাইকোর্ট থেকে পর্যবেক্ষক গিয়ে ট্রাইব্যুনাল অফিস পরিদর্শন করবে। সন্তুষ্ট হলে সম্মতি দেবে। সম্মতি পেলে ট্রাইব্যুনাল চালু হবে। তারপর সেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন নাম বাদ পড়া ভোটাররা। এই প্রক্রিয়ায় ঠিক কতটা সময় লাগবে তা অনিশ্চিত। ৭) সমস্ত আবেদনের নিষ্পত্তি (হ্যাঁ বা না যাই হোক) হওয়ার পর হাইকোর্টের পরবর্তী নির্দেশে ট্রাইব্যুনাল প্রত্যাহার করে নেওয়া হবে。
1058
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 24, 2026 04:02:05
Baruipur, West Bengal:প্রচারের শুরুতে শওকত মোল্লা ভার্সেস আরাবুল ইসলামের উপর হামলা চালানোর অভিযোগ একে অপরের কর্মীদের বিরুদ্ধে। راتে আই ایس এফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের শওকত মোল্লারের। প্রথম ঘটনার সূত্রপাত, শওকত মোল্লা যখন ভাঙ্গরে ঘটকপুকুর থেকে হাতিশাল এলাকার দিকে যাচ্ছিলেন গাড়িতে করে, তখন শওকত মোল্লার লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া, ও তার গাড়ির সামনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ, অভিযোগের তীর আই ایس এফের বিরুদ্ধে। এরপর শওকত মোল্লা রাতে দোষীদের গ্রেপ্তারের দাবিতে হাতিশাল রাস্তায় বসে বিক্ষোভ দেখায় । ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।হাতিশালা রাস্তা অবরুদ্ধ হয়ে যায় অনেক টা সময়। পরবর্তী সময়ে গভীর রাতে আই ایس এফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শওকত মোল্লা । অন্যদিকে ক্যানিং পূর্বতে প্রার্থী হয়ে আরাবুল ইসলাম যখন প্রচার চালাচ্ছিলেন সে সময় ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কর্মী সমর্থকরা আরাবুলের প্রচারে হামলা চালিয়েছে বলে এমন অভিযোগ । এই ঘটনায় পুলিশ উল্টে দুই আই ایس এফের কর্মীকে আটক করে বলে অভিযোগ আরাবুলের। অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতার না করে ও আই ایس এফের দুই কর্মীকে আটকের প্রতিবাদে ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেশ্বর এলাকায় রাস্তা অবরোধ করে আরাবুল। প্রচারেই যদি এত ঝামেলা হয় ভোট পর্যন্ত এর অশান্তির ঝাঁজ আরো যে বারবে সেটাই মনে করছে সাধারণ বাসিন্দারা。
1026
comment0
Report
Advertisement
Back to top