Back
७५ साल की उम्र में भी CPM के दिवाकर मास्टर की अडिग राजनीति
CDChampak Dutta
Mar 29, 2026 07:33:04
Kaji Chak, West Bengal
২৬ বছর বয়সে যে পথচলা শুরু, তা আজও থামেনি। বয়স এখন ৭৫, শরীরও আর আগের মতো সঙ্গ দেয় না—তবুও আদর্শে অটল দাসপুরের রাজনগরের সেই পরিচিত মুখ, দিবাকর মাস্টার। একসময় পেশায় শিক্ষক, আর আজও জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দলের একজন নিষ্ঠাবান সৈনিক।
ক্ষমতা হারিয়েছে সিপিএম, সময় বদলেছে, বদলেছে রাজনীতির রং—তবুও নিজের বিশ্বাস থেকে এক চুলও সরে যাননি তিনি। দল যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও আরও দৃঢ় হয়েছেন দিবাকর মাস্টার রাজনগরের দিবাকর আলু।
২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে ঘাটাল বিধানসভায় বাম প্রার্থীর সমর্থনে তিনি যেন একাই এক সেনা। প্রতিদিন সকালে বিকালে কাঁধে হ্যান্ড মাইক, হাতে মাইক্রোফোন কখনও একা কখনও —একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন গ্রাম থেকে গ্রামে। পাড়ার অলি-গলি, ধানক্ষেতের আল, কাঁচা রাস্তা—বাজার সব জায়গায় পৌঁছে দিচ্ছেন নিজের বক্তব্য, নিজের বিশ্বাস।
আজকের দিনে যখন রাজ্য জুড়ে দল বদলের হিড়িক, বড় বড় নেতারা ক্ষমতার টানে শিবির পাল্টাচ্ছেন, ঠিক তখনই দিবাকর মাস্টারের মতো মানুষেরা মনে করিয়ে দেন—রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা বিশ্বাসের, আদর্শের লড়াই।
লাল পতাকার এই নিরলস যোদ্ধা নিঃশব্দেই তৈরি করছেন এক অনন্য দৃষ্টান্ত। হয়তো আলোচনার কেন্দ্রে নেই, সংবাদ শিরোনামে নেই—তবুও বাংলার মাটিতে এমন মানুষদের জন্যই আদর্শ এখনও বেঁচে আছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowMar 29, 2026 08:25:47Siliguri, West Bengal:বাংলায় উৎপাদিত রান্নার গ্যাসের সিলিন্ডার দেশের অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত নয়—বললেন মমতা।
899
Report
BSBarun Sengupta
FollowMar 29, 2026 08:24:371060
Report
BMBiswajit Mitra
FollowMar 29, 2026 08:23:54928
Report
CDChampak Dutta
FollowMar 29, 2026 08:22:32Kaji Chak, West Bengal:সকাল সকাল রবিবাসরীয় প্রচার শুরু করে দিলেন মেদ initiatiefME ?
1063
Report
DGDebabrata Ghosh
FollowMar 29, 2026 07:49:24984
Report
PMPiyali Mitra
FollowMar 29, 2026 07:49:04916
Report
DGDebabrata Ghosh
FollowMar 29, 2026 07:18:131053
Report
MMManoranjan Mishra
FollowMar 29, 2026 07:16:121075
Report
TCTathagata Chakraborty
FollowMar 29, 2026 06:45:141024
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 29, 2026 06:31:38918
Report
VDVikram Das
FollowMar 29, 2026 06:31:191095
Report
ANArnabangshu Neogi
FollowMar 29, 2026 06:31:101066
Report
BCBasudeb Chatterjee
FollowMar 29, 2026 06:30:451008
Report
STSrikanta Thakur
FollowMar 29, 2026 06:02:291079
Report