Back
SI के कार्य के लिए जजों की नियुक्ति से सामान्य अभ्यर्थी परेशान
ALArup Laha
Feb 25, 2026 08:05:23
Belna, West Bengal
এসআইআরের কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচারপ্রার্থীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের কাজে একাধিক বিচারককে নিয়োগ করা হয়েছে। এর জেরে চরম সাধারণ বিচারপ্রার্থীরা সমস্যায় পড়ছেন। পূর্ব বর্ধমান জেলায় মোট ১৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলির জন্য বর্ধমান আদালত থেকে সিংহভাগ বিচারককে এসআইআরের দায়িত্বে পাঠানো হয়েছে। বার এ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক সদন দা জানান, একসঙ্গে এতজন বিচারককে এসআইআরের কাজে নিয়োগ করায় আদালতের স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এর ফলে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষজনকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিচারপ্রার্থীরা নির্দিষ্ট দিনে শুনানির জন্য আদালতে হাজির হলেও বহু ক্ষেত্রে বিচারক অনুপস্থিত থাকায় তাদের ফিরে যেতে হচ্ছে। দিনভর অপেক্ষা, আর্থিক ক্ষতি এবং মানসিক হয়রানির অভিযোগও উঠছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা মানুষদের দুর্ভোগ আরও বাড়ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সাধারণ বিচার প্রার্থীরা জানান,দিনভর হয়রানির শিকার হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে আইনজীবীরা। আদালতের স্বাভাবিক কাজকর্ম যাতে ব্যাহত না হয় এবং সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowFeb 25, 2026 11:17:250
Report
STSrikanta Thakur
FollowFeb 25, 2026 11:16:49Dinajpur, Rangpur Division:আগামী ভোটে ভোট দেবেন শারীরিক প্রতিবন্ধী থেকে শুরু করে বয়স্ক মানুষরা ভোটকে ঘিরে উন্মাদনা তুঙ্গে বালুরঘাটে
0
Report
PCPrabir Chakraborty
FollowFeb 25, 2026 10:37:290
Report
PCPrabir Chakraborty
FollowFeb 25, 2026 10:37:120
Report
ASAyan Sharma
FollowFeb 25, 2026 09:23:310
Report
TCTathagata Chakraborty
FollowFeb 25, 2026 09:23:160
Report
BMBiswajit Mitra
FollowFeb 25, 2026 09:01:500
Report
PDPradyut Das
FollowFeb 25, 2026 09:00:220
Report
PDPradyut Das
FollowFeb 25, 2026 08:54:190
Report
DSDIBYENDU SARKAR
FollowFeb 25, 2026 08:52:300
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 25, 2026 08:47:200
Report
EGE GOPI
FollowFeb 25, 2026 08:33:550
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 08:23:190
Report
MMManoranjan Mishra
FollowFeb 25, 2026 08:06:080
Report