Back
NIA ने स्वतंत्र जांच के लिए टीम भेजी; दंगे-फसाद के पीछे सच की जांच शुरू
AGAyan Ghosal
Feb 01, 2026 05:48:02
Kolkata, West Bengal
ঝাড়খণ্ডের বিশ্রামপুরে পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে খুনের গুজব। তার জেরে ১৬ এবং ১৭ জানুয়ারি উপর্যুপরি দুই দিন প্রথমে ৯ ঘণ্টা ও পরের দিন ৪ ঘণ্টা অবরুদ্ধ হয়ে যায় ১২ নম্বর জাতীয় সড়ক। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকার মহেশপুর মোড়ে ১৬ এবং বড়ুয়া মোড়ে ১৭ জানুয়ারি যথেচ্ছ তাণ্ডব চলে। সাধারণ মানুষের ওপর আক্রমণ, সাংবাদিকদের ওপর হামলা, সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন, ট্রেনের লাইনের পাথর তুলে লাইনের ওপর রেখে দেওয়া, স্টেশন ভাঙচুর, লেভেল ক্রসিং ভাঙচুর সহ একের পর এক বেআইনি কাজে মদত দিল কারা? কে ছড়ালো গুজব? শ্রমিকের আত্মহত্যা কে খুনের চেহারা দেওয়ার চেষ্টা করল কারা? কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যেকোনো কেন্দ্রীয় এজেন্সি চাইলে এই ঘটনার পৃথক তদন্ত করতেই পারে। সেইমতো শুক্রবার রাতে নয়াদিল্লি থেকে বহরমপুর পৌঁছায় ৮ সদস্যের NIA তদন্তকারী দল। শনিবার সকাল থেকেই কাজে লেগে পড়েন দলের সদস্যরা। প্রথমে বেলডাঙ্গা থানার, তারপর বহরমপুর পুলিশ সুপার অফিস, বহরমপুর আদালত, তারপর একেবারে গ্রাউন্ড জিরো অর্থাৎ বেলডাঙ্গা বড়ুয়া মোড়ে শনিবার তাদের গ্রাউন্ড জিরো ফ্যাক্ট ফাইন্ডিং করতে দেখা যায়। জেলা পুলিশ তাদের সর্বতোভাবে সাহায্য করে। পুলিশই সেই দুদিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ টাইম লাইনের বিবরণ স্পটে দাঁড়িয়ে NIAকে ব্রিফ করে। একাধিক প্রশ্নের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করার পর NIA নিজস্ব মেকানিজম ব্যবহার করে ঘটনার তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেবে বলে সূত্রের খবর।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
TCTathagata Chakraborty
FollowMar 13, 2026 06:02:290
Report
BBBimal Basu
FollowMar 13, 2026 05:23:500
Report
PSPrasenjit Sardar
FollowMar 13, 2026 05:21:130
Report
ABArup Basak
FollowMar 13, 2026 05:20:430
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 05:19:570
Report
MCMoumita Chakraborty
FollowMar 13, 2026 04:33:550
Report
EGE GOPI
FollowMar 13, 2026 04:33:140
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 04:16:480
Report
SCSaurav Chaudhuri
FollowMar 13, 2026 04:16:280
Report
SMSubhasis Mandal
FollowMar 13, 2026 04:16:040
Report
PDPradyut Das
FollowMar 13, 2026 04:06:200
Report
AMAshok Manna
FollowMar 13, 2026 04:06:030
Report
BMBiswajit Mitra
FollowMar 13, 2026 03:36:220
Report
ALArup Laha
FollowMar 13, 2026 03:35:140
Report
ABArup Basak
FollowMar 13, 2026 03:34:540
Report