Back
कोलकाता पुलिस उप-इंस्पेक्टर भर्ती के नाम पर धोखाधड़ी, 9.36 लाख रु लूटा
SPSANDIP PRAMANIK
Mar 04, 2026 09:31:40
Kolkata, West Bengal
কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরির প্রলোভন, ৯ লক্ষ ৩৬ হাজার টাকা প্রতারণা সরশুনা থানায় অভিযোগ দায়ের
চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৯ লক্ষ ৩৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ উঠল সরশুনায়। ইতিমধ্যেই সরশুনা থানায় এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, সরশুনার এক গৃহবধূ গাড়ি চালানো শিখতে গিয়ে এক মোটর ট্রেনিং স্কুলের প্রশিক্ষক বিশ্বনাথ সাহা-র সঙ্গে পরিচিত হন। কথোপকথনের এক পর্যায়ে দাবি করেন যে তিনি একাধিক ব্যক্তিকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। তখন গৃহবধূ তার বেকার ছেলের জন্য চাকরির আবেদন জানান।
অভিযোগ, এরপর ওই প্রশিক্ষক গৃহবধূকে নিউ আলিপুরের এস.এন. রায় রোডে নিয়ে যান এবং সেখানে সৌমেন সাহা রায় নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রথমে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে নগদ ও অনলাইনের মাধ্যমে প্রায় ৬ লক্ষ টাকা নেওয়া হয়।
পরবর্তীতে অভিযুক্ত জানান, কনস্টেবলের বেতন কম হওয়ায় সাব-ইনস্পেক্টর পদে চাকরি পাইয়ে দেওয়া সম্ভব, তবে তার জন্য আরও ৩ লক্ষ টাকা লাগবে। পরিবারের দাবি, সেই টাকা নগদে দেওয়া হয়। ছেলের চাকরির আশায় গৃহবধূ নিজের জমি ও শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে এই অর্থ জোগাড় করেন।
এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে আরও ৩৬ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি মেলেনি। অবশেষে টাকা ফেরতের দাবি জানালে কোনো সুরাহা না হওয়ায় রবিবার সরশুনা থানায় এফআইআর দায়ের করেন ভুক্তভোগী পরিবার এবং পাশাপাশি ডিসি অফিসেও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বাইট মৌসুমী শাশমল( মা )
শুভদীপ শাশমল (ছেলে)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DSDIBYENDU SARKAR
FollowMar 04, 2026 10:21:300
Report
SCSaurav Chaudhuri
FollowMar 04, 2026 10:21:010
Report
CDChittaranjan Das
FollowMar 04, 2026 10:20:460
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 10:20:300
Report
BMBiswajit Mitra
FollowMar 04, 2026 10:20:060
Report
MMManoj Mondal
FollowMar 04, 2026 09:46:270
Report
KMKIRAN MANNA
FollowMar 04, 2026 09:31:570
Report
KMKIRAN MANNA
FollowMar 04, 2026 09:31:260
Report
MMManoj Mondal
FollowMar 04, 2026 09:31:130
Report
TCTathagata Chakraborty
FollowMar 04, 2026 09:31:000
Report
BCBasudeb Chatterjee
FollowMar 04, 2026 08:31:080
Report
MMManoranjan Mishra
FollowMar 04, 2026 08:17:560
Report
BMBiswajit Mitra
FollowMar 04, 2026 08:17:370
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 08:17:110
Report
