Back
बागदा विधानसभा की अंतिम सूची से हजारों मातुआ शरणार्थियों के नाम हटे; आक्रोश फैला
MMManoj Mondal
Mar 25, 2026 15:35:00
Kolkata, West Bengal
বাগদা বিধানসভায় এস আই আর এর চূড়ান্ত তালিকায় কয়েক হাজার মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ গিয়েছিল ৷ বিচারাধীন ছিল প্রায় ১৩ হাজারেরও বেশি । মঙ্গলবার বিচারাধীন এর যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা গেল বিচারাধীন মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ গিয়েছে। যাতে ক্ষুব্ধ বাসিন্দারা ৷ তাদের বক্তব্য কারو বাবা-মার ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে ৷ লিংক দেওয়ার পরেও পরিবারের নাম বিচারাধীন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৷ একাধিক ব্যক্তি জানালেন তারা আগেও ভোট দিয়েছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো ৷ কেউ এমএ পাস কেউ চাকরির পরীক্ষা দিচ্ছে কেউবা বিদেশে কাজ করে ৷ তারা এবার কি করবে? কোথায় যাবে ৷ বাসিন্দাদের অভিযোগ তারা শুনেছিল মুসলিমদের নাম বাদ যাবে ৷ কিন্তু তারা দেখল হিন্দু মতুয়া উদ্বাস্তুদের নামই বাদ চলে গেল ৷ তাদের নাম ভোটার তালিকায় তোলার আবেদন জানালেন বাগদার বাসিন্দারা৷ বাগদার পুরাতন হেলেঞ্চার ১৩৩ নম্বর বুথে গিয়ে দেখা গেল চূড়ান্ত তালিকায় আগেই ৪২ জনের নাম বাদ গিয়েছিল ৷ ৪৩ জন ছিল বিচারাধীন তার মধ্যে 42 জনের নাম বাদ গিয়েছে ৷ বাসিন্দা অম্বিক বিশ্বাস বলেন আমার বাবা-মা ঠাকুমা সবাই ২০০২ সাল থেকে ভোট দেয় ৷ আমরা এখানে জন্মেছি পড়াশোনা করেছি ৷ ভাই চাকরির পরীক্ষা দিচ্ছে ৷ আমরা লিংক জমা দেওয়ার পরেও দেখলাম আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো ৷ অবিলম্বে আমাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে ৷ স্থানীয় মতুয়া সংঘের সভাপতির কথায় আমরা বাংলাদেশ থেকে এসেছি সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ছিল । আমরা খেটে খাই ৷ আমাদের নাম বাদ দেওয়া হল আমাদের যদি দেয়ালে পিঠ ঠেকে যায় আমরা প্রতিবাদী জাতি ৷ প্রয়োজনে মতুয়ারা প্রতিবাদের ভাষায় কথা বলবে ৷
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 25, 2026 16:32:050
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 16:31:320
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 16:31:170
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 16:31:020
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 15:38:231056
Report
KAKAYESH ANSARI
FollowMar 25, 2026 15:38:08991
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 25, 2026 15:37:411021
Report
SCSaurav Chaudhuri
FollowMar 25, 2026 15:37:251057
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:37:06999
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:36:46994
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:36:331022
Report
SBSoumen Bhattachrya
FollowMar 25, 2026 15:36:041034
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:35:461004
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:35:29946
Report