Back
चंद्रकोणा के नीलगंज में आलू भंडारण के मुद्दे पर किसानों-गार्डन मजदूरों के बीच हिंसक प्रदर्शन
CDChampak Dutta
Mar 25, 2026 16:32:05
Kaji Chak, West Bengal
ফ সমাল আলু মজুতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোণার নীলগঞ্জ এলাকায় একটি হিমঘরে। বুধবার বিকেল নাগাদ মহালক্ষ্মী হিমঘরের গেটে আলু মজুত জে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতির উপক্রম Creates হয় আলু চাষি ও হিমঘরের শ্রমিকদের মধ্যে। রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানাযায়, আলু মজুতের জন্য রাত থেকে হিমঘরের গেটের সামনে দাঁড়িয়ে চাষিদের আলু বোঝাই গাড়ি। Atkinsহিমঘর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নানান নিয়ম করে আলু মজুত করতে সময় নষ্ট করছে। এর জেরে গাড়ি ভাড়া অতিরিক্ত গুনতে হচ্ছে চাষিদের। এরই প্রতিবাদে হিমঘরের গেটের সামনে বিক্ষোভ দেখায় চাষিরা। চন্দ্রকোণা-পলাশচাবড়ী রাজ্যসড়ক অবরোধ করে তাঁরা। যার ফলে বন্ধ হয়ে যায় হিমঘরে আলু মজুত। অপরদিকে, হিমঘরে আলু মজুত করে এসময় রুজিরোজগার হয় হিমঘরের শ্রমিকদের। একিই দিনভর পরিশ্রম তার উপরে মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের ক্ষোভ গিয়ে পড়ে চাষিদের উপর। এদিন বিকেলে হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠে। যার ফলে চাষি ও শ্রমিকদের মধ্যে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশ উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয়। কৃষকদের অভিযোগ, মঙ্গলবার হিমঘর কর্তৃপক্ষ গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করে বাইরের আলু আর নেওয়া হবেনা। স্থানীয় চাষিদের আলু ডেট করিয়ে বন্ড দিয়ে নেওয়া হবে। বুধবার থেকে হিমঘরে ডেট করিয়ে আলু নেওয়া হবে। মাইকিং ছাড়াও হিমঘরের গেটে এমন নির্দেশিকা সাঁটা হয়। অভিযোগ,এর আগে মঙ্গলবার হিমঘর কর্তৃপক্ষ আলু মজুত সংক্রান্ত আরও একটি নির্দেশিকা দিয়েছিল হিমঘরের গেটে। তাতে বলা হয়েছিল, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়ি গুলোকে কুপন দিয়ে আলু মজুতের ব্যবস্থা করা হবে। সে দিনও বলা হয়েছিল স্থানীয় চাষি ছাড়া বাইরের আলু নেওয়া হবে না। চাষিদের অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিচ্ছে। অথচ বাইরের আলু নেওয়া বন্ধ হচ্ছে না। ইদিকে চাষিরা মোটা টাকা দিয়ে গাড়ি ভাড়া করে রাত থেকে আলু নিয়ে হিমঘরের বাইরে অপেক্ষা করছে। এদিন ক্ষোভের সূত্রপাত, কর্তৃপক্ষের ঘোষণা মতো আলু মজুতের জন্য চাষিরা হিমঘরে ডেট করাতে গেলে দেখেন গেটের সামনে সার দিয়ে দাঁড়িয়ে আলু বোঝাই গাড়ি। এতেই ক্ষোভে ফেটে পড়েন চাষিরা। ক্ষোভের মুখে পড়ে হিমঘর কর্তৃপক্ষ জানিয়ে দেয় বাইরে আলু গাড়ির লাইন অনুযায়ী আলু নেওয়া হবে। আরো ক্ষিপ্ত হয়ে ওঠে চাষিরা। হিমঘরের গেটের সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। রাজ্যসড়ক অবরোধ করে। অবশেষে চন্দ্রকোণা থানার পুলিশ পৌঁছে হিমঘর কর্তৃপক্ষ ও চাষিদের নিয়ে আলোচনায় বসে। বন্ড দিয়ে ডেট করিয়ে নই, লাইনে দিয়ে আলু নেওয়ার সিদ্ধান্ত হয়। একজন আলু চাষি দেবাশীষ ঘোষ বলেন, 'বন্ড দিয়ে ডেট করিয়ে আলু নেবে বলে কর্তৃপক্ষ আশপাশের গ্রামে মাইকিং করলো, গেটে নোটিশও দিয়েছে। অথচ ডেট করাতে এসে দেখছি গেটের বাইরে আলু গাড়ি দাঁড়িয়ে। ডেট করাতে আসা চাষিদের বলে দেওয়া হয় যেমন লাইন থাকবে সেভাবেই আলু নেওয়া হবে। তাহলে মাইকিং করা, নোটিশ দেওয়ার মানে কি। রাত থেকে আলু এনে দাঁড়িয়ে থাকতে ট্রাক্টর ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে। দাম নেই আলুর, এখনও মাঠে আলু পড়ে রয়েছে। চাষিরা যাবে কোথায় বলুন।' এ নীতি নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাইনি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DGDebabrata Ghosh
FollowMar 25, 2026 16:47:571024
Report
BSBarun Sengupta
FollowMar 25, 2026 16:47:39994
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 16:31:321071
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 16:31:17930
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 16:31:02926
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 25, 2026 15:38:231056
Report
KAKAYESH ANSARI
FollowMar 25, 2026 15:38:08991
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 25, 2026 15:37:411021
Report
SCSaurav Chaudhuri
FollowMar 25, 2026 15:37:251060
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:37:061006
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:36:461026
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:36:331054
Report
SBSoumen Bhattachrya
FollowMar 25, 2026 15:36:041042
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 15:35:461066
Report