Back
धूपगुड़ी में गैस संकट: मिठाई-होटेल कारोबार भारी प्रभावित
PDPradyut Das
Mar 12, 2026 07:16:51
Jalpaiguri, West Bengal
এবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতেও গ্যাসের হাহাকার। বন্ধ হতে চলেছে মিষ্টির দোকান সহ হোটেল , কালোবাজারি অভিযোগ।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অগ্নিমূল্য। তার সরাসরি প্রভাব এবার এসে পড়ল ধূপগুড়ির রসনা বিলাসে। রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং তীব্র সংকটে কার্যত দিশেহারা শহরের ছোট-বড় মিষ্টির দোকান, হোটেল ও রেস্তরাঁ মালিকেরা। পরিস্থিতির চাপে অনেক ব্যবসায়ী দোকান বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন。
সম্প্রতি কেন্দ্রীয় তেল সংস্থাগুলি গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে ৯৩৯ টাকা করেছে। পাল্লা দিয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার টাকায়। তবে অভিযোগ, এই বর্ধিত দামেও মিলছে না গ্যাস। অনলাইন বা অফলাইন— সব ক্ষেত্রেই বুকিং বন্ধ। ব্যবসায়ীদের দাবি, এই সুযোগে মাথাচাড়া দিয়েছে কালোবাজারি। বাজারে বাণিজ্যিক সিলিন্ডার সাড়ে তিন থেকে চার হাজার টাকা এবং ঘরোয়া সিলিন্ডার দেড় হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।
এই সংকটে ধূপগুড়ির মিষ্টি ব্যবসায়ী গৌতম ঘোষ জানান, "আজ কোনোমতে জোগাড় করে মিষ্টি তৈরি হলেও, ডিলারদের কাছে কোনো সদুত্তর নেই." একই হাহাকার শহরের বিখ্যাত বিরিয়ানি দোকানগুলিতেও। দাদা-বৌদি বিরিয়ানির কর্ণধারের মতে, মজুত গ্যাসে বড়জোড় একদিন চলবে, তারপর দোকান বন্ধ রাখা ছাড়া উপায় নেই।
শুধু ব্যবসাই নয়, বিপাকে সাধারণ মধ্যবিত্তও। স্থানীয় বাসিন্দা তপন রাহা রায়ের কথায়, "বুকিং হচ্ছে না, চড়া দামে গ্যাস কেনার ক্ষমতাও নেই। বাড়িতে উনুন জ্বলছে না." মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে ইতিমধ্যেই অনেক ক্যাফে-রেস্তরাঁ বন্ধ হতে শুরু করেছে। ধুপগুড়ির খাদ্যরসিকদের পাতেও এখন অনিশ্চয়তার ছায়া। শহরবাসী ও ব্যবসায়ীদের এখন একটাই প্রার্থনা— দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ABArup Basak
FollowMar 12, 2026 08:21:410
Report
KMKIRAN MANNA
FollowMar 12, 2026 08:20:020
Report
MMManoranjan Mishra
FollowMar 12, 2026 08:08:530
Report
CDChittaranjan Das
FollowMar 12, 2026 08:08:360
Report
CDChittaranjan Das
FollowMar 12, 2026 08:08:140
Report
AMAshok Manna
FollowMar 12, 2026 08:07:550
Report
BCBasudeb Chatterjee
FollowMar 12, 2026 08:07:340
Report
DGDebabrata Ghosh
FollowMar 12, 2026 08:07:190
Report
BMBiswajit Mitra
FollowMar 12, 2026 08:07:040
Report
EGE GOPI
FollowMar 12, 2026 08:06:080
Report
PDPradyut Das
FollowMar 12, 2026 07:25:520
Report
ABArup Basak
FollowMar 12, 2026 07:24:390
Report
CDChampak Dutta
FollowMar 12, 2026 07:24:020
Report
STSrikanta Thakur
FollowMar 12, 2026 07:15:530
Report