Back
आसनसोल गैस संकट ने अस्पताल के साथ-साथ होटल-रेस्टोरां को भी संकट में डाल दिया
BCBasudeb Chatterjee
Mar 12, 2026 08:07:34
Asansol, West Bengal
গ্যাস সংকটে বিপাকে আসানসোল জেলা হাসপাতাল, শিল্পাঞ্চলের হোটেল-রেস্তোরাঁতেও একই অবস্থায় আসানসোল -- যুদ্ধ পরিস্থিতির জেরে দেশজুড়ে গ্যাস সরবরাহে টান পড়তে শুরু করেছে। তার প্রভাব এবার স্পষ্টভাবে দেখা গেল western Bengal-এর শিল্পাঞ্চল আসানসোলে। গ্যাসের চরম সংকটে বিপাকে পড়েছে আসানসোল জেলা হাসপাতালের রান্নাঘর, যেখানে প্রতিদিন শত শত রোগীর খাবার তৈরি হয়। একইসঙ্গে গ্যাসের অভাবে সমস্যায় পড়েছেন শিল্পাঞ্চলের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরাও, অনেক জায়গায় রান্না চালানোই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ উঠছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ জন রোগীর জন্য খাবার তৈরি করা হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের দেওয়া হয়। কিন্তু গ্যাস সংকটের কারণে বর্তমানে রান্না কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছে। হাসপাতালের রান্নাঘরের কর্মী মন্টু দাস ও রাজেশ প্রসাদ জানান, কোনো রকমে বেশি দামে বাইরে থেকে গ্যাস সিলিন্ডার কিনে রান্না চালানো হচ্ছে। তাঁদের কথায়, “স্টকে প্রায় ২০টি গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। কিন্তু এইভাবে অতিরিক্ত দামে গ্যাস কিনে দীর্ঘদিন রান্না চালানো সম্ভব নয়।” অন্যদিকে হাসপাতাল চত্বরে রোগীর পরিবার ও চিকিৎসকদের জন্য থাকা ক্যান্টিনেও একই সমস্যা দেখা দিয়েছে। ক্যান্টিনের আধিকারিক অসিত পাল বলেন, “গ্যাসের অভাবে বহু জায়গায় রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে বলে শুনছি। প্রতিটি সিলিন্ডারই এখন বেশি দামে কিনতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে এক-দু’দিনের মধ্যে ক্যান্টিন চালানোই কঠিন হয়ে পড়বে।” শুধু হাসপাতাল নয়, গোটা শিল্পাঞ্চলের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদেরাও গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। ব্যবসায়ীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে বহু হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChittaranjan Das
FollowMar 12, 2026 09:38:110
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 09:37:430
Report
BSBarun Sengupta
FollowMar 12, 2026 09:37:200
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 12, 2026 09:25:410
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 12, 2026 09:25:320
Report
CDChampak Dutta
FollowMar 12, 2026 09:25:170
Report
ANArnabangshu Neogi
FollowMar 12, 2026 09:24:500
Report
SBSoumen Bhattachrya
FollowMar 12, 2026 09:24:360
Report
NRNarayan Roy
FollowMar 12, 2026 09:24:160
Report
ABArup Basak
FollowMar 12, 2026 08:21:410
Report
KMKIRAN MANNA
FollowMar 12, 2026 08:20:020
Report
MMManoranjan Mishra
FollowMar 12, 2026 08:08:530
Report
CDChittaranjan Das
FollowMar 12, 2026 08:08:360
Report
CDChittaranjan Das
FollowMar 12, 2026 08:08:140
Report
AMAshok Manna
FollowMar 12, 2026 08:07:550
Report