Back
बंगाल में दीवार लेखन की पुरानी रौनक फीकी, एजेंसी की कॉरपोरेट कला
STSrikanta Thakur
Mar 11, 2026 06:31:11
Dinajpur, Rangpur Division
বঙ্গ ভোটের অন্যতম বৈশিষ্ট্য দেওয়াল লিখন। দেওয়াল লিখন মানে ছোট ছোট কবিতা একে অপরের দোষ ত্রুটি উল্লেখ করে ছোট ছোট ছড়া বিভিন্ন ধরনের কার্টুন এবং রাজনৈতিক মতাদর্শ ও প্রতিশ্রুতির প্রচার। যা নিয়ে প্রচুর সাহিত্য রচনা হয়েছে একসময়। কিছু দেওয়াল লিখনের ছড়া ও ছবি লোকের মুখে মুখে ফিরেছে এক সময়। দেওয়াল লিখনেও বাঙালির নিজস্ব বৈশিষ্ঠ্য ও রুচিবোধের প্রমাণ থাকতো একসময়। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরাই চুন বালতি হাতে বেরিয়ে পড়তেন ভোটের আগে দেয়াল লিখতে কেউ বানাতেন কবিতা, কেউবা ছবি, কেউবা দলের মার্কা আঁকায় পারদর্শী ছিলেন। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই শুরু হয়ে যেত দেওয়াল লিখন দেওয়াল দখল রাত জেগে কোথাও হারিকেন জেলে কোথাও বা হ্যাজাক জেলে দেওয়াল লিখনের স্মৃতি রোমন্থন করেছেন অনেকে। কিন্তু বর্তমানে আবাসন কালচার এবং বিভিন্ন রাজনৈতিক বিধিনিষেধের কারণে দেওয়াল লিখন কিছুটা হলেও তার পূর্ব গৌরব হারিয়েছে অবশ্য কৌলিন্য বজায় রয়েছে বলে মত আর রাজনৈতিক নেতৃত্বের। পুরনো বাম কর্মী থেকে শুরু করে ডানপন্থী রাজনীতিবিদ সকলেই দেওয়াল লিখন কে আলাদা গুরুত্ব দিতে চাইছেন এখনো। রাস্তায় যাতায়াতের পথে সকলেই না জেনে বুঝেই দেওয়ালের দিকে তাকায় আর এই অভ্যাসকেই কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখন এর কাজ করেছে এতদিন। ভোট বাংলায় প্রতি বাড়ি দেওয়াল লিখন নিয়ে আলাদা উন্মাদনা দেখা গেছে আজ থেকে পাঁচ বছর আগেও কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু নতুন গণমাধ্যম অর্থাৎ ইন্টারনেট নির্ভর মোবাইল লোকের হাতে হাতে এসে যাওয়ায় এখন কিছুটা হলেও ভাটা পড়েছে দেওয়াল লিখনে তার অবশ্য অন্য কারণও রয়েছে। এখন আর বড় দেওয়াল কোন জায়গাতেই নেই থাকলেও রাজনৈতিক চাপে অনেকেই তা দিতে চান না আবার কেউ কেউ শখের দেওয়ালে রং নষ্ট করতে চায় না। অন্যদিকে বেধিনিষেধ রয়েছে কোনরকম সরকারি দেওয়ালে দেওয়াল লিখন করা যাবে না যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রাজনৈতিক কর্মীদের এখন অবশ্য কর্মীরা আর দেওয়াল লিখন নিয়ে ব্যস্ত হয়ে যায় না। রাজনৈতিক দলগুলি বরাত দিয়ে প্রফেশনাল আর্টিস্ট নিয়োগ করে তাদের দিয়েই দেওয়াল লিখন এর কাজ সারে। বালুরঘাটে বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই দেওয়াল দখল হয়েছে অনেক জায়গায় দেওয়াল লিখন এর কাজও সম্পন্ন হয়েছে। দেওয়াল যুদ্ধ শুরু হয়ে গেছে বালুরঘাটে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস হোক বা প্রধান বিরোধীদল বিজেপি সকলের দেওয়াল লিখন শুরু করেছে। বামপন্থীরা অবশ্য এখনো সেভাবে দেওয়াল লিখন শুরু করেনি তবে তাদের দেওয়াল তৈরি আছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই তারা দেয়াল লিখন শুরু করবেন কিন্তু অনেকেরই গলায় আক্ষেপের সুর আগে যেভাবে কর্মী সমর্থকরা মাঠে ময়দানে নেমে ভোটের আগে থেকেই বাংলার ভোটকে একটা উৎসবে পরিণত করতেন এখন আর তা হয় না এখন অনেকটাই কর্পোরেটেড ছোঁয়া লেগেছে রাজনীতির অঙ্গনে সবকিছুই করে দিচ্ছে কোন না কোন সংস্থা আর যে কারণেই পুরনো ধারণা অনেকটাই মলিন ভোটবাজারে। সত্তরের দশকে কেন্দ্রীয় রাজনীতির সাথে বাংলার রাজনীতির পার্থক্য মতবিরোধ রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ইত্যাদি দিব্যি প্রকাশ পেত দেওয়াল লিখনে। কিন্তু এখন সেসব অতীত। এখন দেওয়াল লিখন মানে একে অপরের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দেওয়া বা কাদা ছোড়াছুড়ি এখন দস্তুর হয়ে উঠেছে। তবুও দেওয়াল লিখন এর শাশ্বত আবেদন অগ্রাহ্য করছে না কোন রাজনৈতিক দলই কর্মী সমর্থকরা নয় এখন এজেন্সির তৈরি করে দেওয়া বক্তব্য দিয়েই প্রফেশনাল আর্টিস্টরাই লিখছেন দেওয়াল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 11, 2026 08:21:050
Report
PCPartha Chowdhury
FollowMar 11, 2026 08:15:550
Report
VDVikram Das
FollowMar 11, 2026 08:15:44Kolkata, West Bengal:sir প্রক্রিয়া চলার জন্য পিছিয়ে গেল মোহাম্মদ শামির বিরুদ্ধে হাসিন জাহানের দায়ের করা চেক বাউন্স সংক্রান্ত মামলার রায়দান । আগামী ৭ এপ্রিল এই মামলার রায়দান করবে অলিপরে আদালত ।
0
Report
VDVikram Das
FollowMar 11, 2026 08:15:350
Report
ANArnabangshu Neogi
FollowMar 11, 2026 08:15:270
Report
NHNantu Hazra
FollowMar 11, 2026 08:15:160
Report
KMKIRAN MANNA
FollowMar 11, 2026 08:06:260
Report
SCSaurav Chaudhuri
FollowMar 11, 2026 08:06:090
Report
CDChampak Dutta
FollowMar 11, 2026 08:05:570
Report
PDPradyut Das
FollowMar 11, 2026 08:05:320
Report
ABArup Basak
FollowMar 11, 2026 07:34:110
Report
BSBidhan Sarkar
FollowMar 11, 2026 07:33:510
Report
ALArup Laha
FollowMar 11, 2026 07:08:060
Report
KMKIRAN MANNA
FollowMar 11, 2026 07:06:330
Report
SCSandip Chowdhury
FollowMar 11, 2026 06:51:050
Report