Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jhargram721507

जंगलमहल में टीएमसी से भाजपा में 150 से अधिक परिवार शामिल

SCSaurav Chaudhuri
Mar 25, 2026 15:37:25
Jhargram, West Bengal
জঙ্গলমহলের দুটি গ্রামে তৃণমূলে ভাঙন, বিজেপিতে যোগ প্রায় ১৫০র বেশি পরিবার হাতে মাত্র আর একটি দিন। তার পরেই জঙ্গলমহলের মাটিতে প্রচারে আসার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে এলাকায় তৃণমূলের ভাঙন নিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহলের জোড়াম ও জামতলগোড়া গ্রাম থেকে প্রায় ১৫০র বেশি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। দলবদলের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিস্থিতি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় এই যোগদান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগে এই ধরনের বড়সড় দলবদল তৃণমূলের জন্য কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এখন দেখার, অভিষেকের সভা জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Mar 25, 2026 16:32:05
Kaji Chak, West Bengal:ফ সমাল আলু মজুতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোণার নীলগঞ্জ এলাকায় একটি হিমঘরে। বুধবার বিকেল নাগাদ মহালক্ষ্মী হিমঘরের গেটে আলু মজুত জে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতির উপক্রম Creates হয় আলু চাষি ও হিমঘরের শ্রমিকদের মধ্যে। রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানাযায়, আলু মজুতের জন্য রাত থেকে হিমঘরের গেটের সামনে দাঁড়িয়ে চাষিদের আলু বোঝাই গাড়ি। Atkinsহিমঘর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নানান নিয়ম করে আলু মজুত করতে সময় নষ্ট করছে। এর জেরে গাড়ি ভাড়া অতিরিক্ত গুনতে হচ্ছে চাষিদের। এরই প্রতিবাদে হিমঘরের গেটের সামনে বিক্ষোভ দেখায় চাষিরা। চন্দ্রকোণা-পলাশচাবড়ী রাজ্যসড়ক অবরোধ করে তাঁরা। যার ফলে বন্ধ হয়ে যায় হিমঘরে আলু মজুত। অপরদিকে, হিমঘরে আলু মজুত করে এসময় রুজিরোজগার হয় হিমঘরের শ্রমিকদের। একিই দিনভর পরিশ্রম তার উপরে মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের ক্ষোভ গিয়ে পড়ে চাষিদের উপর। এদিন বিকেলে হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠে। যার ফলে চাষি ও শ্রমিকদের মধ্যে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশ উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয়। কৃষকদের অভিযোগ, মঙ্গলবার হিমঘর কর্তৃপক্ষ গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করে বাইরের আলু আর নেওয়া হবেনা। স্থানীয় চাষিদের আলু ডেট করিয়ে বন্ড দিয়ে নেওয়া হবে। বুধবার থেকে হিমঘরে ডেট করিয়ে আলু নেওয়া হবে। মাইকিং ছাড়াও হিমঘরের গেটে এমন নির্দেশিকা সাঁটা হয়। অভিযোগ,এর আগে মঙ্গলবার হিমঘর কর্তৃপক্ষ আলু মজুত সংক্রান্ত আরও একটি নির্দেশিকা দিয়েছিল হিমঘরের গেটে। তাতে বলা হয়েছিল, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়ি গুলোকে কুপন দিয়ে আলু মজুতের ব্যবস্থা করা হবে। সে দিনও বলা হয়েছিল স্থানীয় চাষি ছাড়া বাইরের আলু নেওয়া হবে না। চাষিদের অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিচ্ছে। অথচ বাইরের আলু নেওয়া বন্ধ হচ্ছে না। ইদিকে চাষিরা মোটা টাকা দিয়ে গাড়ি ভাড়া করে রাত থেকে আলু নিয়ে হিমঘরের বাইরে অপেক্ষা করছে। এদিন ক্ষোভের সূত্রপাত, কর্তৃপক্ষের ঘোষণা মতো আলু মজুতের জন্য চাষিরা হিমঘরে ডেট করাতে গেলে দেখেন গেটের সামনে সার দিয়ে দাঁড়িয়ে আলু বোঝাই গাড়ি। এতেই ক্ষোভে ফেটে পড়েন চাষিরা। ক্ষোভের মুখে পড়ে হিমঘর কর্তৃপক্ষ জানিয়ে দেয় বাইরে আলু গাড়ির লাইন অনুযায়ী আলু নেওয়া হবে। আরো ক্ষিপ্ত হয়ে ওঠে চাষিরা। হিমঘরের গেটের সামনে বিক্ষোভ দেখায় তাঁরা। রাজ্যসড়ক অবরোধ করে। অবশেষে চন্দ্রকোণা থানার পুলিশ পৌঁছে হিমঘর কর্তৃপক্ষ ও চাষিদের নিয়ে আলোচনায় বসে। বন্ড দিয়ে ডেট করিয়ে নই, লাইনে দিয়ে আলু নেওয়ার সিদ্ধান্ত হয়। একজন আলু চাষি দেবাশীষ ঘোষ বলেন, 'বন্ড দিয়ে ডেট করিয়ে আলু নেবে বলে কর্তৃপক্ষ আশপাশের গ্রামে মাইকিং করলো, গেটে নোটিশও দিয়েছে। অথচ ডেট করাতে এসে দেখছি গেটের বাইরে আলু গাড়ি দাঁড়িয়ে। ডেট করাতে আসা চাষিদের বলে দেওয়া হয় যেমন লাইন থাকবে সেভাবেই আলু নেওয়া হবে। তাহলে মাইকিং করা, নোটিশ দেওয়ার মানে কি। রাত থেকে আলু এনে দাঁড়িয়ে থাকতে ট্রাক্টর ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে। দাম নেই আলুর, এখনও মাঠে আলু পড়ে রয়েছে। চাষিরা যাবে কোথায় বলুন।' এ নীতি নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাইনি।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 25, 2026 15:38:23
Kolkata, West Bengal:তিনি ভবানীপুরের ভূমিপুত্র ।কামারহাটির বিধায়ক । এবারেও তৃণমূলের প্রার্থী । আজ বুধবার সন্ধ্যে সাতটায় হরিশ মুখার্জী রোডে মমতা ব্যানার্জির জয়ের কামনায় তৃণমূল কংগ্ৰেসের বিপুল সংখ্যক আসন পাওয়ার জন্য মদন মিত্র প্রচারে এসে কড়া আক্রমণ শানালেন বিপক্ষ দলের প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা নয় যে মদন মিত্র কে কলকাতায় ফেলে রাখতে হবে। বাড়িতে প্রতিদিন কালীপুজো করি। কিন্তু কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার মাহাত্ম্য আলাদা এটা সেরকম। ভবানীপুরে কুরুক্ষেত্র হবে। এটা মহাযুদ্ধ। শুভেন্দু কে নিয়ে মহাযুদ্ধের কথা বলছি না। এই মহাযুদ্ধের দুই মুখ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদি। শুভেন্দু ফ্যাক্টর হলো কবে? এবার জিতে শুরু হবে দিল্লি চলোর জয়যাত্রা। শুভেন্দু গতবার জোচ্চুরি করে জিতেছে ভবানীপুরে আলো নেভে না। মেদিনীপুরের বাঙালি শুভেন্দু তো রাতারাতি সাহেব হয়ে গিয়েছে। তাই হয়তো ওর মাথা খারাপ হয়ে গেছে।
1056
comment0
Report
KAKAYESH ANSARI
Mar 25, 2026 15:38:08
Darjeeling, West Bengal:BJP Rally In Kurseong Constituency MP Raju Bista Along With Sonum Lama Candidate Present Also Open BJP Party Office In Town. Raju Bista Said "Mamata Banerjee Visit North Bengal I Welcome Her, But No One Given TMC Vote From Here - And Within 6 Months Darjeeling Hills Problem Will Be Slove After Formation Of BJP Govt In State" Today BJP Party Office had been open in Kurseong Near by the Station where Raju Bista Darjeeling MP and Ex DARJEELING MLA Niraj Zimba, Kurseong BJP Candidate Sonum Lama and BJP alliance GJM (Bimal Gurung) party and supporter was also present in Rally. After opening of Party office They had done the Rally in Kurseong town and after that Meeting was done in private hotel in town with the supporter and Alliance Party GJM. Kurseong Candidate is the Sincere and he is the the resident of kurseong and this time we had given the Candidate from there area and we will definitely Win all 3 Seats of Hill. And after the formation of BJP Govt in State which is definitely within 6 Months of period Darjeeling Long Pending Problem will be Slove. And not only that the minimum wages will be also implement. Till date BJP Alliance is GJM but GNLF had not taken any decision regarding Up coming election after few days they will announce. In every election BJP do the Alliance with Hill Regional parties. Like GJM, GNLF, CPRM. On the other hand TMC Alliance is with Anit Thapa BGPM and he had given his candidate under his symbol that is Burning Candle. Main Opposition party of Darjeeling is IGJF Ajay Edward he also Not announce his decision for up coming election. And by source it came to known that in 28th March Ajay Edward is going to announce his candidate.
991
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 25, 2026 15:37:41
Kalna, West Bengal:শেষযাত্রায় মানবিক মুখ—কর্মীর মায়ের মরদেহ কাঁধে তুললেন প্রার্থী সিদ্ধার্থ মজুমদার প্রচারে গিয়ে কোথাও কোথাও একটি অনুষ্ঠানে কৃত্তনে খোল বাজালেন প্রার্থী,কোথাও চপ ভাজলেন তৃণমূল প্রার্থী,কালনা মহকুমায় এমনি নজির দেখা গেলো , কালনা শহরের কাঁসারী পাড়ার বিজেপির সক্রিয় কর্মী অংশুমান গাড়াইয়ের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। এই দুঃসময়ে প্রচারের ব্যস্ততা সাময়িকভাবে স্থগিত রেখে মৃতের বাড়িতে পৌঁছে যান কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। তিনি শুধু সমবেদনা জানানই নয়, মরদেহ কাঁধে তুলে শেষযাত্রায় সামিল হন এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
1021
comment0
Report
BSBidhan Sarkar
Mar 25, 2026 15:37:06
Chinsurah, West Bengal:সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম বাদ,তাদের আবার আবেদনই করতে হবে,জেলায় খোলা হচ্ছে হেল্প ডেস্ক। একদিকে নির্বাচন কমিশনের প্রচার"কোনও ভোটার যেন বাদ না পড়ে"। অন্যদিকে তালিকা থেকে বাদ একাধিক বৈধ ভোটার! বুধবার জেলা শাসকের দপ্তর থেকে ট্যাবলো সহযোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। ভোটদানে উৎসাহ প্রদান করবে এমন শ্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে স্কুলের ছাত্র ছাত্রীরা এই Shোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষ হয় জেলা শাসকের দপ্তরে। সেখানে ভোটারদের নিবন্ধন থেকে শুরু করে ভোট দেওয়ার প্রক্রিয়া এবং ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কে জানানো হয়। নির্বাচন কমিশনের মূল লক্ষ্য তরুণ প্রজন্ম, নারী, প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব ছড়িয়ে দেওয়া। নাগরিকদের এটি বোঝানো প্রতিটি ভোটই মূল্যবান। স্বচ্ছ ও অবাধ নির্বাচনী পরিবেশ তৈরি করা। এক কথায় বোঝানোর চেষ্টা করা হয়েছে নির্বাচন কমিশনের লক্ষ্য "কোনও ভোটার যেন বাদ না পড়ে"। যে কথা রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি বারংবার বলে চলেছেন। এখন জাতীয় নির্বাচন কমিশনের তরফেও সেই একই তথ্য প্রচার করা হচ্ছে। রাজ্যের শাসক দলের অভিযোগ নির্বাচন কমিশনের কথায় কাজে বিস্তর ফারাক। প্রচারে বলা হচ্ছে প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচন সংগঠিত করার কথা। কার্যত দেখা যাচ্ছে তার উল্টোটাই। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে হয়রান করা হচ্ছে। কমিশনের সাইটে তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকার সুবাদে নতুন করে হয়রানি বেড়েছে বহু বৈধ ভোটারের। হুগলি জেলা শাসক খুরশিদ আলি কাদরি এস আই আর নাম বাধ প্রসঙ্গ বলেছেন,যাদের নাম ডিলিট হয়েছে তারা আবার আবেদন করতে পারবেন।এর জন্য ভিডিও এসডিও এবং ডি এম লেভেলের অফিসারদের নির্দেশ দেওয়া আছে।হেল্প ড্রেস্ক খোলা হচ্ছে।
999
comment0
Report
BSBidhan Sarkar
Mar 25, 2026 15:36:46
Chinsurah, West Bengal:উত্তরপাড়ায় মহিলাকে চুলের মুঠি ধরে মারধোরের ঘটনায় অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার! এক মহিলার চুলের মুঠি ধরে চলছে বেধরক মার,মাথায় বাঁশের বারি দিয়ে ফাটিয়ে দেওয়ায় রক্ত ঝরছে। প্রমোটার ও বাড়ির মালিকের মধ্যে বিবাদে রাস্তায় চলল মারামারি,দাঁড়িয়ে দেখল পথ চলতি মানুষজন। গতকাল এই খবর সংবাদে বেরোনোর পর অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করে পুলিশ。 উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে লরেন্স স্ট্রীট এলাকায় এই ঘটনা ঘটেছিল। একটি বাড়ি৷ নিয়ে মামলা চলাকালীন বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ উঠেছিল মহিলার বিরুদ্ধে।মহিলাকে মারধরের অভিযোগ ওঠে প্রমোটারের বিরুদ্ধে。 মহিলা এবং তার পরিবারের উপর প্রোমোটার বাহিনীর আক্রমণের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। প্রমোটারের দাবি যে বাড়ি নিয়ে মামলা চলছে সেই বাড়ির তালা ভেঙে ঢোকেন মহিলা।তার কর্মচারী বাধা দিতে গেলে লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে মহিলার থেকে লিখিত অভিযোগ নেয় । সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত প্রোমোটার মনোজ মালু কে গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিল।।
994
comment0
Report
BSBidhan Sarkar
Mar 25, 2026 15:36:33
Chinsurah, West Bengal:चुनाव से पहले रामनवमी को लेकर पुलिस सतर्क, हाईकोर्ट के निर्देश मानकर निकलेगी शोभायात्रा। पिछले कुछ वर्षों में हुगली में रामनवमी की शोभायात्रा को लेकर सुरक्षा की कड़ी तस्वीर देखने को मिली है। 2023 में Rishra में हिंसा की घटना के कारण वहां अतिरिक्त सुरक्षा रखी गई थी। पिछले साल भी रामनवमी के कुछ दिन बाद उसी मुद्दे को लेकर अशांति फैल गई थी। उससे पहले Chandannagar, Bhadreswar, तेलनीपाड़ा और Serampore सहित कई जगहों पर अलग-अलग समय पर छिटपुट हिंसा की घटनाएं हुई थीं। इसी वजह से रामनवमी के समय पुलिस प्रशासन अतिरिक्त सतर्क रहता है। इस साल चुनाव भी नजदीक हैं, इसलिए किसी भी तरह की अप्रिय घटना रोकने के लिए पुलिस पूरी तैयारी में है। Chandannagar Police Commissionerate सूत्रों के अनुसार इस साल लगभग 230 रामनवमी शोभायात्राएं 29-30 मार्च को निकलेंगी। इन शोभायात्राओं में पुलिस के साथ-साथ केंद्रीय बलों की भी तैनाती की जाएगी। हाईकोर्ट के निर्देश के अनुसार एक शोभायात्रा में अधिकतम 500 लोग रहेंगे किसी भी प्रकार का हथियार नहीं ले जाया जाएगा डीजे / साउंड बॉक्स की अनुमति नहीं होगी पुलिस कमिश्नर Sunil Kumar Yadav ने बताया कि रामनवमी को लेकर अतिरिक्त सतर्कता बरती जा रही है और इस बार केंद्रीय बलों की भी मदद ली जाएगी। इधर Rishra, श्रीरामपुर और चापदानी इलाके में रामनवमी के मौके पर भगवा झंडे और भगवान राम की तस्वीरों की बिक्री शुरू हो गई है。 सनातन धर्म से जुड़े संगठनों का कहना है कि पहले जो घटनाएं हुईं वह दुर्भाग्यपूर्ण थीं, अब वे किसी तरह की अशांति नहीं चाहते。 पुलिस प्रशासन से भी शांति बनाए रखने की अपील की गई है。 रिषड़ा के तृणमूल काउंसिलर Sakir Ali ने कहा कि 2023 की घटना एक दुर्घटना थी, उसे याद नहीं रखना चाहिए。 उन्होंने कहा कि हिंदू-मुस्लिम यहां साथ रहते हैं, रामनवमी की शोभायात्रा में मुस्लिम लोग भी पानी पिलाते हैं, इसलिए विवाद की कोई वजह नहीं है। 2023 में रिषड़ा छाई रोड से शोभायात्रा गुजरने के दौरान भारी झड़प हुई थी。 पत्थरबाजी, आगजनी और तोड़फोड़ की घटनाएं हुईं, यहां तक कि रात में रेलवे गेट के पास आग लगा दी गई थी। अगले दिन इलाके का दौरा राज्यपाल ने किया था。 पुलिस ने कई लोगों को गिरफ्तार किया था और बाद में अदालत के आदेश पर इस मामले की जांच National Investigation Agency ने शुरू की।
1022
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 25, 2026 15:36:04
Kolkata, West Bengal:কলকাতা বিমানবন্দর এলাকার কথা: আরামবাগের তৃনমূল প্রার্থী মিতা বাগকে প্রশ্ন ভোটারের সেই প্রসঙ্গে মানুষ ভয় মুক্ত হয়ে গেছে। তৃনমূল কংগ্রেসের সীমাহীন লোভ প্রাতিষ্ঠানিক দূর্নীতি যা পশ্চিমবঙ্গকে গ্রাস করে ফেলেছে। সেখানে দাঁড়িয়ে মানুষ বিদ্রোহ ঘোষনা করছে কারণ মানুষ জানে তৃনমূলের বিসর্জন অনিবার্য। এই মুহূর্তে তৃনমূল বলে কিছু নেই। বঙ্গবাসীর মন থেকে তৃনমূল অনেক দূরে চলে গেছে। বহরমপুরে তৃনমূল ও কংগ্রেসের সংঘর্ষ প্রসঙ্গে এটা অশান্ত সহাবস্থান, প্রেমহীন ভালোবাসা। এটা সারা দেশের মানুষ জানে। অভিষেক বন্দোপাধ্যায়ের ডিজে বাজানো মন্তব্য প্রসঙ্গে সব কথার উত্তর দিতে নেই। এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য প্রসঙ্গে এইগুলো শুনে শুনে মানুষ ক্লান্ত। এবার তো নতুন কিছু বলো। এগুলো তো ঠোঙা হয়ে গেছে, সেই ঠোঙায় চপ শিল্পের চপ মুড়ি খাওয়া হয়ে গেছে। নতুন কিছু মানুষ শুনতে চায়।
1034
comment0
Report
BSBidhan Sarkar
Mar 25, 2026 15:35:46
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় এগিয়ে তৃণমূল, বামেদের থেকেও পিছিয়ে বিজেপি। ফাঁকা মাঠে "বল" নিয়ে দৌড়াচ্ছেন তৃনমূল প্রার্থী দেবাংশু। ২৬ এর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা পর থেকেই ফাঁকা মাঠে বল নিয়ে দৌড়াচ্ছেন দেবাংশু ।প্রচারে পিছিয়ে নেই বাম প্রার্থীও। এবার পশ্চিমবঙ্গে দু'দফায় বিধানসভা ভোট। ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফায় হুগলী সহ বেশ কয়েকটি জেলায় নির্বাচন। ভোটের গণনা ৪ ঠা মে।চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় দেবাংশু ভট্টাচার্যকে। ওই কেন্দ্রে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহাকে। তিনিও প্রচার শুরু করেছেন। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি রাজ্যের বিরোধী দল বিজেপি। এমনকি বিজেপির প্রথম ও দ্বিতীয় তালিকাতেও চুঁচুড়া বিধানসভার প্রার্থী ঘোষণা করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। তৃণমূল দেবাংশুকে প্রার্থী করার পরেই চুঁচুড়া বিধানসভার মাটি কামড়ে পড়ে রয়েছে তিনি। কখনো পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, আবার কখনো দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন । অনেকেই প্রশ্ন তুলছেন ভোটের লড়াইয়ের আগেই অনেকটাই অ্যাডভান্টেজ পাচ্ছে তৃণমূল প্রার্থী। বিজেপি নেতৃত্বদের একাংশের মধ্যেও কান পাতলেই শোনা যাচ্ছে কবে প্রার্থী ঘোষণা করবে দল? এতে বিজেপির দলীয় কর্মীদের মনোবল ভাঙছে ।আর এ নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল প্রার্থী দেবাংশু । তিনি বলেন, প্রচারে বেরিয়ে মানুষের বিপুল সাড়া পাচ্ছি।এখনো পর্যন্ত আমার একটাই দুঃখ ফাঁকা মাঠে একা বল নিয়ে দৌড়াচ্ছি। উল্টো দিকের টিমের প্লেয়ার কে, কারা সেটাও জানি না। মেন প্লেয়ার কে সেটাও জানিনা, তার ওপর আবার তাদের নির্ভর করবে বাকি টিমের ১০ জন প্লেয়ার কে হবে। আবার মেন প্লেয়ার যদি অন্যরকম হয় ১০ জন প্লেয়ারের মধ্যে হয়তো আবার পাঁচজন থাকলোই না। উত্তর আমিও খুঁজছি। পাল্টা দেবাংশুকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতিগৌতম চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের প্রার্থী একটা আঞ্চলিক দলের। বিজেপি ভারতবর্ষের সর্ব বৃহত্তম দল। তৃণমূলে একজন ব্যক্তির ওপর প্রার্থী নির্ভর করে, আমাদের সেটা করে না। আমাদের ২৪০ টা আসনের প্রার্থী দেওয়া হয়েছে। বাকি যেটা আছে সেটা আজ কালের মধ্যেই বেরিয়ে যাবে। তাতে দেবাংশুর মাথা ব্যাথার কিছু নেই। মানুষ চাইছে বিজেপি কখন প্রার্থী ঘোষণা করবে, বিজেপিকে ভোট দেব। দেবাংশু একা খেলুক বা অন্য কারোর সাথে খেলুক তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। আমাদের প্রার্থী একটাই পদ্মফুল, নরেন্দ্র মোদি।।
1004
comment0
Report
BSBidhan Sarkar
Mar 25, 2026 15:35:29
Chinsurah, West Bengal:শাহরুখ খান বলেছিলেন “My name is Khan I am not a terrorist, তেমনি আামকেও বলতে হবে my name is Banerjee I am not a Muslim”।নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে বিস্ফোরক উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায়। সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। কিন্তু সেখানেও এডজুডিকেশনের গেড়ো কাটলো না বেশ কিছু তৃণমূল প্রার্থীর। সেই তালিকায় রয়েছে উত্তর পাড়া তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য র নাম। এখনো শীর্ষণ্য এডজুডিকেশনে রয়েছেন। আর সেই নিয়ে রাতের ঘুম উড়েছে প্রার্থীর। কি করে নমিনেশন জমা দেবে সেই চিন্তাতেই দিন কাটছে তার।এর আগে বাবার প্রচারে তাকে দেখা গেলেও প্রথম বারের জন্য প্রার্থী হয়েছেন শীর্ষণ্য। এতদিন আদালতে লড়াই করেছেন তিনি এইবার কি তবে নিজের নাম ভোটার তালিকায় তুলতে নিজের জন্যই আদালতে যেতে হবে। উত্তরপাড়া তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বলেন, আমার নাম এখনো আন্ডার এডজুডিকেশনে রয়েছে বাংলার হাজার হাজার মানুষের মত তাই খুব সাধারণ একটা চিন্তা তো রয়েই যাচ্ছে। এখনো নমিনেশনের দেরি আছে তাই আশা করা যায় তার মধ্যে নাম চলে আসবে কিন্তু নির্বাচন কমিশন বিজেপির হয়ে এই যে মানসিক অত্যাচার করছে সেটা অমার্জনীয়। এটা বিজেপি চক্রান্ত ওনারা ভেবেছিলেন এটা করে ওনাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করার যে এখানে অনেক রোহিঙ্গা মুসলমান আছে। কিন্তু সেটা যখন করতে পারেননি সর্বোপরি তার রেজাল্ট হল অনেক বৈধ ভোটারের নাম বাদ চলে গেলো হাজার হাজার মানুষ ঝুলে রইল, যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয় রাস্তায় নামতে হবে না হলে আদালতে যেতে হবে। আর আমি তো ২০০৫ থেকে টানা ভবানীপুর বিধানসভায় ভোট দিয়ে গেছি আমি বাঁকুড়ার বেনার্জি বাড়ির ছেলে আমাদের ১০০ বছরের কালীপুজো হয় সেখানে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি রোহিঙ্গা মুসলমান কিনা তাহলে সেই শাহরুখ খান বলেছিলেন না “My name is Khan I am not a terrorist, সেরকম ব্যাপার হয়ে গেল my name is Banerjee I am not a Muslim” এটা আমায় প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনের জন্য।
946
comment0
Report
MMManoj Mondal
Mar 25, 2026 15:35:00
Kolkata, West Bengal:বাগদা বিধানসভায় এস আই আর এর চূড়ান্ত তালিকায় কয়েক হাজার মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ গিয়েছিল ৷ বিচারাধীন ছিল প্রায় ১৩ হাজারেরও বেশি । মঙ্গলবার বিচারাধীন এর যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা গেল বিচারাধীন মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ গিয়েছে। যাতে ক্ষুব্ধ বাসিন্দারা ৷ তাদের বক্তব্য কারو বাবা-মার ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে ৷ লিংক দেওয়ার পরেও পরিবারের নাম বিচারাধীন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৷ একাধিক ব্যক্তি জানালেন তারা আগেও ভোট দিয়েছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো ৷ কেউ এমএ পাস কেউ চাকরির পরীক্ষা দিচ্ছে কেউবা বিদেশে কাজ করে ৷ তারা এবার কি করবে? কোথায় যাবে ৷ বাসিন্দাদের অভিযোগ তারা শুনেছিল মুসলিমদের নাম বাদ যাবে ৷ কিন্তু তারা দেখল হিন্দু মতুয়া উদ্বাস্তুদের নামই বাদ চলে গেল ৷ তাদের নাম ভোটার তালিকায় তোলার আবেদন জানালেন বাগদার বাসিন্দারা৷ বাগদার পুরাতন হেলেঞ্চার ১৩৩ নম্বর বুথে গিয়ে দেখা গেল চূড়ান্ত তালিকায় আগেই ৪২ জনের নাম বাদ গিয়েছিল ৷ ৪৩ জন ছিল বিচারাধীন তার মধ্যে 42 জনের নাম বাদ গিয়েছে ৷ বাসিন্দা অম্বিক বিশ্বাস বলেন আমার বাবা-মা ঠাকুমা সবাই ২০০২ সাল থেকে ভোট দেয় ৷ আমরা এখানে জন্মেছি পড়াশোনা করেছি ৷ ভাই চাকরির পরীক্ষা দিচ্ছে ৷ আমরা লিংক জমা দেওয়ার পরেও দেখলাম আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো ৷ অবিলম্বে আমাদের নাম ভোটার তালিকায় তুলতে হবে ৷ স্থানীয় মতুয়া সংঘের সভাপতির কথায় আমরা বাংলাদেশ থেকে এসেছি সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ছিল । আমরা খেটে খাই ৷ আমাদের নাম বাদ দেওয়া হল আমাদের যদি দেয়ালে পিঠ ঠেকে যায় আমরা প্রতিবাদী জাতি ৷ প্রয়োজনে মতুয়ারা প্রতিবাদের ভাষায় কথা বলবে ৷
1020
comment0
Report
Advertisement
Back to top