Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

2002 वोटर लिस्ट में मोहम्मद रफीक का नाम विवादित, आयोग पर सवाल उठे

CDChampak Dutta
Mar 02, 2026 06:34:36
Kaji Chak, West Bengal
২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানির জন্য ডাক পেয়েছিলেন কেশপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক। শুনানি তে জমা দেওয়া সমস্ত কাগজপত্র থাকার পরেও তার নাম ফাইনাল লিস্টে বিবেচনাধীন বলে রাখা হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ প্রকাশ করেন রফিক। ভোটার লিস্ট অনুযায়ী মোহাম্মদ রফিক ২৩৫, কেশপুর বিধানসভা কেন্দ্রের অংশ নম্বর ৮৩, ক্রমিক নম্বর ৪৭, কেওটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটার। আদপে কেশপুরের বাসিন্দা হলেও তিনি বর্তমানে মেদিনীপুর শহরে থাকেন। তিনি বলেন, পরিবারের সবার নাম তালিকায় থাকলেও তার নামই বিবেচনাধীন। এইভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা রাজনীতি করি, দুবার জেলেও গেছি—we are used to harassment, কিন্তু যেসব বয়স্ক মানুষ ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও তাদের হয়রানি করা হচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ করি। বিজেপিকে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন যতই নাম কাটার চক্রান্ত করুক, ভারতের আইনের ওপর আস্থা ও ভরসা রয়েছে। এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, এ ধরনের বহু মানুষের ২০০২ সালের ভোটার তালিকার নাম এখনও বিচারাধীন। এ নিয়ে উত্তেজিত থাকার কিছু নেই; তাদের সবাইকে বিবেচনা করে নাম যুক্ত করা হবে। শুধু মোহাম্মদ রফিক নয়, এ ধরনের আরো অনেকে আছেন। জাতপাত না দেখে নাম রাখা উচিত। যারা এই দেশের নাগরিক, তাদের প্রত্যেকের নাম থাকবে। যদি কারো নাম বাদ পড়ে, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Mar 02, 2026 09:16:36
Kolkata, West Bengal:ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউ এফ টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিকাশ ভবন অভিযান। করুণাময়ী থেকে প্রতিবাদ মিছিল। ১. থার্ড পার্টির মাধ্যমে নিয়োগ চলবে না। WBCHSE এর মাধ্যমে সরাসরি নিয়োগ করতে হবে। ২. চাকরির নীতি প্রণয়ন ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩. বেতন বৃদ্ধি ও মর্যাদা সম্পন্ন বেতন কাঠামোর বাস্তবায়ন করতে হবে। বিগত ১৩ বছরে এক পয়সাও বেতন বৃদ্ধি হয়েছে না। সরকারি টাকা অপচয় করে কার স্বার্থে নিয়োগে এজেন্সি প্রথা? এমনই একাধিক দাবিতে, বিকাশ ভবন অভিযান। আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি বকেয়া বেতন না মেলে এবং দাবি না মেটে তাহলে, ভোটের কোন কাজ করবেন না এই শিক্ষক শিক্ষিকারা, এহুনিয়ারি দিলেন এনএসকিউ এফ শিক্ষক শিক্ষিকারা। আমরা কঙ্কালসার হয়ে গিয়েছি, সরকার আমাদের কোমর ভেঙে দিয়েছে, বিগত চার মাস ধরে বেতন নেই। হাঁটার ক্ষমতা নেই। তাই এভাবেই হামাগুড়ি দিয়ে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি অভিযান করছে প্রতিবাদ করছে।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 02, 2026 09:16:13
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 02, 2026 09:04:26
Jhargram, West Bengal:*নাম বিচারাধীন, বিএলওকে फोन করে মারধরের হুমকি* ভোটার তালিকায় কয়েকজনের নাম বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) থাকায় বিএলওকে ফোনে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রাম শহরে। যদিও প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পরে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অভিযোগ, শনিবার রাতে ঝাড়গ্রাম শহরের জঙ্গলখাস প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ নম্বর বুথের বিএলও নির্মলেন্দু মাহাতোর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে একজন ব্যক্তি ভোটার তালিকায় দু’জনের নাম কেন এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) অবস্থায় রয়েছে, তা জানতে চান এবং ক্ষোভপ্রকাশ করেন। বিএলও বিষয়টি বিচারকদের স্তরে নিষ্পত্তির জন্য உள்ளது বলে জানালে তাঁকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। রবিবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন নির্মলেন্দু। জেলা নির্বাচন দপ্তর সূত্রে খবর, ওই বুথে প্রাথমিক তালিকা অনুযায়ী, ভোটার সংখ্যা ছিল ১,৩৯৪। যাচাইয়ের পর মৃত, স্থানান্তরিত ও অন্যান্য কারণে ১৩৩ জনের নাম বাদ যায়। পড়ে সংখ্যা দাঁড়ায় ১,২৬১। পরে চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও তিনজনের নাম বাদ পড়ে এবং সাতজন নতুন ভোটারের নাম যুক্ত হয়ে মোট ভোটার সংখ্যা হয় ১,২৬৮। এর মধ্যে ১২৮ জন ভোটারের নাম এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন) অবস্থায় রয়েছে, অর্থাৎ তাঁদের নথিপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, তা পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা শেক ইসলামের। তাঁর দিদি মেহেরজান বিবির নাম ওই বুথের ভোটার তালিকায় বিচারাধীন থাকায় ক্ষোভের বশে ফোন করেছিলেন বলে তিনি স্বীকার করেছেন। তাঁর দাবি, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও এমনটা হওয়ায় উত্তেজনায় ভুল কথা বলে ফেলেছেন এবং তিনি ক্ষমাপ্রার্থনা করেছেন। জেলাশাসক তথা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর বলেন, "যাঁদের নাম বিচারাধীন রয়্য়, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সমস্ত নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। নির্বাচন কর্মীদের হুমকি বা ভয় দেখানোর ঘটনা বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া"
0
comment0
Report
PDPradyut Das
Mar 02, 2026 09:04:01
Jalpaiguri, West Bengal:নাম বাদ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং জেলা বিজেপি যুব মোর্চার সভাপতির।SIR নিয়ে একে অপরের উপর দোষারো। উত্তরের জলপাইগড়িতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর ঘোষ ওরফে পলেনের নাম বাদ। এনিয়ে জলপাইগুড়িতে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামের পাশে যে ‘ডিলিট’ লেখা রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন পলেন। এনিয়ে জানতে চাওয়া হলে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি বলেন, হিয়ারিংয়ে ডাকা হয়েছিল আমাকে। নথি জমা দিয়েছিলাম। কেন এমনটা হল, জানি না। নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য যা প্রক্রিয়া রয়েছে, তা মেনে আবেদন করব。 জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েতের সদস্য পুনম চক্রবর্তীরও নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। তাঁকেও এসআইআর শুনানির নোটিস ধরানো হয়েছিল। পুরাতন পাণ্ডাপাড়া এলাকার বাসিন্দা ওই পঞ্চায়েত সদস্যা বলেন, হেয়ারিংয়ে হাজির হয়ে সমস্ত নথি জমা দিয়েছি। তারপরও ভোটার তালিকায় আমার নাম ডিলিট দেখাচ্ছ্ছে। বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছি।
0
comment0
Report
PMPiyali Mitra
Mar 02, 2026 09:03:41
Kolkata, West Bengal:ইরান বনাম ইসরায়েল/মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সংঘর্ষ নিয়ে সব রাজ্যগুলিকে সতর্ক বার্তা কেন্দ্রের গতকাল ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরে কাশ্মীর, লখনউ সহ একাধিক রাজ্য প্রতিবাদ বিক্ষোভ দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সব রাজ্যকে সতর্ক করে চিঠি সেই পরিস্থিতিতে যাতে কোথাও গোষ্ঠী সংঘর্ষ, হামলার ঘটনা না ঘটে তাই সতর্ক থাকতে বলা হয়েছে চিঠিতে বলা হয়েছে শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলির পাশাপাশি ইসলামিক স্টেট এবং আল কায়েদার জঙ্গি গোষ্ঠীগুলির সম্ভাব্য লক্ষ্যবস্তুতে ভারতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি দূতাবাস এবং কনস্যুলেট এবং তাদের কর্মী, প্রতিনিধিদল, ব্যবসায়ী, রিসোর্ট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, পশ্চিমীদোর ঘন ঘন ভ্রমণকারী পর্যটন স্থান, সিনাগগ, ছাবাদ হাউস, কোশার দোকান এবং ইহুদি সম্প্রদায় কেন্দ্রগুলিকে টার্গেটে থাকতে পারে সতর্কবার্তায় আরও বলা হয়েছে যে একইভাবে, ইরানের দূতাবাস/কনস্যুলেট/সাংস্কৃতিক কেন্দ্রগুলিকেও লক্ষ্যবস্তু করা হতে পারে ফলে নজরদারি বাড়াতে বলা হয়েছে। ইরান পন্থী বা বিরোধী গোষ্ঠী গুলির গতিবিধির উপর নজর রাখতে বলা হয়েছে
0
comment0
Report
MDMritunjay Das
Mar 02, 2026 09:03:28
Bankura, West Bengal:এবার ভোটার তালিকা থেকে নাম নাদ গেল বিজেপির মন্ডল সহ-সভাপতির।অভিযোগ তৃণমূল চক্রান্ত করে নাম্বার দেয় তার।হারার হতাশায় নাটক করছে বিজেপি দাবি তৃণমূলের। বাঁকুড়ার এক নম্বর ব্লকের বিজেপির চার নাম্বার মন্ডলের সহ সভাপতি রাকেশ চট্টরাজের নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে।ঘটনায় রাজ্য সরকার ও তৃণমূলকে দায়ী করে এক নম্বর ব্লকের সামনে বসে ফ্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান মন্ডল সহ-সভাপতি সহ বিজেপির কর্মীরা。 মন্ডল সহ সভাপতি অভিযোগ তিনি সমস্ত ডকুমেন্ট জমা করার পরেও ভোটার লিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে,কারণ দিকে দিকে বহু ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে বাদ পড়ার মধ্যে তৃণমূল্যের সংখ্যা বেশি।তাই সেই সংখ্যাকে ব্যালেন্স করতে বেছে বেছে বিজেপি কর্মীদের নাম দেওয়া হচ্ছে。 যদিও তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টিকে নাটকীয় বলে দাবি করা হচ্ছে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 02, 2026 09:03:08
Arambag, West Bengal:আরামবাগঃ০২ মার্চ ----------------------------------------- এসআইআর-এর পর ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে বিচারাধীন তালিকায় রয়েছেন একাধিক জনপ্রতিনিধি, বিএলও থেকে নির্বাচনী কাজে যুক্ত সরকারি আধিকারিকদের নাম। আরামবাগে বিএলওর পর এবার বিচারাধীন তালিকায় খানाकুল-২ ব্লকের বিডিওর নাম। খানাকুল-২ ব্লকের বিডিও মহম্মদ জাকারিয়া নামের ওপর লেখা হয়েছে 'আন্ডার অ্যাডজুডিকেশন'। খানাকুল-২ ব্লকের বিডিও মহম্মদ জাকারিয়া উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভার বাসিন্দা। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডে ৯৮ নম্বর বুথে ইকবাল উর্দু প্রাইমারি স্কুলে তিনি ভোট দেন। সেখানকার ভোটার তালিকায় ২৪ নম্বর পাতায় তাঁর নাম রয়েছে। তাতে দেখা যাচ্ছে তাঁর নামের ওপর লেখা আন্ডার অ্যাডজুডিকেশন। এব্যাপারে বিডিও জানিয়েছেন, তিনি সমস্ত প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছেন। তারপর কেন এরকম হল তা তিনি জানেন না। এটা তো তাঁর হাতে নেই। তবে বিডিওর মতো একজন প্রশাসনিক আধিকারিকের নামও বিচারাধীন তালিকায় থাকায় স্বাভাবিনভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 02, 2026 09:02:49
Arambag, West Bengal:আরামবাগ—২ মার্চ ভূতুড়ে চায়ের দোকানে ভিড় সাধারণ মানুষের। ভূতের হাতে চা খাচ্ছেন পুলিশও। শুনলে অবাক লাগবে তো? এ ছবি হুগলির গোঘাটের। গোঘাট থানার ঠিক পাশেই রয়েছে গৌতম গোস্বামী নামে এক ব্যক্তির চায়ের দোকান। এখন সেই গৌতমের নামই বাদ পড়েছে নির্বাচন কমিশনের প্রকাশিত নতুন তালিকায়। আর তা দেখেই গৌতম বাবু হতবাক। তাঁর দাবি তাঁর বাবার সহপরিবারের অন্যান্যদের নাম রয়েছে অথচ তার নাম নেই। তিনি সমস্ত নথি জমা দিয়েও কেন নাম নেই সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি বলছেন, তাহলে কি তিনি এখন ভূত? গোঘাট থানার সামনে এই চায়ের দোকান গৌতম গোস্বামীর। থানার পুলিশ আধিকারিকরাও গৌতমের চা দোকানে চা খেতে আসেন প্রতিদিন। এসআই আর এর ভোটার তালিকায় নাম ডিলেটেড গৌতমের। ডিলিটেড হওয়া গৌতম বলছেন তিনি क्या वह भूत! মৃত ব্যক্তিদের ভোটার তালিকায় নাম বাদ যায় তিনি শুনেছেন। তিনি জীবিত আছেন তাহলে নাম বাদ গেল कैसे? তাহলে पुलिस আধিকারিকরা क्या भूत के दुकान में चाय पी रहे हैं? এMonই ঘটে যাওয়া ঘটনায় একদিকে जैसे তিনি বিচলিত, অপর দিকে হাস্যকর বলেও তিনি জানান। অপর দিকে শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান প্রভাত গোস্বামীর দিদি রমা মুখার্জির নামও ডিলিটেড। অথচ তিনি শুনানিতে সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছেন। তিনিও চিন্তিত।
0
comment0
Report
ABArup Basak
Mar 02, 2026 09:02:29
Mal Bazar, West Bengal:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালবাজারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েন শুরু হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মালবাজার থানার পুলিশের সঙ্গে যৌথভাবে রুট marching করে এলাকাবাসীর মধ্যে আস্থার পরিবেশ গড়ে তোলে। মাল ব্লকের মহাকাল মোড়, হাদিয়া মোড়, বোলাবাড়ি থেকে ওমর আলী স্কুল পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে এদিন রুট মার্চ করা হয়। পাশাপাশি মাল সিটি সংলগ্ন এলাকাতেও টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, নির্বাচন পর্ব চলাকালীন প্রতিদিনই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মাল থানার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট marcher চালানো হবে। লক্ষ্য একটাই—আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা।
0
comment0
Report
PDPradyut Das
Mar 02, 2026 09:02:16
Jalpaiguri, West Bengal:ভোটের হাওয়া" নিয়ে উত্তরের জলপাইগুড়ি চা বলয়ে আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলু চিক বড়াইক ভোটের মুখে জনসংযোগে। তিনি রাজ্যের মন্ত্রী। কিন্তু থাকেন চা বাগানের লেবার কোয়ার্টারে। সাদামাটা জীবনই তাঁর ইউএসপি। নিজে চা বাগানের শ্রমিক ছিলেন। গর্বের সঙ্গে বলেন সেকথা। চা বাগানের কোয়ার্টারের উঠোনে বসেই জনসংযোগ সারছেন মালবাজারের বিধায়ক তথা মন্ত্রী। মহল্লার শ্রমিকদের কাছে তিনি অবশ্য মন্ত্রী নন, ভাইয়া। চা বাগান ঘেরা আদিবাসী অধ্যুষিত জলপাইগুড়ি জেলার মালবাজারে সরগরম ভোটের হওয়া। চা শ্রমিকদের জন্য রাজ্যের উন্নয়ন প্রকল্প নাকি এসআইআর? কোনটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, তা নিয়েই চলছে জোর চর্চা। এই কেন্দ্রের বিধায়ক রাজ্যের আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক। প্রার্থী ঘোষণা না হলেও জনসংযোগের খামতি রাখছেন না এতটুকু। চা বাগানের লেবার কোয়ার্টারে থেকেই তুলে ধরছেন রাজ্যের উন্নয়ন প্রকল্প। যদিও মন্ত্রীকে বিঁধতে ছাড়ছেন না বিরোধীরা। এস আই আরে চূড়ান্ত ভোটার তালিকায় বহু আদিবাসীর নাম বিবেচনাধীন তালিকায় ফেলে দেওয়া হয়েছে। বাদ গিয়েছে অনেকের নাম। এসব কি আদৌ ফ্যাক্টর হবে চা বলয়ের ভোটে? অন্যদিকে চা বাগানের শ্রমикরা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাংলার বাড়ি সব পেয়েছেন তাঁরা। মিলছে আদিবাসীদের জয় জোহার ভাতা। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
PDPradyut Das
Mar 02, 2026 08:20:53
Jalpaiguri, West Bengal:কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজে স্বস্তিতে বনবস্তি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি জেলা জুড়েই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ রুটমার্চ। ভোটের আগে জলপাইগুড়ি জেলার বানারহাটে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, স্বস্তিতে গ্রামবাসী। সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দেই ঘুম ভাঙল বানারহাটের দুরামারি ও শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। সোমবার জলপাইগুড়ি বানারহাটের দুরামারি বাজার সহ বিভিন্ন গ্রামে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুটmarch করে সঙ্গে ছিল বানারহাট থানার আইসি সুরোজ থাপা। দুরামারি ও শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচন দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও আগাম প্রস্তুতি হিসেবে এই রুট march করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলায় মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও ইতিমধ্যেই ১ কোম্পানি পৌঁছেছে। জেলার বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রুট مارچ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা ও অভিযোগ শোনােন। এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। গ্রামবাসীদের একাংশের মতে ভোটের আগে এই ধরনের রুট মার্চে নিরাপত্তা নিয়ে ভরসা বাড়ছে।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 02, 2026 08:20:26
Kolkata, West Bengal:দু’দিনের বদলে একদিনেই ভোট প্রস্তুতি পর্যালোচনা, ২ মার্চ ভার্চুয়াল বৈঠক কমিশনের আগে নির্ধারিত ছিল দু’দিনের পর্যালোচনা বৈঠক। কিন্তু সূচিতে পরিবর্তন করে এবার একদিনেই সেরে ফেলা হচ্ছে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা। সোমবার, ২ মার্চ ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা。 সংশোধিত সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে। দুপুরে স্বল্প বিরতির পর আবার বিকেল ২টো থেকে ৫টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার আলোচনা。 সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), স্টেট পুলিশ নোডাল অফিসার (এসপিএনও) এবং সিএপিএফ নোডাল অফিসারের সঙ্গে পৃথক পর্যালোচনা নির্ধারিত রয়েছে। সন্ধ্যা ৬টার পর প্রয়োগকারী সংস্থাগুলির প্রধান ও নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা。 কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার (Sr. DEC), ডেপুটি নির্বাচন কমিশনার (DEC), ডিরেক্টর জেনারেল (DG), প্রিন্সিপাল সেক্রেটারি ও সেক্রেটারি-সহ শীর্ষ আধিকারিকরা। ভোটের আগে আইনশৃঙ্খলা, বাহিনী মোতায়েন, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, ভোটার তালিকা সংশোধন—সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। দু’দিনের পরিবর্তে একদিনে ম্যারাথন বৈঠকের সিদ্ধান্তে প্রস্তুতি আরও ঘনিষ্ঠভাবে খতিয়ে দেখতে চাইছে কমিশন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 02, 2026 08:20:13
Kolkata, West Bengal:সূত্রের খবর, রাজ্য পুলিশের তরফে কমিশনকে অন্তত দু’দফায় ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তি, রাজ্য পুলিশের হাতে পর্যাপ্ত বাহিনী নেই; হোমগার্ড থাকলেও কমিশনের বিধি অনুযায়ী ন্যূনতম এএসআই পদমর্যাদার অফিসার ছাড়া সরাসরি নির্বাচনী দায়িত্ব দেওয়া যায় না। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) বড় আকারে মোতায়েনের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী বুথ এলাকা পরিদর্শন, ভোটারদের আস্থা বৃদ্ধি এবং যে কোনও অভিযোগ সরেজমিন খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। মাঠপর্যায়ের মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত হবে ভোটের দফা। সব মিলিয়ে বার্তা স্পষ্ট—অতীতের অশান্তির পুনরাবৃত্তি ঠেকিয়ে অবাধ, নির্ভয় ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 02, 2026 08:19:58
Dinajpur, Rangpur Division:বংশীহারীর দৌলতপুরে সাঁওতালি মিডিয়াম স্কুলের দাবিতে পথ অবরোধ, ব্যাপক যানজট। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকায় সাঁওতালি মিডিয়াম স্কুল সংক্রান্ত একাধিক দাবিতে পথ অবরোধ করলেন ছাত্রছাত্রী, অভিভাবক ও আদিবাসী সমাজের সদস্যরা। সোমবার সকাল প্রায় ১১: ৩০ টা নাগাদ দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ শুরু হয়। অবরোধকারীদের মূল দাবি, দেওগা আদিবাসী দুনিয়ার হাই স্কুলকে দ্রুত মাধ্যমিক স্তরে উন্নীত করতে হবে, নবম শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা দিতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। পথ অবরোধের জেরে মালদা–৫১২ জাতীয় সড়ক ও ইটাহারগামী রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে দৌলতপুর থেকে পত্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু যানবাহন রাস্তার উপর আটকে থাকে।এদিকে অবরোধ চলাকালীন জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য তৎপর হয় পুলিশ। রাজ্য সড়ক দিয়ে চলাচলকারী অ্যাম্বুলেন্সগুলিকে নির্বিঘ্নে পার করাতে বংশীহারী থানার পুলিশ নিজে উপস্থিত থেকে ব্যবস্থা নেয়।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকারও অতিরিক্ত বাহিনী নিয়ে সেখানে আসেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top