Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

कमर्शियल गैस संकट से होटल-रेस्टोरां कारोबार पर भारी असर; कोयला चूल्हे पर भोजन बनाने को मजबूर

ABArup Basak
Mar 12, 2026 07:24:39
Mal Bazar, West Bengal
কমার্শিয়াল গ্যাসের তীব্র সংকট, বিপাকে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা... রান্নার গ্যাস ঠিকমতো না পাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী। তবে ডোমেস্টিক সিলিন্ডারের তুলনায় কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সংকট এখন অনেক বেশি প্রকট হয়ে উঠেছে। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন হোটেল, রেস্তোরাঁ এবং ধাবার মালিকরা। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার প্রায় মিলছেই না। বিভিন্ন ডিলারদের সঙ্গে যোগাযোগ করেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। এর জেরে দৈনন্দিন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের অভাবে 많은 হোটেল ও ধাবায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়লার উনোনে রান্না করতে দেখা যাচ্ছে। তবে এতে সময় বেশি লাগছে এবং খরচও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি গ্যাসের সংকটের কারণে অনেক জায়গায় রান্নার আইটেমের সংখ্যাও কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন মালিকরা। ব্যবসায়ীদের মতে, রান্নার আইটেম কমে যাওয়ায় ক্রেতাদের সংখ্যাও কমতে শুরু করেছে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন হোটেল ও রেস্তোরাঁ মালিকরা。 কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে সমস্যাটি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা。 বাইট ১) রেস্তোরাঁ মালিক বিভাশ হালদার। ২) হোটেল মালিক মহম্মদ আলী হুসেন। ৩) ওয়াকথ্রু অরুপ বসাক।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 12, 2026 08:20:02
Dihierench, West Bengal:दीघा जगन्नाथ धाम의 ভोग রান্নাঘरे एलपीजी संकट के कारण शंका पैदा हो गई है। प्रतिदिन जहाँ लगभग तीन हजार भक्तों के लिए भोग बनाकर खिलाया जाता था, गैस की कमी से वह संख्या घटकर लगभग साढ़े चार सौ हो गई है। मंदिर सूत्रों के अनुसार इस समय केवल दो दिन के एलपीजी सिलिंडर की आपूर्ति बची है। इसके बाद स्थिति के अनुसार भोग की मात्रा और कम करने पर निर्णय लिया जाएगा। हालांकि अधिकारियों ने कहा कि जगन्नाथ देव, सुवद्रा देवी और बलराम देव के नित्य भोग बनाए जाने में कोई कमी नहीं होगी। भोग मात्रा घटने से भी किसी भक्त के भूखे रहने की स्थिति न बने और प्रसाद वितरण में बाधा न आये, यह मंदिर प्राधिकारणों के लिए चिंता का विषय है।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 12, 2026 08:08:53
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ায় বেঙ্গল এসটিএফের হানা । পুরুলিয়া শহরের দশেরবাঁধ এলাকায় একটি বন্দুক দোকানে অভিযান চালায় এসটিএফ । বন্ধ বন্দুক দোকানে থেকে সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় এসটিএফ । জিজ্ঞাসাবাদ চালানো হয় দোকানের মালিকে । ঘটনায় শোরগোল পড়ে যায় শহর পুরুলিয়ায় । সূত্রের খবর, দশেরবাঁধ এলাকায় একটি পুরোনো বন্দুক দোকান ছিল পুরুলিয়া শহরের বাসিন্দা সুশীলা অধিয়ার । গত কয়েকমাস আগে অবৈধ বন্দুক কেনাবেচার সূত্র ধরে এসটিএফ পুরুলিয়া শহরের ওই দোকানে হানা দিয়ে সুশীলা আধিয়াকে গ্রেফতার করে । এবার ফের ওই পুরোনো বন্দুকের দোকানে হানা দেয় এসটিএফ । বন্ধ দোকান থেকে সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় ।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 12, 2026 08:08:36
Durgapur, West Bengal:যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেসের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর চত্বর। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী ও সমর্থকরা মহকুমা শাসকের দপ্তরের সামনে জড় হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীরা দপ্তরের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। শুরু হয় স্লোগান, বিক্ষোভ এবং প্রতিবাদ। এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগরওয়াল জোর করে বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দিয়েছেন। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, 'রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে সেই বিপুল সংখ্যক ভোটার ভবিষ্যতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটাধিকার মানুষের অন্যতম মৌলিক গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার খর্ব করার চেষ্টা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। দ্রুত সমস্যার সমাধান এবং বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।'
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 12, 2026 08:08:14
Durgapur, West Bengal:গ্যাস নিয়ে সকাল থেকে ভোগান্তির চিত্র। শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন গ্যাস এজেন্সির দোকানের সামনে গ্যাস নেওয়ার জন্য গ্রাহকদের ভিড়। কেউ সকাল সাতটা থেকে কেউ সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছে। বুকিং এর সমস্যা বাড়ছে তাই হয়রানির ছবি অব্যাহত। যদিও পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি গ্যাস এবং জ্বালানি তেল রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে ঠিক এই জায়গাতেই। যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুদ থাকে তাহলে কেন মানুষকে হয়রানি মুখে পড়তে হচ্ছে। কেন বুকিং এর সমস্যা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। প্রছন্ন দাস নামের এক গ্রাহক বলেন,'যুদ্ধ করে গ্যাস নিতে হলো। বিরাট লাইন। চরম ভোগান্তি।' বিভিন্ন গ্রাহকদের অভিযোগ , 'সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি। ফাঁকা সিলিন্ডার নিয়ে এসেছি। কিন্তু ভর্তি সিলিন্ডার নিয়ে বাড়ি যেতে পারব নাকি তাও বুঝে উঠতে পারছি না। তবুও গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। অনেকের বক্তব্য, গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে বলল, কিন্তু এসে বলছে গ্যাস নেই ।' অন্যদিকে এজেন্সির বক্তব্য, গ্যাস কম আসছে, আর ডিমান্ড বেড়ে গেছে। তাই একটু সমস্যা হচ্ছে।
0
comment0
Report
AMAshok Manna
Mar 12, 2026 08:07:55
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 12, 2026 08:07:34
Asansol, West Bengal:গ্যাস সংকটে বিপাকে আসানসোল জেলা হাসপাতাল, শিল্পাঞ্চলের হোটেল-রেস্তোরাঁতেও একই অবস্থায় আসানসোল -- যুদ্ধ পরিস্থিতির জেরে দেশজুড়ে গ্যাস সরবরাহে টান পড়তে শুরু করেছে। তার প্রভাব এবার স্পষ্টভাবে দেখা গেল western Bengal-এর শিল্পাঞ্চল আসানসোলে। গ্যাসের চরম সংকটে বিপাকে পড়েছে আসানসোল জেলা হাসপাতালের রান্নাঘর, যেখানে প্রতিদিন শত শত রোগীর খাবার তৈরি হয়। একইসঙ্গে গ্যাসের অভাবে সমস্যায় পড়েছেন শিল্পাঞ্চলের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরাও, অনেক জায়গায় রান্না চালানোই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ জন রোগীর জন্য খাবার তৈরি করা হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের দেওয়া হয়। কিন্তু গ্যাস সংকটের কারণে বর্তমানে রান্না কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। হাসপাতালের রান্নাঘরের কর্মী মন্টু দাস ও রাজেশ প্রসাদ জানান, কোনো রকমে বেশি দামে বাইরে থেকে গ্যাস সিলিন্ডার কিনে রান্না চালানো হচ্ছে। তাঁদের কথায়, “স্টকে প্রায় ২০টি গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। কিন্তু এইভাবে অতিরিক্ত দামে গ্যাস কিনে দীর্ঘদিন রান্না চালানো সম্ভব নয়।” অন্যদিকে হাসপাতাল চত্বরে রোগীর পরিবার ও চিকিৎসকদের জন্য থাকা ক্যান্টিনেও একই সমস্যা দেখা দিয়েছে। ক্যান্টিনের আধিকারিক অসিত পাল বলেন, “গ্যাসের অভাবে বহু জায়গায় রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে বলে শুনছি। প্রতিটি সিলিন্ডারই এখন বেশি দামে কিনতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে এক-দু’দিনের মধ্যে ক্যান্টিন চালানোই কঠিন হয়ে পড়বে।” শুধু হাসপাতাল নয়, গোটা শিল্পাঞ্চলের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদেরাও গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। ব্যবসায়ীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে বহু হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 12, 2026 08:07:19
Howrah, West Bengal:যুদ্ধ পরিস্থিতির কারণে সারাদেশে তীব্র হয়ে উঠেছে জ্বালানির সংকট। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের বণ্টনে কেন্দ্র নিয়ন্ত্রণ জারি করায় সংকট তীব্র হয়েছে। এর ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ভোগ রান্নার জন্য এলপিজি সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে নিত্যদিনের ভোগ রান্নার সমস্যা তৈরি হয়েছে অনেক জায়গায়। ফলে ভোগ রানায় কিছুটা কাটছাঁট করতে হয়েছে। কোথাও কোথাও ভোগরান্না সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় হয়েছে। কিন্তু বেলুড় মঠে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও ভক্তকে ভোগ খাওয়ানো হয়। এই রীতি কোনোমতেই বন্ধ হচ্ছে না আপাতত৷ এলপিজি গ্যাস ছাড়াও মঠের নিজস্ব পদ্ধতিতে তৈরি করা বায়োগ্যাস বা সোলার সিস্টেমে বৈদ্যুতিক পদ্ধতিতে নিত্য দিনের রান্নার অনেকটাই প্রয়োজন মিটছে। এই মুহুর্তে বেলুড়মঠে যে পরিমাণ জ্বালানি মজুদ আছে তাতে আগামী বেশ কিছুদিন সংকট মোকাবিলা করা সম্ভব বলে মনে করছেন তাঁরা। কোনমতেই ভোগ বিতরণ বন্ধ করার পক্ষপাতী নন মঠ কর্তৃপক্ষ.
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 12, 2026 08:07:04
Ranaghat, West Bengal:যুদ্ধের প্রভাব গ্যাসের সংকট, গ্যাসের গাড়ি না মেলায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও দুশ্চিন্তায় ডেলিভারি ম্যানরা, অবিলম্বে পুলিশি নিরাপত্তার দাবি। যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে গ্যাস সরবরাহ ব্যবস্থায়। নিয়মিত গ্যাসের গাড়ি না পৌঁছনোর কারণে দেখা দিয়েছে তীব্র সংকট। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে গ্যাস ডেলিভারি কর্মীরাও। নদীয়ার শিমুরালি এলাকায় ৩৫ হাজারের মতো গ্রাহক রয়েছেন।যেসব পরিবারের রান্নার গ্যাস শেষ হয়ে গেছে, তারা সকাল থেকে স্থানীয় গ্যাস গোডাউনের সামনে ভিড় করছেন। অনেকেই আগে থেকেই বুকিং করলেও সময়মতো গ্যাস পাচ্ছেন না। অভিযোগ, বুকিং করার পরেও ৭ থেকে ৮ দিনের আগে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, কল্যাণী প্ল্যান্ট থেকে নিয়মিত গ্যাস না আসায় সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। সকাল থেকেই স্লিপ হাতে নিয়ে গোডাউনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ডেলিভারি ম্যানরা। অন্যদিকে গ্রাহকদের ফোনও আসছে বারবার। ডেলিভারি কর্মীদের দাবি, শেষ চার তারিখ পর্যন্ত তারা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। তবে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তাতে পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন তারা। ডেলিভারি ম্যানদের আশঙ্কা, এই পরিস্থিতিতে গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় বের হলে যে কোনো সময় লুটপাটের ঘটনা ঘটতে পারে। ফলে অনেকেই গ্যাস নিয়ে বের হতেও ভয় পাচ্ছেন। ফলে একদিকে যেমন ডেলিভারি ব্যাহত হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষও চরম ভোগান্তির মুখে পড়েছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।
0
comment0
Report
EGE GOPI
Mar 12, 2026 08:06:08
Kharagpur, West Bengal:গ্যাস সঙ্কটে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের রান্নাঘর, কাঠের জ্বালানিতে ২০০ রোগীদের খাবার তৈরির সিদ্ধান্ত ই গোপী: প্রতিদিনের মতোই সকাল থেকে ব্যস্ততা শুরু হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের রান্নাঘরে। এখানে সেল্ফ-হেল্প গ্রুপের মহিলারা মিলে গড়ে প্রায় ২০০ জন রোগীর জন্য রান্না করেন। হাসপাতালের ভর্তি রোগীদের নিয়ম মেনে সময়মতো খাবার পৌঁছায় দেওয়াই তাদের প্রধান দায়িত্ব। কিন্তু হঠাৎ করেই গ্যাস সঙ্কটের জেরে চরম সমস্যার মুখে পড়েছে এই রান্নাঘর। জানা গিয়েছে, প্রতিদিন রোগীদের খাবার রান্না করতে অন্তত দুটি বড় গ্যাস সিলিন্ডার লাগে। সেই গ্যাসের জোগান হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগে পড়েছেন রান্নার দায়িত্বে থাকা সেল্ফ-হেল্প গ্রুপের সদস্যরা। তাদের দাবি, আজকের দিনের মধ্যেই রান্নাঘরে মজুত থাকা গ্যাস শেষ হয়ে যাবে। নতুন করে বুকিং করা হলেও এখনও পর্যন্ত সিলিন্ডার সরবরাহের কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। রান্নার দায়িত্বে থাকা মহিলাদের কথায়, এই পরিস্থিতিতে রোগীদের খাবার পরিষেবা বন্ধ রাখা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আগামীকাল থেকে কাঠের জ্বালানিতে রান্না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এত সমস্যার মধ্যেও রোগীদের জন্য নির্ধারিত খাবারের মেনুতে কোনও পরিবর্তন করা হবে না বলেই জানিয়েছেন তারা। সীমিত পরিকাঠামো এবং বাড়তি কষ্টের মধ্যেও রোগীদের জন্য নিয়ম মেনে খাবার তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন রান্নাঘরের কর্মীরা। এই গ্যাস সঙ্কটের পিছনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও রয়েছে বলে মনে করছেন 많은েই। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রেই পড়তে শুরু করেছে বলে দাবি স্থানীয় মহলের। এদিকে, এই পরিস্থিতি নিয়ে আজই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার-এর সঙ্গে আলোচনায় বসবেন সেল্ফ-হেল্প গ্রুপের সদস্যরা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং রান্নাঘরের সমস্যা মেটানোর দাবিও জানানো হবে বলে তারা জানিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, রোগীদের খাবার পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেদিকে নজর রেখে প্রশাসনের তরফেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 12, 2026 07:25:52
Jalpaiguri, West Bengal:গ্যাসের সংকট। কাঠের উনুনে মিড ডে মিলের রান্না শুরু করল জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, আমাদের স্কুলে রোজ প্রায় ৯০০ ছাত্রীর মিড ডে মিলের রান্না হয়। সেক্ষেত্রে একটা গ্যাস সিলিন্ডার বড়জোর তিনদিন চলে। 이제 যা পরিস্থিতি, তাতে গ্যাস ঠিকমতো পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেকারণে আমরা কাঠের উনুনে রান্না শুরু করেছি। প্রধান শিক্ষক জানিয়েছেন, আগে থেকেই বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের উনুন তৈরি করা ছিল। সকালে স্কুল হওয়ায় কম সময়ের মধ্যে রান্না শেষ করতে হয়। কখন গ্যাস ফুরিয়ে যাবে, তার ঠিক নেই। সেকারণে আমরা কাঠের উনুন তৈরি করে রেখেছিলাম। সেটা এখন কাজে লাগছে।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 12, 2026 07:24:02
Kaji Chak, West Bengal:ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল মেদিনীপুর শহরে। ওই যুবকের নাম বুবাই মান্না,বয়স ২০। জানা গেছে বুবাই এর বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত বসন্তপুরে। বর্তমানে মেদিনীপুর শহরের ১নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে সেলুন দোকানে কাজ করত। বৃহস্পতিবার সকালে সেই ভাড়া বাড়িতেই গলায় দড়ি দেওয়া অবস্থায় বুবাই এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর অনিমা সাহা। তিনি পুলিশকে খবর দেন। পরে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রেমঘটিত কারনের জন্যেই আত্মহত্যার ঘটনা বলেই মনে করছেন এলাকাবাসীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 12, 2026 07:16:51
Jalpaiguri, West Bengal:এবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতেও গ্যাসের হাহাকার। বন্ধ হতে চলেছে মিষ্টির দোকান সহ হোটেল , কালোবাজারি অভিযোগ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অগ্নিমূল্য। তার সরাসরি প্রভাব এবার এসে পড়ল ধূপগুড়ির রসনা বিলাসে। রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং তীব্র সংকটে কার্যত দিশেহারা শহরের ছোট-বড় মিষ্টির দোকান, হোটেল ও রেস্তরাঁ মালিকেরা। পরিস্থিতির চাপে অনেক ব্যবসায়ী দোকান বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছেন。 সম্প্রতি কেন্দ্রীয় তেল সংস্থাগুলি গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়ে ৯৩৯ টাকা করেছে। পাল্লা দিয়ে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার টাকায়। তবে অভিযোগ, এই বর্ধিত দামেও মিলছে না গ্যাস। অনলাইন বা অফলাইন— সব ক্ষেত্রেই বুকিং বন্ধ। ব্যবসায়ীদের দাবি, এই সুযোগে মাথাচাড়া দিয়েছে কালোবাজারি। বাজারে বাণিজ্যিক সিলিন্ডার সাড়ে তিন থেকে চার হাজার টাকা এবং ঘরোয়া সিলিন্ডার দেড় হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এই সংকটে ধূপগুড়ির মিষ্টি ব্যবসায়ী গৌতম ঘোষ জানান, "আজ কোনোমতে জোগাড় করে মিষ্টি তৈরি হলেও, ডিলারদের কাছে কোনো সদুত্তর নেই." একই হাহাকার শহরের বিখ্যাত বিরিয়ানি দোকানগুলিতেও। দাদা-বৌদি বিরিয়ানির কর্ণধারের মতে, মজুত গ্যাসে বড়জোড় একদিন চলবে, তারপর দোকান বন্ধ রাখা ছাড়া উপায় নেই। শুধু ব্যবসাই নয়, বিপাকে সাধারণ মধ্যবিত্তও। স্থানীয় বাসিন্দা তপন রাহা রায়ের কথায়, "বুকিং হচ্ছে না, চড়া দামে গ্যাস কেনার ক্ষমতাও নেই। বাড়িতে উনুন জ্বলছে না." মুম্বইয়ের মতো বড় শহরগুলিতে ইতিমধ্যেই অনেক ক্যাফে-রেস্তরাঁ বন্ধ হতে শুরু করেছে। ধুপগুড়ির খাদ্যরসিকদের পাতেও এখন অনিশ্চয়তার ছায়া। শহরবাসী ও ব্যবসায়ীদের এখন একটাই প্রার্থনা— দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 12, 2026 07:15:53
0
comment0
Report
Advertisement
Back to top