Back
परिवर्तन यात्रा सभा खाली मैदान में: जनता नहीं, मंच पर नेता
CDChittaranjan Das
Mar 11, 2026 06:30:27
Durgapur, West Bengal
ফাঁকা জনসভা। শোনার লোক নেই বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য। এটাই হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা সমালোচনায় তৃণমূল। ওরা থাকে রথে আমরা থাকি পথে, ফোনে কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। জেলা সভাপতির বক্তব্য, বিজেপির উল্টো রথের যাত্রা । মঙ্গলবার বিকালে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির পরিবর্তন যাত্রার জনসভা। সেখানে মঞ্চে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সহ রাজ্য নেতৃত্ব। মঞ্চের নিচে গুটি কয়েক বিজেপি কর্মী চেয়ারে বসে। কিন্তু বাকি মাঠে দেখা গেল না কোনো মানুষকে। সম্প্রতি দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে বিজেপির কমলমেলার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তার কর্মসূচিচিত্রেও দেখা যায়নি সেইরকম লোক। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পরিবর্তন যাত্রার জনসভায়। বিজেপি বারে বারেই দাবি করছে তাঁদের পাশে মানুষ রয়েছে। তাদের সভায় হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। কিন্তু যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেছে গেরুয়া শিবির। যে পরিবর্তন যাত্রাকে সামনে রেখে রাজ্য পরিবর্তনের ডাক দিচ্ছে সেই সভা থেকেই মুখ ফেরাচ্ছে বাংলার মানুষ। তৃণমূল অভিযোগ তুলছে, বিজেপির রথ যেখানে যাচ্ছে সেখানেও পথ আটকানো হচ্ছে। পদ্ম নেতাদের দেখেই মানুষ বিরক্ত হচ্ছে। তবুও জোর করে গুরুত্বপুর্ণ রাস্তা আটকে ভিড় জমানোর চেষ্টা করছে। তীব্র সমালোচনা করে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ফোনে বলেন,"আমাদের বলার কিছু নেই। আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন মঞ্চে নেতারা বক্তব্য রাখছেন কিন্তু নিচে কর্মী সমর্থকদের আর সাধারণ মানুষের দেখা নেই। মিথ্যা প্রতিশ্রুতি কেউ শুনতে আসে না। ভুল ভাল মন্তব্য করে ওঁরা মানুষ সেইজন্য বিরক্ত। ওদের শুধু রথই ঘোরে মানুষ নেই। ওরা অপেক্ষা করে কখন প্যারাসুটে করে লোক নামবে। আমরা একথায় বলব ওরা থাকে রথে আর আমরা থাকি পথে।" পাল্টা রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন," ওদের জন্য চেয়ার ফাঁকা রেখেছিলাম ওঁরাও তো আসেনি।"
অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য, বিজেপির পরিবর্তন যাত্রা নয়, এটা উল্টো রথের যাত্রা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 11, 2026 08:21:050
Report
PCPartha Chowdhury
FollowMar 11, 2026 08:15:550
Report
VDVikram Das
FollowMar 11, 2026 08:15:44Kolkata, West Bengal:sir প্রক্রিয়া চলার জন্য পিছিয়ে গেল মোহাম্মদ শামির বিরুদ্ধে হাসিন জাহানের দায়ের করা চেক বাউন্স সংক্রান্ত মামলার রায়দান । আগামী ৭ এপ্রিল এই মামলার রায়দান করবে অলিপরে আদালত ।
0
Report
VDVikram Das
FollowMar 11, 2026 08:15:350
Report
ANArnabangshu Neogi
FollowMar 11, 2026 08:15:270
Report
NHNantu Hazra
FollowMar 11, 2026 08:15:160
Report
KMKIRAN MANNA
FollowMar 11, 2026 08:06:260
Report
SCSaurav Chaudhuri
FollowMar 11, 2026 08:06:090
Report
CDChampak Dutta
FollowMar 11, 2026 08:05:570
Report
PDPradyut Das
FollowMar 11, 2026 08:05:320
Report
ABArup Basak
FollowMar 11, 2026 07:34:110
Report
BSBidhan Sarkar
FollowMar 11, 2026 07:33:510
Report
ALArup Laha
FollowMar 11, 2026 07:08:060
Report
KMKIRAN MANNA
FollowMar 11, 2026 07:06:330
Report
SCSandip Chowdhury
FollowMar 11, 2026 06:51:050
Report