Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jhargram721507

पोस्टऑफिस दो बजे खुला, बॉम्ब स्क्वायड की जांच के बाद सेवाएं 2:30 बजे बहाल

SCSaurav Chaudhuri
Feb 27, 2026 18:47:39
Jhargram, West Bengal
বেলা ১১টার পর ফের দুপুর দুটোর সময় খুললো পোষ্ট অফিস।চরম হায়রানির শিকার সাধারন মানুষ। বেলা ১১টায় মেল আসার পর বন্ধ করে দেওয়া হয় পোষ্ট অফিস।।বেলা ১২ টা নাগাদ বম্ব স্কয়াড এসে তল্লাশি র পর ফের বেলা ২.৩০ নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা। বতর্মান পরিস্থিতি সরাসরি তুলে ধরা হল।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Feb 27, 2026 18:47:14
Kolkata, West Bengal:আগামী বিধানসভা ভোটের প্রাক-পর্বে এস আই আর (Special Intensive Revision) নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক এবং প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। রাজ্যে চলমান এস আই আর প্রক্রিয়ায় ভোটার তালিকা পুনরায় যাচাই-পরীক্ষা করা হচ্ছে, যেখানে অনেক নাম বাদ পড়া, শুনানি এবং লজিক্যাল ত্রুটি সংশোধনের কাজ চলছে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ইতোমধ্যেই ঘোষণা করেছে যে নির্ঘণ্ট প্রকাশের পরের দিনই রাজ্যের প্রতিটি বিধানসভার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক (General Observers) ঠিক করা হবে এবং তারা সংশ্লিষ্ট অঞ্চলে মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনী কার্যক্রমের উপর সরাসরি তদারকি করবেন। কমিশনের পরিকল্পনা অনুসারে, প্রতিটি ২৯৪টি বিধানসভা আসনে একজন করে কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকবেন, যারা মনোনয়ন জমা, ভোটার তালিকা সংশোধন ও অন্যান্য নিয়মকানুনের বাস্তবায়ন নিশ্চিত করবেন। এছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বড় সংখ্যক কোম্পানি রাজ্যে এসেছেন এবং কমিশন গাড়ি-গুলিতে জিপিএস ট্র্যাকার বসিয়ে তাদের গতিবিধি নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে নির্দিষ্ট এলাকায় নিরাপত্তা এবং আইনের শৃঙ্খলা বজায় থাকে。
0
comment0
Report
NRNarayan Roy
Feb 27, 2026 16:47:42
Siliguri, West Bengal:কेंद্রীয় বাহিনী দিয়ে ভোট হয় না , শুক্রবার মাটি করে দলীয় কর্মসূচিতে এসে ঠিক এমনটাই মন্তব্য করলেন জয়প্রকাশ* শুক্রবার শিলিগুড়ি মহা‌কাশ্মা পরিষদের অন্তর্গত মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন জয়প্রকাশ মজুমদার । এক সাংবাদিক বৈঠকে নির্বাচনে নির্ঘণ্ট জারি হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশন কে কটাক্ষ করলেন জয়প্রকাশ । তিনি স্পষ্ট তো জানিয়ে দেন নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিকই হয়নি তার আগেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিচ্ছে । এক্ষেত্রে নির্বাচনী বিধি-নিষেধ উলঙ্ঘনের কোন প্রশ্নই নেই কারণ নির্বাচন নির্ঘণ্টই প্রকাশ হয়নি সবথেকে বড় কথা কেন্দ্র বাহিনীকে ডেকে আনা হচ্ছে কিন্তু কোথায় মোতায়ন করবে তাদের । অন্যদিকে শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন , আসলে রাজ্যের বিরোধী দলনেতা একজন মামলা বাজ । পশ্চিমবঙ্গের দুটো জায়গাতেই তাকে দেখা যায় একটি হলো আদালত এবং আরেকটি হলো রাজভবন। বি এল ওরা নির্বাচন কমিশনের কর্মী তার মাঝখানে শুভেন্দু অধিকারী কেন নাক গলাতে গিয়েছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 27, 2026 16:47:02
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 27, 2026 15:34:17
Baruipur, West Bengal:ভাঙড়ে আবারও আইএসএফ তৃণমূলের মধ্যে মারধরের ঘটনায় আহত একাধিক।।তদন্তে পুলিশ। ঘটনাটি ভাঙড় থানার বাগানআইট এলাকার।। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর শুক্রবার বিকালে গাড়ি রাখার জায়গা নিয়ে শাহাবুদ্দিন মোল্লার সঙ্গে সালাম মোল্লা-কালাম মোল্লা দের মধ্যে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়।। পরে দুই পক্ষের সমর্থকরা উপস্থিত হলে ঘটনাটি রাজনৈতিক আঙিনায় পৌঁছায়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্য রফিক মোল্লা আহত হয়। আহত হয় তৃণমূল বুথসভাপতি মেহেরআলী মোল্লা সহ অনান্যরা।। আহতরা স্থানীয় নলমুড়ি হসপিটালে চিকিৎসার জন্য গেলে তাঁদের কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজে রেফার করে। বর্তমানে আহতরা ঘটকপুকুর এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। পালটা আইএসএফের অভিযোগ পারিবারিক সমস্যা ছিলো হঠাৎ পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। ঘটনায় তদন্ত শুরু করছে ভাঙড় থানার পুলিশ।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Feb 27, 2026 15:33:59
Asansol, West Bengal:আসানসোল স্টেশনের পাশে ১৮ কেজি গাঁজা উদ্ধার, তিন মহিলা গ্রেফতার আসানসোল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মহিলাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার আসানসোল উত্তর থানার পুলিশের এই সাফল্য মেলে। ধৃতদের কাছ থেকে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন সংলগ্ন একটি ময়দানে নজরদারি চালানো হয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন দেখা গেলে তিন মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময় তাদের ব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা ট্রেনে করে রাঁচি ও জামশেদপুর দিক থেকে আসানসোলে এসেছিল এবং গাঁজা পাচারের উদ্দেশ্যেই এই এলাকায় আসে বলে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে。
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top