Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

Medinipur ke TMC ummidvar Sujoy Hazra ne shehar me ghar-ghar prachar shuru kiya

CDChampak Dutta
Mar 29, 2026 08:22:32
Kaji Chak, West Bengal
সকাল সকাল রবিবাসরীয় প্রচার শুরু করে দিলেন মেদ initiatiefME ?
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Mar 29, 2026 09:33:32
Kolkata, West Bengal:ভোট এলেই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা—ফলে বন্ধ হয়ে যায় পঠন-পাঠন। এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লা কালিচরণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ে। প্রশাসনের নির্দেশে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ওই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে পড়ে স্কুলের নিয়মিত ক্লাস। তবে পড়াশোনার ক্ষতি মেনে নিতে রাজি হননি শিক্ষক-শিক্ষিসরা। প্রায় দেড় হাজার পড়ুয়ার ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা নেন অভিনব উদ্যোগ। এলাকায়ই পাল্লা দেবরানী বালিকা বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয় ক্লাস। স্কুল কমিটি, স্থানীয় পঞ্চায়েত ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক শেখর বিশ্বাস জানান, ঘর সংখ্যা কম থাকায় প্রায় ২০ জন শিক্ষক ভাগাভাগি করে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস নিচ্ছেন। শুধু পড়াশোনাই নয়, নিয়মিত পিটি প্যারেড ও যোগব্যায়ামের क्लासও চলছে। পড়ুয়াদের কথায়, বাড়িতে একা পড়তে মন বসছিল না, কিন্তু স্কুলে এসে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করতে ভালো লাগছে। অন্যদিকে অভিভাবকদের একাংশ জানান, শিক্ষকদের এই উদ্যোগে তাদের সন্তানদের পড়াশোনায় কোনো ঘাটতি হচ্ছে না, বরং আগ্রহ আরও বাড়ছে। ভোটের কারণে পড়াশোনা বন্ধ না রেখে শিক্ষকদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোপালনগরের বাসিন্দারাও। শেখর বিশ্বাস (প্রধান শিক্ষক) বাপি বসু (সহকারী প্রধান শিক্ষক) হরিশংকর সরকার (PT শিক্ষক) শিল্পী হালদার (অভিভাবিকা) আনিসা মন্ডল (ছাত্রী) রুম্পা মজুমদার (ছাত্রী)
0
comment0
Report
RDRaktima das
Mar 29, 2026 09:32:29
Kolkata, West Bengal:এবার সোশ্যাল মিডিয়াতে নজরদারি কমিশনের。 সোশ্যাল মিডিয়াতে অশান্তি-ভুল খবরের জেরে, ভোটারদের কাছে অস্বস্তি হলেই আইনি পদক্ষেপের পথে কমিশন。 নির্বাচনী আবহে ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি সৃষ্টির আশঙ্কা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন。 হিংসামুক্ত ভোট নিশ্চিত করতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য রুখতে বিশেষ নজর দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে。 ‌এই প্রেক্ষিতে সম্প্রতি পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু ও কেরলের মুখ্য নির্বাচন আধিকারিকদের দফতর, সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়。 বৈঠকে উপস্থিত ছিলেন মেটা, এক্স সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষ。 বৈঠকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯ ও ৬৯এ ধারার প্রয়োগ এবং তার আইনি গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, নির্বাচনের সময় কোনও উস্কানিমূলক বা ভুয়ো পোস্ট বরদাস্ত করা হবে না এবং এ ধরনের কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে অনুরোধ করা হয়。 নির্বাচন কমিশন সূত্রের খবর, বেশিরভাগ সামাজিক মাধ্যম সংস্থা কমিশনের এই নির্দেশিকা মেনে চলার আশ্বাস দিলেও ‘এক্স’ কর্তৃপক্ষ ভিন্ন অবস্থান নেয়। তাদের দাবি, নিজস্ব নীতিমালার বাইরে গিয়ে কোনো দেশ বা রাজ্যের নির্দেশ মানতে তারা বাধ্য নয়। ফলে বিষয়টি নিয়ে মতভেদ তৈরি হয়。 বিশেষজ্ঞদের মতে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ ও ৬৯এ ধারা সরকারকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনস্বার্থে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। এই ধারার নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘সেফ হারবার’ সুবিধা হারাতে পারে এবং জরিমানার বা কারাদণ্ডের মুখেও পড়তে পারে。 রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ( ফেক নিউজ) নিয়ে অনেকদিন আগে থেকেই সতর্কবার্তা দিয়েছিলেন। এবার সেই পথেই নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের দুই দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আবহে সোশ্যাল মিডিয়াতে অশান্তি ছড়ানোর বার্তা, ভুল খবর, সামঞ্জস্যহীন অপিনিয়ন পোল নজরে রাখছে নির্বাচন কমিশন। এই কু-প্রভাব যাতে মানুষের মধ্যে না পড়ে তার জন্য আইনের ব্যবস্থাও নেবে নির্বাচন কমিশন。
0
comment0
Report
PDPradyut Das
Mar 29, 2026 09:32:20
Jalpaiguri, West Bengal:গলা কাটা বৃদ্ধার মুণ্ডর খোঁজে ড্রোন ওড়াল পুলিশ। ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ৭৩ বছরের সমিজা খাতুনের মুণ্ডের হদিশ না মেলায় জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতের চেকরচণ্ডী কামাত গ্রামে আতঙ্ক কাটছে না। গত কাল সকালে ঘরের পিছনে ওই বৃদ্ধার গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বৃদ্ধা খুনের ঘটনায় ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে চলছে কাটা মাথার খোঁজ। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বণিজ্যের হাট সংলগ্ন চেওরচণ্ডী কামাত গ্রামে নৃশংসভাবে খুন করা হয় ৬৩ বছরের এক বৃদ্ধাকে। শনিবার সকালে তাঁর মুণ্ডহীন দেহ উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যদিও তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও কাটা মুণ্ড খুঁজে পাওয়া যায়নি। এজন্য রবিবার দুপুর থেকে কাটা মুণ্ডের খোঁজে ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাহাদুর গ্রাম পঞ্চায়েত প্রধান অমিত দাস বলেন, খুবই ভয়ঙ্কর ঘটনা। আমাদের মনে হচ্ছে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। কারণ, মৃত মহিলা সামিজা খাতুনের কোন শত্রু ছিল না। বৃদ্ধার মুণ্ডহীন দেহটি তাঁর বাড়ির পিছন দিকে ঝোপের আড়াল থেকে উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় ছিল গোটা এলাকা। পুলিশের প্রাথমিক অনুমান, কোন ধারাল অস্ত্র দিয়ে ওই বৃদ্ধার গলা বিচ্ছিন্ন করা হয়েছে। কাটা মাথার সন্ধান করতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নামানো হয়েছে পুলিশের ডগ স্কোয়াড। ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিভাগের কর্মীরা। আমরা আশাবাদী খুনিকে খুব শীঘ্রই গ্রেপ্তার করবে পুলিশ。
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 29, 2026 09:05:21
Arambag, West Bengal:আরানবাগ: ২৯ মার্চ রবিবাসরীয় প্রচারে এবারে মহাপ্রভূর কাছে বাতাসা ছড়িয়ে গ্রামাবাসীদের মানত শোধ করলেন পুরশূড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। রবিবার দলীয় কর্মীদের নিয়ে এখানকার প্রত্যন্ত এলাকা হাটি, somaspur গ্রামে গিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন। এখানে মহাপ্রভূ তলায় বাতাসা ছড়ালেন। সেই বাতাসা হুড়োহুড়ি করে কুড়াতে ব্যস্ত হয়ে যায় গ্রামের মানুষ জন। আট থেকে আশি সকলেই পার্থর হরির লুট দেওয়া বাতাসা কুড়ালেন।তার সাথে সাথে ভোটের প্রচার করলেন গ্রামে।অনেক কেই প্রণাম করে আশীর্বাদ নিলেন।কিন্তু কেনো এই বাতাসা ছড়ানো? পার্থর উত্তর,এই এলাকার মানুষ ভূমিপুত্র কেই চেয়েছিলেন।আমি ভূমিপুত্র।তাই মানত শোধ করলাম।আর এও প্রার্থনা করেছি বাতাসা ছড়ানোর মধ্যে দিয়ে যে,এইপুরশুড়ায় অশুভ শক্তির বিনাশ হোক।এটাই চাই।তাই প্রচারের সময়ে মহাপ্রভূ তলায় গিয়ে বাতাসা ছড়ালাম। অপর দিকে গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি গড় মান্দারণ পর্যটন কেন্দ্রকে সেরা পর্যটন কেন্দ্র করার প্রতিশ্রুতি দিলেন।এখানে হাতি, হরিণ, জিরাফ দিয়ে পার্ক সাজানোর প্রতিশ্রুতি গোঘাটের তৃনমূল প্রার্থী ডঃ নির্মল মাঝির।আবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে খানাকুলো তৃণমূল প্রার্থী পলাশ রায় রাস্তাতেই উনুন জ্বালিয়ে ডিম ভাজলেন।এই ভাবেই বিভিন্ন এলাকায় প্রার্থীরা ভিন্ন ভিন্ন চমক দিতে প্রচার চালালেন ছুটি রবিবাসরীয় দিনে।
1051
comment0
Report
BSBarun Sengupta
Mar 29, 2026 08:24:37
Barrackpur Cantonment, West Bengal:বিমান বসু যে কথা বলেছেন সে কথাকে আমি স্বাগতম জানাচ্ছি। শুধু বিমান বসু কেন স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন লোক এটাকে সমর্থন করবে। আমিও তো রাজ্যের বাইরে অনেক জায়গায় প্রচার করেছি তাই বলে কি আমি বহিরাগত হয়ে গেলাম। আমার প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি করে আমার দেশে বহিরাগত হয়। আর rohingা বাংলাদেশ থেকে আসে যারা তারা বহিরাগত নয়। বিমান বসু নিয়ে এমনটাই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। যে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল পার্টি অফিসে কেরাম খেলছিল তার বিরুদ্ধে নিশ্চয় নির্বাচন কমিশন ব্যাবস্থা নেবে। কোন পার্টি অফিসেই তাদের যাওয়া উচিত না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বিশিষ্ট ব্যক্তি তার নাম হয়তো বি এল ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছিল। শশী পাঁজা র নাম থাকতেও পারে নাও থাকতে পারে কারণ উনি সাউথ ইন্ডিয়ান বাঙালি সঙ্গে বিয়ে হয়ে বাঙালি হয়েছে। অনেকটাই ইচ্ছাকৃত করা হয়েছে। তৃণমূলের অনেক বিশিষ্ট নেতার নাম ইচ্ছাকৃতভাবে বাদ রাখা হয়েছে যাতে এস আই আর হাইপ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনেক কিছু ঘোষনা করবেন। ডি এ পাবেন না,ডি এর কোন হিবেব নেই।টাকা আপনার পকেটে ঢুকবে না। ফিরহাদ হাকিম ভবানীপুরে গিয়েছিলেন সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েন। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন উনি যেখানেই যাবেন। চরম বিক্ষোভের মুখে পড়বেন। কলকাতার মহানগরীক হিসেবে ফিরা থাকিম সম্পূর্ণভাবে ব্যর্থ। আজ মন কি বাতে অনুষ্ঠানে আগরপাড়ায় এসে এমন কথাই বললেন সুকান্ত মজুমদার।
1088
comment0
Report
BMBiswajit Mitra
Mar 29, 2026 08:23:54
Ranaghat, West Bengal:নাকা চেকিংয়ে ধরা ‘ভুয়ো’ আধারধারী বাংলাদেশি, হরিণঘাটায় পুলিশের সাফল্য বিধানসভা নির্বাচনের আগে কড়া নিরাপত্তার মধ্যে নদীয়ার হরিণঘাটার মোহনপুর ন্যাকা পয়েন্টে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার গভীর রাতে সন্দেহভাজন একটি স্করপিও গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ধৃত মহম্মদ হজরতের কাছ থেকে উদ্ধার হয় জাল ভারতীয় আধার কার্ড। জেরায় জানা যায়, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিলেন এবং বনগাঁর দিকে যাচ্ছিলেন। ঘটনার পর বিশেষ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।
997
comment0
Report
PMPiyali Mitra
Mar 29, 2026 07:49:04
Kolkata, West Bengal:পাঁচ রাজ্য নির্বাচনের জেরে ছুটি বাতিল বিএসএফের সব ফ্রন্টেয়ার , সেক্টর হেডকোয়ার্টার সহ সব ইউনিটে সব স্তরের জওয়ান-অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে যাঁরা ইতিমধ্যেই ছুটিতে রয়েছেন, তাঁদের ১০eslint এপ্রিলের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে সহানুভূতিশীল কারণ ছাড়া অন্য কোনো কারণে ছুটি নেওয়া যাবে না স্পষ্ট নির্দেশ দেওযা হয়েছে বিএসএফের সদর দপ্তরে তরফে বিএসএফের একটি সূত্রের ব‍্যাখা, এধরণের নির্দেশ সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে দেওয়া হয় অতীতেও বিভিন্ন রাজ্যে নির্বাচনে হয়েছে। সেখানে কিন্তু এভাবে সকলের ছুটি বাতিল নজিরবিহীন যদিও বিএসএফ সূত্রের দাবি, এবার নির্বাচনে শুধু পশ্চিমবঙ্গেই মোতায়েন হচ্ছে ২৪০০ কেন্দ্রীয় বাহিনী যার মধ্যে একটা বড় সংখ্যক বাহিনী আসছে বিএসএফ থেকে এই পরিস্থিতিতে সীমান্ত নজরদারিতে যাতে খামতি না থাকে সে কারণে এই সিদ্ধান্ত, বলে সূত্রের দাবি
916
comment0
Report
CDChampak Dutta
Mar 29, 2026 07:33:04
Kaji Chak, West Bengal:২৬ বছর বয়সে যে পথচলা শুরু, তা আজও থামেনি। বয়স এখন ৭৫, শরীরও আর আগের মতো সঙ্গ দেয় না—তবুও আদর্শে অটল দাসপুরের রাজনগরের সেই পরিচিত মুখ, দিবাকর মাস্টার। একসময় পেশায় শিক্ষক, আর আজও জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দলের একজন নিষ্ঠাবান সৈনিক। ক্ষমতা হারিয়েছে সিপিএম, সময় বদলেছে, বদলেছে রাজনীতির রং—তবুও নিজের বিশ্বাস থেকে এক চুলও সরে যাননি তিনি। দল যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও আরও দৃঢ় হয়েছেন দিবাকর মাস্টার রাজনগরের দিবাকর আলু। ২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে ঘাটাল বিধানসভায় বাম প্রার্থীর সমর্থনে তিনি যেন একাই এক সেনা। প্রতিদিন সকালে বিকালে কাঁধে হ্যান্ড মাইক, হাতে মাইক্রোফোন কখনও একা কখনও —একজন সঙ্গীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন গ্রাম থেকে গ্রামে। পাড়ার অলি-গলি, ধানক্ষেতের আল, কাঁচা রাস্তা—বাজার সব জায়গায় পৌঁছে দিচ্ছেন নিজের বক্তব্য, নিজের বিশ্বাস। আজকের দিনে যখন রাজ্য জুড়ে দল বদলের হিড়িক, বড় বড় নেতারা ক্ষমতার টানে শিবির পাল্টাচ্ছেন, ঠিক তখনই দিবাকর মাস্টারের মতো মানুষেরা মনে করিয়ে দেন—রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা বিশ্বাসের, আদর্শের লড়াই। লাল পতাকার এই নিরলস যোদ্ধা নিঃশব্দেই তৈরি করছেন এক অনন্য দৃষ্টান্ত। হয়তো আলোচনার কেন্দ্রে নেই, সংবাদ শিরোনামে নেই—তবুও বাংলার মাটিতে এমন মানুষদের জন্যই আদর্শ এখনও বেঁচে আছে।
1018
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 29, 2026 07:18:13
Howrah, West Bengal:বাঁকড়ার জাপানি গেট থেকে কবরপাড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় রবিবাসরীয় প্রচার সারলেন ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি। আজ তার সঙ্গে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী পা মেলান। প্রচারে নেমে তিনি বলেন তার স্বপ্ন ডোমজুড়ের বুকে একটি হাসপাতাল এবং কলেজ তৈরি করা। এছাড়াও area's নিকাশী নালা ব্যবস্থা ঢ়েলে সাজানো যাতে বর্ষাকালে জল না জমে। এবারে তারা ভোটে এর উত্তর দেবে। এবারের তৃণমূলের জয়ের মার্জিন গতবারের তুলনায় অনেক বেশি হবে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, এবারে তৃণমূল ওই কেন্দ্রে প্রার্থীবদল করেছে। গতবারের বিধায়ক কল্যাণ ঘোষকে টিকিট না দিয়ে হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং ডোমজুড় ব্লকের সভাপতি তাপস মাইতিকে টিকিট দেয় দল।
1053
comment0
Report
Advertisement
Back to top