Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

उत्तर बंगाल के चाय उद्योग पर बजट में घोषणाओं की कमी से मजदूरों में भारी गुस्सा

PDPradyut Das
Feb 03, 2026 07:00:31
Jalpaiguri, West Bengal
গোটা দেশে মোট উৎপাদিত চায়ের ৩৫ শতাংশ উত্তরবঙ্গের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লক্ষ মানুষ উত্তরের চা শিল্পের উপর নির্ভরশীল। অথচ এলাকার অর্থনীতির অন্যতম বুনিয়াদ এই শিল্পের পুনরুজ্জীবনে কেন্দ্রীয় বাজেটে কোনাে ঘোষনা না থাকায় চরম ক্ষোভ ছড়িয়েছে উত্তরের চা বলয়ে। যার পরনাই হতাশ চা শ্রমিকরা। তাঁদের এই ক্ষোভ ভোটবাক্সে প্রতিফলিত হলে সমূহ বিপদের যে আশঙ্কা রয়েছে তা মানছেন গেরুয়া শিবিরের নিচুতলার কর্মীদের অনেকেই। পাহাড় ও তরাই-ডুয়ার্স মিলিয়ে তিনশোর বেশি বড় চা বাগান রয়েছে। গোটা উত্তরবঙ্গে ক্ষুদ্র চা বাগানের সংখ্যা প্রায় ৪০ হাজার। অথচ বাজেটে উত্তরের চা শিল্পকে চাঙ্গা করার লক্ষ্যে কোনও ঘোষণাঅ না থাকায় ক্ষুব্ধ বাগান মালিকরা। ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী বলেন, ‘বাজেটে উত্তরের চা শিল্প উপেক্ষিত। খুবই সংকটের মধ্যে দিয়ে পাহাড় ও তরাই-ডুয়ার্সের চা বাগানগুলি চলছে। আমাদের আশা ছিল, কেন্দ্রীয় সরকার বাজেটে এই শিল্পের জন্য কিছু অন্তত ঘোষণা করবে। কিন্তু প্রাপ্তি শূন্য। ফলে হতাশ হওয়া ছাড়া আর কিছু নেই।’ বাজেট নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের (সিস্টা) সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘ভিনরাজ্যের কাজু, নারকেল নিয়ে এতকিছু বলা হল। চা নিয়ে কিছু নেই। আমাদের দাবি ছিল, ক্ষুদ্র চা চাষিদের কৃষক স্বীকৃতি দেওয়া হোক। এতে কেন্দ্রীয় সরকারের কৃষক কল্যাণ প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা। চা শিল্পের প্রতি এই অবহেলা, কেন্দ্রীয় সরকারের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।’ সংকটের মধ্যেও গতবারের তুলনায় এবার চায়ের উৎপাদন বাড়ল রাজ্যে। গত বছর ৩৮২ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছিল উত্তরবঙ্গে। এবার তা বেড়ে হল ৪১১ মিলিয়ন কেজি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Feb 16, 2026 14:03:43
Kolkata, West Bengal:ফेर বাজেটে অধিবেশনে কু কথা। মেয়র পারিষদ তারক সিং বক্তব্য রাখার সময় আবার উত্তাল হল বাজেট অধিবেশন। তাঁর শৃতি শ্মশান নিয়ে বক্তব্য রাখার সময় ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর মহেশ শর্মার একটি কথা বিতর্ক সৃষ্টি হয়। শ্মশানের পরিকাঠামো কতটা ভালো হয়েছে তিনি বক্তব্য রাখছেন, তাঁর বক্তব্যকে টেনে ধরে তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা বরিষ্ঠ বিজেপিকে কটাক্ষ করেন, মিনা দেবী পুরোহিতের নাম করে তিনি বলেন, মিনাদেবী পুরোহিতকে ওই শ্মশানে নিয়ে যাওয়া হবে। এরপরেই উত্তাল হয়ে ওঠে অধিবেশন। সজল ঘোষ ও বিজয় ওঝা তীব্র আপত্তি জানান। তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলররা। ওয়ালে নেমে পড়েন দেবাশীষ কুমার, অসীম বসু সহ অন্যান্য কাউন্সিলররা। অবশেষে চেয়ারপার্সন মালা রায়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রিত আসে।
0
comment0
Report
RDRaktima das
Feb 16, 2026 14:03:29
Kolkata, West Bengal:বাজেটে বাংলা ভাষায় জোর। বাজেটের আলোচনা বাংলাতেই করতে হবে। এই মর্মে কাউন্সিলরদের কাছে নির্দেশ গেল কলকাতা পুরসভার চিফ হুইপ এর কাছ থেকে। সম্প্রতি বাংলা বাঙালির বঞ্চনা নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ভিন রাজ্যে একাধিকবার বাঙালির ওপর নেমে এসেছে আক্রমণ। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। এই সকল ঘটনার প্রতিবাদে বাজেটে বাংলায় বক্তব্য রাখা বাধ্যতামূলক করা হলো শাসকদলের তরফে। প্রত্যেকে যাতে বাজেটের আলোচনা বাংলাতেই রাখেন তা নির্দেশ দেওয়া হয়েছে। যারা হিন্দিভাষী রয়েছেন তাদেরকেও বলা হয়েছে যতটা সম্ভব বাংলাতেই তাদের বক্তব্য রাখতে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Feb 16, 2026 14:02:57
Howrah, West Bengal:হাইকোর্টের নির্দেশে দুটি বাড়ি ভাঙল উলুবেড়িয়া পুরসভা উলুবেড়িয়া পুরসভার অনুমতি ছাড়াই একটি বাড়ি নির্মান এবং একটি বাড়ির বেশ কিছুটা অংশ নির্মান করার অভিযোগ উঠেছিল। আর হাইকোর্টের নির্দেশে সোমবার ওই বাড়ি ও যে বাড়ির কিছুটা অংশ বেআইনি নির্মান করা হয়েছিল সেটা ভেঙে ফেলার কাজ শুরু করল উলুবেড়িয়া পুরসভা। আজ পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান এবং ওয়ার্ডের কাউন্সিলর আকবর শেখের উপস্থিতিতে পুরসভার কর্মীরা বাড়ি ভাঙার কাজ শুরু করে । কোনরকম অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। উলুবেড়িয়া পুরসভার ৩২ নং ওয়ার্ডের ফতেপুরে পুরসভার অনুমতি ছাড়াই বাড়ি নির্মান করেছিল জনৈক মনোজ মন্ডল। অন্যদিকে পুরসভার অনুমতির বাইরে গিয়ে নিজের বাড়ির কেশ কিছটা অংশ নির্মান করেছিলেন জনৈক তানিয়া চক্রবর্তী। দুটি বেআইনি নির্মান আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে হাইকোর্টের নির্দেশে সোমবার দুটি বেআইনি নির্মান ভাঙার কাজ শুরু করে উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Feb 16, 2026 13:34:31
Kolkata, West Bengal:ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এর ৬১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো নিউটাউন একটি পাঁচতারা হোটেলে। প্রদীপ জ্বালিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন প্রতিমন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 580টি হিমঘর মালিক এদিনের বার্ষিক সভায় অংশ নেয়। এদিনের আলোচনায় উঠে আসে কিভাবে হিমঘর গুলিকে আরো উন্নতমানের করা যায়,কৃষক স্বার্থে কিভাবে হিমঘর শিল্প ও রাজ্য সরকার কাজ করবে আগামীদিনে,তার পাশাপাশি মন্ত্রী বেচারাম মান্না বলেন আলুচাষি থেকে আলু বিক্রেতা অবধি মোট দের কোটি মানুষ এর সাথে যুক্ত তাই সরকার আলাদা ভাবে গুরুত্ব দিয়ে পুরো বিষয় টি দেখেথাকে।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 16, 2026 12:49:58
Siliguri, West Bengal:প্রথবারের জন্য ফাঁসি দেওয়ার অদূরে বিধাননগরে আসছেন দেশের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। ফাসিদেওয়ার বিধাননগরে সন্তোষিণী হাইস্কুল মাঠে ৭ ও ৮ মার্চ আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম তম সম্মেলনে আসছেন রাষ্ট্রপতি। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে রাষ্ট্রপতির হাত দিয়ে শাল গাছ রোপন করবেন এমনি জানালেনে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সদস্যরা। এদিন দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও নকশালবাড়ির সঙ্গে দেখা করেন কাউন্সিলের সদস্যরা। আদিবাসী সম্প্রদায় প্রকৃতির সঙ্গে সহ বাসস্থান, তাই দেশের রাষ্ট্রপতি হাতেই লাগানো হয় শাল গাছ। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওঁরাও সহ অন্যান্যরা। মূলত আদিবাসী সম্প্রদায় সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়ন সহ এই জনগোষ্ঠীর রক্ষণাবেক্ষণ কিভাবে হবে তা নিয়েই প্রতিবছর সম্মেলনে করেন আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। আগামী মাসের ৭ ও ৮ তারিখ এই অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি সহ সমস্যা কথা তুলে ধরা হবে বলে জানান আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের কার্যকারি সভাপতি নরেশ কুমার মুর্মু। উল্লেখ্য খুব শীঘ্রই দার্জিলিংয়ে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিনকয়েক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 16, 2026 12:45:40
Kolkata, West Bengal:বিজেপি রুদ্রনীল ঘোষ PC মুরলীধর সেন লেন চৌরঙ্গিতে পানীয় জল এবং জল নিকাশি ব্যবস্থা的问题। তৃণমূল টাকার নয়চয় ছাড়া আর কিছু করেনি। অবৈধ গাড়ি পার্কিং ব্যবস্থা মমতা সরকারের পুলিশ। Hawker দের ডালা বসিয়ে টাকা তোলা চলছে। ৪৪ নং ওয়ার্ডের কউন্সিলর রেহানা খাতুনের লোকজনের দৌড়াত্ব। মোহনমোদ আলী পার্কে প্রোমোটিং রাজ এলাকার প্রীতিটি জায়গা খেয়ে ফেলেছে। এন্টালি ওয়ার্ড ধাপার ভাগাড় অস্বাস্থ্যকর পরিস্থিতি। চম্পাবনী হাসপাতালে মাতৃসদনে তালা ঝুলছে। ওষুধের কালোবাজারি 5টি হাসপাতাল রয়েছে। রুগী ভর্তি তৃণমূল ঠিক করে দেয়। ৫৬ নং ওয়ার্ডে boster pumping ব্যবস্থা করার কথা হয়েছিল কিন্তু আজ অবধি তা হয়নি। বর্ষায় জল জমলে পরিস্থিতি শোচনীয়। পুকুর সুকৌশলে বোজানো হচ্ছে। বেলেঘাটা বিধানসভার রাজু নস্কর, পরেশ পাল।পানীয় জলের সমস্যা। জলের গাড়ি ঢুকে জল দিতে হয়। জলে নোংরা পাক। অবৈধ প্রোমোটিং। বস্তি ছাই একের পরে এক পুড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা কলুষিত করার চেষ্টা। বিবেক গুপ্তার নামে আর্থিক দুর্নীতি। এত জনবসতি পূর্ণ এলাকায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঋষিকেশ pumping স্টেশনে পরিস্থিতি বেহাল। নির্বিকার tmc প্রশাসন। Shyampukur বিধানসভা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি যা হয়েছে যা আইনকানুনের বিরুদ্ধে। ১৮ নং ওয়ার্ডের যৌনপল্লীর বিধায়কদের কোনো ব্যবস্থা নেই। মানুষের জীবন জ্বলছে। মানিকতলা বিধানসভা ক্রমাগত জলজমা, অবৈধ ভাবে মদ, জুয়ার আড্ডা। এখানে tmc এর মাঝারি বা ছোটো নেতাদের দেখা যায়। ২৬ কোটি টাকা সুইমিং পুলের জন্য নেওয়া হলেও কাজ হয়নি। JB রায় হোমিওপ্যাথি হাসপাতালে রং করা ছাড়া চিকিৎসা উন্নয়ন হয়নি। মানিকতলা খাল পারে অবৈধ অনুপ্রবেশকারী। কাশিপুর বেলগাছিয়া জলা জমি পুকুর ভরাট বিপত্তি।এলাকার মানুষ যা ক্ষোভ এর কথা বলেছেন তাই ফুটে উঠেছে এই চার্জশিটে।
0
comment0
Report
MMManoj Mondal
Feb 16, 2026 12:22:59
Kolkata, West Bengal:বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও বাংলাদেশ জামায়াতে ইসলামের সাফল্য বেশ লক্ষ্য করার মত বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া সাতক্ষীরা যশোর ও কুষ্টিয়ার মত জেলাগুলোতে জামাতের প্রার্থীদের জয়জয়কার উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার পেট্রাপোল ও গাইঘাটা সীমান্ত এলাকার এবং বসিরহাট মহকুমার সীমান্ত লাগোয়া অঞ্চলগুলি বর্তমানে হাই এলার্ট এর মধ্যে রয়েছে। বিএসএফও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে এই সকল নদীমাতৃক সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। জামায়াতে ইসলামী মূলত একটি কট্টরপন্থী মুসলিম রাজনৈতিক দল ফলত বিভিন্ন জঙ্গি নাশকতামূলক কাজকর্ম এবং অনুপ্রবেশ জনিত नানান সম্ভাবনার ফলেই এই এলাকা গুলিতে বাড়ানো হয়েছে প্রশাসনিক সতর্কতা। সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চল যা কাঁটাতারবিহীন ফলে সেই সকল এলাকায় অতিরিক্ত নজরদারি রয়েছে। এছাড়াও ইছামতি সংলগ্ন এলাকাগুলিতে স্পিডবোটে বাড়ানো হয়েছে টহলদারি। যে সকল সীমান্তবর্তী গ্রামগুলি রয়েছে সেখানকার স্থানীয়দেরকে ইতিমধ্যেই সতর্ক করেছে প্রশাসন। বলা যেতে পারে জামাতের জয়লাভ এর ফলে ভারত তথা পশ্চিমবঙ্গের জাতীয় নিরাপত্তা আরো বেড়ে গেছে। পাশাপাশি বিএসএফ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজ্য পুলিশ ও যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করে চলেছে।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 16, 2026 12:22:43
Siliguri, West Bengal:সুভোজিত হত্যা কাণ্ডে অভিযুক্ত কাজল পাসওয়ানকে দ্বিতীয় তারিখে আদালতে পেশ করার সময় ফের বিক্ষোভে ফেটে পড়ে আদালত চত্বর। বিক্ষোভ সমল দিতে গিয়ে আদালত চত্বর থেকে পুলিশ বলপূর্বক বিক্ষোভ কারীদের বের করে দেওয়ায় পুলিশের সঙ্গে ব্যাপক বচসা।এমন কি পুলিশের বিরুদ্ধে মহিলাদের ধাক্কা দেওয়ার অভিযোগ কে কেন্দ্র করে আদালত চত্বরের বাইরে মৃতের পরিবার পরিজন দের প্রতিবাদ। আজ (সোমবার)শিলিগুড়ি সুভোজিত হত্যাকাণ্ডের মামলায় প্রধান অভিযুক্ত কাজল পাসওয়ানের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে। অভিযুক্তকে আদালতে পেশ করার সময় আবারও মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে দেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে দেখে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। এই সময় পুলিশ মৃতের পরিবার ও এলাকাবাসীকে আদালত চত্বর থেকে বাইরে বের করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও মৃতের পরিবারের মধ্যে ব্যাপক বচসা হয়। এই ঘটনায় কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে মৃত সুভোজিতের পরিবার ও এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের দাবি, তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। পুলিশের কাজে কোনওভাবেই তারা বাধা সৃষ্টি করেননি। তা সত্ত্বেও পুলিশ জোরপূর্বক তাদের আদালত চত্বর থেকে বের করে দেয়। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে মহিলাদের ধাক্কা দিয়ে আদালত থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। যার জেরে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মৃতের বড় ভাই জানান, তারা আদালত চত্বরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। কিন্তু হঠাৎ পুলিশ এসে তাদের ধাক্কা দিয়ে আদালত থেকে বের করে দেয়। মহিলাদের ধাক্কা দেওয়া হয় এবং তাদের গায়ে হাত তোলার হুমকিও দেওয়া হয়। মৃতের ভাই প্রশ্ন তোলেন, ভাইয়ের জন্য ন্যায় বিচার চাওয়াই কি অপরাধ? তিনি আরও প্রশ্ন করেন, পুলিশ কোন কারণে তাদের আদালত চত্বর থেকে বের করে দিল?
0
comment0
Report
KMKIRAN MANNA
Feb 16, 2026 12:22:25
Dihierench, West Bengal:তৃণমূল নেতা বিকাশ বেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে কাঁথি ৩ ব্লকে বিজেপির মহিলাদের ঝাঁটা হাতে মিছিল, বিক্ষোভ, বিডিওকে ডেপুটেশন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে ওঠা তৃণমূলেরই প্রধান, মহিলা নেত্রীর শারীরিক অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘোষণামতো সোমবার কাঁথি ৩ ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন বিজেপির কর্মী-সমর্থক ও মহিলা মোর্চার সদস্যরা。 বিক্ষোভ কর্মসূচির আগে প্রায় এক কিলোমিটার পথ জুড়ে ঝাঁটা হাতে প্রতিবাদ মিছিল করেন মহিলারা। মিছিলে অংশ নেন বহু কার্যকর্তা,কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, এলাকার বিধায়ক সুমিতা সিনহা সহ বিজেপির একাধিক জেলা নেতৃত্ব। বিক্ষোভস্থলে বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং দাবি করেন, “এই রাজ্যে মুখ্যমন্ত্রী ছাড়া কোনো মহিলা নিরাপদ নন।” উল্লেখ্য, গত শুক্রবার কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই এক মহিলা নেত্রীর উপর শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে। অভিযোগ সংক্রান্ত একটি কথোপকথনের অডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে ওই মহিলা নেত্রী বিকাশ বেজের বিরুদ্ধে নিজের অভিযোগের কথা তুলে ধরেছেন বলে দাবি করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেই অডিও সমাজমাধ্যমে পোস্ট করে ঘটনার প্রতিবাদ জানান。 ঘটনার পর দলীয় নেতৃত্বের চাপে বিকাশ বেজ পঞ্চায়েত সমিতির সভাপতির পদ এবং দলীয় পদ থেকে ইস্তফা দেন。 তবে বিজেপির দাবি, শুধুমাত্র ইস্তফা যথেষ্ট নয়। অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে。 এই দাবিতেই সোমবার বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, “শুধু ইস্তফা দিয়ে দায় এড়ানো যাবে না। তৃণমূলের কাছে তার নিজের দলের মহিলারাই সুরক্ষিত নয়, বাংলার মহিলাদের সম্মান সুরক্ষার স্বার্থে আজকে এই বিক্ষোভ ডেপুটেশন। একজন মহিলার উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। প্রশাসনকে অবিলম্বে আইনি পদক্ষেপ নিতে হবে।” এই घटनाেকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এখন প্রশাসন ও পুলিশের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষ。 বাইট সৌমেন্দু অধিকারী।সাংসদ。 বাইট বিকাশ বেজ। অভিযুক্ত।
0
comment0
Report
PCPartha Chowdhury
Feb 16, 2026 12:22:04
Bardhaman, West Bengal:শিল্প সেতু নিয়েও দড়ি- টানাটানি। এবার’র বাজেটে উল্লেখ না থাকায় বিজেপির ক্ষোভপ্রকাশ বর্ধমানের কৃষক সেতুর বিকল্প শিল্প সেতু নিয়ে। তৃণমূল কংগ্রেসের পালটা তীর। তবে কাজ না এগোনোয় শঙ্কায় দুপারের বাসিন্দারাই। কৃষক সেতু। বাম আমলের শুরুতে উদ্বোধন হয়। যদিও প্রকল্প তৈরি হয় আগের কংগ্রেসের আমলে। তখনকার দিনে ভালভাবে চলে গেলেও এখন প্রচুর গাড়ির লোড। এই সেতু দুই বর্ধমান, বীরভূমের সাথে হুগলি, দুই মেদিনীপুরের একমাত্র যোগসূত্র। কালের নিয়মে এই সেতুর বিকল্প তৈরি করা দরকার, সরকারি স্তরেই স্বীকৃত। তবুও কাজ এগোচ্ছে না। এই সেতুকেই জোড়াতালি মেরে বিপজ্জনকভাবে চালানো হচ্ছে। এই সেতু কোনোও কারণে অচল হলে ব্যবসা বাণিজ্য, পরিবহন ভেঙে পড়বে।গতবার রাজ্য বাজেটে এই সেতুর বিকল্প হিসেবে শিল্প সেতুর কথা বলা হয়। তড়িঘড়ি হয়ে যায় শিলান্যাস। এবারের বাজেটে তার কোনো উল্লেখ নেই। বিজেপি নেতা Mortiyanjy Chandra বলেন, 'এই সেতুটি বর্ধমান শহরের সাথে বিস্তীর্ণ অঞ্চলের যোগসূত্র। শিলান্যাসের পর এক ছটাক কাজও এগোয় নি নতুন সেতুর। প্রতিদিন প্রাণ হাতে করে যান পারাপার হয়। অথচ, দক্ষিণ দামোদরের তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী, পাঁচজন বিধায়ক থাকেন। গতবার কেন্দ্রের বরাদ্দকে নিজের কোলে টেনে রাজ্য শিল্প সেতুর ঘোষণা করে। এলাকার মানুষকে ওরা বোকা বানাচ্ছেন।' পালটা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, 'মমতা বন্দোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। এবারের ভোট অ্যাকাউন্ট ছিল। পূর্ণাঙ্গ বাজেট নয়। কথার খেলাপ করা বিজেপির স্বভাব। ওদের ভাবতে হবে না। সেতুর কাজ যথাসময়ে হবে।' এলাকার মানুষ ধোঁয়াশায়। তারা বলছেন, আরো একটা বাজেট পেরিয়ে গেল। ১১ মাস আগে তারা ব্রিজের দুদিকে থাকা দীর্ঘদিনের বাজার, বাসস্ট্যান্ড খালি করে দিয়েছেন। বর্তমান ব্রিজটি জরাজীর্ণ। প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এটা কোনোভাবে ভেঙে পড়লে সর্বনাশ হয়ে যাবে। তারা চান, কথা চালাচালি আর প্রতিশ্রুতি বন্ধ হয়ে নতুন সেতুর কাজ শুরু হোক। কৃষক সেতুর বর্তমান হাল-হкনিকত (রেফারেন্স): কৃষক সেতু বর্ধমান শহরের লাইফলাইন হিসেবে পরিচিত কিন্তু এখন অস্তিত্বের সংকটে। কয়েক দশক আগে যে দূরদর্শী চিন্তাভাবনা নিয়ে এই সেতুটি তৈরি হয়েছিল, বর্তমানে এর ভার বইবার ক্ষমতা ক্রমশ হারাচ্ছে। বিপন্ন কৃষক সেতু: বর্ধমানের লাইফলাইনে জরুরি সংস্কার ও বিকল্পের দাবি বেশ কয়েক বছর পুরনো। আজকের সময়ের হেভি ডিউটি লোড সামলাতে এটিই উপযোগী নয়। স্থায়ী সমাধান ছাড়া বড়সড় বিপদের ঝুঁকি থেকে যায়। ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব: কৃষক সেতু অচল হওয়া মানে কেবল একটি রাস্তা বন্ধ হওয়া নয়, বরং গোটা অঞ্চলের অর্থনীতি থমকে যাওয়া। এটি বীরভূম, দুই বর্ধমান ও দুই মেদিনীপুরের সঙ্গে সংযোগস্থল হিসেবে কাজ করে। ব্যবসা-বাণিজ্য: কৃষিজ পণ্য পরিবহন ও শিল্পাঞ্চলের মালামাল সরবরাহের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ-শঙ্কা: প্রশাসনিক মহলে বিকল্প সেতুর প্রয়োজনীয়তা নিয়ে চর্চা চলছে দীর্ঘদিন, কিন্তু বাস্তবে কাজ এগোয়নি। জনমানসে বাড়ছে আতঙ্ক। যদি কোনো কারণে সেতুটি বসে যায় বা যাতায়াত বন্ধ হয়ে যায়, তাহলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। দাবিনামা: অবিলম্বে কৃষক সেতুর সমান্তরালে একটি বিকল্প নতুন সেতু নির্মাণ শুরু করা হোক; কেবল রক্ষণাবেক্ষণ দিয়ে কোনোমতেই চাপ সামলানো সম্ভব নয়।
0
comment0
Report
CDChampak Dutta
Feb 16, 2026 12:21:08
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 16, 2026 12:20:47
Ranaghat, West Bengal:হরিণঘাটায় কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, এলাকায় উত্তেজনা নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হরিণঘাটা পৌরসভা-র ৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে, কাউন্সিলর পিংকি রায়-এর স্বামী বাজু রায় ও তাঁর সহযোগীরা সুকুমার ঘোষ, তাঁর স্ত্রী ও প্রতিবন্ধী ছেলেকে মারধর করেছেন。 ঘোষ পরিবারের দাবি, এলাকায় গাঁজা বিক্রির প্রতিবাদ করায় দীর্ঘদিন ধরে বাজু রায় তাঁদের কুরুচিকর মন্তব্য ও হুমকি দিতেন। অভিযোগ, রবিবার রাত এগারোটা নাগাদ একদল দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে গালিগালাজ ও শারীরিক হেনস্থা করা হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ঘোষ পরিবার。 অন্যদিকে বাজু রায় অভিযোগ অস্বীকার করে জানান, তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট ঘিরেই বিবাদের সূত্রপাত। তাঁর বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। পৌরসভার চেয়ারম্যান দেবাশীষ বসু জানান, বিষয়টি তাঁর জানা নেই। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে
0
comment0
Report
Advertisement
Back to top