Back
बांकुरा के जैपूर रेंज में दलछूट हाथी ने तांडव मचाया, एक की मौत, कई घायल
MDMritunjay Das
Mar 04, 2026 07:19:56
Bankura, West Bengal
ভোর থেকে একটি দলছুট দাঁতালের তাণ্ডব বাঁকুড়ার জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে, দাঁতালের তাণ্ডবে মৃত এক, আহত ৩ জন। হাতিটিকে বাগে আনতে নাকাল বন দফতর
ভোর থেকে একটি দলছুট দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড, জামডিগরি ও কলাবনি গ্রামে। হাতিটির আক্রমণে এখনো পর্যন্ত স্থানীয় এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। ঘটনা জানাজানি হওয়ার পর বন দফতর হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু করে। কিন্তু এখনো পর্যন্ত তা সম্ভব হয়নি বলেই জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ ভোরে কোনোভাবে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউৎখন্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল। গ্রামে ঢুকেই তাণ্ডব শুরু করে দাঁতালটি। গ্রামের পাথরপাড়ায় একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে দাঁতালটি। দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই মারা যান বিজয় কোলে নামের স্থানীয় এক বাসিন্দা। আহত হন ওই গ্রামেরই আর ৩ জন বাসিন্দা। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দাঁতালটি রাউৎখণ্ডের পর জামডিগরি হয়ে সটান হাজির হয় কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায় । দাঁতাল হাতিটির এমন অস্বাভাবিক আক্রমণের মুখে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর। হাতিটিকে বাগে আনার চেষ্টা শুরু হয়। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টাতেও হাতিটিকে বাগে আনা সম্ভব হয়নি বলেই জানা গেছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 04, 2026 08:31:080
Report
MMManoranjan Mishra
FollowMar 04, 2026 08:17:560
Report
BMBiswajit Mitra
FollowMar 04, 2026 08:17:370
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 08:17:110
Report
PDPradyut Das
FollowMar 04, 2026 07:35:390
Report
TCTathagata Chakraborty
FollowMar 04, 2026 07:35:300
Report
MDMritunjay Das
FollowMar 04, 2026 07:35:170
Report
MDMritunjay Das
FollowMar 04, 2026 07:20:110
Report
PDPradyut Das
FollowMar 04, 2026 07:19:330
Report
PCPrabir Chakraborty
FollowMar 04, 2026 07:19:110
Report
PCPrabir Chakraborty
FollowMar 04, 2026 06:32:320
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 06:21:07Barrackpur Cantonment, West Bengal:১৬ ঘণ্টা পার হয়ে গেল এখনো খোঁজ মিলল না। গঙ্গায় তলিয়ে যাওয়া চারজনের।
ভাটপাড়া বলরাম সরকারের ঘাটে তলিয়ে যাওয়া তিন যুবক ও এক যুবতীর এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। এনডিআরএফ স্পিডবোর্ড নিয়ে বিভিন্ন ঘাটে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি ডুবুরি নামিয়েও তল্লাশি চালানো হচ্ছে।।
কিন্তু এখনো পর্যন্ত কারোর খোঁজ মেলে নি।
0
Report
BMBiswajit Mitra
FollowMar 04, 2026 06:20:530
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 06:20:000
Report
