Back
रेलगेट पर फ्लाईओवर नहीं: बेलाकोबा में दिन-रात यातायात जाम, राजनीति गरमा गई
PDPradyut Das
Mar 04, 2026 07:19:33
Jalpaiguri, West Bengal
special дека দশ মিনিট অন্তর রেলগেট পড়ে। আর এরই জেরে থমকে যায় বেলারাবার জনজীবন। রেলগেটের দু’ধারে লম্বা লাইন পড়ে যায় গাড়ির। আটকে পড়েন অফিসযাত্রী থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রী এমনকী অ্যাম্বুলেন্স। বছরের পর বছর ধরে দুর্বিষহ এই যন্ত্রণা সহ্য করে চলেছেন স্থানীয়রা। দিনে দিনে দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ছে। আর এরই জেরে পাল্লা দিয়ে বাড়ছে বেলাকোবার মানুষের নিত্য ভোগান্তি। কারণ, যত বেশি ট্রেন, তত বেশিবার পড়বে রেলগেট। হাজার হাজার মানুষের এই দুর্ভোগের আজও নিরসন হল না কেন, সেই প্রশ্নেই এখন সরগরম এলাকার রাজনীতি। পরপর দু’বার লোকসভা নির্বাচনের আগে বেলাকোব রেলগেটে উড়ালপুলের প্রতিশ্রুতি দিলেও জলপাইগুড়ির বিজেপি এমপি ডাঃ জয়ন্ত রায় এনিয়ে কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের তোপ, আমার বিধানসভা কেন্দ্র এলাকায় পদ্ম-সাংসদ এক টাকারও কাজ করেননি। বিজেপি এমপিকে আমি উন্নয়ন নিয়ে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। তিনি কী কাজ করেছেন, তার হিসেব দিন। বিধায়ক হিসেবে আমি কী করেছি, সেটাও মানুষের সামনে তুলে ধরব। বেলাকোবা রেলগেটে উড়ালপুল না হওয়া নিয়ে অবশ্য পালটা সাফাই বিজেপি সাংসদের। তাঁর দাবি, রেল ওখানে উড়ালপুল বা আন্ডারপাস যেটাই হোক করতে রাজি। কিন্তু রাজ্যের সহযোগিতা মিলছে না। রাজ্য সরকার জমি না দিলে উড়ালপুল হবে কীভাবে? একই কারণে জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় রেলগেটেও উড়ালপুলের কাজ আটকে রয়েছে বলে দাবি তাঁর। যদিও রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে বিজেপি এমপি মোাটেই পার পাবেন না বলে মন্তব্য রাজগঞ্জের চার বারের তৃণমূল বিধায়কের। তিনি বলেন, বেলাকোবা ও ডেঙ্গুয়াঝাড় দু’টায়ই আমার বিধানসভা কেন্দ্রের অধীন। ওই দু’টি রেলগেটে উড়ালপুল করার জন্য জমির দরকার হলে সাংসদ আমাকে বলুন। আমি ব্যবস্থা করে দেব। কিন্তু তিনি মিথ্যে কথা প্রচার করলে তা মেনে নেব না। একই বক্তব্য তৃণমূল কংগ্রেসের উন্নয়ন নিয়ে রাজগঞ্জের তৃণমূল বিধায়কের খোলা চ্যালেঞ্জ প্রসঙ্গে বিজেপি সাংসদের দাবি, জেলা প্রশাসন যদি এমপি ল্যাডের টাকা খরচ করতে দিত, তাহলে আমিও কী কাজ করেছি, দেখাতে পারতাম। তাও যা কাজ হচ্ছে, তার বোর্ড টাঙানো যাচ্ছে না। উদ্বোধন করা যাচ্ছে না। এসব করলে ওটুকু কাজও করতে দেওয়া হবে না। একইসঙ্গে সাংসদের বক্তব্য, উত্তরবঙ্গে রেল, জাতীয় সড়ক সহ পরিকাঠামো উন্নয়নে যে কাজ হচ্ছে, সবই কেন্দ্রের টাকায়। এদিকে জলপাইগুড়ি বিজেপি সাংসদ কে কটাক্ষ করতে ছাড়িনি বাম নেতৃত্বেও। তবে বিজেপি নেতৃত্বেও এবিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছেন.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 04, 2026 08:31:080
Report
MMManoranjan Mishra
FollowMar 04, 2026 08:17:560
Report
BMBiswajit Mitra
FollowMar 04, 2026 08:17:370
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 08:17:110
Report
PDPradyut Das
FollowMar 04, 2026 07:35:390
Report
TCTathagata Chakraborty
FollowMar 04, 2026 07:35:300
Report
MDMritunjay Das
FollowMar 04, 2026 07:35:170
Report
MDMritunjay Das
FollowMar 04, 2026 07:20:110
Report
MDMritunjay Das
FollowMar 04, 2026 07:19:560
Report
PCPrabir Chakraborty
FollowMar 04, 2026 07:19:110
Report
PCPrabir Chakraborty
FollowMar 04, 2026 06:32:320
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 06:21:07Barrackpur Cantonment, West Bengal:১৬ ঘণ্টা পার হয়ে গেল এখনো খোঁজ মিলল না। গঙ্গায় তলিয়ে যাওয়া চারজনের।
ভাটপাড়া বলরাম সরকারের ঘাটে তলিয়ে যাওয়া তিন যুবক ও এক যুবতীর এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। এনডিআরএফ স্পিডবোর্ড নিয়ে বিভিন্ন ঘাটে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো হচ্ছে।।
কিন্তু এখনো পর্যন্ত কারোর খোঁজ মেলে নি।
0
Report
BMBiswajit Mitra
FollowMar 04, 2026 06:20:530
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 06:20:000
Report
