Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
मुरशिदाबाद पुलिस ने हुमायूं कबीर की पत्नी को नोटिस जारी; सरकारी जमीन से जुड़े आरोप
VDVikram Das
Mar 11, 2026 04:15:10
Kolkata, West Bengal
হুমায়ুন কবির এর স্ত্রী কে এবার নোটিস করল মুর্শিদাবাদ পুলিশ । সরকারি জমি দখল ও জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করার অভিযোগে আগেই ল্যান্ড ডিপার্টমেন্ট নোটিস করেছিল হুমায়ুনের স্ত্রী কে, নোটিশের উত্তর না দেওয়ায় এবার ল্যান্ড ডিপার্টমেন্ট এর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মির সুলতানকে নোটিস পাঠিয়ে তলব করল পুলিশ । আজ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Mar 11, 2026 06:51:05
Katwa, West Bengal:সতীপীঠ অট্টহাস মন্দিরে তালা ভেঙে চুরি। মন্দিরের তালা ভেঙে কালীমূর্তির অলঙ্কার সহ প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কেতুগ্রামের অট্টহাস সতীপীঠ চত্বরের রটন্তী কালী মন্দিরের ঘটনা।সিসি ক্যামেরা এবং পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বে ও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অট্টহাস সতীপীঠের প্রধান সেবক রামদাস বাবাজী বলেন, মঙ্গলবার গভীর রাতে সিসি ক্যামেরায় কাদা লেপে রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করেছে।রটন্তী কালীমূর্তির রুপোর মুকুট, পায়ের মল, একটি সোনার চেইন সহ প্রণামী বাক্সে থাকা নগদ টাকা দুষ্কৃতীরা নিয়েছে।চুরি যাওয়া রূপো এবং সোনার অলঙ্কারের মূল্য তিনি জানাতে পারেন নি। প্রণামী বাক্সের টাকার পরিমানও বলতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের কর্মীর বক্তব্য প্রণামী বাক্সটা ভাঙা অবস্থায় জঙ্গলের মধ্যে পড়েছিল।অট্টহাস সতীপীঠে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও চুরির ঘটনায় অনেকে অবাক। কেতুগ্রাম পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান দুষ্কৃতীরা সতীপীঠ লাগোয়া পিছনের মাঠ দিয়ে জঙ্গলের ভিতরের রাস্তা ধরে রটন্তী কালী মন্দিরে পৌঁছেছে। বাইট:১) সন্তোষ রায়, সতীপীঠের কর্মী, ২) রামদাস বাবাজী, প্রধান সেবক, অট্টহাস সতীপীঠ মন্দির।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 11, 2026 06:33:26
Bankura, West Bengal:রান্নার গ্যসের সিলিন্ডার পেতে নাজেহাল সাধারণ মানুষ,জেলার বিভিন্ন জায়গায় গ্যাসের গোডাউনে গ্রাহকদের লম্বা লাইন, বাড়িতে রান্নার গ্যাস শেষ, হোটেলে খেতে হচ্ছে, কারোর আজ রান্না হতো এখন কেরোসিনও শেষ চরম সমস্যায়, যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশই তীব্র হচ্ছে রান্নার গ্যাসের সঙ্কট। দু সপ্তাহ আগে রান্নার গ্যাসের সিলিণ্ডারের বুকিং করেও মিলছে না হোম ডেলিভারি। অগত্যা গ্যাসের সিলিন্ডার নিতে সকাল থেকেই গ্যাসের গোডাউনগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাউসিং সংলগ্ন এলাকায় বা বাঁকুড়া শহরের গ্যাসের গোডাউনগুলোর সামনে সকাল থেকে লম্বা লাইন গ্রাহকদের। মাঝে মাঝে উত্তেজনা চরমে উঠছে。 বুকিং করার কয়েকদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার গ্রাহকের বাড়িতে পৌঁছে যাওয়াটাই দস্তুর। কিন্তু ইরান ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে সেই পরিসেবা কার্যত বন্ধ হয়ে গেছে। দু সপ্তাহ আগে বুকিং করেও এখনো বাড়িতে গ্যাসের সিলিন্ডার পাননি গ্রাহকেরা। এদিকে অনেকের বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে গ্যাসের গোডাউনে ভিড় জমাচ্ছেন গ্রাহকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাউসিং সংলগ্ন এলাকায় তেমনই গ্যাসের সিলিন্ডার নেওয়ার জন্য গ্রাহকদের লম্বা লাইন পড়েছে। সিলিন্ডার নিতে সকাল থেকে দেড় থেকে ২ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকদের। গ্রাহকরা জানাচ্ছি ইতিমধ্যেই বাড়ির গ্যাস শেষ হয়েছে, রান্না বন্ধ ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে হোটেলে খেতে হচ্ছে। কেউ জ্বালাচ্ছেন গ্যাস শেষ হয়ে কেরোসিনে রান্না হতো এখন কেরোসিনো শেষ বাধ্য হয়েই দু-तিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে ধীরে ধীরে বড় বড় হোটেলগুলিতেও গ্যাস শেষ হতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার মানুষজন।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 11, 2026 06:31:11
Dinajpur, Rangpur Division:বঙ্গ ভোটের অন্যতম বৈশিষ্ট্য দেওয়াল লিখন। দেওয়াল লিখন মানে ছোট ছোট কবিতা একে অপরের দোষ ত্রুটি উল্লেখ করে ছোট ছোট ছড়া বিভিন্ন ধরনের কার্টুন এবং রাজনৈতিক মতাদর্শ ও প্রতিশ্রুতির প্রচার। যা নিয়ে প্রচুর সাহিত্য রচনা হয়েছে একসময়। কিছু দেওয়াল লিখনের ছড়া ও ছবি লোকের মুখে মুখে ফিরেছে এক সময়। দেওয়াল লিখনেও বাঙালির নিজস্ব বৈশিষ্ঠ্য ও রুচিবোধের প্রমাণ থাকতো একসময়। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরাই চুন বালতি হাতে বেরিয়ে পড়তেন ভোটের আগে দেয়াল লিখতে কেউ বানাতেন কবিতা, কেউবা ছবি, কেউবা দলের মার্কা আঁকায় পারদর্শী ছিলেন। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই শুরু হয়ে যেত দেওয়াল লিখন দেওয়াল দখল রাত জেগে কোথাও হারিকেন জেলে কোথাও বা হ্যাজাক জেলে দেওয়াল লিখনের স্মৃতি রোমন্থন করেছেন অনেকে। কিন্তু বর্তমানে আবাসন কালচার এবং বিভিন্ন রাজনৈতিক বিধিনিষেধের কারণে দেওয়াল লিখন কিছুটা হলেও তার পূর্ব গৌরব হারিয়েছে অবশ্য কৌলিন্য বজায় রয়েছে বলে মত আর রাজনৈতিক নেতৃত্বের। পুরনো বাম কর্মী থেকে শুরু করে ডানপন্থী রাজনীতিবিদ সকলেই দেওয়াল লিখন কে আলাদা গুরুত্ব দিতে চাইছেন এখনো। রাস্তায় যাতায়াতের পথে সকলেই না জেনে বুঝেই দেওয়ালের দিকে তাকায় আর এই অভ্যাসকেই কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখন এর কাজ করেছে এতদিন। ভোট বাংলায় প্রতি বাড়ি দেওয়াল লিখন নিয়ে আলাদা উন্মাদনা দেখা গেছে আজ থেকে পাঁচ বছর আগেও কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু নতুন গণমাধ্যম অর্থাৎ ইন্টারনেট নির্ভর মোবাইল লোকের হাতে হাতে এসে যাওয়ায় এখন কিছুটা হলেও ভাটা পড়েছে দেওয়াল লিখনে তার অবশ্য অন্য কারণও রয়েছে। এখন আর বড় দেওয়াল কোন জায়গাতেই নেই থাকলেও রাজনৈতিক চাপে অনেকেই তা দিতে চান না আবার কেউ কেউ শখের দেওয়ালে রং নষ্ট করতে চায় না। অন্যদিকে বেধিনিষেধ রয়েছে কোনরকম সরকারি দেওয়ালে দেওয়াল লিখন করা যাবে না যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রাজনৈতিক কর্মীদের এখন অবশ্য কর্মীরা আর দেওয়াল লিখন নিয়ে ব্যস্ত হয়ে যায় না। রাজনৈতিক দলগুলি বরাত দিয়ে প্রফেশনাল আর্টিস্ট নিয়োগ করে তাদের দিয়েই দেওয়াল লিখন এর কাজ সারে। বালুরঘাটে বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই দেওয়াল দখল হয়েছে অনেক জায়গায় দেওয়াল লিখন এর কাজও সম্পন্ন হয়েছে। দেওয়াল যুদ্ধ শুরু হয়ে গেছে বালুরঘাটে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস হোক বা প্রধান বিরোধীদল বিজেপি সকলের দেওয়াল লিখন শুরু করেছে। বামপন্থীরা অবশ্য এখনো সেভাবে দেওয়াল লিখন শুরু করেনি তবে তাদের দেওয়াল তৈরি আছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই তারা দেয়াল লিখন শুরু করবেন কিন্তু অনেকেরই গলায় আক্ষেপের সুর আগে যেভাবে কর্মী সমর্থকরা মাঠে ময়দানে নেমে ভোটের আগে থেকেই বাংলার ভোটকে একটা উৎসবে পরিণত করতেন এখন আর তা হয় না এখন অনেকটাই কর্পোরেটেড ছোঁয়া লেগেছে রাজনীতির অঙ্গনে সবকিছুই করে দিচ্ছে কোন না কোন সংস্থা আর যে কারণেই পুরনো ধারণা অনেকটাই মলিন ভোটবাজারে। সত্তরের দশকে কেন্দ্রীয় রাজনীতির সাথে বাংলার রাজনীতির পার্থক্য মতবিরোধ রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ইত্যাদি দিব্যি প্রকাশ পেত দেওয়াল লিখনে। কিন্তু এখন সেসব অতীত। এখন দেওয়াল লিখন মানে একে অপরের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দেওয়া বা কাদা ছোড়াছুড়ি এখন দস্তুর হয়ে উঠেছে। তবুও দেওয়াল লিখন এর শাশ্বত আবেদন অগ্রাহ্য করছে না কোন রাজনৈতিক দলই কর্মী সমর্থকরা নয় এখন এজেন্সির তৈরি করে দেওয়া বক্তব্য দিয়েই প্রফেশনাল আর্টিস্টরাই লিখছেন দেওয়াল।
0
comment0
Report
BBBimal Basu
Mar 11, 2026 06:30:49
Basirhat, West Bengal:দুঃসাহসিক চুরি গয়না ও নগদ টাকা চুরি গেল গৃহস্থের বাড়ি থেকে, সব মিলিয়ে আনুমানিক ৭ লক্ষ টাকার সোনা গহনা এবং নগদ ৪৮ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। হিংগলগঞ্জ থানায় বাঁকড়া গ্রামে ঘটনার তদন্তে পুলিশ। গতকাল রাতেই হিংগলগঞ্জ থানার বাঁকড়া ধরণী মন্ডল নামে এক গৃহস্থের বাড়িতে কেউ ছিল না, শুধু অসুস্থ বৃদ্ধা বাড়িতে ঘুমিয়ে ছিলেন; সেই সুযোগে রাতে দরজার তালা ভাঙে, দুষ্কৃতীরা ঘরে ঢুকে আলমারি ও শোকেস ভাঙে, সোনা গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। বাড়ির সদস্যরা সকালে বাড়ি ফিরে দেখে তাদের বাড়িতে চুরি হয়ে গেছে। খবর দেওয়া হয় হিংগলগঞ্জ থানায়। ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 11, 2026 06:30:27
Durgapur, West Bengal:ফাঁকা জনসভা। শোনার লোক নেই বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য। এটাই হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা সমালোচনায় তৃণমূল। ওরা থাকে রথে আমরা থাকি পথে, ফোনে কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। জেলা সভাপতির বক্তব্য, বিজেপির উল্টো রথের যাত্রা । মঙ্গলবার বিকালে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা। সেখানে মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সহ রাজ্য নেতৃত্ব। মঞ্চের নিচে গুটি কয়েক বিজেপি কর্মী চেয়ারে বসে। কিন্তু বাকি মাঠে দেখা গেল না কোনো মানুষকে। সম্প্রতি দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে বিজেপির কমলমেলার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তার কর্মসূচিচিত্রেও দেখা যায়নি সেইরকম লোক। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পরিবর্তন যাত্রার জনসভায়। বিজেপি বারে বারেই দাবি করছে তাঁদের পাশে মানুষ রয়েছে। তাদের সভায় হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। কিন্তু যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছে গেরুয়া শিবির। যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে রাজ্য পরিবর্তনের ডাক দিচ্ছে সেই সভা থেকেই মুখ ফেরাচ্ছে বাংলার মানুষ। তৃণমূল অভিযোগ তুলছে, বিজেপির রথ যেখানে যাচ্ছে সেখানেও পথ আটকানো হচ্ছে। পদ্ম নেতাদের দেখেই মানুষ বিরক্ত হচ্ছে। তবুও জোর করে গুরুত্বপুর্ণ রাস্তা আটকে ভিড় জমানোর চেষ্টা করছে। তীব্র সমালোচনা করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ফোনে বলেন,"আমাদের বলার কিছু নেই। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন মঞ্চে নেতারা বক্তব্য রাখছেন কিন্তু নিচে কর্মী সমর্থকদের আর সাধারণ মানুষের দেখা নেই। মিথ্যা প্রতিশ্রুতি কেউ শুনতে আসে না। ভুল ভাল মন্তব্য করে ওঁরা মানুষ সেইজন্য বিরক্ত। ওদের শুধু রথই ঘোরে মানুষ নেই। ওরা অপেক্ষা করে কখন প্যারাসুটে করে লোক নামবে। আমরা একথায় বলব ওরা থাকে রথে আর আমরা থাকি পথে।" পাল্টা রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন," ওদের জন্য চেয়ার ফাঁকা রেখেছিলাম ওঁরাও তো আসেনি।" অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য, বিজেপির পরিবর্তন যাত্রা নয়, এটা উল্টো রথের যাত্রা।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 11, 2026 06:17:09
Chinsurah, West Bengal:বাড়ি বন্ধ রেখে বেরোনোর উপায় নেই, ফের উত্তরপাড়ায় চুরি! পরপর চুরির ঘটনায় অতিষ্ঠ শহরবাসী。 দুদিন আগেই ১২ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এবার উত্তরপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পলাশ সরণী এলাকায় চুরির ঘটনা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন area's বাসিন্দারা। ভদ্রকালী কো অপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দা অভিষেক রায় গতকাল তিন ঘন্টার জন্য বাড়িতে ছিলেন না।তার মা বাবা বোলপুর গিয়েছেন।স্ত্রী ছেলে দূর্গাপুরে বিয়েবাড়িতে।ফাঁকা বাড়ি সেই সুযোগ কাজে লাগিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে গহনা ও নগদ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে যায় চোর।ঘটনায় খুবই আতঙ্কে আছেন অভিষেক। হাউসিং এর সম্পাদক প্রণব চক্রবর্তী বলেন,পুলিশের সোর্স বলে আর কিছু নেই।সব ভোঁতা হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাড়ি ফাঁক থাকলেই চুরি।সেটা কয়েক ঘন্টার জন্য হলেও।এই খবর জানছে কি করে চোর।পুলিশের থেকে চোরের নেটওয়ার্ক শক্তিশালী কিনা তা নিয়েও সংশয়ে বাসিন্দারা।
0
comment0
Report
ABArup Basak
Mar 11, 2026 05:32:42
Mal Bazar, West Bengal:একই সেতুতে দু’বার শিলান্যাস... মালবাজার মহকুমার আনন্দপুর এলাকায় ফালঝোরা নদীর ওপর সেতু নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ওই সেতুর নির্মাণ কাজের শিলান্যাস করেন আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেই একই সেতুর শিলান্যাস করা হয়েছে এবং সেখানে ফলকও বসানো হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেতুর নির্মাণ কাজ শুরু হয়নি। এর জেরে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে। সম্প্রতি বাঁশের তৈরি অস্থায়ী সেতুটিও ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের মুখে ফের সেতুর শিলান্যাস হওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে। স্থানীয় বিজেপি নেতা তুষার নায়েক অভিযোগ করেন, এর আগেও একবার শিলান্যাস করা হয়েছে কিন্তু সেতু তৈরি হয়নি। ভোটের কথা মাথায় রেখেই নির্বাচন বিধি লাগু হওয়ার আগে মন্ত্রী আবার সেতুর শিলান্যাস করেছেন। এবার আদৌ সেতু নির্মাণ হয় কি না, সেটাই দেখার। যদিও মন্ত্রী বুলুচিক বড়াইকের দাবি, আগে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই টাকায় নির্মাণ কাজ সম্ভব নয় বলে বরাতপ্রাপ্ত সংস্থা কাজ শুরু করেনি। নতুন করে প্রায় ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সেতু নির্মাণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বাইট ১) মন্ত্রী বুলুচিক বড়াইক। ২) বিজেপি নেতা তুষার নায়েক。
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 11, 2026 05:18:40
Arambag, West Bengal:আরামবাগ: ১১ মার্চ এস আই আর কার্ডে আজ হুগলির গোঘাট বিধানসভা। এই বিধানসভা এলাকায় আগে মোট ভোটার সংখ্যা ছিল ২৪৮৭১৩, এবারে ভোটার সংখ্যা ২৪৯২০৫ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ৪৯২ জন। তবে এবারে নতুন ভোটার তালিকায় এখনও পর্যন্ত মোট ১৭ হাজার ভোটার, বিচারাধীন রয়েছেন। আর বাতিল হয়েছে ১৮০০ জন。 উল্লেখ যোগ্য ভাবে এখানে কিছু কিছু বুথে বহু জন বিচারাধীন। উদাহরণ স্বরূপ বলা যায় এখানকার মদিনা গ্রামের ১৯০ নং বুথের ভোটার সংখ্যা ৬৬৮ জন। সংখ্যা লঘু পরিবারের বাস। তাদের মধ্যে ৪২ জনের নাম বিচারাধীন। একজন বাতিল। অথচ এরা সকলেই তাদের প্রয়োজনীয় তথ্য জমা করেছিলেন। কিন্তু তা সত্বেও তাদের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, ষড়যন্ত্র করেই এই ভাবে বিচারাধীন করে রেখে দিয়েছে। এমনই অভিযোগ এসব মানুষ জনের। তাদের দাবি, অবিলম্বে তাদের নাম তুলে দেওয়া হোক যাতে ভোট দিতে পারেন। আবার গোঘাট গ্রামের বাসিন্দা বন্দনা নাগ। তিনি অঙ্গন ওয়ারী কর্মী। ক্যান্সারে আক্রান্ত। বিডিও অফিসের প্রতিনিধি, এমন কি বিডিও নিজে এসে তাঁদের কাগজপত্র নিয়ে গেছেন। কিন্তু তাতেও তার নাম এই। তাঁর স্বামীর নামও নেই। আবার ছেলের নাম বিচারাধীন। কেনো। কোথায় ভুল। গোঘাট থানার পাশে চায়ের দোকান গৌতম চক্রবর্তীর। দীর্ঘ দিন দোকান চালাচ্ছেন। সেখানে কে না আসে। পুলিশ আধিকারিক থেকে কর্মী, স্থানীয় বাসিন্দা সকলেই। সকলেই চেনেন তাকে। কিন্তু তার নামও নেই।এস আই কার্ডে এমনই সব বিতর্কিত घटनাই চিন্তায় ফেলেছে সব পক্ষকে। তবে তৃণমূলের নেতারা এই নিয়ে দোষারোপ করেছেন নির্বাচন কমিশন কেই। যার মধ্যে বিজেপির ইন্ধনের কিথাই তারা বলছেন। তবে বিজেপির নেতৃত্বর দাবি, নির্বাচনের কমিশন তাদের মত করে কাজ করেছেন আইন প্রণয়ন মেনেই। এস আই আর তৃণমূল করেনা, এস আই আর বিজেপিও করেনা। তাই এই নিয়ে তৃণমূলের কোন অজুহাত শোনা যাবেই না। ছবি,বাইট ও ওয়াক থ্রু আছে 2 C তে।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 11, 2026 05:05:35
Kolkata, West Bengal:দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় জাল ও গুণগত মানে ফেল করা ওষুধের রমরমা। বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ সিকিম এবং হিমাচল প্রদেশের তিনটি আলাদা আলাদা ওষুধ সংস্থার ব্যাকটেরিয়াল ইনফেকশন রুখে দেওয়ার জন্য অপরিহার্য, এমন তিন ধরনের একই ট্যাবলেট উদ্ধার রাজ্যের ড্রাগ কন্ট্রোলের। যেগুলির কোনোটিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন রুখে দেওয়ার জন্য সঠিক উপাদানের কোন উপস্থিতি নেই, আবার কোথাও উপাদানের পরিমাণ কম রয়েছে। বাজেয়াপ্ত ৩ টি সংস্থার আলাদা আলাদা ব্যাচের ওষুধ। একের পাশাপাশি মালদা জেলার একাধিক দোকান থেকে উদ্ধার ডায়াবেটিস টাইপ টু এর এবং ব্লাড প্রেসার এর গুণগতমানের ফেল করা ওষুধ। amoxicillin and potassium clavulanate tablet ,clavam - 625 -- ব্যাচ নম্বর ---- 25440617 - দক্ষিণ সিকিমের ওষুধ সংস্থা (alkem health science) - ব্যাকটেরিয়াল ইনফেকশনের ওষুধ ---- নাক কান গলা, ঘাড় এবং ফুসফুসের সংক্রমণ রুখে দেওয়ার অপরিহার্য ওষুধ - রাজ্যের ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর দেখা গেছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন রুখে দেওয়ার কোন উপাদানই নেই, এভাবেই প্যাকেট সিল করে বাজারে ছাড়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক ওষুধের দোকানে এভাবেই বিক্রি হচ্ছিল খোলা বাজারে ওষুধ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা উদ্ধার করে এই জাল ওষুধ。 একইসাথে আলাদা দুই সংস্থার হিমাচল প্রদেশের সোলানের (পার্ক ফার্মাসিউটिकल) এবং (কিওর হেলথ ফার্মাসিউটिकल) ----- amoxicillin and potassium clavulanate tablet রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার পর দেখা গেছে গুণগত মানে ফেল করেছে। যেগুলিতে প্যাকেটে.WRITE ওষুধের যে উপাদানের পরিমাণের উল্লেখ রয়েছে,সেখানে উপাদানের ঘাটতি রয়েছে ------ দক্ষিণ ২৪ পরগনার একাধিক দোকান থেকে উদ্ধার。 glimepiride and metformin hydrochloride prolonged release tablet ----- হিমাচল প্রদেশের সোলান এর সংস্থা (Logos Pharma ) ---- ডায়াবেটিস টাইপ -২, হাই ব্লাড প্রেসার এর ওষুধ ---- গুণগত মানে ফেল করল রাজ্যের,ড্রাগ টেস্টিং ল্যাবে,যেখানে সঠিক পরিমাণের উপাদানের উপস্থিতি নেই। এই ওষুধ ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারী রাজ্যের ড্রাগ কন্ট্রোলের。 নোটিশ দেওয়া রইল একটা ওষুধের ছবি রইল দেওয়া...
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 11, 2026 05:05:10
Jhargram, West Bengal: voteer aage ঝাড়গ্রামে প্রায় ১০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত। গ্রেপ্তার ২। বাজেআপ্ত গাঁজা বহন কারи ট্রাকটিও। সাফল্য ঝাড়গ্রাম থানার。 মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ এর কাছে সূত্র মারফত খবর আসে একটি লরিতে বিপুল পরিমাণ গাঁজা মুম্বাই থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই সূত্র মারফত ঝাড়গ্রাম থানার আইসি ৪৯ নম্বর জাতীয় সড়কের উপর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। বাড়ানো হয় নাকা চেকিং। ঝাড়গ্রাম থানার অন্তর্গত ফাঁসিতলা এলাকায় সেই গাড়িটিকে দেখতে পায় ঝাড়গ্রাম থানার সাব-ইন্সপেক্টর উমাশঙ্কর পইড়া। গাড়িটিকে আটক করে তৎক্ষণা খবর দেয় ঝাড়গ্রাম থানার ic কে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে আইসি কৌশিক সাউ, জয়েন্ট বিডিও কে নিয়ে নাকা স্থলে পৌছান। শুরু হয় তল্লশি। গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় প্রায় এক কুইন্টাল গাঁজা। স্থানীয় মানুষের বক্তব্য বেশ কিছুক্ষণ ধরে ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনীকে ফাঁসিতলা এলাকায় নাকা চেকিং করতে দেখা যায় এবং শেষমেষ এই লরিটিকে আটক করে এবং দেখা যায় যে একের পর এক প্যাকেট, সেখান থেকে বের হচ্ছে গাঁজা। ভোটের আগে এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার যথেষ্ট তাৎপর্য পূর্ণ।ঝাড়গ্রাম থানার পুলিশ লরি চালক ও খালাশি কে গ্রেপ্তার করে এবং গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ সূত্রে জানা যায় অবৈধ মাদক পাচার ঘটনায় অভিযুক্তকে আগামীকাল ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে, এবং এই চক্রের সাথে কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
0
comment0
Report
ABArup Basak
Mar 11, 2026 05:04:58
Mal Bazar, West Bengal:*মালবাজার থানার পুলিশের বড় সাফল্য , সুদূর হরিয়ানা থেকে উদ্ধার হল বড়দিঘী এলাকার এক কিশোরী...* জানা গেছে গত 14ই ফেব্রুয়ারি স্থানীয় এক নাবালকের সাথে পালিয়ে যায় এই তরুণী। বাড়ির তরফে মাল থানায় অভিযোগ দায়ের করা হয়। দ্রুত তদন্তে নামে মাল থানার পুলিশ। মাল থানার পুলিশ আধিকারик রমেন্দ্রনাথ বর্মনের নেতৃত্বে শুরু হয় অন্তত তদন্ত। এরপর স্থানীয় বাবলু হককে সঙ্গে নিয়ে গত 4ই মার্চ হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেয় মাল থানার একটি বিশেষ পুলিশ দল। গত 6 মার্চ দুপুর সাড়ে তিনটে নাগাদ দিল্লির সঙ্গ্লগ্ন বাহাদুর গড় এলাকার লাইনপাড়া পুলিশ স্টেশনের ছোটা রাম কলোনির একটি জুতোর কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয় এই কিশোরীকে। আজ উদ্ধার করা সেই কিশোরীকে নিয়ে মালবাজার থানায় ফেরে রমেনন্দ্রনাথ বর্মনের নেতৃত্বাধীন সেই দল। কিশোরীকে উদ্ধাররে সহযোগিতা করেছে ডুয়ার্সের বুকে প্রতিনিয়ত নারী পাচার নিয়ে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংস্থা ডুয়ার্স এক্সপ্রেস মেইল। বাইট ১) ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালী।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 11, 2026 05:04:43
Baruipur, West Bengal:বিধায়কের হাতে ক্যানিংয়ে প্রাণ প্রতিষ্ঠিত হল ৩৩ ফুট দীর্ঘকায় হনুমান মূর্তির। ক্যানিং - মহা সাড়ম্বরে ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস এর হাত ধরে ক্যানিংয়ের চাঁদমুনি বৃদ্ধাশ্রম সংলগ্ন এলাকায় ক্যানিং মহকুমার এলাকায় সর্বোচ্চ বৃহত্তম হনুমান মূর্তির প্রাণ প্রতিষ্ঠিত হয়। যা সমগ্র দক্ষিণ ২৪ পরগনা জেলা সুন্দরবন তথা ক্যানিংয়ের বুকে অনন্য এক বিরল দৃষ্টান্তের নজীর। উল্লেখ্য বিগত দিনে বিধায়কের উদ্যোগে ক্যানিংয়ের লর্ড কা়নিংয়ের বাড়ি সংলগ্ন এলাকায় গড়ে উঠেছিল ‘চাঁদমনি বৃদ্ধাশ্রম’, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেছে। সেই চাঁদমনি বৃদ্ধাশ্রম এর পাশেই দীর্ঘাকায় ৩৩ ফুট উচ্চতার হনুমান মূর্তির প্রাণ প্রতিষ্ঠিত হয়। এদিন হনুমান মূর্তি প্রতিষ্ঠা ও পূজা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ক্যানিং ১ বিডিও নরোত্তম বিশ্বাস, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ অরিত্র বসু, সহ অন্যান্য বিশিষ্টরা। এছাড়াও ছিলেন এলাকার হাজার হাজার ভক্তব reaction।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 11, 2026 05:04:26
Durgapur, West Bengal:বুদবুদ থানার প্রাক্তন আধিকারিক মনড়ঞ্জন মন্ডলের বাড়িতে ইডির আধিকারিকরা। দুর্গাপুরের সিটি সেন্টার বেঙ্গল অম্বুজার ১৬ নম্বর স্ট্রিটের বাড়িতে ইডির নোটিস। বাড়ির দরজায় লাগানো হলো নোটিস। বুদবুদ থানার প্রাক্তন আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ফের ইডির টিম। দুর্গাপুরের সিটি সেন্টার বেঙ্গল অম্বুজার ১৬ নম্বর স্ট্রিটের পুলিশ অধিকারিকের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পুলিশ আধিকারিকের বাড়িতে লাগানো হলো চলতি মাসের ১৩ তারিখে ইডি অফিসে দেখা করার নোটিস। গত ৩ রা জানুয়ারি বুদবুদ থানার প্রাক্তন পুলিশ আধিকারিকের বাড়িতে প্রথম ইডি আধিকারিকদের অভিযান হয় তার বাড়িতে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 11, 2026 05:04:11
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের বহু বন্দি হারপিস সিমপ্লেক্স ভাইরাসে আক্রান্ত। মারাত্মক সংক্রামক এই অসুখ জেলের মধ্যে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে বাধ্য হয়ে জেলের ভিতরে আলাদা ওয়ার্ড খুলে চলছে চিকিৎসা। বন্দিরা এইচএসভি-১ ও এইচএসভি-২ রোগে আক্রান্ত বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। বেশ কয়েকজনের অসুখের মাত্রা পৌঁছে গিয়েছে বাড়াবাড়ি পর্যায়ে। প্রথমদিকে কয়েকজনকে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু ক্রমেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন জেলের মধ্যে চিকিৎসা চলছে আক্রান্ত বন্দিদের। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেল কর্তৃপক্ষ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেছেন, বন্দিদের চিকিৎসার পাশাপাশি সংক্রমণ রোধে কী করতে হবে, তার গাইডলাইন দেওয়া হয়েছে। সূত্রের খবর, recently জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে অসুস্থ হয়ে কয়েকজন বন্দির পরপর মৃত্যু হয়। এরপরই বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু হয়। অসুস্থ বেশ কয়েকজন বন্দির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে রিপেয়ার্ট আসতে দেখা যায়, অসুস্থ বন্দিদের অনেকে এইচএসভি-১ এবং এইচএসভি-২-এ আক্রান্ত।
0
comment0
Report
PDPradyut Das
Mar 11, 2026 05:03:58
Jalpaiguri, West Bengal:বাইক মিছিল করতে গিয়ে আহত বিধায়ক সহ দুইজন। মিছিলের শেষ মুহূর্তে বাইক থেকে পড়ে গিয়ে আহত হন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। সামান্য চোট পান তিনি। একইভাবে শুরুর দিকে মিছিল চলাকালীন অসুস্থ হয়ে পড়েন আরেক কর্মী। তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এস.আই.আর এর জেরে মেখলিগঞ্জ বিধানসভার প্রায় ২৬ হাজার নাম বিচারাধীন। তারই প্রতিবাদে বিভিন্ন কর্মসূত্রøম হয়েছে তৃণমূল। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার নতুন হলদিবাড়ি বাসটার্মিনাস থেকে একটি সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি হলদিবাড়ি শহর পরিক্রমা করার পর দক্ষিণ বড় হলদিবাড়ি এলাকায় প্রবেশ করলে অন্য বাইক দিয়ে পায়ে আঘাত পান দলের কর্মী সঞ্জিত কুমার মিত্র। সেই আঘাতে জ্ঞান হারান তিনি। স্কুটি চালক কাউন্সিলর বিশ্বজিৎ সরকারের তৎপরতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর মিছিল শেষে নতুন বাসটার্মিনাসে ঢোকার মুখে পাশাপাশি দুটি বাইকের হ্যান্ডেলে ধাক্কা লাগলে তিনটি বাইক রাস্তায় পড়ে যায়। তারমধ্যে একটি বাইক ছিল যুব তৃণমূলের ব্লক সভাপতিপ্রসন্ত কুমার রায়ের। সেই বাইকে ছিলেন বিধায়ক। তাকে নিয়ে বাইকটি রাস্তায় পড়ে যায়। এতে সামান্য আঘাত পান তিনি। মাথায় মুখে জল দিয়ে তাকে সুস্থ করা হয়। বাইকটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে বিধায়কের দাবি সেরকম কিছুই হয়নি একসাথে অনেকগুলো বাইক পড়ে গেছে, সাথে সাথে তিনিও পড়ে গেছেন। সেরকম কিছুই হয়নি।
0
comment0
Report
Advertisement
Back to top