Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
कोलकाता के 23बी ऑरफैनज रोड पर अवैध पंडाल निर्माण, टीएमसी ने BJP पर आरोप
VDVikram Das
Mar 29, 2026 06:31:19
Kolkata, West Bengal
তৃণমূলের রাজ্য সভাপতির লেখা চিঠিতে বলা হয়েছে, কলকাতার ২৩বি, অরফ্যানগঞ্জ রোডে একটি বিতর্কিত জমিতে বিশাল বাঁশের কাঠামো (প্যান্ডেল) তৈরি করা হচ্ছে। অভিযোগ, কলকাতা পুরসভার স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও এই নির্মাণকাজ চলছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জমিটি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন, ফলে সেখানে কোনও রকম নির্মাণ আইনত প্রশ্নসাপেক্ষ। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৮ অক্টোবর কলকাতা পুরসভা পুর আইনের ৪০১ ধারা অনুযায়ী ‘স্টপ ওয়ার্ক’ নোটিস জারি করেছিল। সেই নির্দেশ অমান্য করেই বিজেপির পার্টি অফিস নির্মাণ চলছে বলে অভিযোগ। এমনকি, বিষয়টি নিয়ে আলিপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৪০১এ ধারা অনুযায়ী একটি মামলাও রুজু হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতির অভিযোগ, বিজেপি নেতা তথা ভবানীপুরের প্রার্থী শুভেন্দুর নেতৃত্বে এই অবৈধ নির্মাণকাজ করা হচ্ছে। যা মূলত একটি নির্বাচনী ক্যাম্প অফিস তৈরির উদ্দেশ্যে। তাঁর আরও দাবি, স্থানীয় পুলিশ এই কাজ থামানোর চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, শুভেন্দু ঘটনাস্থলে এসে পুলিশকে হুমকি দেন এবং নির্বাচনের পর ‘শিক্ষা দেওয়া’র হুঁশিয়ারিও দিয়েছেন। এই ঘটনাটি সংবাদমাধ্যমের সামনেই ঘটেছে বলেও দাবি করা হয়। চিঠিতে বক্সী আরও লিখেছেন, ওই দিন দু’টি লরি ভর্তি বাঁশ ও নির্মাণ সামগ্রী জোর করে সংশ্লিষ্ট জমিতে নিয়ে যাওয়া হয়। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের মতে, এই ধরনের কার্যকলাপ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Mar 29, 2026 08:24:37
Barrackpur Cantonment, West Bengal:বিমান বসু যে কথা বলেছেন সে কথাকে আমি স্বাগতম জানাচ্ছি। শুধু বিমান বসু কেন স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন লোক এটাকে সমর্থন করবে। আমিও তো রাজ্যের বাইরে অনেক জায়গায় প্রচার করেছি তাই বলে কি আমি বহিরাগত হয়ে গেলাম। আমার প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি করে আমার দেশে বহিরাগত হয়। আর rohingা বাংলাদেশ থেকে আসে যারা তারা বহিরাগত নয়। বিমান বসু নিয়ে এমনটাই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। যে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল পার্টি অফিসে কেরাম খেলছিল তার বিরুদ্ধে নিশ্চয় নির্বাচন কমিশন ব্যাবস্থা নেবে। কোন পার্টি অফিসেই তাদের যাওয়া উচিত না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিশিষ্ট ব্যক্তি তার নাম হয়তো বি এল ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছিল। শশী পাঁজা র নাম থাকতেও পারে নাও থাকতে পারে কারণ উনি সাউথ ইন্ডিয়ান বাঙালি সঙ্গে বিয়ে হয়ে বাঙালি হয়েছে। অনেকটাই ইচ্ছাকৃত করা হয়েছে। তৃণমূলের অনেক বিশিষ্ট নেতার নাম ইচ্ছাকৃতভাবে বাদ রাখা হয়েছে যাতে এস আই আর হাইপ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক কিছু ঘোষনা করবেন। ডি এ পাবেন না,ডি এর কোন হিবেব নেই।টাকা আপনার পকেটে ঢুকবে না। ফিরহাদ হাকিম ভবানীপুরে গিয়েছিলেন সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েন। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন উনি যেখানেই যাবেন। চরম বিক্ষোভের মুখে পড়বেন। কলকাতার মহানগরীক হিসেবে ফিরা থাকিম সম্পূর্ণভাবে ব্যর্থ। আজ মন কি বাতে অনুষ্ঠানে আগরপাড়ায় এসে এমন কথাই বললেন সুকান্ত মজুমদার।
1074
comment0
Report
BMBiswajit Mitra
Mar 29, 2026 08:23:54
Ranaghat, West Bengal:নাকা চেকিংয়ে ধরা ‘ভুয়ো’ আধারধারী বাংলাদেশি, হরিণঘাটায় পুলিশের সাফল্য বিধানসভা নির্বাচনের আগে কড়া নিরাপত্তার মধ্যে নদীয়ার হরিণঘাটার মোহনপুর ন্যাকা পয়েন্টে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার গভীর রাতে সন্দেহভাজন একটি স্করপিও গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ধৃত মহম্মদ হজরতের কাছ থেকে উদ্ধার হয় জাল ভারতীয় আধার কার্ড। জেরায় জানা যায়, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিলেন এবং বনগাঁর দিকে যাচ্ছিলেন। ঘটনার পর বিশেষ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
938
comment0
Report
PMPiyali Mitra
Mar 29, 2026 07:49:04
Kolkata, West Bengal:পাঁচ রাজ্য নির্বাচনের জেরে ছুটি বাতিল বিএসএফের সব ফ্রন্টেয়ার , সেক্টর হেডকোয়ার্টার সহ সব ইউনিটে সব স্তরের জওয়ান-অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে যাঁরা ইতিমধ্যেই ছুটিতে রয়েছেন, তাঁদের ১০eslint এপ্রিলের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে সহানুভূতিশীল কারণ ছাড়া অন্য কোনো কারণে ছুটি নেওয়া যাবে না স্পষ্ট নির্দেশ দেওযা হয়েছে বিএসএফের সদর দপ্তরে তরফে বিএসএফের একটি সূত্রের ব‍্যাখা, এধরণের নির্দেশ সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে দেওয়া হয় অতীতেও বিভিন্ন রাজ্যে নির্বাচনে হয়েছে। সেখানে কিন্তু এভাবে সকলের ছুটি বাতিল নজিরবিহীন যদিও বিএসএফ সূত্রের দাবি, এবার নির্বাচনে শুধু পশ্চিমবঙ্গেই মোতায়েন হচ্ছে ২৪০০ কেন্দ্রীয় বাহিনী যার মধ্যে একটা বড় সংখ্যক বাহিনী আসছে বিএসএফ থেকে এই পরিস্থিতিতে সীমান্ত নজরদারিতে যাতে খামতি না থাকে সে কারণে এই সিদ্ধান্ত, বলে সূত্রের দাবি
916
comment0
Report
CDChampak Dutta
Mar 29, 2026 07:33:04
Kaji Chak, West Bengal:২৬ বছর বয়সে যে পথচলা শুরু, তা আজও থামেনি। বয়স এখন ৭৫, শরীরও আর আগের মতো সঙ্গ দেয় না—তবুও আদর্শে অটল দাসপুরের রাজনগরের সেই পরিচিত মুখ, দিবাকর মাস্টার। একসময় পেশায় শিক্ষক, আর আজও জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দলের একজন নিষ্ঠাবান সৈনিক। ক্ষমতা হারিয়েছে সিপিএম, সময় বদলেছে, বদলেছে রাজনীতির রং—তবুও নিজের বিশ্বাস থেকে এক চুলও সরে যাননি তিনি। দল যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও আরও দৃঢ় হয়েছেন দিবাকর মাস্টার রাজনগরের দিবাকর আলু। ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে ঘাটাল বিধানসভায় বাম প্রার্থীর সমর্থনে তিনি যেন একাই এক সেনা। প্রতিদিন সকালে বিকালে কাঁধে হ্যান্ড মাইক, হাতে মাইক্রোফোন কখনও একা কখনও —একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন গ্রাম থেকে গ্রামে। পাড়ার অলি-গলি, ধানক্ষেতের আল, কাঁচা রাস্তা—বাজার সব জায়গায় পৌঁছে দিচ্ছেন নিজের বক্তব্য, নিজের বিশ্বাস। আজকের দিনে যখন রাজ্য জুড়ে দল বদলের হিড়িক, বড় বড় নেতারা ক্ষমতার টানে শিবির পাল্টাচ্ছেন, ঠিক তখনই দিবাকর মাস্টারের মতো মানুষেরা মনে করিয়ে দেন—রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা বিশ্বাসের, আদর্শের লড়াই। লাল পতাকার এই নিরলস যোদ্ধা নিঃশব্দেই তৈরি করছেন এক অনন্য দৃষ্টান্ত। হয়তো আলোচনার কেন্দ্রে নেই, সংবাদ শিরোনামে নেই—তবুও বাংলার মাটিতে এমন মানুষদের জন্যই আদর্শ এখনও বেঁচে আছে।
1018
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 29, 2026 07:18:13
Howrah, West Bengal:বাঁকড়ার জাপানি গেট থেকে কবরপাড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় রবিবাসরীয় প্রচার সারলেন ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি। আজ তার সঙ্গে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী পা মেলান। প্রচারে নেমে তিনি বলেন তার স্বপ্ন ডোমজুড়ের বুকে একটি হাসপাতাল এবং কলেজ তৈরি করা। এছাড়াও area's নিকাশী নালা ব্যবস্থা ঢ়েলে সাজানো যাতে বর্ষাকালে জল না জমে। এবারে তারা ভোটে এর উত্তর দেবে। এবারের তৃণমূলের জয়ের মার্জিন গতবারের তুলনায় অনেক বেশি হবে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, এবারে তৃণমূল ওই কেন্দ্রে প্রার্থীবদল করেছে। গতবারের বিধায়ক কল্যাণ ঘোষকে টিকিট না দিয়ে হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং ডোমজুড় ব্লকের সভাপতি তাপস মাইতিকে টিকিট দেয় দল।
1053
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 29, 2026 06:45:14
Rajpur Sonarpur, West Bengal:বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, “রাম-বাম এক হয়েছে”—সোনারপুরে প্রচারে লাভলী মৈत्रর তোপ বিজেপি পশ্চিমবাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র। রবিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, বাংলাকে দখল করার উদ্দেশ্যে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। লাভলী মৈত্রর দাবি, এই ঘটনার যোগ্য জবাব বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই দেবে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, “রাম ও বাম এক হয়ে গেছে। দু’পক্ষ মিলে এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলছে।” এদিন সকালে এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিজের পক্ষের বার্তা পৌঁছে দেন তিনি এবং আসন্ন নির্বাচনে সমর্থন প্রার্থনা করেন。
1024
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 29, 2026 06:30:45
Asansol, West Bengal:অগ্নিমিত্রা পাল রবিবার দিন প্রচার করার সময় রীতিমতো ক্ষোভের মুখে পড়েন। ক্ষোভ উগরে দেন মহিলারা। তাদের দাবি এলাকায় পানীয় জলের সমস্যা, কর্পোরেশন এরিয়া হওয়া সত্বেও মাটির কাঁচা বাড়ি রয়েছে, রাস্তায় নেই পথবাতি, রাস্তা মেরামত সেভাবে করা নেই. অগ্নিমিত্রা মহিলাদের আশ্বস্ত করেন, তাদের সরকার আসলে এই সমস্যাটার সমাধান গুলো তো হবেই পাশাপাশি তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে সমস্ত মহিলা। তিনি বলেন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, কারা এই সমস্ত কাজ করে, তারা মনে করে যে নেতা রয়েছে বা বিধায়ক রয়েছে তাদেরই এই কাজগুলি করে দেওয়া দরকার। কিন্তু সরকার যারা চালায় তারাই এই সমস্ত কাজ করে। যেভাবে অজয় ও দামোদর নদী থেকে বালি তুলে নদীকে শেষ করে দেওয়া হয়েছে তার ফলেই কিন্তু এই জলো কষ্ট শুরু হয়েছে শিল্পাঞ্চল জুড়ে।
1008
comment0
Report
Advertisement
Back to top