Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

बालुरघाट के वार्ड-2 में बीजेपी प्रत्याशी विद्युत राय सुबह प्रचार में जुटे

STSrikanta Thakur
Mar 29, 2026 06:02:29
Dinajpur, Rangpur Division
বালুঘাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে রবিবасরীয় সকালের প্রচার সারলেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়। সকাল থেকেই ঠান্ডা হাওয়া গত দুদিনের বৃষ্টিতে রীতিমতো ঠান্ডা আমেজ বালুরঘাটে । সকাল সকাল বালুরঘাটের দুই নম্বর ওয়ার্ডের দাঁড়িয়ে বাড়িতে ঘুরে প্রচার করলেন বিদ্যুৎ রায়। সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা এবং দু নম্বর ওয়ার্ডের বিজেপির কর্মীরা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Mar 29, 2026 07:18:13
Howrah, West Bengal:বাঁকড়ার জাপানি গেট থেকে কবরপাড়া পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তায় রবিবাসরীয় প্রচার সারলেন ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি। আজ তার সঙ্গে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী পা মেলান। প্রচারে নেমে তিনি বলেন তার স্বপ্ন ডোমজুড়ের বুকে একটি হাসপাতাল এবং কলেজ তৈরি করা। এছাড়াও area's নিকাশী নালা ব্যবস্থা ঢ়েলে সাজানো যাতে বর্ষাকালে জল না জমে। এবারে তারা ভোটে এর উত্তর দেবে। এবারের তৃণমূলের জয়ের মার্জিন গতবারের তুলনায় অনেক বেশি হবে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, এবারে তৃণমূল ওই কেন্দ্রে প্রার্থীবদল করেছে। গতবারের বিধায়ক কল্যাণ ঘোষকে টিকিট না দিয়ে হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং ডোমজুড় ব্লকের সভাপতি তাপস মাইতিকে টিকিট দেয় দল।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 29, 2026 06:45:14
Rajpur Sonarpur, West Bengal:বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, “রাম-বাম এক হয়েছে”—সোনারপুরে প্রচারে লাভলী মৈत्रর তোপ বিজেপি পশ্চিমবাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র। রবিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, বাংলাকে দখল করার উদ্দেশ্যে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। লাভলী মৈত্রর দাবি, এই ঘটনার যোগ্য জবাব বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই দেবে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, “রাম ও বাম এক হয়ে গেছে। দু’পক্ষ মিলে এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলছে।” এদিন সকালে এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিজের পক্ষের বার্তা পৌঁছে দেন তিনি এবং আসন্ন নির্বাচনে সমর্থন প্রার্থনা করেন。
1019
comment0
Report
VDVikram Das
Mar 29, 2026 06:31:19
Kolkata, West Bengal:তৃণমূলের রাজ্য সভাপতির লেখা চিঠিতে বলা হয়েছে, কলকাতার ২৩বি, অরফ্যানগঞ্জ রোডে একটি বিতর্কিত জমিতে বিশাল বাঁশের কাঠামো (প্যান্ডেল) তৈরি করা হচ্ছে। অভিযোগ, কলকাতা পুরসভার স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও এই নির্মাণকাজ চলছে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জমিটি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন, ফলে সেখানে কোনও রকম নির্মাণ আইনত প্রশ্নসাপেক্ষ। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৮ অক্টোবর কলকাতা পুরসভা পুর আইনের ৪০১ ধারা অনুযায়ী ‘স্টপ ওয়ার্ক’ নোটিস জারি করেছিল। সেই নির্দেশ অমান্য করেই বিজেপির পার্টি অফিস নির্মাণ চলছে বলে অভিযোগ। এমনকি, বিষয়টি নিয়ে আলিপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৪০১এ ধারা অনুযায়ী একটি মামলাও রুজু হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতির অভিযোগ, বিজেপি নেতা তথা ভবানীপুরের প্রার্থী শুভেন্দুর নেতৃত্বে এই অবৈধ নির্মাণকাজ করা হচ্ছে। যা মূলত একটি নির্বাচনী ক্যাম্প অফিস তৈরির উদ্দেশ্যে। তাঁর আরও দাবি, স্থানীয় পুলিশ এই কাজ থামানোর চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, শুভেন্দু ঘটনাস্থলে এসে পুলিশকে হুমকি দেন এবং নির্বাচনের পর ‘শিক্ষা দেওয়া’র হুঁশিয়ারিও দিয়েছেন। এই ঘটনাটি সংবাদমাধ্যমের সামনেই ঘটেছে বলেও দাবি করা হয়। চিঠিতে বক্সী আরও লিখেছেন, ওই দিন দু’টি লরি ভর্তি বাঁশ ও নির্মাণ সামগ্রী জোর করে সংশ্লিষ্ট জমিতে নিয়ে যাওয়া হয়। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের মতে, এই ধরনের কার্যকলাপ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।
945
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 29, 2026 06:30:45
Asansol, West Bengal:অগ্নিমিত্রা পাল রবিবার দিন প্রচার করার সময় রীতিমতো ক্ষোভের মুখে পড়েন। ক্ষোভ উগরে দেন মহিলারা। তাদের দাবি এলাকায় পানীয় জলের সমস্যা, কর্পোরেশন এরিয়া হওয়া সত্বেও মাটির কাঁচা বাড়ি রয়েছে, রাস্তায় নেই পথবাতি, রাস্তা মেরামত সেভাবে করা নেই. অগ্নিমিত্রা মহিলাদের আশ্বস্ত করেন, তাদের সরকার আসলে এই সমস্যাটার সমাধান গুলো তো হবেই পাশাপাশি তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে সমস্ত মহিলা। তিনি বলেন সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, কারা এই সমস্ত কাজ করে, তারা মনে করে যে নেতা রয়েছে বা বিধায়ক রয়েছে তাদেরই এই কাজগুলি করে দেওয়া দরকার। কিন্তু সরকার যারা চালায় তারাই এই সমস্ত কাজ করে। যেভাবে অজয় ও দামোদর নদী থেকে বালি তুলে নদীকে শেষ করে দেওয়া হয়েছে তার ফলেই কিন্তু এই জলো কষ্ট শুরু হয়েছে শিল্পাঞ্চল জুড়ে।
1008
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 29, 2026 06:01:35
Asansol, West Bengal:সাপ্লিমেন্টারি লিস্টে নাম নেই, ভোটাধিকার হারানোর আতঙ্কে আসানসোলের বর্মন পরিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধান সভার আসানসোল বাজার এলাকায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে বর্মন পরিবার। প্রায় ১৯৪৬ সাল থেকে ওই এলাকায় বসবাসকারী এই পরিবার হঠাৎ করেই নিজেদের কয়েকজন সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়তে দেখে হতবাক হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিক ভোটার তালিকায় অধিকাংশ সদস্যের নাম থাকলেও সম্প্রতি প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্টে তাদের কয়েকজনের নাম নেই। এর মধ্যে রয়েছেন পরিবারের এক বৃদ্ধা সদস্য, যিনি এই ঘটনায় ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁর প্রশ্ন, “আমি কি আর ভোট দিতে পারব?” বর্মন পরিবারের দাবি, ১৯৯৫ সালে প্রথমবার তাদের ভোটার কার্ড তৈরি হয় এবং সেই থেকে নিয়মিত প্রতিটি নির্বাচনে তারা ভোট দিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ নাম বাদ পড়ায় তারা বিভ্রান্ত ও ক্ষুব্ধ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এই সমস্যার সমাধানের জন্য ট্রাইবুনালে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের আশা, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তারা আবার ভোটার তালিকায় নিজেদের নাম ফিরে পাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। বহু মানুষই এখন নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা তা যাচাই করতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যায় দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা জরুরি। ভোটের মুখে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করতে পারে।
1021
comment0
Report
VDVikram Das
Mar 29, 2026 06:01:10
Kolkata, West Bengal:নয়া প্রচার কৌশলে ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হচ্ছে ভোটারদের। মূলত তৃণমূলের ‘জয়হিন্দ বাহিনী’’র সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই নতুন প্রচার কৌশল সাজিয়েছেন ভবানীপুরের তৃণমূল নেতৃত্ব। আগামী কয়েক দিনে ভবানীপুর বিধানসভা এলাকার আটটি ওয়ার্ডে ‘ফোটো বুথ’ বা ‘ফোটো কর্নার’ করা হবে বলে দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রের খবর। সেই বুথে গিয়ে মুখ্যমন্ত্রীর ছবির পাশে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। সঙ্গে থাকবে স্লোগানও। মাথমুখ্যমন্ত্রীর বাড়ির ৭৩ নম্বর ওয়ার্ডের মুক্তদল মোড়ে তৃণমূলের কার্যালয়ের সামনে বসানো হয়েছে ‘ফোটো বুথ’। চতুর্ভুজ আকৃতির ‘ফোটো বুথ’-এর ডান পাশে হাতজোড় করা মুখ্যমন্ত্রীর ছবি। পাশে বড় অংশ খালি রাখা হয়েছে। যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। ‘ফোটো বুথ’-এর উপরের অংশে জোড়াফুল আঁকা তৃণমূলের প্রতীক। সঙ্গে লেখা, ‘উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভবানীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার মূল্যবান ভোট দিন।’
1071
comment0
Report
NHNantu Hazra
Mar 29, 2026 06:00:58
Salt Lake City, Utah:Sunday Morning road accident injured four. The incident happened at Mridha Market in Newtown police station area. Newtown police at the scene. The driver of the car was arrested. Seven seven? Seven? seven? সাত সকালে পথ দুর্ঘটনা আহত চার। घटना নিউটাউন থানা এলাকার মৃধা মার্কেট বাজারে। ঘটনার স্থানেই নিউটাউন থানার পুলিশ। গাড়ির চালক আটক। পুলিশ সূত্রে খবর.... এক ক্যাপ চালক জগৎপুরের দিক থেকে গৌরাঙ্গ নগর আটো স্ট্যান্ড এর দিকে গেলে মৃধা মার্কেট বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোতে ধাক্কা মারে, এর পর দুই সাইকেল আরোহী ও এক পথচারিকে ধাক্কা মারে। তড়িঘড়ি বাজারে আসা মানুষেরা তাদের উদ্ধার করে। নিউটাউন থানা খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালককে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়ায়।
951
comment0
Report
PCPartha Chowdhury
Mar 29, 2026 05:36:59
Bardhaman, West Bengal:পেরেসানি গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের চলতি টার্ম। এস আই আর দ্বিতীয় পর্বে বিচারাধীন থাকার পরও ঝুলে থাকা, নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করছেন একাংশের নাগরিক। ভোটবাংলায় এটাও একটা চিত্র। আমার ছেলে সিভিক ভলেন্টিয়ার। আমি একটার পর একটা ভোট দিয়েছি।আর মাত্র কদিন তো ভোটের বাকি! কীভাবে এর সুরাহা হবে? কাতর প্রশ্ন দাদপুর গ্রামের সৈয়দ মহম্মদ হোসেনের। দাদপুর গ্রামটা পূর্ব বর্ধমানের জামালপুরে। এ গায়ের গৃহবধূ নাসিরা বেগম আরও হতাশ। তার কথায়, কোনো পথ কোনো বিকল্প খুঁজে পাচ্ছি না। আমাদের আব্বা,আম্মারা আমাদের নিয়ে চিন্তিত। কিন্তু আমরা তো সাতপুরুষের বাসিন্দা এ গাঁয়ের! এ গায়ের ঘরে ঘরে একই চিত্র। বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ক্ষোভে ফুসছেন গ্রামের বাসিন্দারা। জামালপুর এর দাদপুর এলাকায় ১৪৬জন বিচারাধীন থাকার পর ১২৬জন বাদ পড়ে কমিশনের ২দফার তালিকা প্রকাশ করতেই ক্ষোভ বেড়েছে এলাকায়। ২৬নং বুথের ১১৬০জন ভোটারের মধ্যে ১৪৬ জন এর নাম বিচারাধীন থাকার পর নাম বাদ পড়তেই ক্ষোভ বেড়েছে এলাকায়। মাত্র কুড়িজন সেই গেরো পেরিয়েছেন। বাকিরা ত্রিশঙ্কু অবস্থায়। এস আই আর শুনানির প্রথম পর্ব থেকেই হয়রাণির অভিযোগ তুলে মাঠে নেমেছিল তৃণমূল। পরে বামেরাও এ নিয়ে আওয়াজ তোলেন। বিভিন্ন areas মানুষের হয়রানি চিত্র সামনে আসে। বিচারাধীন তালিকায় ঢুকে পড়ে বহু নাম। সাপ্লিমেন্টারী তালিকা প্রকাশের পরও দেখা যাচ্ছে,ক্ষোভের আগুন নেভেনি। তা তুষের মাঝে ধিকিধিকি জ্বলছে। এর মাঝেও ভোটের হিসেব এসে যাচ্ছে। জামালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক বলছেন, এটা একটা রাজনৈতিক কনস্পিরেসি। একটি রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধি করার জন্য এটা করা হয়েছে। তিনি আশা করছেন, এবারের ভোটে মানুষ এর যোগ্য জবাব দেবেন। অন্যদিকে এই ভোটের অঙ্কেই এর জবাব খুঁজছে বিজেপিও। ডা: শান্তরূপ দে, যিনি বিজেপি নেতা তিনি বলছেন, তৃণমূল কংগ্রেস এবারের ভোটে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হতে চলেছে। তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। এস আই আর এর সাথে বিজেপির দূরদুরান্তেরও যোগ নেই। এটা রাজনৈতিক কার্যক্রম নয়। প্রকৃত নাগরিকের অসুবিধা হলে বিজেপি তার পাশে আছে। এই নিয়ে ভোটের অঙ্কে দড়ি টানাটানি চলছে। সেই দড়িতেই ঝুলছে কয়েকশো ভোটারের নিয়তি! বাইট : ১)নাসিরা বেগম ( গ্রামবাসী) ২) সৈয়দ মহম্মদ হোসেন( গ্রামবাসী) ৩) ভূতনাথ মালিক ( তৃণমূল কংগ্রেসের প্রার্থী) ৩) ডা: শান্তরূপ দে( বিজেপি নেতা) পার্থ ব্যানার্জির সঙ্গে পার্থ চৌধুরী।
974
comment0
Report
NHNantu Hazra
Mar 29, 2026 05:35:20
1088
comment0
Report
Advertisement
Back to top