Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111
सॉल्ट लेक कल्चरल सोसाइटी ने सेंट्रल पार्क ग्राउंड में होली उत्सव का आयोजन किया
NHNantu Hazra
Mar 12, 2026 16:19:33
Salt Lake City, Utah
Holi Festival was organized by Salt Lake Cultural Society at Central Park Fair Ground. Sujit Bose and Sabyasachi Dutta were present. This festival attracted a large crowd with food, dance and songs, and seven-colour games. The program also featured Sujit Bose and Sabyasachi Dutta. Everyone said, "There will be Holi again in May after this Holi festival". সল্টলেক সাংস্কৃতিক সংসদের তরফ থেকে হোলি উৎসবের অনুষ্ঠান Central Park মেলা মাঠে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সুজিত বোস ও সব্যসাচী দত্ত। এই রং এর उत्सবে বহু মানুষের সমাগম হয় এখানে। খাওয়া দাওয়া নাচ-গানের সাথে সাথে সাত রঙের খেলায় মেতে ওঠেন তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত বোস ও সব্যসাচী দত্ত। প্রত্যেকের মুখে একই কথা: "এই Holi উৎসবের পরে মে মাসে আবারো Holi উৎসব হবে"।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMProsenjit Malakar
Mar 12, 2026 17:49:01
Nijuri, West Bengal:তৃণমূলের গ্রাম সভাপতি নবকুমার লোহারের পুকুরে কীটনাশক দিয়ে মাছ মারার অভিযোগ।। ঘটনাটি ঘটে কংকালী গ্রাম পঞ্চায়েতের আদিত্যপুর গ্রামে। পারিবারিক কারণে সাম্প্রতিক কয়েকদিন আগে হুমকি মুখে পড়তে হয় নবকুমার পাল কে কার্যত তারপরই his_pুকুরে কীটনাশক দিয়ে পুকুরে মাছ মেরে দেওয়ার মত অভিযোগ ওঠে। যদিও পাঁচ বিঘা উপর একটি পুকুরে কমপক্ষে 10 কুইন্টালেরও বেশি মাছ মারা যাও গেছে বলে আশঙ্কায় আছেন নব কুমার লোহার। তিনি জানান, দু লক্ষ টাকারও বেশি তিনি মাছ এই পুকুরে ফেলেছেন। আজ সেই মাছগুলি কার্যত কোনোটি দু কিলো কোনোটি ৪ কিলো ও কোনটি তিন কিলোর ও বেশি ওজন হয়েছে। পুকুরে শুধু মাছই নয় পুকুরে থাকা সাপ,ব্যাঙ ও অন্যান্য কীটপতঙ্গ মারা গেছে, এছাড়াও যে বাস্তুতন্ত্রের ভারসাম্য তা কিন্তু নষ্ট হয়ে পড়েছে। নবকুমার লোহার আজ দুপুরে মাছ মারা যাওয়া দেখে তিনি জল এবং মাছকে নিয়ে যান ল্যাবে টেস্ট করাতে এবং সেখানে তিনি জানতে পারেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে সমস্ত রকম মাছ মারা যাবে শুধুমাত্র কীটনাশক ব্যবহার করার ফলে। এছাড়াও দেশীয় পদ্ধতিতে চাইনা পাম্প লাগানো হয়েছে যাতে অক্সিজেনের ঘাটতি না হয়। ইতিমধ্যেই নবকুমার লোহার তিনি শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও করছেন।।
0
comment0
Report
PMProsenjit Malakar
Mar 12, 2026 17:48:37
Nijuri, West Bengal:তারাপীঠে গ্যাস সংকটে ভক্তদের ভান্ডারা বন্ধের পথে, চিন্তায় মন্দির কমিটি পশ্চিমবঙ্গ জুড়ে রান্নার গ্যাস (এলপিজি) এবং বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকটের জেরে এবার ভক্তদের ভোগান্তি বাড়ল পবিত্র তারাপীঠ মন্দিরে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবেই দেশের বিভিন্ন রাজ্যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহ ব্যাহত হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশে গৃহস্থালি ব্যবহারের জন্য গ্যাসকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, ফলে হোটেল, রেস্তোরাঁ এবং মন্দিরের মতো প্রতিষ্ঠানগুলি চরম সমস্যায় পড়েছে। তারাপীঠ মন্দিরে প্রতিদিন লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। মন্দিরে তারা মায়ের নিত্য ভোগ রান্না হয় কাঠের উনুনে, কিন্তু ভক্তদের জন্য যে বিশাল ভান্ডারার (ফ্রি খাবার বিতরণ) ব্যবস্থা চলে, তা মূলত বাণিজ্যিক গ্যাসের উপর নির্ভরশীল। বিভিন্ন ভক্ত, সাধু-সন্ত এবং স্থানীয় দরিদ্র মানুষেরা এই ভান্ডারা থেকে খাবার পান। মন্দির কমিটির দাবি, প্রতিদিন গড়ে ৬টিরও বেশি বড় ভান্ডারা রান্না করতে হয়। কিন্তু গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাস না পাওয়ায় নতুন করে কোনো ভাণ্ডারা দেওয়ার আবেদন বাতিল করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ইতিপূর্ব চলমান ভাণ্ডারাও বন্ধ হয়ে গেছে বা বন্ধের মুখে। এর ফলে শ্মশানে বাসকারী সাধু-সন্ত, গরিব-দুঃখী এবং সাধারণ ভক্তরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারাপীঠ চত্বরে হোটেল-রেস্তোরাঁগুলিও গ্যাস না পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে, যা পর্যটক ও তীর্থযাত্রীদের আরও অসুবিধায় ফেলছে। রাজ্য সরকার এই সংকট মোকাবিলায় ২৪x৭ কন্ট্রোল রুম খুলেছে এবং হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন, যুদ্ধের আগে পর্যাপ্ত মজুত না রেখে এমন নিয়ন্ত্রণ আরোপ করা উচিত হয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি দাবি করেছেন, দেশে গ্যাসের কোনো সংকট নেই, শুধু অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ চলছে। তারাপীঠ মন্দির কমিটি জানিয়েছে, পরিস্থিতি না বদলালে ভক্তদের জন্য ভোগ-ভান্ডারা বিতরণ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। এই সংকটের সমাধান না হলে পুণ্যার্থীদের আধ্যাত্মিক যাত্রায় বড় বাধা সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে。
0
comment0
Report
EGE GOPI
Mar 12, 2026 17:48:04
Kharagpur, West Bengal:প্রার্থী কে? সিদ্ধান্ত নেবে দলই! খড়গপুরে সভা থেকে দিলীপ ঘোষ নিজস্ব প্রতিনিধি: ফের কি Dilip Ghosh-ই হতে চলেছেন Kharagpur সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী? দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর এমনই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের একাধিক আসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার পরেই খড়গপুর সদর কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর সদর কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক Hiran Chatterjee-কে এবার প্রার্থী না করার সম্ভাবনাই বেশি। পরিবর্তে ওই কেন্দ্রে আবারও দিলীপ ঘোষকে প্রার্থী করার বিষয়টি নিয়ে দলের অন্দরে জোর আলোচনা চলছে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুরের খরিদা এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ উপলক্ষে একটি জনসভায় যোগ দেন দিলীপ ঘোষ। সভা মঞ্চ থেকে তিনি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপিকে জেতানোর আহ্বান জানান। সভা শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “পার্টি যাকে প্রার্থী করবে, তাকে আমরা জিতিয়ে আনব। এখনও ঘোষণা হয়নি কে প্রার্থী হবে। সেই সিদ্ধান্ত দলই নেবে।” দিল্লির বৈঠকের পর খড়গপুর সদর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। এখন নজর বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণার দিকে।
0
comment0
Report
PMProsenjit Malakar
Mar 12, 2026 17:47:45
Nijuri, West Bengal:*বীরভূমে ভোটার তালিকা থেকে ১১,৬০০ নাম বাদ, সরব তৃণমূল — সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল* বীরভূম: ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে সরব হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল দলের বীরভূম জেলা কোর কমিটি। দলের দাবি, জেলায় অন্তত ১১,৬০০ জন ভোটারের নাম হঠাৎ করেই তালিকা থেকে বাদ পড়েছে। অথচ যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে তাঁদের সকলেই জীবিত এবং তাঁরা নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনে আবেদন করেছিলেন。 তৃণমূল কংগ্রেসের অভিযোগ, Election Commission of India–এর নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট ভোটাররা যথাযথভাবে ফর্ম জমা দিয়েছিলেন। শুধু তাই নয়, ভোটার তালিকা সংশোধনের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্রও তাঁরা জমা দেন। কিন্তু তারপরও কেন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হল, তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে দল। এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব。 এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “একসঙ্গে এত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া খুবই চিন্তার বিষয়। যাঁদের নাম বাদ গেছে তাঁরা সবাই জীবিত এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে আবেদন করেছিলেন। তা সত্ত্বেও তাঁদের নাম বাদ পড়েছে কেন, তার সঠিক ব্যাখ্যা প্রশাসনকে দিতে হবে।” তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন এবং দ্রুত সমাধান করা উচিত。 অনুব্রত মণ্ডলের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটার তালিকার গুরুত্ব অপরিসীম। সেই তালিকা থেকেই যদি বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ে যায়, তাহলে তা গণতন্ত্রের জন্যও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। তাই প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার ব্যবস্থা করা。 এছাড়াও এদিন রাজ্যে গ্যাসের সংকট নিয়েও মুখ খোলেন তিনি। অনুব্রত মণ্ডলের অভিযোগ, বর্তমানে রান্নার গ্যাসের অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেক জায়গায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বা দেরিতে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি。 পাশাপাশি বিজেপির বিভিন্ন কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, রথযাত্রা থেকে শুরু করে বিভিন্ন জনসভা করে বিজেপি রাজ্যে রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে তাঁর দাবি, এসব কর্মসূচির মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলা যাবে না。 অনুব্রত মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন, “মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজেপি যতই কর্মসূচি করুক, বাংলার মানুষ তাদের বিশ্বাস করে না।” তাঁর দাবি, উন্নয়নের ভিত্তিতেই আগামী নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থন পাবে。 এদিন তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের বিষয়টি নিয়ে প্রয়োজনে নির্বাচন কমিশনের কাছেও তারা বিষয়টি তুলে ধরবে। পাশাপাশি প্রকৃত ভোটারদের অধিকার রক্ষায় দল সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছে জেলা নেতৃত্ব។
0
comment0
Report
RDRaktima das
Mar 12, 2026 16:19:58
Kolkata, West Bengal:श्राबंति चট্টोपाध্যाय, ইন্টারভю প্রশ্ন: ১) নায়িকারা মায়ের চরিত্রে অভিনয় করতে ভয় পায় সেখানে একেবারে যখন ঠাকুমার রোল এলো প্রথমে কি ভাবলে? ২) এই ঠাকুরমার ঝুলির সঙ্গে সুকুমার রায়ের ঠাকুরমার ঝুলির কি কোনরকম মিল আছে বা এখানে কি তার কোন কনটেক্সট আছে? ৩) একটা গোয়েন্দাগিরি করার স্বভাব এমনিতেই থাকে, তুমি ব্যক্তিগত জীবনে কতটা গোয়েন্দাগিরি করো? ৪) রাজনৈতিক মহলে জোড় গুঞ্জন এবার tmc প্রার্থী হচ্ছেন শ্রাবন্তী। তুমি একবার বিজেপির হয়েছে দাঁড়িয়ে ছিলে। কেমন অভিজ্ঞতা? এবার কি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছ? ৫) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার কেমন সম্পর্ক? ৬) সোশ্যাল মিডিয়া তোমাকে প্রায় কটাক্ষে শিকার হতে হয়, সম্প্রতি তুমি সাইবার ক্রাইমে অভিযোগও করেছো। কি সমস্যা হয়েছিল? অভিযোগ করার পর সমস্যা সমাধান হলো?
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 12, 2026 16:19:47
Kolkata, West Bengal:ব্যানিজিক গ্যাস সিলিন্ডার অপ্রতুল, বাধ্য হয়ে ইন্ডাকশন, ইলেকট্রিক গ্রিল, বিদ্যুতে ভরসা করে দোকান চালাচ্ছে শহরের অন্যতম জনপ্রিয় ফুডচেন কোম্পানি বা রেস্তোরাঁ সংস্থা 'সাংহাই ফ্লেভারস অফ চায়না টাউন'। দমদম নাগেরবাজারে সংস্থার একটি আউটলেটে গিয়ে জানা গেল ব্যানিজিক গ্যাস সিলিন্ডার না পাওয়াতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তবে রেস্তোরাঁ আসা খাদ্যপ্রিয় মানুষকে নিরাশা না হয়ে ফিরতে হয় তার জন্য তারা বিকল্প ব্যবস্থা নিয়েছে। শুধু তাই নয়, এই ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে থাকা ব্যক্তিরা যাতে সমস্যায় না পড়ে এই যুদ্ধ পরিস্থিতি অবস্থায় তাই তারা বিকল্প হিসেবে ইন্ডাকশন, ইলেকট্রিক গ্রিল, বিদ্যুতের মাধ্যমে খাদ্য প্রস্তুতকরার সিদ্ধান্ত গ্রহন করছে। যাতে কোন মানুষকে এসে ফিরে যেতে না হয়। আর তার সাথেই এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত ব্যক্তিরা যাতে বিপদে না পড়ে সেই কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 12, 2026 16:02:22
Kolkata, West Bengal:প্রতিটি মানুষ তাদের নিজেদের ফোনের মাসিক রিচার্জ করে থাকে এবং একটি মাসে ৩০ দিন হলেও মাসিক রিচার্জে ২৮ দিনের সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই মাসিক রিচার্জের সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফোনে ইনকামিং কল ও মেসেজের সুবিধা বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। এই বিষয়টির বিরুদ্ধে সরব হয়েছেন আপের সংসদ রাঘব চাড্ডা। সাধারণ মানুষ যারা নিয়মিত এই মাসিক রিচার্জের সুবিধা গ্রহণ করে থাকেন তারা সমর্থন জানাচ্ছেন রাঘব চাড্ডাকে। তারা জানিয়েছেন এই গোটা বিষয়টি সাধারণ মানুষের অনেক আগেই ভাবা উচিত ছিল কিন্তু যে কোনভাবেই হোক সুযোগের অভাব অথবা বিকল্পের অভাবে তারা কোন কিছু করতে বা বলতে পারেননি। কিন্তু আজ যখন রাঘব চাড্ডা এই গোটা বিষয়ের বিরুদ্ধে সরব হয়েছে তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সমর্থন জানাচ্ছেন তাকে।
0
comment0
Report
Advertisement
Back to top