Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

प्रेमिका को उत्तेजित करने के आरोप में चाकू से हमला, एक घायल, आरोपी गिरफ्तार

BMBiswajit Mitra
Mar 04, 2026 08:17:37
Ranaghat, West Bengal
প্রেমিকাকে উত্তপ্ত করার অপরাধে চাকু দিয়ে আঘাত, ঘটনায় আহত এক, তাকে কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শুভ্রাংশু মাহাতোকে গ্রেফতার করে চাকদাহ থানার পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটে নদীয়ার চাকদহ থানার জগদীশপুর গ্রামে। ধৃত শুভ্রাংশু মাহাতো বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায়। চাকদহেরএকটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল গতকাল রাতে জগদীশপুর এলাকায় দাঁড়িয়ে গল্প করছিল সেই সময় অনির্বাণ সাহা নামে এক যুবক তাদেরকে উত্তপ্ত করছিল সেই সময় শুভ্রাংশু ব্যাগে থাকা চাকু দিয়ে আঘাত করে অনির্বাণকে এরপর প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Mar 04, 2026 09:31:40
Kolkata, West Bengal:কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরির প্রলোভন, ৯ লক্ষ ৩৬ হাজার টাকা প্রতারণা সরশুনা থানায় অভিযোগ দায়ের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৯ লক্ষ ৩৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল সরশুনায়। ইতিমধ্যেই সরশুনা থানায় এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। জানা গেছে, সরশুনা‌র এক গৃহবধূ গাড়ি চালানো শিখতে গিয়ে এক মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষক বিশ্বনাথ সাহা-র সঙ্গে পরিচিত হন। কথোপকথনের এক পর্যায়ে দাবি করেন যে তিনি একাধিক ব্যক্তিকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। তখন গৃহবধূ তার বেকার ছেলের জন্য চাকরির আবেদন জানান। অভিযোগ, এরপর ওই প্রশিক্ষক গৃহবধূকে নিউ আলিপুরের এস.এন. রায় রোডে নিয়ে যান এবং সেখানে সৌমেন সাহা রায় নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রথমে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নগদ ও অনলাইনের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকা নেওয়া হয়। পরবর্তীতে অভিযুক্ত জানান, কনস্টেবলের বেতন কম হওয়ায় সাব-ইনস্পেক্টর পদে চাকরি পাইয়ে দেওয়া সম্ভব, তবে তার জন্য আরও ৩ লক্ষ টাকা লাগবে। পরিবারের দাবি, সেই টাকা নগদে দেওয়া হয়। ছেলের চাকরির আশায় গৃহবধূ নিজের জমি ও শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে এই অর্থ জোগাড় করেন। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে আরও ৩৬ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি মেলেনি। অবশেষে টাকা ফেরতের দাবি জানালে কোনো সুরাহা না হওয়ায় রবিবার সরশুনা থানায় এফআইআর দায়ের করেন ভুক্তভোগী পরিবার এবং পাশাপাশি ডিসি অফিসেও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাইট মৌসুমী শাশমল( মা ) শুভদীপ শাশমল (ছেলে)
0
comment0
Report
MMManoj Mondal
Mar 04, 2026 09:31:13
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের 28 তারিখে যে সংশোধনী ভোটার লিস্ট প্রকাশ হয়েছে তার মধ্যে দেখা গেছে এই রানিহাটি ২৫৫ নম্বর বুথের ৯০২ জন ভোটারের মধ্যে প্রায় ৬০০ জন ভোটারের নাম বাদ তা নিয়ে উত্তেজনা ছড়ালো এলাকায়। গ্রামবাসীরা সকাল বেলা রাস্তার উপরের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং গ্রামবাসীরা জানান যা আমাদের সমস্ত নথি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণীতভাবে আমাদেরকে বাদ দিয়েছে এবং বিচারাধীনয়ের আওতায় ফেলেছে কিন্তু আমাদের লজিক্যাল ডিস্কোপেন্সিতে এই সমস্ত ভোটারদের কোনরকম নোটিশ ছিল না। তারপরেও কেন আমাদেরকে এভাবে বাদ দেওয়া হল অবিলম্বে সংশোধন না হলে আমরা ভোট বয়কট করবো বলে হুশিয়ারি দেন। এই বুথের বিএলও জানান নির্বাচন কমিশনারের এই দ্বিচারিতার কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এর দায় নির্বাচন কমিশন কে নিতে হবে এবং অবিলম্বে আমাদের এই ভোটার লিস্ট টা কে পুনরায় সঠিকভাবে তুলতে হবে.
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 04, 2026 09:31:00
Rajpur Sonarpur, West Bengal:বাইক পার্কিংকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা থেকে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটল রাজপুর-সোনারপুরের দোলতলা এলাকায়। ঘটনায় মহিলাদের হেনস্থা করার অভিযোগও উঠেছে। দু’পক্ষের মারামারিতে কমপক্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, Rajpur Sonarpur Municipality-র ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় প্রতিবছরের মতো এবারও मেলা বসেছে। विविध এলাকা থেকে বহু মানুষ মেলায় আসেন। वही সময় एक व्यक्ति의 বাইक पार्कিং করা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর রড, উইকেট ও লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালানো হয়। মুন্না জাকির মন্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সঞ্জয় সাউ নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন সঞ্জয় সাউ, সোমা ঘোষ, দেবাশীষ দাস ও ঋতুপর্ণা ঘোষ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পিকেট বসানো হয়েছে। দু’পক্ষই Sonarpur Police Station-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। **বাইট:** সঞ্জয় সাউ, আক্রান্ত সোমা ঘোষ, আক্রান্ত দেবাশীষ দাস, আক্রান্ত ঋতুপর্ণা ঘোষ, আক্রান্ত
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 04, 2026 08:31:08
Asansol, West Bengal:সিসিটিভি ফুটেজে দেখা গেল বিজেপি নেতার বাড়ি এটাক করা হচ্ছে।। ২৪ ঘন্টার মধ্যে ফের উত্তেজনা ছড়ালো আসানসোলের সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ি এলাকায়। এবার বিজেপি কর্মীর বাড়িতে অর্থাৎ মহাবীর কলোনীর বাসিন্দা বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়িতে পাথর ছোড়ে, ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো বারাবনি বিধানসভারের অন্তর্গত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এর গাড়ি চালকের বিরুদ্ধে। এদিন বিজেপি নেতা অরিজিৎ রায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান ভোলা সিং এর গাড়ি চালক ইন্দ্রনীল মণ্ডল ও তার এক বন্ধু গণেশ দুবে মিলে রাতের অন্ধকারে বিজেপি কর্মী সঞ্জয় শর্মার বাড়ি যান, এবং অসভ্য ভাষায় গালিগালাজ করেন। এবং তার বাড়িকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছোড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে জান রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি কর্মী সঞ্জয় শর্মা বলেন গুন্ডা পাঠিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। গতকাল রাতের অন্ধকারে তৃণমূল নেতা ভোল_sing এর গাড়ি চালক ইন্দ্রনীল মণ্ডল এসে তার বাড়িতে হামলা চালায়। তবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্লকের সহ সভাপতি ভোলা সিং জানান যার নামে অভিযোগ করা হচ্ছে সে এখন বর্তমানে তার গাড়ির চালক নয়। তবে যেই ব্যক্তি অভিযোগ করছে তিনি নিজে চিটিংবাজ। হয়তো কোনো টাকা পয়সার লেনদেন রয়েছে। তাছাড়া এইটাও হতে পারে সালানপুরে বিজেপির দুটি গোষ্ঠী রয়েছে, হয়তো ওদের আর এক গোষ্ঠীর নেতারা ইন্দ্রনীল মণ্ডলকে নেশা করিয়ে এই কাজ করিয়েছে। তিনি আরো বলেন এটা সালানপুর বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে ও ছত্রছায়ায় এখানের মানুষ শান্তিতে রয়েছে। তবে এই বিজেপির কিছু নেতা নিজেকে হাইলাইট করার জন্য অশান্তি সৃষ্টি করছে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 04, 2026 08:17:11
Kolkata, West Bengal:হরমুজ প্রণালী বন্ধ থাকলেও অন্ততঃ আগামী ৫০ দিন দেশের তৈল ভান্ডারে প্রভাব পড়ার আশঙ্কা নেই। একটি সংবাদ সংস্থা কে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম গ্যাস আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। তবে হালের হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনো ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালী হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় ২৭ লক্ষ ব্যারেলের কাছাকাছি! সরকারি সূত্র অনুযায়ী, দেশে এই মুহূর্তে ২৫ দিনের অপরিশোধিত তেল এবং ২৫ দিনের পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ৫০ দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 04, 2026 07:35:39
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 04, 2026 07:35:30
Maipit, ওয়েস্ট বেঙ্গল:মইপিঠে গরু চুরির ছক ভেস্তে দিল পুলিশ, আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতী গ্রেফতার মইপিঠের ভুবনেশ্বরী এলাকায় গরু চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে Moypit Coastal Police Station-এর পুলিশ। হানা দিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়, যদিও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড কার্টুজ উদ্ধার হয়েছে। ঘটনায় ব্যবহৃত একটি বুলেরো পিক-আপ ভ্যানও আটক করেছে পুলিশ。 গ্রেফতার হওয়া দু’জন হল দুরন্ত হালদার, বাড়ি Raydighi Police Station এলাকায়, এবং টমাটরা শেখ, বাড়ি Usti Police Station এলাকায়। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 04, 2026 07:19:56
Bankura, West Bengal:ভোর থেকে একটি দলছুট দাঁতালের তাণ্ডব বাঁকুড়ার জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে, দাঁতালের তাণ্ডবে মৃত এক, আহত ৩ জন। হাতিটিকে বাগে আনতে নাকাল বন দফতর ভোর থেকে একটি দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে। হাতিটির আক্রমণে এখনো পর্যন্ত স্থানীয় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ঘটনা জানাজানি হওয়ার পর বন দফতর হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু করে। কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি বলেই জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে কোনোভাবে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে দাঁতালটি। গ্রামের পাথরপাড়ায় একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে দাঁতালটি। দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয় কোলে নামের স্থানীয় এক বাসিন্দা। আহত হন ওই গ্রামেরই আর ৩ জন বাসিন্দা। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দাঁতালটি রাউৎখণ্ডের পর জামডিগরি হয়ে সটান হাজির হয় কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায় । দাঁতাল হাতিটির এমন অস্বাভাবিক আক্রমণের মুখে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু হয়। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টাতেও হাতিটিকে বাগে আনা সম্ভব হয়নি বলেই জানা গেছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 04, 2026 07:19:33
Jalpaiguri, West Bengal:special дека দশ মিনিট অন্তর রেলগেট পড়ে। আর এরই জেরে থমকে যায় বেলারাবার জনজীবন। রেলগেটের দু’ধারে লম্বা লাইন পড়ে যায় গাড়ির। আটকে পড়েন অফিসযাত্রী থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রী এমনকী অ্যাম্বুলেন্স। বছরের পর বছর ধরে দুর্বিষহ এই যন্ত্রণা সহ্য করে চলেছেন স্থানীয়রা। দিনে দিনে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ছে। আর এরই জেরে পাল্লা দিয়ে বাড়ছে বেলাকোবার মানুষের নিত্য ভোগান্তি। কারণ, যত বেশি ট্রেন, তত বেশিবার পড়বে রেলগেট। হাজার হাজার মানুষের এই দুর্ভোগের আজও নিরসন হল না কেন, সেই প্রশ্নেই এখন সরগরম এলাকার রাজনীতি। পরপর দু’বার লোকসভা নির্বাচনের আগে বেলাকোব রেলগেটে উড়ালপুলের প্রতিশ্রুতি দিলেও জলপাইগুড়ির বিজেপি এমপি ডাঃ জয়ন্ত রায় এনিয়ে কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের তোপ, আমার বিধানসভা কেন্দ্র এলাকায় পদ্ম-সাংসদ এক টাকারও কাজ করেননি। বিজেপি এমপিকে আমি উন্নয়ন নিয়ে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। তিনি কী কাজ করেছেন, তার হিসেব দিন। বিধায়ক হিসেবে আমি কী করেছি, সেটাও মানুষের সামনে তুলে ধরব। বেলাকোবা রেলগেটে উড়ালপুল না হওয়া নিয়ে অবশ্য পালটা সাফাই বিজেপি সাংসদের। তাঁর দাবি, রেল ওখানে উড়ালপুল বা আন্ডারপাস যেটাই হোক করতে রাজি। কিন্তু রাজ্যের সহযোগিতা মিলছে না। রাজ্য সরকার জমি না দিলে উড়ালপুল হবে কীভাবে? একই কারণে জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় রেলগেটেও উড়ালপুলের কাজ আটকে রয়েছে বলে দাবি তাঁর। যদিও রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে বিজেপি এমপি মোাটেই পার পাবেন না বলে মন্তব্য রাজগঞ্জের চার বারের তৃণমূল বিধায়কের। তিনি বলেন, বেলাকোবা ও ডেঙ্গুয়াঝাড় দু’টায়ই আমার বিধানসভা কেন্দ্রের অধীন। ওই দু’টি রেলগেটে উড়ালপুল করার জন্য জমির দরকার হলে সাংসদ আমাকে বলুন। আমি ব্যবস্থা করে দেব। কিন্তু তিনি মিথ্যে কথা প্রচার করলে তা মেনে নেব না। একই বক্তব্য তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নিয়ে রাজগঞ্জের তৃণমূল বিধায়কের খোলা চ্যালেঞ্জ প্রসঙ্গে বিজেপি সাংসদের দাবি, জেলা প্রশাসন যদি এমপি ল্যাডের টাকা খরচ করতে দিত, তাহলে আমিও কী কাজ করেছি, দেখাতে পারতাম। তাও যা কাজ হচ্ছে, তার বোর্ড টাঙানো যাচ্ছে না। উদ্বোধন করা যাচ্ছে না। এসব করলে ওটুকু কাজও করতে দেওয়া হবে না। একইসঙ্গে সাংসদের বক্তব্য, উত্তরবঙ্গে রেল, জাতীয় সড়ক সহ পরিকাঠামো উন্নয়নে যে কাজ হচ্ছে, সবই কেন্দ্রের টাকায়। এদিকে জলপাইগুড়ি বিজেপি সাংসদ কে কটাক্ষ করতে ছাড়িনি বাম নেতৃত্বেও। তবে বিজেপি নেতৃত্বেও এবিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছেন.
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top