Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

खड़गपुर सीट पर दिलीप घोष फिर से उम्मीदवार? पार्टी तय करेगी

EGE GOPI
Mar 12, 2026 17:48:04
Kharagpur, West Bengal
প্রার্থী কে? সিদ্ধান্ত নেবে দলই! খড়গপুরে সভা থেকে দিলীপ ঘোষ নিজস্ব প্রতিনিধি: ফের কি Dilip Ghosh-ই হতে চলেছেন Kharagpur সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী? দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর এমনই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের একাধিক আসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার পরেই খড়গপুর সদর কেন্দ্রকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর সদর কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক Hiran Chatterjee-কে এবার প্রার্থী না করার সম্ভাবনাই বেশি। পরিবর্তে ওই কেন্দ্রে আবারও দিলীপ ঘোষকে প্রার্থী করার বিষয়টি নিয়ে দলের অন্দরে জোর আলোচনা চলছে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়গপুরের খরিদা এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ উপলক্ষে একটি জনসভায় যোগ দেন দিলীপ ঘোষ। সভা মঞ্চ থেকে তিনি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপিকে জেতানোর আহ্বান জানান। সভা শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “পার্টি যাকে প্রার্থী করবে, তাকে আমরা জিতিয়ে আনব। এখনও ঘোষণা হয়নি কে প্রার্থী হবে। সেই সিদ্ধান্ত দলই নেবে।” দিল্লির বৈঠকের পর খড়গপুর সদর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে। এখন নজর বিজেপির আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণার দিকে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 13, 2026 15:16:08
Dihierench, West Bengal:দুই বাসের রেষারেষি তে প্রাণ গেল এক পথ চলতি মহিলার । মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস ঢোকার সময় দুই বাসের রেষারেষি হয়। মেচেদা বাসস্ট্যান্ড থেকে ফল কিরে এক মহিলা রাস্তা দিয়ে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক বাস ধাক্কা মারে ওই মহিলাকে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলা। তবে ওই মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি।ঘটনা অস্তরের কোলাঘাট থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান যে বাসস্ট্যান্ডে ঢোকার সময় প্রতিনিয়ত বাস প্রচুর রেষারেষি হয়। নিজেদের টাইমের জন্য। আর সেই বাসের রেষারেষি তে প্রাণ গেল এক পথ চলতি মহিলার। বাইট সাকির আলী প্রত্যক্ষদर्शী。 সোমনাথ সামন্ত প্রত্যক্ষদर्शী।
45
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 13, 2026 14:00:36
Kolkata, West Bengal:একাধিক কর্মচারী সংগঠনের ডাকা আজকের ধর্মঘটের নিরিখে বরাবরের মতো ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্য কো অর্ডিনেশন কমিটি যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আজ ধর্মঘট ডেকেছে। ইতিমধ্যেই অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকারি এবং সরকার অধীনের অফিসে আজ পূর্ণ বা অর্ধ দিবস ছুটির সমস্ত আবেদন খারিজ হবে। তবে এই তালিকা থেকে মেডিক্যাল, চাইল্ড কেয়ার, মাতৃত্বকালীন ছুটি এবং আর্ন লিভ কে বাইরে রাখা হয়েছে। এর বাইরে ছুটি নিলে শো কজ করা হবে। জবাব সন্তোষজনক না হলে একদিনের বেতন কাটা যাবে। এমনকি জবাবদিহি এড়িয়ে গেলে নন ডাইস বা কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কর্মী সংগঠন, রাজ্যের বিরোধী দল বিজেপি বামফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
211
comment0
Report
RDRaktima das
Mar 13, 2026 13:32:40
Kolkata, West Bengal:ফেরার কाकুলিয়া কান্ডের অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। যাঁকে পুলিশ খুঁজে পাচ্ছে না এবার তাঁর তরফে আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হলো পুরোমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র সামনে এসেছে। সেখানে ১৮ মার্চ ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতার মেয়র সহ, মালা রায়, জাভেদ খান, মদন মিত্র সহ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে। যদিও প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এরকম কোন আমন্ত্রণপত্র তিনি কাছে আসেনি। সোনা পাপ্পুর নাম না করে ফিরহাদ হাকিমের বক্তব্য, এরকম কাউকে তিনি চেনেন না। কোন আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে onu তাকে। তাই সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে যদি কেউ এই ধরনের পোস্টার বা কার্ড বিভিন্ন জায়গায় বিলি করে থাকেন তাহলে সেটা তার কিছু করার নেই। Amânțan পত্রের ছবি (হোয়াটসঅ্যাপে)+ বাইট: ফিরহাদ হাকিম (ক্যামেরায় আছে)
157
comment0
Report
MMManoj Mondal
Mar 13, 2026 13:32:22
Kolkata, West Bengal:আর মাত্র তিন দিন পরেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী বারুণী মহামেলার পুণ্যস্নান। এই উপলক্ষে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মতুয়া ভক্তের সমাগম হবে ঠাকুরনগরে। সেই কারণে মেলার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ ঠাকুরনগর ঠাকুরবাড়ি পরিদর্শনে এলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন আইজি বারাসাত অমিত পি জাভালগি, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাসগুপ্ত, অ্যাডিশনাল এসপি SANTANU CHOWDHURIE, গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্ত সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক। তারা মেলার মাঠ, কামনা সাগর এবং আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি মতুয়া ভক্তদের প্রবেশ ও প্রস্থানের বিভিন্ন রাস্তা নিয়ে মেলা কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয়েও একাধিক পরামর্শ দেন আধিকারিকরা। পরিদর্শন শেষে আইজি অমিত পি জাভালগি সাংবাদিকদের জানান, আগত ভক্তদের যাতে কোনও রকম অসুবিধা না হয় এবং শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয়, তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
189
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 13, 2026 12:18:02
Howrah, West Bengal:পশ্চিম এশিয়ায় যুদ্ধ যদি এবারেই না থামে তবে এখানে তেলের সংকট দেখা দিতে পারে। বাড়তে পারে তেলের দাম। এটাই জানালেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ মান্না। এদিন তিনি বলেন এখনো পর্যন্ত পেট্রল ডিজেল সরবরাহে কোন সংকট নেই। তবে যুদ্ধ যদি চলতে থাকে তবে সে ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কারণ হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। রান্নার গ্যাসের ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। এদিন তিনি আরো বলেন যুদ্ধ শুরু হওয়ার পর তিনটি তেল কোম্পানি তেল সরবরাহ করলেও ক্রেডিট ফেসিলিটি তুলে দিয়েছে। তার বদলে অগ্রিম পুরো টাকা পেমেন্ট করতে হচ্ছে। যা 많은 ডিলারের পক্ষে সম্ভব নয়। তাই বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। তবে এভাবে যুদ্ধ চললে তেলের সংকট দেখা দিতে পারে। কারণ অন্য দেশ থেকে তেল আনতে সময় লাগতে পারে। যেহেতু আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়ে গেছে তাই এখানেও তেল এবং সিএনজির দাম বাড়তে পারে।
168
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 13, 2026 12:17:24
Baruipur, West Bengal:बसन्ती हाइवे पर टोटो और मालवाहक लोरी की आमने-सामने भिड़ंत हो गई। गर्भवती महिला समेत शिक्षक और एक बच्चे सहित कुल 8 लोग घायल हुए हैं। स्थानीय सूत्रों के अनुसार, भांगड़ 1 नंबर बीडीओ कार्यालय के सामने बसन्ती हाइवे पर यात्री-भरे टोटो और मालवाहक लोरी की भिड़ंत हुई। दुर्घटना में टोटो चालक समेत 8 लोग गंभीर रूप से घायल हुए। घायल व्यक्तियों में घटकपुकुर हाई स्कूल के शिक्षक विश्वजीत मंडल शामिल हैं, जिनके दोनों हाथ टूटे हैं। गर्भवती बताई गई अनिमा कर्मकार भी गंभीर रूप से घायल हैं। एक बच्चे सहित अन्य लोग भी घायल हैं। विश्वजीत मंडल को गंभीर स्थिति में SSKM Hospital भेजा गया है। टोटो चालक को चित्तरंजन अस्पताल भेजा गया है। स्थानीय लोगों के अनुसार मालाबारी ल lori Kolkata की दिशा से मालঞ্চ के ओर जा रहा था; पुलिस ने मौके पर पहुंचकर जांच शुरू कर दी है।
154
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 13, 2026 12:04:10
Rajpur Sonarpur, West Bengal:বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে বারুইপুর এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সহ একাধিক দাবিতে বারুইপুর এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সরকারি কর্মচারীরা। সারা পশ্চিমবঙ্গে পাশাপাশি বারুইপুরেও এই কর্মসূচিতে অংশ নেন বহু শিক্ষক, শিক্ষা কর্মী ও সরকারি কর্মচারী。 মূলত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া ডিএ অবিলম্বে কার্যকর করার দাবি, অনিয়মিত শিক্ষক ও শিক্ষা কর্মীদের নিয়মিতকরণ, সরকারি প্রতিষ্ঠানে প্রায় ছয় লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধের দাবিতে এই আন্দোলন করা হয়। এছাড়াও বকেয়া প্রদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী, পঞ্চায়েত ও পৌর কর্মচারীদের বাদ দেওয়ার জন্য রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে এমএ ফাইল করার প্রতিবাদেও সরব হন আন্দোলনকারীরা। কো-অর্ডিনেশন কমিটি এবং ১২ই জুলাই যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অবস্থান বিক্ষোভে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মীরা।
200
comment0
Report
BSBidhan Sarkar
Mar 13, 2026 12:03:28
Chinsurah, West Bengal:কাপড়ের ব্যবসায় যা কামাই হয়েছিল সেই সেভিংস ভেঙে দু' কোটি টাকা লাগিয়েছিলেন সুপারী ব্যবসায়। গুজরাটের তিন ব্যবসায়ীর থেকে সেই টাকা ফিরে পাননি。 মানসিক অবসাদে কিট নাশক খেয়ে আত্মঘাতী হলেন রিপন হালদার(৫২)。 চুঁচুড়া রবীন্দ্র নগরের বাসিন্দা প্রৌঢ় রিপন হালদার আগে কাপরের ব্যবসা করতেন।মহারাষ্ট্রে থেকে ভালো উপায় করতেন।একটু একটু করে জমিয়েছিলেন টাকা।গুজরাটে তিন ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের সুবাদে ২০২১ সালে সুপারী ব্যবসায় টাকা ঢালেন。 প্রথম প্রথম ভালো ব্যবহার করলেও পরে আর সেই আচরন পাননি প্রৌঢ়। ব্যবসা থেকে রিটার্ন না পেয়ে টাকা ফেরত চাইতে থাকেন।কিন্তু সেই টাকা না পাওয়ায় মানসিক অবসাদে পরে যান প্রৌঢ়。 গতকাল পোলবার মহেশপুরে সুপারী কারখানার সামনে কিটনাশক খেয়ে নেন।তাকে চুঁচুড়া হাসপাতাল থেকে একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।সেখানেই গতকাল রাতে তার মৃত্যু হয়।মৃত্যু কালীন জবানবন্দিতে যে তিনজনকে টাকা দিয়েছিলেন তাদের নাম বলে যান প্রৌঢ়。 ঘটনায় রবীন্দ্রনগরে কান্নায় ভেঙে পরেন রিপন হালদায়ের পরিবার。 প্রৌঢ়ের স্ত্রী মুক্তি হালদার বলেন,টাকা নেবার পর না ব্যবসা দিয়েছে না টাকা ফেরত দিয়েছে।আমাদের নিঃস্ব করে ছেড়েছে।ভবানীপুরের ফ্ল্যাটে গেছি আমরা বাজারের অফিসেও গেছি একাধিকবার কিন্তু টাকা দেয়নি।সঠিক বিচার চাই আমরা শাস্তি চাই। স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন তৃনমূল প্রধান ও সুপারী ব্যবসায়ী বিদ্যুৎ বিশ্বাস বলেন,আমরা ঘটনাটা জানতাম।বেশি লাভের প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছিল।অনেকবার বলেছিলাম টাকা ফেরত দেওয়ায় জন্য।সেটা দেয়নি।এখন যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় পরিবারটা ভেসে যাবে।আমরা থানায় এফআইআর করব。
152
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 13, 2026 12:02:16
Howrah, West Bengal:বেলুরমঠে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।এনিয়ে জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করলেন হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র।তার অভিযোগ বেলুরমঠের পুণ্যভূমিতে এসে বেলুরমঠকে অপমান করেছেন জ্ঞানেশ কুমার।তার কারণ মঠের বহু সন্ন্যাসী মহারাজের নাম বিচারাধীন রয়েছে।আগে মহারাজদের শুনানিতে ডাকা হয়েছিল।তারপর অনেকজন মহারাজের নাম বিচারাধীন।কৈলাশ বলেন মহারাজদের সবাই শ্রদ্ধা করে।আর নির্বাচন কমিশন বিজেপির কথায় সর্বত্যাগী সন্ন্যাসীদের হয়রানী করছে।এতে মেনে নেওয়া যায়না।জ্ঞানেশ কুমারকে ক্ষমা চাইতে হবে।বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন নো এস আই আর নো ভোট।বিজেপি জ্ঞানেশ কুমারকে বলেছে এস আই আর প্রক্রিয়া না শেষ করে চলে যাওয়া যাবেনা।শুনানি শেষ করতে হবে।বেলুরমঠ সূত্রে জানা গেছে যে সমস্যা হয়েছিলো তা ঠিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে.
257
comment0
Report
BSBidhan Sarkar
Mar 13, 2026 12:02:02
Chinsurah, West Bengal:বাশবেড়িয়া পুরসভায় গ্যাসের আকাল,বন্ধ হল মা ক্যান্টিন।নোটিশ ঝুলিয়ে দেওয়া হল। _Baṃśbēṛiyā pōrasbhaśhā pōcalita duṭi mā kānṭinē prāyā sāta śatāḍhā ēmā mha dhī rānnaṭāra madhaye dineṇ dina ēka ētu dīếḍhā chila;_ ক্যান্টিনের রান্নাঘরে কর্মরত দেবী নন্দন জানান, দুই-তিন দিন ধরে গ্যাসের সমস্যা চলছে। পুরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দিয়ে আজ রান্না হয়েছে, তবে শনিবার কী হবে তা বলা মুশকিল। আজ সন্ধ্যা পর্যন্ত গ্যাস না পাওয়া গেলে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে। খাবার গ্রহণকারী এক ব্যক্তি বলেন, ক্যান্টিন বন্ধ থাকলে ক্ষুধার্ত থাকতে হবে, না শুকনো খাবার, মুড়ি বা চিঁড়ে খেতে হবে। চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের ভুল মনোভাবের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তুঘলকি নির্দেশে ব্যবস্থা ভেঙ্গে পরেছে। গ্যাস না পাওয়া গেলে ক্যান্টিন বন্ধ করা ছাড়া উপায় নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে গ্যাস পাওয়া যায় এবং মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে। ক্যান্টিনগুলো খোলা রাখার চেষ্টা চলছে। গ্যাস ছাড়া আর কোনো খাদ্যের অভাব নেই।
127
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 13, 2026 12:01:51
Howrah, West Bengal:ব্রিগ্রেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা।আগামীকাল জনপ্লাবন হবে।বললেন শ্মিক ভট্টাচার্য।হাওড়া স্টেশন সংলগ্ন চত্তরে দূর দূরান্ত থেকে আসা মানুষদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।সেখানে আজ পরিদর্শনে আসেন শমিক ভট্টাচার্য।তিনি বলেন প্রচুর মানুষ আসবে।তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছে।বর্তমানে রান্নার গ্যাসের সংকট চলছে।সেক্ষেত্রে এত মানুষের রান্না কিভাবে হবে।এ প্রসঙ্গে তিনি বলেন এরাজ্যে গ্যাসের সমস্যা নেই।তৃণমূল গান পয়েন্টে ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে।মুখয়ন্ত্রী বিভ্রান্তমূলক বিবৃতি দিয়ে মানুষকে আতঙ্কিত করছেন।কুনাল ঘোষ আগামীকাল প্রধানমন্ত্রীর সভার মঞ্চ নিয়ে কটাক্ষ করে বলেছেন দক্ষিনেশ্বর মন্দিরের আদলে মঞ্চ হচ্ছে।এটা পুজোর থিম নাকি রাজনৈতিক জনসভা তা বোঝা যাচ্ছে না।এপ্রসঙ্গে শমিক বলেন তৃণমূলের কথা আর কেউ শুনছে না।বিজেপি যা করছে মানুষের সামনে তুলে ধরছে।
245
comment0
Report
Advertisement
Back to top