Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

धूपगुड़ी में अभिषेक बनर्जी की चुनावी जनसभा से टीएमसी के घोषणाओं की चर्चा

PDPradyut Das
Mar 23, 2026 04:49:59
Jalpaiguri, West Bengal
ধুপগুড়িতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। আগামী ২৬ মার্চ ধুপগুড়ি বিধানসভার অন্তর্গত সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফনির মাঠে প্রার্থী নির্মল চন্দ্র রায়ের হয়ে নির্বাচনী প্রচারে জনসভা করবেন তিনি। উত্তরবঙ্গ থেকে রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে একাধিক জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও अभিষেক ব্যানার বন্দ্যোপাধ্যায়ের। রোড শো এবং জনসভায় জোর দিচ্ছে ঘাস ফুল শিবির। ধুপগুড়ি উপনির্বাচনেও একই মাঠে জনসভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই ঘোষণা করেছিলেন একাধিক প্রতিশ্রুতি। তার মধ্যে উল্লেখ যোগ্য প্রতিশ্রুতি পূরণ ধুপগুড়ি মহাকুমা গঠন। সহ হাসপাতালের উন্নয়ন। ফির ২৬ শে বিধানসভা নির্বাচনে ধুপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভার দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ফের কি ধুপগুড়ি বাসীর জন্য কোন চমক দিতে চলেছেন দলের সেকেন্ড ইন কামান্ড। যদিও ধুপগুড়িতে জয়ী হওয়ার ব্যাপারে বিজেপি ১০০ শতাংশ আশাবাদী। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার জন্য সাজ সাজ রব ধুপগুড়িতে। আগামী বৃহস্পতিবার থেকেই ভোটের দামামা অভিষেকের, ঠাকুরপাট ক্লাব ও পাঠাগার ফুটবল ময়দান যাকে ফনির মাঠ হিসেবে সকলে চেনেন ময়দানে সাজ সাজ রব।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPartha Chowdhury
Mar 23, 2026 06:02:56
Bardhaman, West Bengal:নির্চন কমিশনের তরফে তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশও। গত কয়েকদিন কেন্দ্রীয় বাহিনীর গতিবिधি চালু থাকলেও ভোট প্রচারের প্রথম রবিবার কিন্তু একেবারে বিভিন্ন ক্ষেত্রে তৎপর হতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনী এবং জেলা পুলিশকে। রবিবার বর্ধমান থানায় অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের নিয়ে বৈঠক করেন আই জি ওয়েস্টার্ন বিশাল গর্গ । ছিলেন ডি আই জি,বর্ধমান রেঞ্জ,পুলিশ সুপার। থানা থেকে রাজবড়ি অবধি রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, ভাতার থানায় গিয়ে অফিসারদের নিয়ে বৈঠক করেন পুলিশ সুপার সায়ক দাস। এছাড়াও আউশগ্রামের গুসকরায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও রায়না থানার সমসপুরেও রুট মার্চ হয়। এদিন আই জি ওয়েস্টার্ন বিশাল গর্গ জানান, সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন করাতে চায় নির্বাচন কমিশন। কমিশনের ছয় দফা গাইডলাইন ( অবজেকটিভ) রয়েছে। ছাপ্পা,বুথ জ্যাম, হিংসা এড়াতে এইগুলিকে নিবিড়ভাবে প্রয়োগ করতে বলেছে কমিশন। সেগুলি বিভিন্ন থানায় গিয়ে ব্রিফ করার কাজ শুরু হচ্ছে। তিনি আরো জানান,বিভিন্ন এলাকায় রুট march করছে কেন্দ্রীয় বাহিনী। এটি নিয়মিতভাবেই চলবে। নাগরিকদের মধ্যে আস্থা বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সুপার সায়ক দাস জানান, বিভিন্ন থানায় গিয়ে অফিসাররা নির্দেশগুলি ব্রিফ করছেন। নাকা চেকিং করা হচ্ছে প্রতিটি বিধানসভা এলাকায়।। এদিন রায়নায় কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিক জানান, 'এখানকার মানুষ খুব ভাল। এলাকায় শান্তি বজায় রাখা হবে। তাদের মধ্যে আস্থা বজায় রাখার কাজ চলবে।'
0
comment0
Report
CDChampak Dutta
Mar 23, 2026 05:45:46
Kaji Chak, West Bengal:লাগাতার বৃষ্টি তে আলু জমির উপর বইছে জল, কোথাও এক হাঁটু আবার কোথাও এক গোড়ালি জল, বৃষ্টিতে আলু জমি ডুবে যাওয়ায় দিশেহারা কৃষকেরা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত, চন্দ্রকোনা নিচু এলাকায় এখনো পর্যন্ত খোলা হয়নি আলু, নিচু এলাকায় দেরিতে চাষ হওয়ায় এখনো কৃষি জমি থেকে আলু খোলা হয়নি। এদিকে লাগাতার বৃষ্টিতে জলে ডাবেছে আলু জমি। কেউ সদ্য আলু খুলে কৃষি জমিতেই মজুত করে রেখেছিল আলু। সেই আলুও ভাসছে জলে। জল থেকে ছেঁকে ছেঁকে আলু তুলছে কৃষকেরা। বান্দিপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের কৈগেড়িয়া, গঙ্গারামপুর, কোটা এই সমস্ত গ্রামের কৃষি জমি এখন জলের তলায় কৃষকদের দাবি এই বৃষ্টির কারণে প্রায় ৩৫০ বিঘের মত কৃষি জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। যার কারণে আলু পচে যাওয়ার সম্ভবনা থাকছে। এদিকে আলুর দাম নেই অন্যদিকে থোলার দাম আকাশ ছোঁয়া সব মিলিয়ে আলু চাষিদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হতে হবে জানাচ্ছেন কৃষকেরা।
928
comment0
Report
MDMritunjay Das
Mar 23, 2026 05:05:18
Bankura, West Bengal:নির্বাচনের আগে এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অবিলম্বে এই পক্ষপাতিত্ব বন্ধ না করলে পদ থেকে সরতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ। ঘটনায় পাল্টা সাংসদকেই একহাত নিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে যুযুধান তৃনমূল ও বিজেপি শিবিরের মধ্যে শুরু হয়েছে দোষারोप পাল্টা দোষারোপের পালা। এর মাঝে এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন খোদ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের দাবি ইন্দাস থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারমূলক তৃনমূলের পতাকা রেখে দিয়ে খুলে ফেলে দেওয়া হচ্ছে বিজেপির পতাকা। ইন্দাস থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে তৃনমূলের ব্লক সভাপতি শেখ হামিদের পুলিশ বলেও অভিযোগ করেছেন সাংসদ। নির্বাচনী বিধি লাগুর পরেও ইন্দাসে বিডিওর অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। সাংসদের হুঁশিয়ারি এমনটা চলতে থাকলে ইন্দাস থানার ওসিকে পদ থেকে সরতে হবে। সাংসদের এই হুঁশিয়ারির পাল্টা সাংসদকেই দূষেছে তৃনমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। তাঁদের দাবি সাংসদ পাগল তা সকলেই জানে। শেখ হামিদের আতঙ্ক এখন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। তাই তিনি এমন মন্তব্য করেছেন।
1037
comment0
Report
ABArup Basak
Mar 23, 2026 05:02:53
Mal Bazar, West Bengal:ক্রান্তি ব্লকের ক্যানেল রোডে কৈলাসপুর চা-বাগানে ঢোকার মুখে হঠাৎই এক দুর্ঘটনাপ্রবণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাস্তার উপর একটি গাড়ির ইঞ্জিন অয়েল ছড়িয়ে পড়ায় পিচ্ছিল হয়ে যায় পথ। সেই সময় ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে আসা প্রায় সাতজন বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যান。 ঘটনায় বেশ কয়েকজন বাইক আরোহী হাতে-পায়ে আঘাত পান এবং কয়েকটি বাইকের ক্ষতি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে。 খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ক্রান্তি পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান, ট্রাফিক এএসআই বিশ্বজিৎ দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারা তৎপরতার সঙ্গে রাস্তার উপর ছড়িয়ে থাকা তেল বালি ছড়িয়ে এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। পুলিশের এই দ্রুত পদক্ষেপের ফলে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। স্থানীয় বাসিন্দা ও যানচালকেরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন তৎপরতা বজায় রাখার দাবি জানান।
1065
comment0
Report
CDChampak Dutta
Mar 23, 2026 05:02:35
974
comment0
Report
TDTapan Deb
Mar 23, 2026 04:21:15
983
comment0
Report
ABArup Basak
Mar 23, 2026 04:16:42
Mal Bazar, West Bengal:বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির মধ্যে দলবদলের প্রবণতা ক্রমশ জোরদার হচ্ছে। এরকমই ছবি দেখা গেলো মেটेलি ব্লকের নিখিল Pাড়া এবং বাসু Pাড়া এলাকায়। এদিন ১২ টি পরিবার তৃণমুল ছেরে বিজেপিতে যোগদান করেছে বলে বিজেপির দাবি। এদিন যোগাদানকারিদের হাতে দলিয় ঝান্ডা তুলে দেন নাগরাকাটার বিজেপি পার্থী পুনা ভেঙ্গরা। সঙ্গে ছিলেন জেলা সদস্য মজনু হক, মন্ডল প্রেসিডেন্ট মুন্না আলোম, মন্ডল সেক্রেটারি শ্যামক চেত্রীসহ অন্যান্যরা। পুনা ভেংরা এবং মজনু হক বলেন, তৃনমুল থেকে ক্ষুদ্ধ হয়ে ১২ টি পরিবার বিজেপিতে যোগদান করেছে। এবার ক্ষমতায় বিজেপি আসবে এবং সাধারণ মানুষের সার্বিক উন্নয়ন করবে। অন্যদিকে তুড়িবাড়ি এলাকায় আয়োজিত এক যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে শাসকদলে নাম লেখান ৪০ জন কর্মীরা। এই কর্মসূচির আয়োজন করে ওদলাবাড়ি অঞ্চল তৃনমুল ছাত্র পরিষদ নেতৃত্ব। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথাগত শর্মা। তথাগত শর্মার দাবি, তুড়িবাড়ি এলাকার একাংশ কংগ্রেস এবং বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগ দেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কর্মসূচি ও সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হয়েছে, তার সুফল পাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেই কারণেই সাধারণ মানুষের আস্থা তৃণমূলের উপর বাড়ছে। বাইট ১) নাগরাকাটার বিজেপি পার্থী পুনা ভেঙ্গরা। ২) বিজেপির জেলা সদস্য মজনু হক।
1089
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 04:16:19
Jalpaiguri, West Bengal:বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় প্রচারে গিয়ে বাধা বিজেপি প্রার্থী। ভোটের মুখে এলাকায় অশান্ত করার চেষ্টা করেছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। গতকাল রাতে জলপাইগুড়ি সদর ব্লকের ভুজারীপাড়া বাজারে বিজেপি প্রার্থী প্রচারে আসে তখনই তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান স্লোগান শুরু করে দেন। গো ব্যাক বিজেপি স্লোগান শুরু করে দেন। উল্লেখ্য, প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে জলপাইগুড়ি আসনের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। রবিবার সন্ধ্যায় গড়ালবাড়ি পঞ্চায়েত এলাকার শোভারহাটে প্রচারে যান তিনি। সেখানে তাঁকে উদ্দেশ করে গো ব্যাক স্লোগান দেন এলাকার তৃণমূল সমর্থকরা। এনিয়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি মোকাবিলায় নামে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
1081
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 23, 2026 04:15:27
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর দক্ষিণে উত্তপ্ত বাক্যযুদ্ধ: রূপা গাঙ্গুলীর হুঁশিয়ারি, পাল্টা জবাব লাভলী মৈত্রের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপি প্রার্থী রুপা গাঙ্গুলী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি কর্মীরা আর মার খাবে না, এবার পাল্টা মারও দেবে। তাঁর স্পষ্ট বক্তব্য—আর আক্রমণের চেষ্টা না করার বার্তা দেন তিনি। অতীতের সমস্ত হামলার কথা ও ক্ষোভ তাঁদের মনে রয়েছে বলেও জানান রূপা। তাঁর দাবি, মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়। অন্যদিকে, এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্র। তিনি বলেন, এটি বিজেপির সংস্কৃতি—গুন্ডামি ও মস্তানি করে বাইরে থেকে লোক এনে অশান্তি তৈরি করা। লাভলীর দাবি, তৃণমূল উন্নয়নকে সামনে রেখেই ভোট চাইবে। পাশাপাশি রূপা গাঙ্গুলীর উদ্দেশে শুভেচ্ছাও জানান তিনি।
1087
comment0
Report
ABArup Basak
Mar 23, 2026 04:09:00
Mal Bazar, West Bengal:ডাম্পারের টায়ারে হাওয়া ভরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ আলী (৪০)। তিনি মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল সংলগ্ন চুইয়া বস্তি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি হিন্দি স্কুলের কাছে টায়ারের দোকানে মহম্মদ আলী ডাম্পারের চাকায় হাওয়া ভরার সময় হঠাৎই টায়ারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর জখম হন মহম্মদ আলী। দোকানের আর এক জন মহম্মদ বেলা জানান, “হাওয়া ভরার সময়ে আচমকাই টায়ারটি ব্লাস্ট করে। আমরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে যাই।” তবে হাসপাতালে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কীভাবে আগামী দিনে সংসার চলবে, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা。
1065
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 04:08:45
Jalpaiguri, West Bengal:প্রার্থী প্রচারের পাশাপাশি যোগদান কর্মসূচিতে জোর। বিজেপি প্রার্থীর হাত ধরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান বলে দাবি বিজেপির। কটাক্ষ শাসক শিবিরের। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংক্রেস ছেড়ে বিজেপিতে যোগদান। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকার ১৫/৯৬ বুথের ১৮ টি পরিবারের ৯০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের হাত ধরে তারা বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীরা জানান, তৃণমূল সরকারের উপর বিতশ্রদ্ধ হয়েই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এদিন যোগদান পর্বের পর বিজেপি নেতাদের দাবি এই বুথে হয়তো আগামী দিনে তৃণমূল কংগ্রেস বুথে বসার লোক পাবে না। স্বাভাবিকভাবেই এই যোগদানের ফলে এলাকায় রীতিমতো উজ্জীবিত বিজেপি শিবির। তৃণমূলের হাত থেকে তারা ধুপগুড়ি আসনটি ফের দখলে নিবেন বলে দাবি বিজেপি নেতাদের।
1087
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 04:08:32
Jalpaiguri, West Bengal:বিধানসভা ভোটকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে ২০ জায়গায় নাকা তল্লাশি শুরু হয়েছে পুলিশের। ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি। ১৭ কিলোমিটার সীমান্তে কাটা তার নেই, বিএসএফ এর সঙ্গে বৈঠক করেছে পুলিশ। সেই এলাকায় পর্যাপ্ত বিএসএফ কাজে লাগানো হয়েছে। পলাতক অপরাধী থেকে শুরু করে সমাজের কুখ্যাত ক্রিমিনালদের চিহ্নিত করে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন জেলা পুলিশ সুপার অমরনাথ কে। তিনি আরও বলেন, "জেলায়ে ১১৩ টির মত স্পর্শকাতর বুথ রয়েছে৷ সেখানে নিবার্চন কমিশনের নির্দেশে সিসি ক্যামেরা থাকছে সঙ্গে বাড়তি নজরদারি করা হচ্ছে। প্রায় ১১০০ লাইসেন্সধারী বন্দুক ব্যবহার করেন। নিরাপত্তা কর্মী থেকে বিভিন্ন কাজে ব্যবহৃত বন্দুকের ছাড় দেওয়া হলেও অধিকাংশ বন্দুক ভোটকে কেন্দ্র করে ৩৩১ মার্চের মধ্যে স্থানীয় থানা জমা নেওয়া হচ্ছে। নাকা তল্লাশিতে এখনও পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি তবে ময়নাগুড়ি এলাকা থেকে ৭৫ হাজার টাকা পাওয়া যায়। কিসের টাকা এখনও জানাতে পারেনি। এছাড়া বেআইনি ভাবে মজুত করা মদের বিরুদ্ধে অভিযান চলছে। ৯২ জন ক্রিমিনাল রয়েছে, ১১০ জন বিভিন্ন সময়ে ভোটের সময় ঝামেলা করেছেন সেই রেকর্ডও রয়েছে। সবাইকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ৩৯০ জনের ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে৷ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সোমবার বৈঠকও রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের ভোটের কাজে ব্যবহার করা হবে না কমিশনের নির্দেশ।" এদিনের সাংবাদিক বৈঠকে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়, কোতোয়ালি থানার আইসি। অপরদিকে, চা বাগান এলাকার বুথে বুথে ঘুরে ভোটারদের অভয় দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার।জলপাইগুড়ির বানারহাট ব্লকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসেন জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথ কে। বানারহাট থানার আইসি সুরজ থাপাকে সাথে নিয়ে বানাররহাট চা বাগানের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন পুলিশ সুপার। ভোটারদের সঙ্গে কথা বলেন, আগে এই এলাকাগুলোতে কোন অশান্তির ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও খোঁজ নেন। বিধানসভা নির্বাচনে অশান্তি এড়াতে তৎপর জলপাইগুড়ি জেলা পুলিশ। যদি কোনরকম অশান্তির ঘটনা ঘটে তাহলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন পুলিশ সুপার। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অমরনাথ কে বলেন, জেলার বেশ কয়েকটি থানা এলাকা পরিদর্শন করা হয়েছে। শতাধিক বুথ স্পর্শকাতর রয়েছে। সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। এদিকে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটের প্রথম দফাতেই রয়েছে এই জেলার নাম। রাজগঞ্জ থানায় সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান, জেলাজুড়ে স্পর্শকাতাল এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শীঘ্রই আরও ৬ কোম্পানি আসবে। তিনি জানান, জেলায় ১৬০০-র বেশি বুথ রয়েছে এবং প্রতিটি বুথ এলাকায় ইতিমধ্যেই রুটমার্চ সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রায় ২০টি নাকা পয়েন্টে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো ও অশান্তি রুখতে বিশেষ টিমও গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপর বলে জানান পুলিশ সুপার।
1043
comment0
Report
Advertisement
Back to top