Back
Shiyaldah-Gete train services launched from March 16 with temporary extension; several trains extend...
AGAyan Ghosal
Mar 13, 2026 01:45:52
Kolkata, West Bengal
GEDE
হাওড়ার পাশাপাশি শিয়ালদহ শাখায় সোমবার থেকে নতুন পরিষেবা চালু হচ্ছে।
দীর্ঘদিন ধরেই শিয়ালদহ–গেদে এবং গেদে–মাঝেরহাট শাখার নিত্যযাত্রীরা ট্রেনের দাবি তুলছিলেন। যাত্রীদের এই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন তা বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে।
১৬ মার্চ অর্থাৎ আগামী সোমবার থেকে শিয়ালদহ ডিভিশন অস্থায়ী পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করবে। এর ফলে হাজার হাজার দৈনিক যাত্রীর যাতায়াত আরও আরামদায়ক ও সহজ হবে বলে আশাবাদী পূর্ব রেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১২২৭ আপ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল ট্রেনটি গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে শিয়ালদহ থেকে সকাল ৯.২৮ মিনিটে ছেড়ে ১২.০৭ মিনিটে গেদে পৌঁছাবে। আবার একইভাবে ৩১২২৬ এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে গেদে থেকে সকাল ৮.২৬ মিনিটে ছেড়ে সকাল ১০.৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটির সময় পুনর্নির্ধারণ করে বিকেল ৪.৫০ মিনিটে করা হয়েছে। এটিকে গেদে পর্যন্ত বাড়িয়ে ৩১৯৩৩ আপ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। ট্রেনটি শিয়ালদহ থেকে বিকেল ৪.৫০ মিনিটে ছেড়ে সন্ধে ৭.৩৮ মিনিটে গেদে পৌঁছবে।
গেদে–মাঝেরহাট সরাসরি যাত্রার প্রয়োজনীয়তা বিবেচনা করে গেদে–রানাঘাট এবং নৈহাটি–মাঝেরহাট ট্রেন দুটিকে একত্রিত করে একটি নতুন পরিষেবা চালু করা হচ্ছে। ৩০১৪৪ ডাউন গেদে–মাঝেরহাট স্পেশাল গেদে থেকে বিকেল ৪.১৫ মিনিটে ছেড়ে সন্ধে ৭.২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছাবে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 13, 2026 01:45:360
Report
BSBarun Sengupta
FollowMar 13, 2026 00:45:470
Report
PMProsenjit Malakar
FollowMar 12, 2026 17:49:010
Report
PMProsenjit Malakar
FollowMar 12, 2026 17:48:370
Report
PMProsenjit Malakar
FollowMar 12, 2026 17:48:190
Report
EGE GOPI
FollowMar 12, 2026 17:48:040
Report
PMProsenjit Malakar
FollowMar 12, 2026 17:47:450
Report
NRNarayan Roy
FollowMar 12, 2026 16:20:320
Report
CDChampak Dutta
FollowMar 12, 2026 16:20:170
Report
RDRaktima das
FollowMar 12, 2026 16:19:580
Report
SBSoumen Bhattachrya
FollowMar 12, 2026 16:19:470
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 16:19:330
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 16:19:070
Report
NHNantu Hazra
FollowMar 12, 2026 16:18:510
Report