Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

ईरान-इजराइल युद्ध के बीच रसोई गैस की किल्लत ने शहरों में लाइनें खींच दी

MDMritunjay Das
Mar 11, 2026 06:33:26
Bankura, West Bengal
রান্নার গ্যসের সিলিন্ডার পেতে নাজেহাল সাধারণ মানুষ,জেলার বিভিন্ন জায়গায় গ্যাসের গোডাউনে গ্রাহকদের লম্বা লাইন, বাড়িতে রান্নার গ্যাস শেষ, হোটেলে খেতে হচ্ছে, কারোর আজ রান্না হতো এখন কেরোসিনও শেষ চরম সমস্যায়, যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশই তীব্র হচ্ছে রান্নার গ্যাসের সঙ্কট। দু সপ্তাহ আগে রান্নার গ্যাসের সিলিণ্ডারের বুকিং করেও মিলছে না হোম ডেলিভারি। অগত্যা গ্যাসের সিলিন্ডার নিতে সকাল থেকেই গ্যাসের গোডাউনগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাউসিং সংলগ্ন এলাকায় বা বাঁকুড়া শহরের গ্যাসের গোডাউনগুলোর সামনে সকাল থেকে লম্বা লাইন গ্রাহকদের। মাঝে মাঝে উত্তেজনা চরমে উঠছে。 বুকিং করার কয়েকদিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার গ্রাহকের বাড়িতে পৌঁছে যাওয়াটাই দস্তুর। কিন্তু ইরান ইজরায়েল যুদ্ধ পরিস্থিতিতে সেই পরিসেবা কার্যত বন্ধ হয়ে গেছে। দু সপ্তাহ আগে বুকিং করেও এখনো বাড়িতে গ্যাসের সিলিন্ডার পাননি গ্রাহকেরা। এদিকে অনেকের বাড়িতে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে গ্যাসের গোডাউনে ভিড় জমাচ্ছেন গ্রাহকেরা। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাউসিং সংলগ্ন এলাকায় তেমনই গ্যাসের সিলিন্ডার নেওয়ার জন্য গ্রাহকদের লম্বা লাইন পড়েছে। সিলিন্ডার নিতে সকাল থেকে দেড় থেকে ২ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন গ্রাহকদের। গ্রাহকরা জানাচ্ছি ইতিমধ্যেই বাড়ির গ্যাস শেষ হয়েছে, রান্না বন্ধ ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে হোটেলে খেতে হচ্ছে। কেউ জ্বালাচ্ছেন গ্যাস শেষ হয়ে কেরোসিনে রান্না হতো এখন কেরোসিনো শেষ বাধ্য হয়েই দু-तিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে ধীরে ধীরে বড় বড় হোটেলগুলিতেও গ্যাস শেষ হতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার মানুষজন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Mar 11, 2026 08:21:05
Asansol, West Bengal:কুলটিতে সিআইএসএফ ও পুলিশের যৌথ অভিযান। স্থানীয় বড়িরা এলাকায় যৌথ অভিযানে প্রায় ৭ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত, মাইকিং করে সচেতন করল Polizei–CISF আসানসোল - পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত বিসিসিএল-এর দামাগড়িয়া কয়লা খনির বড়িরা এলাকায় বুধবার যৌথ অভিযান চালিয়ে প্রায় ৭ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ ও সিআইএসএফ। কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও সিআইএসএফ-এর যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে খনি এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৭ টন কয়লা উদ্ধার করা হয়। পাশাপাশি খনি কর্তৃপক্ষ, কুলটি থানার পুলিশ ও সিআইএসএফ সদস্যরা এলাকায়ে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেন। মাইকিং করে জানানো হয়, অবৈধভাবে কয়লা খনন দণ্ডনীয় অপরাধ এবং এতে যেকোনো সময় খনিতে ধস নেমে প্রাণহানির আশঙ্কা থাকে। বহিরাগতদের খনি এলাকায় প্রবেশ নিষিদ্ধ বলেও জানানো হয়। বড়িরা এলাকার একাধিক স্থানে ঘুরে এই সচেতনতা প্রচার চালানো হয় এবং স্থানীয়দের অবৈধ খনন থেকে বিরত থাকার আবেদন জানানো হয়। পুলিশ ও খনি কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, অবৈধ কয়লা উত্তোলন বন্ধ করতে নিয়মিতভাবেই এই ধরনের অভিযান ও সচেতনতা প্রচার চালানো হয়। কয়েক মাস আগেই এই দামাগড়িয়া খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। স্থানীয় বাসিন্দারা সেই সময়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকেই পুলিশ, কোলিয়ারি কর্তৃপক্ষ ও সিআইএসএফ যৌথভাবে এলাকায় নজরদারি ও সচেতনতা কর্মসূচি আরও জোরদার করেছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় স্থায়ী রোজগারের সুযোগ না থাকায় অনেকেই বাধ্য হয়ে রাতের অন্ধকারে বা ভোরের দিকে খনি থেকে কয়লা কেটে বিভিন্ন ডিপোতে বিক্রি করতেন। যদিও বর্তমানে পুলিশের কড়া নজরদারির জেরে অনেক অবৈধ ডিপো বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, জীবিকার তাগিদে থাকা এই মানুষদের জন্য বিকল্প ব্যবস্থা কতটা হয় এবং পুলিশের সচেতনতা উদ্যোগ বাস্তবায়ন কতটা ফলপ্রসূ হয়।।
0
comment0
Report
PCPartha Chowdhury
Mar 11, 2026 08:15:55
Bardhaman, West Bengal:হাওয়া বুঝতে ইকো রিক্সায়। 'চলতি হাওয়া ' অনুষ্ঠানে আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম সেহারাবাজারের পথে। এই সেহারাবাজার কৃষি বাণিজ্যের কেন্দ্র। রয়েছে বি ডি আর রেলের স্টেশন। এখানকার মানুষের মন বুঝতে আমরা সওয়ার হয়েছিলাম টোটোয়। হাজির হয়েছিলাম বিরাট বাজারে অলigotিতে।জি ২৪ ঘন্টার ক্যামেরা দেখে চলমান বাস থেকে মানুষ স্পষ্ট জানিয়েছেন, তারা কী চান? কথা বলেছেন নানা পেশার মানুষ। চলতে চলতে জেনে নিলাম মানুষ কী বলছেন? চলতি পথেই পড়ল স্টেশন। খোলামেলায় আলোচনায় অংশ নিলেন এলাকার মেয়েরা,কাজে যাওয়া মানুষ,মধ্যবিত্তরা। উঠে এল ফসলের দাম, দ্রব্যমূল্য, চাষের সমস্যা,কাজ না থাকার কথা,রাজ্য সরকারের নানা প্রকল্প এবং এস আই আরের প্রভাবের কথাও। । ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী। 1103ZG_BWN_CHALTIHAWA ( FILE NAME FOR TODAY) note: 0603ZG_BWN_CHALTIHAWA ( এই নামে আগের দিন পাঠানো আছে)। * মোট ২২ মিনিটের কটেন্ট। * ভিস্যুয়াল আলাদা ৪.৩৯ মিনিট। আগের দিনও ভিস্যুয়াল দেওয়া আছে। * আগের দিনের করা অংশের সাথে ম্যাচ করা। * স্টার্ট এবং এন্ড পিটুসি শর্ট করে নেওয়া আছে। এগুলো আগের চেয়ে ভাল হয়েছে। * দ্বিতীয় দিন মানুষ অনেক খোলামেলা কথা বলেছেন। চলতি বাসের জানালায়, দোকানে, বাজারে তারা কথা বলেছেন। * টোটোর শট দেওয়া আছে। * প্রয়োজনে আগের দিনের অনেক কিছু বাদ দেওয়া যেতে পারে। * আগের দিনের একজন মহিলা, দুজন পুরুষ ভাল বলেছেন। রেলের অংশ বেশি আছে। চলতি টোটোয় তিনজন ভাল বলেছিলেন। * দ্বিতীয় দিনের ওয়াক থ্র দিয়ে আমার বেশি ভাল লেগেছে। প্রথমদিনে আমার নিজের ধারণায় ঘাটতি ছিল। * টু সি করছি।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 11, 2026 08:15:27
0
comment0
Report
NHNantu Hazra
Mar 11, 2026 08:15:16
Salt Lake City, Utah:দিল্লী যাওয়ার আগে কলকাতা বিমান বন্দরে শমিক ভট্টাচার্য বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন গুলো হলো........ **সাগরে বিজেপি কর্মীর বাবার ওপর গুলি হামলা **মনোরঞ্জন মন্ডল বাড়িতে ইডি হানা টাকা নিয়ে ঘোড়া কেনা বেচার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী। ***মমতার ধর্ণা প্রত্যাহার,শেষ লগ্নে মমতার মন্তব্যে করেছেন, তাতে ‘আশঙ্কার সুর’! মমতা বলেন, ‘‘নজর রাখতে হবে। কখনও কখনও কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।" কোন আশঙ্কা? ***হুমায়ুন স্ত্রীকে তলব ***বৈঠকের দ্বিতীয় দিনেকা করা কমিশন, ***সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের দাবিকেই মান্যতা দিল, বললেন অভিষেক! সেনাপতির আবেদন মেনে নিয়ে ধর্না তুললেন মমতা। ** নির্বাচন কমিশনের সাথে কি দেখা করবেন এস আই আর সম্পূর্ণ না হলে রাজ্যে ভোট করা সম্ভব নয় বলবেন
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 11, 2026 08:06:26
Dihierench, West Bengal:ভোটের আগে প্রাক্তন মন্ত্রী বর্তমান তমলুকের বিধায়ক তথা বিধানসভার লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান- সৌমেন মহাপাত্রর নিরাপত্তা তুলে নিল প্রশাসন।ভোটের আগেই কি ব্রাত্য সৌমেন? গুঞ্জন তমলুক জুড়ে। থমলুক: পূর্ব মেদিনীপুর:- তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের নিরাপত্তায় তুলে নেওয়া হয়েছে! পুলিশ সূত্রের খবর, সৌমেনের পাঁশকুড়া শহরের বাড়ি থেকে ৬ জন পুলিশ কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া, তাঁর পুলিশ দেওয়া ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিককেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌমেন। বর্তমানে তাঁর নিরাপত্তা রক্ষী হিসেবে কলকাতা পুলিশের দু'জন এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। বিধানসভা ভোটের মুখে শাসক দলের বিধায়কের এ ভাবে নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সৌমেন বাবু বলেন কেন তোলা হয়েছে আমি জানিনা? যা বলার আমি দলকে জানিয়েছি আগামী ১২ তারিখ যা বলার সংবাদমাধ্যমকে জানাবো। এই নিয়ে বিজেপির বক্তব্য চুরি দুর্নীতি থেকে নিজেকে সরাতে হয়তো চাইছেন, বা কোন তৃণমূল কংগ্রেসের গোপন দুর্নীতি জেনে ফেলেছেন। দল থেকে দূরত্ব বাড়ছে। যে কারণে হয়তো প্রত্যাহার করা হলো। আগামী দিনে তৃণমূলের সাথে সম্পর্ক থাকবে কিনা সেটাও সময় কথা বলবে। বাইট সৌমেন মহাপাত্র। বাইট দেবদূত মিদ্যা। জেলা তৃণমূল নেতা। বাইট শেখ সাদ্দাম হোসেন। বিজেপি নেতা।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 11, 2026 08:06:09
Jhargram, West Bengal:ভোট ঘোষনা হয়নি এখনো। তার আগেই রাজ্যে প্রায় ৪০০কোম্পানী বাহিনী পৌছেছে। যার ১১কোম্পানি বাহিনী পৌছেছে ঝাড়গ্রাম জেলায়। এদের মধ্যে ৩কোম্পানি মহিলা বাহিনী। প্রতি থানায় এক কোম্পানি করে বাহিনী থাকলেও ঝাড়গ্রাম,লালগড়,বেলিয়াবেঢ়াতে ১কোম্পানি করে অতিরিক্ত মহিলা বাহিনী মতায়ন হয়েছে। ঝাড়গ্রামের চারটি বিধান সভার আটটি থানা এবং তিনটি ফাঁড়ি এলাকায় এই ১১কোম্পানি বাহিনী রোজ এড়িয়া ডমিনেশন করছে। সাথে সংশ্লিষ্ট থানার আধিকারিক এবং জেলা প্রশাসন এর আধিকারিক সহ। জাম্বনী থানার আইসি অভিজিৎ বসুমল্লিক জানান রোজ এলাকায় এই অভিযান চলবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। মানুষের সাথে কথা বলে তাদের সাহস যোগানো এবং কোনো সমস্যায় প্রশাসন এর সাহায্য নেওয়ার পরামর্শ দেন। এদিন জাম্বনী থানার পরিহাটি, কাপাসিটা, মামুরদা,নুনিয়া, গামারিয়া সহ একাধিক এলাকায় টহল চলে। বেলিয়াবেড়া থানা এলাকায়ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ প্রশাসন। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি ও টহলদারি শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুট মার্চ চলছে।। এদিন বেলিয়াবেড়া থানা এলাকার গোহালমারা, বাগুয়াশোল, রাইপাল, রামগড় সহ একাধিক গ্রামে রুটmarch করেন পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রুট marchে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি সমীর অধিকারী, বেলিয়াবেড়া থানার ওসি সন্দীপ মল্লিক, বেলিয়াবেড়া ব্লকের বিডিও রাহুল বিশ্বাস সহ অন্যান্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 11, 2026 08:05:57
Kaji Chak, West Bengal:коeএক সপ্তাহ আগে বুক করেছেন, কেউবা তিন দিন আগে গ্যাস বুক করেছেন কিন্তু গ্যাস বাড়িতে না এসে পৌঁছানোতে খালি গ্যাস সিলিন্ডার নিয়েই ভর্তি গ্যাস নিতে হাজির গ্যাসের দোকানে। এরকম ভাবেই যারা বুক করেও এখনো গ্যাস পাননি তারা সকাল থেকেই গ্যাসের দোকানগুলোতে ভিড় জমিয়েছে। তারা জানতে চাইছেন তারা কবে গ্যাস পাবে? এই নিয়ে গ্রাহকরা ক্ষোভ উগরে দেন দোকানের কর্মচারীদের উপর। একটু দেরি হচ্ছে, তবে সবাই গ্যাস পাবেন এটা বোঝাতে হিমশিম খেতে হচ্ছে দোকানের কর্মচারীদেরকে। এমনই চিত্র দেখা গেল মেদিনীপুর শহরের অলিগঞ্জ এলাকায় একটি গ্যাসের দোকানে। এ কথা ছাড়া কোনো অপ্রাসঙ্গিক বিবরণ নেই।
0
comment0
Report
PDPradyut Das
Mar 11, 2026 08:05:32
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে বুকিং এর সমস্যা হচ্ছে। চরম হয়রানি। গ্যাসের দোকানগুলোতে মানুষের ভিড় উপচে পড়েছে। এসআইআরের লাইন শেষ হতেই এবার গ্যাসের লাইন। জলপাইগুড়িতে ভোর থেকে লাইনে বহু মানুষ। রান্নার গ্যাস না পেয়ে ক্ষোভ। বেশি দাম নেওয়ার অভিযোগ। বাসিন্দাদের দাবি, মোবাইলে গ্যাসের বুকিং করলেও ওটিপি আসছে না। অফিসে এসেও গ্যাসের বুকিং করা যাচ্ছে না। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সুভাষ বণিকের দাবি, স্টেশনারি সামগ্রী ফেরি করি। আজ ব্যবসার জন্য ময়নাগুড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আজ কাজ বন্ধ হল। সকালে চা, प्रेसারের ওষুধ না খেয়ে চলে এসেছি। গ্রাহকদের অভিযোগ, কাউন্টার থেকে গ্যাস নিতে এলেও হোম ডেলিভারির চার্জ নিয়ে নেওয়া হচ্ছে। অপরদিকে, জ্বালানির জ্বালা জলপাইগুড়িতেও। রান্নার গ্যাস সিলিন্ডার মিলছে না জলপাইগুড়িতে। জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি গ্যাস গোডাউনে এসে বহু গ্রাহকে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। বিগত কয়েকদিন থেকেই গ্যাসের আকাল । যুদ্ধ পরিস্থিতির কারণেই হয়তো গ্যাস সরবরাহ ঠিকঠাক হচ্ছে না বলে দাবি গ্রাহক থেকে শুরু করে গ্যাস গোডাউনের কর্মীদের। অসুবিধা সম্মুখীন। যুদ্ধ আবহে জ্বালানি সংকট দেখা দিয়েছে। মাননীয় নরেন্দ্র মোদি জি সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী।
0
comment0
Report
ABArup Basak
Mar 11, 2026 07:34:11
Mal Bazar, West Bengal:মাল ব্লকের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর সেন্টারে এদিন গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যায়। গ্যাস গোডাউনে গিয়েও অনেককে খালি হাতেই ফিরে যেতে হয়েছে। গত কয়েকদিন ধরেই এলাকায় গ্যাসের আকাল দেখা দিয়েছে বলে দাবি করছেন গ্রাহকদের একাংশ। তাঁদের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতির জেরেই হয়তো গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে গ্যাস ডিস্ট্রিবিউটরদের দাবি, পরিস্থিতি এতটা সংকটজনক নয়। তাঁদের বক্তব্য, বুকিং করার চার থেকে পাঁচ দিনের মধ্যে গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেই অনেকেই আগেভাগে গ্যাস নিতে ভিড় করছেন। ডিস্ট্রিবিউটরদের আরও দাবি, এখনও পর্যন্ত গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া আপাতত কমার্শিয়াল গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অনলাইন বুকিং ব্যবস্থায় কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, যা দ্রুত ঠিক হয়ে যাবে বলেও জানানো হয়েছে। ১) রান্নার গ্যাস ডিস্ট্রিবিউটর তপন ঘোষ। ২) গ্রাহক সাধন দে সরকার। ৩) বয়স্ক মানুষ রথীন্দ্রনাথ ভৌমিক।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 11, 2026 07:33:51
Chinsurah, West Bengal:একবার নাম বাদ,একবার আবেদন বাতিল,অবশেষে ভোটার তালিকায় নাম উঠল হুগলিরঅশীতিপর বৃদ্ধ প্রাক্তন সেনাকর্মির।যতদিন বাঁচবেন ভোট দিতে চান。 চুঁচুড়া কাপাসডাঙার বাসিন্দা শশিকান্ত হালদার(৮৫)। সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন।অবসর ১৯৯১ সালে।১৯৮৭ সালে শ্রীলঙ্কায় এলটিটিইর সঙ্গে কথা বলতে ভারতের শান্তি সেনার প্রতিনিধি দলের সদস্য হয়ে গিয়েছিলেন।ত্রিশ বছর চাকরি করে অবসর নিয়েছেন。 চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড কাপাসডাঙায় তার বসত বাড়ি।বর্তমানে সেখানেই থাকেন。 ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও পরে তার নাম বাদ হয়ে যায়।তা তিনি জানতে পারেন এসআইআর শুরু হলে।বিএলও যখন তার বাড়িতে এনুমারেশান ফর্ম দিতে আসে।পরিবারে তার স্ত্রী দুই ছেলে বৌমাদের নামে ফর্ম দিলেও ডিলিটেড ভোটার হওয়ার জন্য তার ফর্ম দেননি বিএলও。 নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য ফর্ম ছয় পূরন করে বিএলও বাড়ি থেকে সব তথ্য নিয়ে যান。 সেই আবেদনও বাতিল হয়।এরপরে বৃদ্ধের ছেলে বিনয় হালদার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন।তাদের পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়।শশিকান্তর নাম বাদ গেছে ভোটার তালিকা থেকেসংবাদে প্রকাশিত হয়。 এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশনের আধিকারীকরা。 শশিকান্ত হালদারের ছেলেকে ডেকে ভোটার তালিকায় নাম তোলায় ব্যবস্থা করে。 শশিকান্ত বলেন,যতদিন বাঁচব ভোট দেব।এর আগে অনেক নির্বাচনে বুথে গিয়ে ভোট দিয়েছি।তবে এখন পায়ের ব্যাথার জন্য হাঁটতে অসুবিধা হয়।বাড়ি থেকে ভোট দিতে চাই。 বৃদ্ধের ছেলে বলেন,বাবার নামটা বাদ দেওয়া হয়েছিল।কেন বাদ জানতে চাওয়া হয়েছিল তার সদুত্তর মেলেনি।যে তথ্য আগে দেওয়া ছিল সেই তথ্য দেখেই নাম তোলা হল,অনেক লড়াই করে অবশেষে নাম উঠেছে।আমাদের মত অনেকেই হয়ত সেই জায়গায় যেতে পারছে না তাই তাদের হয়রান হতে হচ্ছে。
0
comment0
Report
ALArup Laha
Mar 11, 2026 07:08:06
Belna, West Bengal:জাতীয় সড়কের সাইড ওয়াল ধসে পড়ে বিপত্তি। এর জেরে পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনে আপাতত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সার্ভিস রোড দিয়ে যানবাহন চলাচল হচ্ছে। জানা গেছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সরডাঙা এলাকায় হঠাৎ বর্ধমানমুখী লেনের ধারের সাইড ওয়াল একটি বড় অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। ফলে নিরাপত্তার স্বার্থে ওই লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দা শেখ মিলন জানিয়েছেন, দিনের বেলা এই ঘটনা ঘটায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তাঁর কথায়, “রাতে এই ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।” এলাকার বাসিন্দাদের দাবি, মাত্র প্রায় দশ মাস আগে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। দ্রুত মেরামতির কাজ শুরু করে স্বাভাবিক যান চলাচল চালু করার চেষ্টা করা হচ্ছে। বাইট। সেখ মিলন(স্থানীয়)।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 11, 2026 07:06:33
Dihierench, West Bengal:*বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই ময়নার প্রাক্তন বিজেপি নেতা অধুনা তৃণমূল নেতাকে NIA নোটিশ,রাজনীতিক ষড়যন্ত্রের অভিযোগ চন্দন মন্ডলের। এন আই এ বিজেপির লোক নয়, ঝান্ডা ধরে ঘোরে না পুলিশের মত। পাল্টা বিজেপি* পূর্ব মেদিনীপুর ময়না:- গত ১৩ই ফেব্রুয়ারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ময়নার তৎকালীন বিজেপি নেতা চন্দন মন্ডল। এবার ময়নার বাকচার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁগ্যা খুনের মামলায় সেই চন্দন মন্ডলকে তদন্তের জন্য নোটিশ পাঠালো এন আই এ। গত ৯ই মার্চ এন আই এ-এর তরফে তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে আজকে তাকে রাজারহাটে এন আই এ-এর দপ্তরে তাকে সকাল ১১টায় হাজির হতে বলা হয়েছিল। আর এই নোটিশ নিয়ে বিজেপি ত্যাগী চন্দন মন্ডল রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা। অশোক দিন্দা জানিয়েছেন তিনি একবার ফেসবুকে লিখেছিলেন যতজন বিজয়কৃষ্ণ হাইয়া খুনের মামলায় এন আই এর নোটিশ খেয়েছেন তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে। তো এটা প্রকাশ্যে এসেছে অপরাধীদের সঙ্গে কিসের যোগাযোগ জানতে চাইবে। বিজেপির ঝান্ডা ধরে ঘোরে না এন আই এ।পুলিশ যেমন ঘোরে। বাইট স্টেজ এম্বিয়েন্স চন্দন মন্ডল। বাইট অশোক দিন্দা। ময়নার বিজেপি বিধায়ক।
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 11, 2026 06:51:05
Katwa, West Bengal:সতীপীঠ অট্টহাস মন্দিরে তালা ভেঙে চুরি। মন্দিরের তালা ভেঙে কালীমূর্তির অলঙ্কার সহ প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কেতুগ্রামের অট্টহাস সতীপীঠ চত্বরের রটন্তী কালী মন্দিরের ঘটনা।সিসি ক্যামেরা এবং পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বে ও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অট্টহাস সতীপীঠের প্রধান সেবক রামদাস বাবাজী বলেন, মঙ্গলবার গভীর রাতে সিসি ক্যামেরায় কাদা লেপে রটন্তী কালী মন্দিরের তালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করেছে।রটন্তী কালীমূর্তির রুপোর মুকুট, পায়ের মল, একটি সোনার চেইন সহ প্রণামী বাক্সে থাকা নগদ টাকা দুষ্কৃতীরা নিয়েছে।চুরি যাওয়া রূপো এবং সোনার অলঙ্কারের মূল্য তিনি জানাতে পারেন নি। প্রণামী বাক্সের টাকার পরিমানও বলতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের কর্মীর বক্তব্য প্রণামী বাক্সটা ভাঙা অবস্থায় জঙ্গলের মধ্যে পড়েছিল।অট্টহাস সতীপীঠে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও চুরির ঘটনায় অনেকে অবাক। কেতুগ্রাম পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান দুষ্কৃতীরা সতীপীঠ লাগোয়া পিছনের মাঠ দিয়ে জঙ্গলের ভিতরের রাস্তা ধরে রটন্তী কালী মন্দিরে পৌঁছেছে। বাইট:১) সন্তোষ রায়, সতীপীঠের কর্মী, ২) রামদাস বাবাজী, প্রধান সেবক, অট্টহাস সতীপীঠ মন্দির।
0
comment0
Report
Advertisement
Back to top