Back
शिलिगुड़ी के मेयर गौतम देब ने दीवार पर प्रचार लिखा, शंकर घोष पर तंज
NRNarayan Roy
Feb 25, 2026 11:33:40
Siliguri, West Bengal
*প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে মেয়র গৌতম দেব , "নিজেই নিজের দেওয়া লিখছে , লোক খুঁজে পাচ্ছে না!" কটাক্ষ শঙ্করের*
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি৷ তবে প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে। প্রতিদ্বন্দ্বীতায় কে এগিয়ে থাকবে সেই প্রসঙ্গ যখন তুঙ্গে তখনই দেওয়াল লিখে প্রায় জল্পনার অবসান করলেন মেয়র গৌতম দেব৷ সপ্তাহখানেক আগেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় একটি সরকারি অনুষ্ঠান থেকে মেয়র গৌতম দেব ঘোষণা করেন এই বিধানসভা থেকে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাঁর নিজের জন্মভূমিতেই ফিরে যাবেন৷ মেয়রের এই বক্তব্যে কার্যত স্পষ্ট হয়ে যায় শিলিগুড়ি বিধানসভায় এবার বিজেপির প্রতিদ্বন্দ্বিতায় নামবেন মেয়র গৌতম দেব৷
সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ির এলাকারেই দেওয়াল লিখলেন গৌতম দেব৷ বুধবার দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়া লিখনে অংশ নেন তিনি৷ নিজেই রঙ তুলি হাতে দেওয়াল লেখেন৷ তবে প্রার্থীর জায়গা বাদ দিয়েই দেওয়াল লিখে যান তিনি৷ এক প্রকার নির্বাচনী প্রচারে এগিয়ে থাকতে চাইছে তৃণমূল। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মতই অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা শিলিগুড়ি বিধানসভা৷ বিগত বিধানসভা নির্বাচনে এই ক্ষেত্র থেকেই বামেদের হাত ছাড়ে বিজেপির টিকিটে লড়েছেন শঙ্কর ঘোষ৷ শঙ্করের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারই গুরু বর্ষীয়ান বামনেতা অশোক ভট্টাচার্য এবং তৃণমূলের ওম প্রকাশ মিশ্র। অশোক মডেল বা তৃণমূলের দাপট কোন ফর্মুলাই কাজে লাগেনি ২০২১ এর বিধানসভা নির্বাচনে৷ প্রায় ৬০ হাজার ভোটে তৃণমূলকে পরাস্ত করে বিজেপি৷ এবারও তৃণমূলের লড়াই হবে বিজেপির শঙ্করের বিরুদ্ধে ঠিক এমনটাই ভাবনা রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে কোন দলেরই প্রার্থী নিয়ে তথ্য প্রকাশ হয়নি৷
অন্যদিকে গৌতমের দেওয়াল লিখন নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ মেয়রকে কটাক্ষা করে বলেন , "নিজেই নিজের দেওয়া লিখছে , লোক খুঁজে পাচ্ছে না!" পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দলের আগে প্রচার শুরু করেছে বিজেপি। শহরে যা চলছে তাতে এই অদখ্য মেয়রের নূন্যতম বিবেক থাকলে তিনি পদত্যাগ করতেন।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KMKIRAN MANNA
FollowFeb 25, 2026 15:32:320
Report
BSBhabananda Singha
FollowFeb 25, 2026 15:32:020
Report
SCSandip Chowdhury
FollowFeb 25, 2026 14:31:140
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 25, 2026 13:19:420
Report
SPSANDIP PRAMANIK
FollowFeb 25, 2026 13:08:510
Report
BSBidhan Sarkar
FollowFeb 25, 2026 13:08:090
Report
BSBidhan Sarkar
FollowFeb 25, 2026 13:07:550
Report
MMManoranjan Mishra
FollowFeb 25, 2026 13:07:380
Report
SCSandip Chowdhury
FollowFeb 25, 2026 13:07:120
Report
NRNarayan Roy
FollowFeb 25, 2026 13:06:450
Report
BSBhabananda Singha
FollowFeb 25, 2026 13:06:300
Report
ABArup Basak
FollowFeb 25, 2026 13:06:140
Report
NRNarayan Roy
FollowFeb 25, 2026 13:05:430
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 13:05:120
Report
NHNantu Hazra
FollowFeb 25, 2026 13:04:590
Report