Back
चুঁचूड़ा सीट पर तृणमूल का दबदबा, BJP प्रत्याशी घोषित न होने से बेचैनी
BSBidhan Sarkar
Mar 25, 2026 15:35:46
Chinsurah, West Bengal
চুঁচুড়ায় এগিয়ে তৃণমূল, বামেদের থেকেও পিছিয়ে বিজেপি। ফাঁকা মাঠে "বল" নিয়ে দৌড়াচ্ছেন তৃনমূল প্রার্থী দেবাংশু।
২৬ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা পর থেকেই ফাঁকা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছেন দেবাংশু ।প্রচারে পিছিয়ে নেই বাম প্রার্থীও। এবার পশ্চিমবঙ্গে দু'দফায় বিধানসভা ভোট। ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফায় হুগলী সহ বেশ কয়েকটি জেলায় নির্বাচন। ভোটের গণনা ৪ ঠা মে।চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় দেবাংশু ভট্টাচার্যকে। ওই কেন্দ্রে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহাকে। তিনিও প্রচার শুরু করেছেন। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি রাজ্যের বিরোধী দল বিজেপি। এমনকি বিজেপির প্রথম ও দ্বিতীয় তালিকাতেও চুঁচুড়া বিধানসভার প্রার্থী ঘোষণা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। তৃণমূল দেবাংশুকে প্রার্থী করার পরেই চুঁচুড়া বিধানসভার মাটি কামড়ে পড়ে রয়েছে তিনি। কখনো পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, আবার কখনো দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন । অনেকেই প্রশ্ন তুলছেন ভোটের লড়াইয়ের আগেই অনেকটাই অ্যাডভান্টেজ পাচ্ছে তৃণমূল প্রার্থী। বিজেপি নেতৃত্বদের একাংশের মধ্যেও কান পাতলেই শোনা যাচ্ছে কবে প্রার্থী ঘোষণা করবে দল? এতে বিজেপির দলীয় কর্মীদের মনোবল ভাঙছে ।আর এ নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল প্রার্থী দেবাংশু । তিনি বলেন, প্রচারে বেরিয়ে মানুষের বিপুল সাড়া পাচ্ছি।এখনো পর্যন্ত আমার একটাই দুঃখ ফাঁকা মাঠে একা বল নিয়ে দৌড়াচ্ছি। উল্টো দিকের টিমের প্লেয়ার কে, কারা সেটাও জানি না। মেন প্লেয়ার কে সেটাও জানিনা, তার ওপর আবার তাদের নির্ভর করবে বাকি টিমের ১০ জন প্লেয়ার কে হবে। আবার মেন প্লেয়ার যদি অন্যরকম হয় ১০ জন প্লেয়ারের মধ্যে হয়তো আবার পাঁচজন থাকলোই না। উত্তর আমিও খুঁজছি।
পাল্টা দেবাংশুকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতিগৌতম চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের প্রার্থী একটা আঞ্চলিক দলের। বিজেপি ভারতবর্ষের সর্ব বৃহত্তম দল। তৃণমূলে একজন ব্যক্তির ওপর প্রার্থী নির্ভর করে, আমাদের সেটা করে না। আমাদের ২৪০ টা আসনের প্রার্থী দেওয়া হয়েছে। বাকি যেটা আছে সেটা আজ কালের মধ্যেই বেরিয়ে যাবে। তাতে দেবাংশুর মাথা ব্যাথার কিছু নেই। মানুষ চাইছে বিজেপি কখন প্রার্থী ঘোষণা করবে, বিজেপিকে ভোট দেব। দেবাংশু একা খেলুক বা অন্য কারোর সাথে খেলুক তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। আমাদের প্রার্থী একটাই পদ্মফুল, নরেন্দ্র মোদি।।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 25, 2026 16:32:050
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 16:31:320
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 16:31:170
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 16:31:020
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 15:38:231056
Report
KAKAYESH ANSARI
FollowMar 25, 2026 15:38:08991
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 25, 2026 15:37:411021
Report
SCSaurav Chaudhuri
FollowMar 25, 2026 15:37:251057
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:37:06999
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:36:46994
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:36:331022
Report
SBSoumen Bhattachrya
FollowMar 25, 2026 15:36:041034
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:35:29946
Report
MMManoj Mondal
FollowMar 25, 2026 15:35:001020
Report