Back
पश्चिम बर्धमान में कांग्रेस का निर्वाचन सूची संशोधन विरोध: दुर्गापुर में मजिस्ट्रेट कार्यालय पर प्रदर्शन
CDChittaranjan Das
Mar 12, 2026 08:08:36
Durgapur, West Bengal
যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেসের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর চত্বর। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী ও সমর্থকরা মহকুমা শাসকের দপ্তরের সামনে জড় হয়ে প্রতিবাদে সামিল হন। বিক্ষোভকারীরা দপ্তরের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। শুরু হয় স্লোগান, বিক্ষোভ এবং প্রতিবাদ। এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তাঁর নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগরওয়াল জোর করে বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দিয়েছেন। জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী অভিযোগ করেন, 'রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে সেই বিপুল সংখ্যক ভোটার ভবিষ্যতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটাধিকার মানুষের অন্যতম মৌলিক গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার খর্ব করার চেষ্টা হলে তা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। দ্রুত সমস্যার সমাধান এবং বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।'
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChittaranjan Das
FollowMar 12, 2026 09:38:110
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 09:37:430
Report
BSBarun Sengupta
FollowMar 12, 2026 09:37:200
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 12, 2026 09:25:410
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 12, 2026 09:25:320
Report
CDChampak Dutta
FollowMar 12, 2026 09:25:170
Report
ANArnabangshu Neogi
FollowMar 12, 2026 09:24:500
Report
SBSoumen Bhattachrya
FollowMar 12, 2026 09:24:360
Report
NRNarayan Roy
FollowMar 12, 2026 09:24:160
Report
ABArup Basak
FollowMar 12, 2026 08:21:410
Report
KMKIRAN MANNA
FollowMar 12, 2026 08:20:020
Report
MMManoranjan Mishra
FollowMar 12, 2026 08:08:530
Report
CDChittaranjan Das
FollowMar 12, 2026 08:08:140
Report
AMAshok Manna
FollowMar 12, 2026 08:07:550
Report