Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
आज अभिषेक के साथ तोपशीली बैठक; 3500 प्रतिनिधि राज्य-जुड़ेंगे; SC-ST क्षेत्र के लिए घोषणाएं संभव
PCPrabir Chakraborty
Mar 02, 2026 06:17:03
Kolkata, West Bengal
Ajj toposhili baithak abhishek er.. Nazrul manche... Pray 3.500 pratinidhi thakbe rajjo jure.. Sekhanei pray 400 ei dhoroner garir udbodhon korben abhishek... Rajjo jure SC ST elakai ghurbe ei gari.. Thakbe kormi ra... Rajjo sarkar SC ST der janyya ki kaj koreche barta pouchano hbe election er age
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 02, 2026 08:20:53
Jalpaiguri, West Bengal:কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজে স্বস্তিতে বনবস্তি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি জেলা জুড়েই শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ রুটমার্চ। ভোটের আগে জলপাইগুড়ি জেলার বানারহাটে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, স্বস্তিতে গ্রামবাসী। সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দেই ঘুম ভাঙল বানারহাটের দুরামারি ও শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। সোমবার জলপাইগুড়ি বানারহাটের দুরামারি বাজার সহ বিভিন্ন গ্রামে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুটmarch করে সঙ্গে ছিল বানারহাট থানার আইসি সুরোজ থাপা। দুরামারি ও শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচন দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও আগাম প্রস্তুতি হিসেবে এই রুট march করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলায় মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও ইতিমধ্যেই ১ কোম্পানি পৌঁছেছে। জেলার বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রুট مارچ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা ও অভিযোগ শোনােন। এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। গ্রামবাসীদের একাংশের মতে ভোটের আগে এই ধরনের রুট মার্চে নিরাপত্তা নিয়ে ভরসা বাড়ছে।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 02, 2026 08:20:26
Kolkata, West Bengal:দু’দিনের বদলে একদিনেই ভোট প্রস্তুতি পর্যালোচনা, ২ মার্চ ভার্চুয়াল বৈঠক কমিশনের আগে নির্ধারিত ছিল দু’দিনের পর্যালোচনা বৈঠক। কিন্তু সূচিতে পরিবর্তন করে এবার একদিনেই সেরে ফেলা হচ্ছে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা। সোমবার, ২ মার্চ ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা。 সংশোধিত সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত কমিশনার, আইজি, ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে। দুপুরে স্বল্প বিরতির পর আবার বিকেল ২টো থেকে ৫টা পর্যন্ত চলবে দ্বিতীয় দফার আলোচনা。 সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), স্টেট পুলিশ নোডাল অফিসার (এসপিএনও) এবং সিএপিএফ নোডাল অফিসারের সঙ্গে পৃথক পর্যালোচনা নির্ধারিত রয়েছে। সন্ধ্যা ৬টার পর প্রয়োগকারী সংস্থাগুলির প্রধান ও নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা。 কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার (Sr. DEC), ডেপুটি নির্বাচন কমিশনার (DEC), ডিরেক্টর জেনারেল (DG), প্রিন্সিপাল সেক্রেটারি ও সেক্রেটারি-সহ শীর্ষ আধিকারিকরা। ভোটের আগে আইনশৃঙ্খলা, বাহিনী মোতায়েন, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, ভোটার তালিকা সংশোধন—সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। দু’দিনের পরিবর্তে একদিনে ম্যারাথন বৈঠকের সিদ্ধান্তে প্রস্তুতি আরও ঘনিষ্ঠভাবে খতিয়ে দেখতে চাইছে কমিশন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 02, 2026 08:20:13
Kolkata, West Bengal:সূত্রের খবর, রাজ্য পুলিশের তরফে কমিশনকে অন্তত দু’দফায় ভোটের প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তি, রাজ্য পুলিশের হাতে পর্যাপ্ত বাহিনী নেই; হোমগার্ড থাকলেও কমিশনের বিধি অনুযায়ী ন্যূনতম এএসআই পদমর্যাদার অফিসার ছাড়া সরাসরি নির্বাচনী দায়িত্ব দেওয়া যায় না। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) বড় আকারে মোতায়েনের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী বুথ এলাকা পরিদর্শন, ভোটারদের আস্থা বৃদ্ধি এবং যে কোনও অভিযোগ সরেজমিন খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। মাঠপর্যায়ের মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত হবে ভোটের দফা। সব মিলিয়ে বার্তা স্পষ্ট—অতীতের অশান্তির পুনরাবৃত্তি ঠেকিয়ে অবাধ, নির্ভয় ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 02, 2026 08:19:58
Dinajpur, Rangpur Division:বংশীহারীর দৌলতপুরে সাঁওতালি মিডিয়াম স্কুলের দাবিতে পথ অবরোধ, ব্যাপক যানজট। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকায় সাঁওতালি মিডিয়াম স্কুল সংক্রান্ত একাধিক দাবিতে পথ অবরোধ করলেন ছাত্রছাত্রী, অভিভাবক ও আদিবাসী সমাজের সদস্যরা। সোমবার সকাল প্রায় ১১: ৩০ টা নাগাদ দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ শুরু হয়। অবরোধকারীদের মূল দাবি, দেওগা আদিবাসী দুনিয়ার হাই স্কুলকে দ্রুত মাধ্যমিক স্তরে উন্নীত করতে হবে, নবম শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা দিতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা। পথ অবরোধের জেরে মালদা–৫১২ জাতীয় সড়ক ও ইটাহারগামী রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে দৌলতপুর থেকে পত্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু যানবাহন রাস্তার উপর আটকে থাকে।এদিকে অবরোধ চলাকালীন জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য তৎপর হয় পুলিশ। রাজ্য সড়ক দিয়ে চলাচলকারী অ্যাম্বুলেন্সগুলিকে নির্বিঘ্নে পার করাতে বংশীহারী থানার পুলিশ নিজে উপস্থিত থেকে ব্যবস্থা নেয়।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতোষ সরকারও অতিরিক্ত বাহিনী নিয়ে সেখানে আসেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 02, 2026 07:49:22
Kolkata, West Bengal:मदिरा के एक आयोजन के मौके पर दोस्त के हाथों ही दोस्त की नृशंस हत्या हो गई, घटना Habra थाना क्षेत्र के अंतर्गत Beera Navapalli क्षेत्र में फैल गई है। मृतक का नाम मंगल साधक (19) है। वह बैग फैक्‍टरी में काम करता था। मृतक का घर न्यू बाराक़पुर के Leelingar ब्लॉक में था, पर बचपन से ही मामा के घर Beera से रहने की बात परिवार ने बताई। आरोप है कि घटना के समय मंगल घर पर सो रहे थे। उसी समय उनके दो दोस्त जयंत सिकदार उर्फ डुकु और मंगल मल्लिक उर्फ विजय उन्हें शराब पिलाने के बहाने बुलाकर ले गए। वहां अचानक विवाद शुरू हो गया। इसके बाद मंगल की गला पर धारदार हथियार से बार-बार प्रहार कर हत्या कर दी गई, जयंत के अनुसार। मौके पर वे रक्तरंजित हालत में गिर पड़े। स्थानीय लोगों ने पुलिस को सूचना दी। पुलिस उन्हें अस्पताल ले गई, जहाँ डाक्टरों ने मृत घोषित कर दिया। इस घटना से क्षेत्र में भारी हलचल मच गई। शिकायत के आधार पर एक व्यक्ति को गिरफ्तार किया गया है, पर मुख्य आरोपी की तलाश जारी है। क्या कारण से यह हत्या हुई? इसकी गहन जांच चल रही है। मृतक के बड़े भाई बापन साधक ने कहा, भाई के हत्यारों को कड़ी सजा मिले, नहीं तो कानून अपने हाथ में लेने को मजबूर होंगे।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 02, 2026 07:48:03
Chinsurah, West Bengal:तीन बারের পঞ্চায়েত সদস্য,সরকারি কর্মচারী,বিএলও হিসাবে কাজ করেছেন,সাধারন মানুষ যাদের তথ্য সঠিক তবুও তথ্যগত অসংগতির জন্য শুনানিতে ডাকা হয়েছিল。 এসআইআর তালিকায় নাম বাদ পড়ল এমন অনেক বৈধ ভোটারের।লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়ার কোনো লজিক খুঁজে পাচ্ছেন না ভোটাররা। চক্রান্তের অভিযোগে সরগরম দেবানন্দপুর। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক ভোটারের নাম ডিলিট হয়ে গেছে।যাদের নাম বাদ পড়েছে তাদের দাবী,যা যা তথ্য চাওয়া হয়েছিল সেই সব তথ্য জমা দেওয়ার পরও নাম বাদ গেলো কি ভাবে। এসআইআর আর কাজে নিযুক্তরা ঠিকমত কাজ করেছেন কিনা তা নিয়েও সংশয় তাদের। দেবানন্দপুরের বাসিন্দা দুধ দপ্তরের কর্মী গণেশ দাস তার নামও বাদ পড়েছে。 তিনি জানান,লিস্ট দেখার পর নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানিয়েছিলেন।তাকে মহকুমা শাসক দপ্তরে যেতে বলা হয়েছে。 তিনি বলেন,এত সময় কোথায়।আর করবই বা কেন আমি একজন বৈধ ভোটার।বাড়ির সবার নাম আছে শুধু আমার নাম নেই। আগে বিলও হিসেবে কাজ করেছেন অনুরাধা বিশ্বাস। তিনি বলেন,যখন বিএলও হিসাবে কাজ করেছি যারা মৃত তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা বারবার জানালেও সেই নাম বাদ হয়নি।আর আমরা এখন জীবিত আমাদের নামই বাদ চলে গেছে。 সৃজা চক্রবর্তী জানান, প্রায় ৫০ বছর ধরে তারা দেবানন্দপুরে থাকেন।তার স্বামী ছেলের নাম রয়েছে কিন্তু তার নাম বাদ পড়েছে। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহেশ রাজভর তার নামও বাদ গেছে।তিনি বলেন,আমি তিনবার মনোনয়ন জমা দিয়ে নির্বাচিত হয়েছি।তাদের কাছে সমস্ত তথ্য আমার আছে। শুনানিতে ডাকার পরও তাই ভরসা ছিল আমার নাম বাদ যাবে না। দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর বলেন,বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া আমরা মেনে নিতে পারছি না।পঞ্চায়েতে প্রায় ৪ হাজার মানুষের শুনানি হয়েছে তার মধ্যে অনেকেরই নামবাদ গেছে।এস আই এর কাজে যারা নিযুক্ত ছিলেন তারা ঠিক মতো কাজ করেননি。 আমরা ছয় নম্বর ফর্ম পূরন করার পাশাপাশি লড়াই চলবে。 আমার মনে হয় নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার তারাই ভোট দিক। বিজেপি নেতা সুরেশ্বরাও বলেন,যারা নির্বাচন কমিশনের কাজে নিযুক্ত ছিলেন এইআরও বা অন্যরা তারা ঠিক মতো কাজ করেননি।তাইতো সুপ্রিম কোর্ট কে এস আই আর এর কাজে বিচারপতিদের নিযুক্ত করতে হয়েছে。
0
comment0
Report
CDChampak Dutta
Mar 02, 2026 07:47:36
Kaji Chak, West Bengal:দুই হাতে দুই ভান্ডার!একহাতে লক্ষ্মী ও অপর হাতে অन्नপূর্ণা ভাণ্ডার নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি বিধায়ক। একহাতে লক্ষীর ভান্ডার আর এক হাতে অন্নপূর্ণা ভান্ডার।দুই হাতে দুই ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি প্রচারে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে।ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের সোয়াই গ্রামে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার করেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট।দুই ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বার্তা শীতলের বিজেপিকে ক্ষমতায় আনুন বন্ধ হবেনা লক্ষ্মীর ভান্ডার সাথে পাবেন বিজেপি সরকারের অन्नপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তিন thousand টাকা।তৃণমূল government's লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলা ভোটারদের কাছে বেশ সাড়া ফেলেছে।এবারের ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা।১০০০ থেকে ১৫০০ হাজার ও ১২০০ থেকে ১৭০০ টাকা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা।শুরুতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে কটাক্ষ ও সমালোচনা সুর শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের মুখে।তাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচার করেছে বিজেপি ক্ষমতায় এলে রাজ্য বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।ভোট বড় বালাই এবার রাজ্য সরকারের লক্ষী ভান্ডার হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বিজেপি বিধায়ক।মহিলাদের আশ্বাস করছেন বিজেপি ক্ষমতায় এলে কোনো প্রকল্প বন্ধ হবেনা।উল্টে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে চালু হবে ৩০০০ হাজারের অन्नপূর্ণা ভাণ্ডার।ঘাটালে বিজেপি বিধায়কের এহেন বাড়ি বাড়ি প্রচারে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
0
comment0
Report
EGE GOPI
Mar 02, 2026 07:47:08
Kharagpur, West Bengal:War Update: মোবাইলে ইমার্জেন্সি বার্তা, দুবাই হোটেলে আশ্রয় ডেবরার বাসিন্দা অপূर্বর কলকাতা বিমানবন্দর থেকে উগান্ডার উদ্দেশ্যে রওনা হয়ে দুবাইয়ে আটকে পড়লেন পশ্চিমবঙ্গের ৭ জন বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের অযোধ্যাপুর এলাকার বাসিন্দা অপূর্বর খাঁড়া। জানা গিয়েছে, কাজের সূত্রে একটি সংস্থায় যোগ দিতে অপূর্বর খাঁða তাঁর ৭ সঙ্গীকে নিয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান ধরেন। দুবাই হয়ে তাঁদের উগান্ডায় পৌঁছনোর কথা ছিল। কিন্তু দুবাইয়ে অবতরণের পর হঠাৎ জরুরি পরিস্থিতি জারি হয়। সেই কারণে পরবর্তী উড়ান বাতিল বা স্থগিত হয়ে যায়। পরিস্থিতির জেরে তাঁরা দুবাইয়ের একটি হোটেলে আশ্রয় নেন। তাঁদের মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্টের বার্তাও আসে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। দলের সঙ্গে হলদিয়ার এক বাসিন্দাও রয়েছেন। তবে আতঙ্কের কোনো কারণ নেই বলেই জানিয়েছেন অপূর্বর খাঁড়া। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা সবাই সুরক্ষিত আছি। হোটেলেই রয়েছি। কোনো অসুবিধা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী যাত্রা শুরু করব।” ঘটনায় পরিবারে সাময়িক উদ্বেগ তৈরি হলেও বর্তমানে নিয়মিত যোগাযোগ থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে। প্রশাসনিকভাবে বিষয়টি নজরে রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা উগান্ডার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আশা করা হচ্ছে। বাইট: অপূর্বর খাড়া - ডেবরা এলাকার বাসিন্দা
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 02, 2026 07:04:27
Baruipur, West Bengal:২৬ এর ভোটের আগে আবার আই এস এফে ভাঙ্গন। ভোটের আগে আই ایس এফের একজন সক্রিয় নেতা হযরত মোল্লা ভাঙ্গড় ওয়ানে শওকত মোল্লার হাত ধরে ঘটক পুকুরে তৃণমূলের কার্যালয়ে তৃণমূলে যোগ দিলেন। এ বিষয়ে শওকত মোল্লা জানান কোন রকম চাপ সৃষ্টি না করে তার নিজের ইচ্ছায় একজন আইএসএফ নেতা তিনি তৃণমূলে যোগদান করেছেন।, দলের হয়ে যেমন তিনি লড়বেন। দল তার পাশেও তেমন থাকবে। এই বিষয়ে আই এস এফের নেতা হযরত মোল্লা তিনি বলেন আইএসএফ এমন একটি দল যার বিধায়ক নওশাদ সিদ্দিক তিনি তাকে ব্যবহার করেছেন। কিন্তু his অসুবিধার সময় কোনো রকম তার পাশেই আইএসএফ দল দাঁড়ায়নি। তাই তৃণমূলের উন্নয়ন দেখে তিনি তৃণমূলে যোগদান করেছেন。
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 02, 2026 07:01:19
0
comment0
Report
PDPradyut Das
Mar 02, 2026 07:01:04
Jalpaiguri, West Bengal:তালিকার‌ নাম না থাকা জীবিত ভোটারদের নিজের বাড়িতে‌ ডেকে এনে‌ 'ভূতের সঙ্গে চায়ের আসর‌' বসালেন জলপাইগুড়ির গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই এই পদ্ধতি অবলম্বন করতে দেখা যায় জলপাইগুড়ির সানুপাড়া এলাকায়। তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররাও সামিল হয়েছিলেন সেই চা পানের আসরে। তাঁদের বক্তব্য, আগে কোনও মানুষের মৃত্যু হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হত। অথচ মোদী সরকারের আমলে জীবিত ভোটাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই অভিনব চায়ের আসর। পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন, 'চূড়ান্ত খসড়া ভোটার তালিকা থেকে অসংখ্য প্রকৃত‌ ভোটারের নাম‌ বাদ‌ দেওয়া হয়েছে। এমনকি জানা যাচ্ছে সরকারি চাকরিতে কর্মরতদের নাম পর্যন্ত বাদ রয়েছে। অনেক জায়গায় ভোটার‌ তালিকায় বিএল‌ও-দের নাম পর্যন্ত নেই। এজন্য তাদের নিয়ে 'ভূতের চা-পানের আসর' বসিয়েছি। সমস্ত বৈধ ভোটারদের যাতে‌ অবিলম্বে তালিকায় নাম তোলার ব্যবস্থা করা হয়, এই নিয়ে জেলাশাসকের কাছে দাবি জানাবো আমরা।'
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top