Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में आलू बांड को लेकर किसानों का प्रदर्शन रंग ला, हिमघरों के सामने रास्ता जाम

PDPradyut Das
Mar 02, 2026 05:31:35
Jalpaiguri, West Bengal
আলুর বন্ডের দাবিতে জলপাইগুড়ি বাহাদুর, ৭৩ মোড় সংলগ্ন विभिन्न হিমঘরের সামনে পথ অবরোধ কৃষকদের বিক্ষোভ। বিভিন্ন হিমঘড়ের সামনে বিক্ষোভ বিশৃঙ্খলার ছবি উঠে আসলো। আলুর বন্ডের দাবিতে আজ, সোমবার ফের বিক্ষোভ জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুরে। বন্ডের দাবিতে রাস্তা অবরোধেও চেষ্টা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোর চারটে থেকে তাঁরা আলুর বন্ডের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখন একশো জনকে ভিতরে ঢুকিয়ে হিমঘরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজ আর বন্ড দেওয়া হবে না। সেকারণেই তাঁরা বিক্ষোভ আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। যদিও আলুর বন্ড প্রসঙ্গে জেলাশাসক শ্যামা পারভিন জানিয়েছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে পুলিশ প্রশাসন রয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Mar 02, 2026 07:04:27
Baruipur, West Bengal:২৬ এর ভোটের আগে আবার আই এস এফে ভাঙ্গন। ভোটের আগে আই ایس এফের একজন সক্রিয় নেতা হযরত মোল্লা ভাঙ্গড় ওয়ানে শওকত মোল্লার হাত ধরে ঘটক পুকুরে তৃণমূলের কার্যালয়ে তৃণমূলে যোগ দিলেন। এ বিষয়ে শওকত মোল্লা জানান কোন রকম চাপ সৃষ্টি না করে তার নিজের ইচ্ছায় একজন আইএসএফ নেতা তিনি তৃণমূলে যোগদান করেছেন।, দলের হয়ে যেমন তিনি লড়বেন। দল তার পাশেও তেমন থাকবে। এই বিষয়ে আই এস এফের নেতা হযরত মোল্লা তিনি বলেন আইএসএফ এমন একটি দল যার বিধায়ক নওশাদ সিদ্দিক তিনি তাকে ব্যবহার করেছেন। কিন্তু his অসুবিধার সময় কোনো রকম তার পাশেই আইএসএফ দল দাঁড়ায়নি। তাই তৃণমূলের উন্নয়ন দেখে তিনি তৃণমূলে যোগদান করেছেন。
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 02, 2026 07:01:19
0
comment0
Report
PDPradyut Das
Mar 02, 2026 07:01:04
Jalpaiguri, West Bengal:তালিকার‌ নাম না থাকা জীবিত ভোটারদের নিজের বাড়িতে‌ ডেকে এনে‌ 'ভূতের সঙ্গে চায়ের আসর‌' বসালেন জলপাইগুড়ির গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই এই পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররাও সামিল হয়েছিলেন সেই চা পানের আসরে। তাঁদের বক্তব্য, আগে কোনও মানুষের মৃত্যু হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হত। অথচ মোদী সরকারের আমলে জীবিত ভোটাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই অভিনব চায়ের আসর। পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন, 'চূড়ান্ত খসড়া ভোটার তালিকা থেকে অসংখ্য প্রকৃত‌ ভোটারের নাম‌ বাদ‌ দেওয়া হয়েছে। এমনকি জানা যাচ্ছে সরকারি চাকরিতে কর্মরতদের নাম পর্যন্ত বাদ রয়েছে। অনেক জায়গায় ভোটার‌ তালিকায় বিএল‌ও-দের নাম পর্যন্ত নেই। এজন্য তাদের নিয়ে 'ভূতের চা-পানের আসর' বসিয়েছি। সমস্ত বৈধ ভোটারদের যাতে‌ অবিলম্বে তালিকায় নাম তোলার ব্যবস্থা করা হয়, এই নিয়ে জেলাশাসকের কাছে দাবি জানাবো আমরা।'
0
comment0
Report
CDChampak Dutta
Mar 02, 2026 06:34:36
Kaji Chak, West Bengal:২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানির জন্য ডাক পেয়েছিলেন কেশপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক। শুনানি তে জমা দেওয়া সমস্ত কাগজপত্র থাকার পরেও তার নাম ফাইনাল লিস্টে বিবেচনাধীন বলে রাখা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করেন রফিক। ভোটার লিস্ট অনুযায়ী মোহাম্মদ রফিক ২৩৫, কেশপুর বিধানসভা কেন্দ্রের অংশ নম্বর ৮৩, ক্রমিক নম্বর ৪৭, কেওটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটার। আদপে কেশপুরের বাসিন্দা হলেও তিনি বর্তমানে মেদিনীপুর শহরে থাকেন। তিনি বলেন, পরিবারের সবার নাম তালিকায় থাকলেও তার নামই বিবেচনাধীন। এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা রাজনীতি করি, দুবার জেলেও গেছি—we are used to harassment, কিন্তু যেসব বয়স্ক মানুষ ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও তাদের হয়রানি করা হচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ করি। বিজেপিকে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন যতই নাম কাটার চক্রান্ত করুক, ভারতের আইনের ওপর আস্থা ও ভরসা রয়েছে। এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, এ ধরনের বহু মানুষের ২০০২ সালের ভোটার তালিকার নাম এখনও বিচারাধীন। এ নিয়ে উত্তেজিত থাকার কিছু নেই; তাদের সবাইকে বিবেচনা করে নাম যুক্ত করা হবে। শুধু মোহাম্মদ রফিক নয়, এ ধরনের আরো অনেকে আছেন। জাতপাত না দেখে নাম রাখা উচিত। যারা এই দেশের নাগরিক, তাদের প্রত্যেকের নাম থাকবে। যদি কারো নাম বাদ পড়ে, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 02, 2026 06:34:12
Arambag, West Bengal:আরামবাগঃ০২ মার্চ বিএলও সহ পরিবারের সাতজন,anumiki বুথের মোট ১১০ জনের নাম 'বিচারাধীন তালিকায়'। প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আরামবাগের মায়াপুর-১ পঞ্চায়েতের মালিপুকুরে সংখ্যালঘু অধ্যুষিত ১৫৮ নম্বর বুথের এই ঘটনায় ক্ষুব্ধ ভোটাররা। বুথের মোট ভোটার সংখ্যা ৬০০। তারমধ্যে ১১০ জনের নাম ভোটার তালিকায় 'আন্ডার অ্যাডজুডিকেশন' বলে উল্লেখ করা হয়েছে। এই বুথের বিএলও প্রাথমিক শিক্ষক মনিরউদ্দিন মল্লিক ২০১১ সাল থেকে বিএলওর ডিউটি করে আসছেন। এবারও অক্লান্ত পরিশ্রম করে এসআইআরের কাজ করেছেন। অথচ তাঁর নামই বিচারাধীন তালিকায়। এমনকী তাঁর ১০২ বছর বয়সী মা, স্ত্রী সহ পরিবারের সাতজনের নাম বিচারাধীন তালিকায়। এছাড়া এই বুথে বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের অধিকাংশেরই পাসপোর্ট রয়েছে। প্রত্যেকে হেয়ারিং-এ অংশ নিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন। তারপরেও কেন এই পরিস্থিতি, তা ভেবে পাচ্ছেন না এইসব সংখ্যালঘু ভোটাররা। এই ঘটনায় নির্বাচন কমিশনকে একহাত নিয়েছে শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে একটি সম্প্রদায়ের প্রতি অবিচার করা হচ্ছে। আমরা এটা মানব না।যদিও বিজেপির দাবি,তৃণমূল উস্কে দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেই যাচ্ছে। সবই নিয়ম মেনেই হচ্ছে।হবেও。
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 02, 2026 06:33:56
Durgapur, West Bengal:সোমবার সাত সকালে বুদবুদ থানা এলাকার রণডিহা এলাকায় সেচ খালের জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকার বাসিন্দারা জলের মধ্যে মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেলে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে।পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ সনাক্ত করে।মৃতের নাম সঞ্জয় বাগদি। বয়স ৩২বছর। বুদবুদের শালডাঙ্গার বাসিন্দা।মৃতের দাদা জানিয়েছেন, সঞ্জয় বাগদি রাজমিস্ত্রির কাজ করতো। নিত্যদিন সে প্রচন্ড পরিমাণে মদ্যপান করত। শুক্রবার নেশার ঘোরে রণডিহা গ্রামে ঢোকার মুখে সেচ খালের লক গেটের উপর থেকে জলে পড়ে যায়। স্থানীয়রা বহু খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায় নি।সোমবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে সঞ্জয়ের মৃতদেহ দেখতে পায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 02, 2026 06:33:42
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 02, 2026 06:16:41
Durgapur, West Bengal:*পাতানো মা কে কটুক্তি, ছেলে প্রতিবাদ করায় কুড়ুল নিয়ে কোপ, মৃত যুবক । গ্রেফতার অভিযুক্ত। এলাকায় উত্তেজনা।* পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানা area's পলাশডিহায় দক্ষিণ আদিবাসী পাড়ায় কুড়ুলের কোপে যুবকের মৃত্যু গতকাল রাতে। অভিযুক্ত গ্রেফতার। পলাশডিহা এলাকায় প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে এক যুবকের মৃত্যুক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। উর্মিলা সিং, যুধিষ্ঠির মাহাতোর বক্তব্য, বিজয় টুডু উর্মিলা সিং কে কটুক্তি করতে থাকে। প্রতিবাদ করে গোপাল দাস। সেই সময়, বিজয় টুডু বাড়ি থেকে কুড়ুল নিয়ে এসে গোপাল দাসের মাথায় কোপ মারে। গুরুতর জখম অবস্থায় গোপাল দাসকে দ্রুত দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল-এ স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 02, 2026 06:16:11
Kolkata, West Bengal:উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে রাজ্য বিজেপির সভাপত Shamik Bhattacharya জানালেন নো এসআইআর নো ভোট *চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষ নাম বাদ যাচ্ছে মুখ্যমন্ত্রী ধননায় বসছেন। ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী* উনি ধর্নায় বসলে আমরা কি করতে পারি। উনার অবস্থান মানুষের জানা। উনি বাংলার অনুপ্রবেশকারী জিহাদীদের জন্য রোহিঙ্গাদের জন্য মৃত ভোটারদের জন্য ধর্নায় বসবেন এটা মানুষ জানেন। আমরা আন্দোলন করবো আমাদের যে ফর্ম সেভেন পুলিশ বেআইনিভাবে বাজেয়াপ্ত করেছে। ফর্মে আগুন লাগিয়েছে। অফিস ভেঙেছে কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। ফর্ম সেভেন জমা নিতে হবে শুনানি করতে হবে। হঠাৎ মাঝ রাস্তার SIR বন্ধ করে নির্বাচনে যাওয়া যাবেনা। নো এসআইআর, নো ভোট।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 02, 2026 06:15:55
Kaji Chak, West Bengal:*স্ত্রী-ছেলের নাম রয়েছে তালিকায়,নাম বাদ চন্দ্রকোণার ষাট বছরের পৌঢ় আশিষ দাসের।ডমিসাইল সার্টিফিকেট দিয়েও তালিকা থেকে নাম বাদ যাওয়া আটকাতে পারলেন না তিনি।দুঃশ্চিন্তায় পরিবার।* ৬০ বছরের আশীষ দাস,জন্ম উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে।বিবাহসূত্রে ২০০২ সাল থেকে শ্বশুর বাড়ি চন্দ্রকোণা পুরসভার ২ নম্বর ওয়ার্ড নরহরিপুর গ্রামে বসবাস করছেন।চন্দ্রকোণা-২ ব্লক সৃষ্টি মহিলা মহাসংঘ বিল্ডিং,১৪৪ নম্বর বুথের বাসিন্দা।পেশায় টোটো চালক।পরিবার বলতে স্ত্রী শোভা দাস ও ছেলে আকাশ।স্ত্রী ও ছেলের নাম থাকলেও 'সার' এর চুড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে আশীষ দাস-এর।তালিকা প্রকাশের পর রীতিমতো ভেঙে পড়েছেন আশীষ দাস ও তার পরিবার।২০০২ এর তালিকায় আশিষ বাবুর বাবা-মা কারও নাম ছিলনা।নিজেরও নাম ছিলনা ২০০২ এর তালিকায়।কমিশনের জারি করা ১১ নথির একটিও দেখাতে পারেননি আশীষ বাবু।নো ম্যাপিং ভোটার হিসেবে প্রথম শুনানিতে কোনো নথি দেখাতে পারেননি।বিএলও ও ব্লক প্রশাসনের পরামর্শে দ্বিতীয় বার জমা দিয়েছিলেন ডমিসাইল সার্টিফিকেট।আশিষ বাবুর বাবা সুনীল কৃষ্ণ দাস ও মা লতা দাস।পূর্ব পাকিস্তান থেলে চলে এসেছিলেন ভারতে।পশ্চিমবঙ্গের বারাসাতে ভাড়া বাড়িতে বসবাস করতেন।পাকিস্তানের হাইকমিশনারের স্ট্যাম্প লাগানো পাসপোর্ট এখনও বাড়িতে গচ্ছিত রেখেছেন আশীষ দাস।পাসপোর্টের বর্তমান কোনো অস্তিত্ব না থাকলেও বাবার স্মৃতি বা ডকুমেন্টস বলতে ওটুকুই।বর্তমানে চন্দ্রকোণার ভোটার রয়েছে ভোটার,আধারকার্ড,রেশন কার্ড।'সার' এর গেরোয় চুড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে চন্দ্রকোণার আশিষ দাসের।শেষ রক্ষা ছিল ডমিসাইল সার্টিফিকেট,তা দিয়েও তালিকা থেকে নাম বাদ যাওয়া আটকাতে পারলেন না আশিষ বাবু।দুঃশ্চিন্তায় পরিবার।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top