Back
आशिष दास का नाम वोटर लिस्ट से हट गया; डोमिसाइल प्रमाणपत्र भी फेल
CDChampak Dutta
Mar 02, 2026 06:15:55
Kaji Chak, West Bengal
*স্ত্রী-ছেলের নাম রয়েছে তালিকায়,নাম বাদ চন্দ্রকোণার ষাট বছরের পৌঢ় আশিষ দাসের।ডমিসাইল সার্টিফিকেট দিয়েও তালিকা থেকে নাম বাদ যাওয়া আটকাতে পারলেন না তিনি।দুঃশ্চিন্তায় পরিবার।*
৬০ বছরের আশীষ দাস,জন্ম উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে।বিবাহসূত্রে ২০০২ সাল থেকে শ্বশুর বাড়ি চন্দ্রকোণা পুরসভার ২ নম্বর ওয়ার্ড নরহরিপুর গ্রামে বসবাস করছেন।চন্দ্রকোণা-২ ব্লক সৃষ্টি মহিলা মহাসংঘ বিল্ডিং,১৪৪ নম্বর বুথের বাসিন্দা।পেশায় টোটো চালক।পরিবার বলতে স্ত্রী শোভা দাস ও ছেলে আকাশ।স্ত্রী ও ছেলের নাম থাকলেও 'সার' এর চুড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে আশীষ দাস-এর।তালিকা প্রকাশের পর রীতিমতো ভেঙে পড়েছেন আশীষ দাস ও তার পরিবার।২০০২ এর তালিকায় আশিষ বাবুর বাবা-মা কারও নাম ছিলনা।নিজেরও নাম ছিলনা ২০০২ এর তালিকায়।কমিশনের জারি করা ১১ নথির একটিও দেখাতে পারেননি আশীষ বাবু।নো ম্যাপিং ভোটার হিসেবে প্রথম শুনানিতে কোনো নথি দেখাতে পারেননি।বিএলও ও ব্লক প্রশাসনের পরামর্শে দ্বিতীয় বার জমা দিয়েছিলেন ডমিসাইল সার্টিফিকেট।আশিষ বাবুর বাবা সুনীল কৃষ্ণ দাস ও মা লতা দাস।পূর্ব পাকিস্তান থেলে চলে এসেছিলেন ভারতে।পশ্চিমবঙ্গের বারাসাতে ভাড়া বাড়িতে বসবাস করতেন।পাকিস্তানের হাইকমিশনারের স্ট্যাম্প লাগানো পাসপোর্ট এখনও বাড়িতে গচ্ছিত রেখেছেন আশীষ দাস।পাসপোর্টের বর্তমান কোনো অস্তিত্ব না থাকলেও বাবার স্মৃতি বা ডকুমেন্টস বলতে ওটুকুই।বর্তমানে চন্দ্রকোণার ভোটার রয়েছে ভোটার,আধারকার্ড,রেশন কার্ড।'সার' এর গেরোয় চুড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে চন্দ্রকোণার আশিষ দাসের।শেষ রক্ষা ছিল ডমিসাইল সার্টিফিকেট,তা দিয়েও তালিকা থেকে নাম বাদ যাওয়া আটকাতে পারলেন না আশিষ বাবু।দুঃশ্চিন্তায় পরিবার।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoj Mondal
FollowMar 02, 2026 07:49:220
Report
STSrikanta Thakur
FollowMar 02, 2026 07:49:06Dinajpur, Rangpur Division:বালুরঘাটে জোরদার ভোটের হাওয়া মহিলাদের মধ্যে ভোট নিয়ে জোরদার আলোচনা তর্ক বিতর্ক。
0
Report
BSBidhan Sarkar
FollowMar 02, 2026 07:48:030
Report
CDChampak Dutta
FollowMar 02, 2026 07:47:360
Report
EGE GOPI
FollowMar 02, 2026 07:47:080
Report
PSPrasenjit Sardar
FollowMar 02, 2026 07:04:270
Report
BSBidhan Sarkar
FollowMar 02, 2026 07:01:190
Report
PDPradyut Das
FollowMar 02, 2026 07:01:040
Report
BBBimal Basu
FollowMar 02, 2026 06:35:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 02, 2026 06:34:530
Report
PCPrabir Chakraborty
FollowMar 02, 2026 06:34:430
Report
CDChampak Dutta
FollowMar 02, 2026 06:34:360
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 02, 2026 06:34:120
Report
CDChittaranjan Das
FollowMar 02, 2026 06:33:560
Report
KMKIRAN MANNA
FollowMar 02, 2026 06:33:420
Report
